চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

কোরআন, হাদীছ ও আত্মশুদ্ধি

কোরআনের আলো

আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেন— যারা আল্লাহ্‌র রাস্তায় নিজেদের মাল খরচ করে তাদের উদাহরণ হল (ঐ) একটি দানার মত, যা সাতটি শীষ অঙ্কুরিত করে, প্রতিটি শীষে থাকে একশটি দানা। আর আল্লাহ্ যার জন্য ইচ্ছা করেন (আজর) বাড়িয়ে দেন (আপন শান অনুযায়ী)। বস্তুত আল্লাহ্ অত্যন্ত প্রাচুর্যের অধিকারী, সর্বজ্ঞ। —সূরাতুল বাকারাহ ঃ ২৬১

ফায়দা

আল্লাহ্‌র রাস্তায় দানের উপকারিতা বান্দার অন্তরে সর্বসুন্দররূপে তুলে ধরার জন্য এমন এক অনুপম উদাহরণ পেশ করা হয়েছে, যা সবসময় আমাদের দৃষ্টির সামনে বিদ্যমান। একটি দানা যেন একটি টাকা। তো সামান্য একটি টাকা কেউ যদি আল্লাহ্‌র রাস্তায় খরচ করে তাহলে তার স্বাভাবিক আজর ও প্রতিদান হল সাতশ গুণ। অর্থাৎ একটাকায় সাতশ টাকা, একহাযারে..., একলাখে... এককোটিতে ... এভাবে.....।

উদাহরণ দ্বারা আল্লাহ্ যেন বান্দার মর্যাদা প্রকাশ করেছেন এভাবে যে, দানের এরূপ বর্ধিত প্রতিদান, এটা যেন বান্দার প্রতি নিছক দয়া ও করুণা নয়, এটা যেন যুক্তিসঙ্গতভাবেই বান্দার প্রাপ্য। কারণ বাস্তব জগতেও আমরা দেখি, একটি দানা মাটিতে বপন করলে মাটি ঐ দানাকে কৃষকের কাছে সাতশগুণ করে ফিরিয়ে দেয়, দানা থেকে গমের চারা হয়, তাতে সাধারণত সাতটি শীষ আসে, প্রতিটি শীষে সাধারণত একশটি দানা থাকে।

আল্লাহ্‌র মাখলূক তুচ্ছ মাটি যদি কৃষকের সঙ্গে এরূপ উদার আচরণ করতে পারে, তাহলে বান্দার সঙ্গে রাহমান রাহীম আল্লাহ্‌র আচরণ কেমন হতে পারে!

তাই আল্লাহ্ বলেছেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে আরো বহুগুণ বাড়িয়ে দেন। কতগুণ তা তো আল্লাহ্ প্রকাশ করেননি, নিজের ইলমের মধ্যে রেখে দিয়েছেন, সুতরাং সেই বহুগুণের শেষ প্রান্তে বান্দার কল্পনাও কখনো পৌঁছতে পারবে না।

যত বহুগুণই আল্লাহ্ দান করুন, তার খাযানা কখনো ফুরোবে না। কারণ তিনি অনন্ত খাযানার অধিকারী। যার নিয়ত যত উত্তম হবে, যার ইখলাছ যত উৎকৃষ্ট হবে, তাকে আল্লাহ্ তত বাড়িয়ে দেবেন। আর বান্দার নিয়তের কথা আল্লাহ্ খুব জানেন।

আল্লাহ্ আমাদের ভরপুর দান করুন, আমীন।

* মুফাসসিরীনের মতে মানব- স্বভাব সর্বদা দানবিমুখ ও সঞ্চয়-মুখী। তাই তাকে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়েছে, ভূমি যেমন দানা শুধু গ্রহণ করে না, বরং বহুগুণে দান করে।

তদ্রূপ আল্লাহ্ বান্দার দান শুধু গ্রহণ করেন না, বরং বহুগুণে ফিরিয়েও দেন।

* উৎপাদনের বিষয়টি দানার দিকে সম্পৃক্ত করা হয়েছে, আবার বাহ্যিক হেতু বিবেচনা করে, ভূমি ও বৃষ্টির দিকে সম্পৃক্ত করা হয়। অন্যথায় প্রকৃত উৎপাদনকারী তো স্বয়ং আল্লাহ্।

* বাকারার ২৬১ থেকে ২৬৫ আয়াতের শানে নুযূল— তাবূকের গায্ওয়ার সময় হযরত উছমান ও হযরত আব্দুর-রহমান রা. সম্পর্কে নাযিল হয়েছে, যারা উদারভাবে তাবূকের জিহাদ-তহবিলে দান করেছিলেন।

* আল্লাহ্‌র রাস্তা দ্বারা উদ্দেশ্য হল দ্বীন ও দুনিয়ার যে কোন কল্যাণ-কর্ম, যার সর্বোচ্চটি হল জিহাদ। তবে উদ্দেশ্য হতে হবে শুধু আল্লাহ্‌র সন্তুষ্টি! আল্লাহ্‌র সন্তুষ্টি ছাড়া অন্য কিছু নয়।

* ইসলামী জিহাদের রক্তস্নাত গায্যার উত্তরাঞ্চলের বাইতে হানূন এলাকার কৃষিবিদ এবং কৃষিগবেষণা পরিষদের প্রধান আলী আদাওয়ান বলেন, মোট চারটি প্রজাতির গমের দানা থেকে আমি এমন চারা উৎপন্ন করেছি, যার প্রতিটি দানা থেকে সাতটি শীষ বের হয় এবং প্রতিটি শীষে একশটি দানা থাকে। তিনি বলেন, এ প্রজাতির চারা বৃষ্টির পানির উপর নির্ভরশীল এবং অতিদ্রুত বর্ধনশীল, খরাপ্রতিরোধী, উচ্চ-মাত্রার উষ্ণতাসহিষ্ণু।

উল্লেখ্য, অতীতে মুফাসিসরীনের বক্তব্য ছিল, এখানে উদাহরণের প্রয়োজনে সাতটি শীষ এবং একশ দানার কথা বলা হয়েছে, বাস্তবে শীষ তিন থেকে চারটি হয়, তাছাড়া শীষের মধ্যে দানার পরিমাণ একশর কমই হয়।

আলী আদাওয়ান বলেন, আমার গবেষণাখামারে দানাগুলো পরিপুষ্ট, প্রতিটি শীষের দৈর্ঘ্য ১৫ সেন্টি-মিটার।

এ গবেষণা প্রমাণ করে যে, কোরআনের উদাহরণ বাস্তব- ভিত্তিক।

মা‘আন নিউজ. নেট

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র