চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

শুরুর কথা

আহলান ওয়া সাহলান

লেখা ও পড়ার মূল অঙ্গনে প্রবেশ করার আগে, প্রিয় পাঠক! আসুন আমরা আল্লাহ্ ও তাঁর রাসূলের আশ্রয় গ্রহণ করি। আল্লাহ্ বলেছেন—

يَـا أَيُّـهَا الَّذيـنَ ءامَـنُوا اتَّـقُوا اللهَ وكُونُوا مَعَ الصَّادِقيـنَ আয় মুমিনীন, তোমরা আল্লাহ্‌কে সমীহ কর, আর ছাদিক্বীন ও সত্যবাদীদের সঙ্গ গ্রহণ কর।

আল্লাহ্‌র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ أنَّ النَّبِي صَلَّى اللهُ عَليهِ وَسَلم كانَ يَـقول : اللهُمَّ إنِّـي أسْألُكَ الـهُدى وَالتُّقَى وَالعَفافَ وَالغِنَى নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু‘আ— আয় আল্লাহ্! আপনার কাছে আমি ভিক্ষা চাই, হিদায়াত, তাক্বওয়া, পবিত্রতা ও অভাবমুক্তি।

প্রিয় পাঠক! আল্লাহ্‌র শোকর, অনেক বিলম্বে হলেও পুষ্পের চতুর্থ প্রকাশনার প্রথম সংখ্যা আপনার হাতে তুলে দেয়ার প্রস্তুতি শুরু হয়েছে; হতে পেরেছে! আল্লাহ্ যেন তাঁর দয়া ও কল্যাণের অফুরন্ত ভাণ্ডার থেকে অফুরান দান করেন আমাকে, আপনাকে এবং আমাদের ভালোবাসার সব মানুষকে! আমার তো কিছু নেই, আছে শুধু আল্লাহ্‌র দেয়া কলমের একফোঁটা কালি এবং চোখের দু’ফোটা অশ্রু। জীবন গড়ার সাধনায় অন্তত এটাই যেন হয় আপনার জন্য আমার কল্যাণ—উপহার!

আসুন, তাক্বওয়ার মাধ্যমে বিশুদ্ধ চিন্তার পথে, উজ্জ্বল আলোর সন্ধানে আমরা নতুন যাত্রার সূচনা করি এবং স্নিগ্ধ শুভ্র হৃদয় নিয়ে পুষ্পের চতুর্থ উদ্যানের প্রথম ফুলটি গ্রহণ করি, বরণ করি এবং...

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র