চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

কোরআন, হাদীছ ও আত্মশুদ্ধি

হাদীছের আলো

হযরত আবূ হোরায়রা রা. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন —তখন তিনি দানের প্রতি উৎসাহ দিচ্ছিলেন এবং অপ্রয়োজনে হাতপাতা থেকে নিষেধ করছিলেন— উপরের হাত নীচের হাত থেকে উত্তম। আর দানের হাতই হল উপরের হাত, পক্ষান্তের দান গ্রহণের হাতই হল নীচের হাত।

ছহীহ্ বুখারী, হাদীছ নং ৫৩৫৫, ছহীহ মুসলিম, হাদীছ নং ১০৩৩

ফায়দা

ইসলাম যে এক সম্পূর্ণ স্বভাবধর্ম এবং তার জীবনবিধানে যে পরম ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করা হয়েছে তার অন্যতম প্রমাণ হল ঐ সমস্ত হাদীছ যাতে একদিকে দানের প্রতি খুব উৎসাহ দেয়া হয়েছে, আর দানগ্রহণের বিষয়ে নিরুৎসাহিতও করা হয়েছে। একদিকে যেমন দান ও ইনফাক সম্পর্কে বলা হয়েছে, একটুকরা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন নেভাও, অন্যদিকে হাদীছের মাযমূন হল, মানুষের কাছে (বিনা প্রয়োজনে) যে হাত পাতে, হাশরের ময়দানে সে এমনভাবে হাজির হবে যে, চেহারায় কালো দাগ থাকবে।...

আলোচ্য হাদীছের সৌন্দর্য এই যে, এখানে দানের ফযীলত বয়ান করা হয়েছে, আবার দানগ্রহণের নিন্দা করা হয়েছে, তবে প্রত্যক্ষভাবে দান ও দানগ্রহণের উল্লেখ করা হয়নি, বরং দান ও দানগ্রহণের দৃশ্যটি বর্ণনা করে মূল বিষয়টি বোঝানো হয়েছে।

ইমাম গায্যালী রহ. বলেন, ‘দান প্রার্থনা করা বা হাত পাতা মূল সত্তাগত দিক থেকে অবশ্যই হারাম, তবে এমন অবস্থা যদি হয়, যাকে শরী‘আত ‘অনন্যোপায় অবস্থা’ বলে সাব্যস্ত করেছে তখন কারো হাত পাতা হারাম নয়, যেমন উপায়হীন অবস্থায় অনাহারের সম্মুখীন হওয়া, এমন ঋণগ্রস্ত হওয়া যা আদায় করার কোন উপায় তার সামনে নেই, এমন অসুস্থ ও ব্যাধিগ্রস্ত হওয়া যার চিকিৎসার ব্যবস্থা তার কাছে নেই। এসব অবস্থায় হাত পাতা জােয়য, বরং কোন কোন ক্ষেত্রে জরুরী, তবে এ বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে, মানুষ উপলক্ষমাত্র, আসল দাতা তো আল্লাহ্ তা‘আলা।

মোটকথা, মুমিনের কর্তব্য হল সাধ্যমত আল্লাহ্‌র রাস্তায় খরচ করা, গরীব, অভাবী ও প্রয়োজনগ্রস্তকে সাহায্য করা, আর যথাসম্ভব দান-প্রার্থনার লজ্জা থেকে নিজেকে রক্ষা করা।

আল্লাহ্ আমাদের ভরপুর তাওফীক দান করুন, আমীন।

* আয় ইবনে আদম বলে সম্বোধন করার অর্থ প্রত্যেক মানুষকে আলাদা করে সম্বোধন করা। তবে এক বর্ণনায় আছে, ‘আল্লাহ্ তা‘আলা আমাকে বলেছেন,... সে হিসাবে এখানে উদ্দেশ্য হবে স্বয়ং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

* দানের ক্ষেত্রে গোপনীয়তা উত্তম, না প্রকাশ্যতা, এ বিষয়ে আহলে ইলম উভয়প্রকারের কথা বলেছেন, তবে আসল কথা হল, দাতার নিয়তের উপর ফায়ছালা নির্ভর করবে। যদি তার নিয়ত হয় যে, মানুষ তার দান করা দেখে নিজেও দানের প্রতি উদ্বুদ্ধ হবে তাহলে তো প্রকাশ্যে দান করাই উত্তম। পক্ষান্তরে যদি রিয়ার ভয়ে গোপনে দান করে তাহলে সেটাই হবে উত্তম।

কোরআনে বলা হয়েছে, যদি দান ছাদাকা প্রকাশ্যে কর তাহলে তা ভালো, আর যদি গোপনে গরীবকে দান কর তাহলে তা অতি উত্তম। এ আয়াতের ব্যাখ্যাও এটাই।

* খেজুরের টুকরা দ্বারা হলেও জাহান্নামের আগুন নেভানোর কথা যে হাদীছে বলা হয়েছে তা ছহীহ মুসলিমে হযরত আদী বিন হাতিম রা. হতে বর্ণিত, হাদীছ নং ২২২২ তাতে একথাও আছে, দান করার জন্য খেজুরের টুকরাও যদি না পাও তাহলে উত্তম কথা বল। আরো আছে, ‘উত্তম আচরণ ও সুন্দর চরিত্র অবলম্বন কর’।

* চেহারায় কালো দাগের কথা যে হাদীছে বলা হয়েছে তা মূলত হযরত আনাস রা. হতে বর্ণিত একটি দীর্ঘ হাদীছ, যা আবূ দাউদ বর্ণনা করেছেন। হাদীছ নং ১৬৪১

* হযরত আবূ হোরায়রা রা. হতে বর্ণিত এই হাদীছে কুদসী দানের বিষয়ে অত্যন্ত ফযীলতপূর্ণ, আল্লাহ্ বলেন, আয় ইবনে আদম, তুমি খরচ কর, তোমার উপর খরচ করা হবে।

এটি বুখারী (হাদীছ নং ৪৬৮৪) ও মুসলিম (হাদীছ নং ৯৯৩) বর্ণনা করেছেন।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র