চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

শুরুর কথা

প্রথম কথা

জন্ম থেকে মৃত্যু, জীবনের প্রতিটি ধাপ সম্পর্কে ‘জীবনগ্রন্থ’ আল-কোরআনে আমাদের জন্য রয়েছে মূল্যবান শিক্ষা। সময়ের বাঁকে বাঁকে, জীবনের ধাপে ধাপে কোরআনের শিক্ষা অনুসরণ করে যদি জীবন যাপন করা সম্ভব হয়, তাহলে আমাদের পরকালের অনন্ত জীবন ইনশাআল্লাহ্ হবে সর্বসুন্দর। এ তাৎপর্যপূর্ণ চিন্তা কী কারণে এখন আমাকে আলোড়িত করছে! কারণটি হল কোরআনের একটি আয়াতের তিলাওয়াত, যার মর্মার্থ— ‘সুতরাং তারা যেন অল্প হাসে এবং বেশী কাঁদে।’

সুবহানাল্লাহ্! জীবনের হাসি-কান্নায়ও আমাদের জন্য রয়েছে দিকনিদের্শ! অথচ হাসি ও কান্না দু’টোই জীবনের স্বাভাবিক অংশ! সুখের সময় মানুষ হাসে, দুঃেখর সময় মানুষের কান্না পায়! এ তো মানবের স্বভাবের দাবী! পৃথিবীর কোন ধর্মবিশ্বাস ও জীবন- বিধান কি মানবের হাসি ও কান্নার জন্য কোন মাত্রা বা পরিমাণ নির্ধারণ করেছে, কিন্তু আমার আল্লাহ্ করেছেন আমাদের জন্য! কারণ হাসি-কান্নার এ পৃথিবীর আমরা স্থায়ী বাসিন্দা নই! আমাদের চিরস্থায়ী গন্তব্য তো সামনে; মৃত্যুকে অতিক্রম করে আরো সামনে। পৃথিবীর দু’দিনের জীবন তো শুধু মৃত্যুর ওপারের অনন্ত জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র