চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

সংযোজন

সম্পর্ক, পার্থিব অপার্থিব রূপ

আমাদের দু’দিনের এই জীবনে অনেক রকম সম্পর্ক আছে। একটি মহান সম্পর্ক তো আমরা আত্মার জগত থেকেই নিয়ে আসি দুনিয়াতে। এর পর জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম সম্পর্ক জীবনকে ঘিরে তৈরী হতে থাকে। জীবনের প্রতিটি সম্পর্কই আল্লাহ্‌র পক্ষ হতে দান করা একেকটি নেয়ামত। প্রতিটি সম্পর্কই আমাকে কিছু হক দান করে, আবার আমার উপর কিছু হক অর্পণ করে।

যে সম্পর্ক আমরা আত্মার জগত থেকে নিয়ে আসি, তা হল স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক। আল্লাহ্‌র সঙ্গে বান্দার সম্পর্ক। এ মহান সম্পরে্কর সূচনা হয়েছে তখন যখন তিনি আমার রূহ সৃষ্টি করেছেন। এ সম্পর্ক প্রতিটি রূহ স্বতস্ফূর্তভাবে তখনই স্বীকার করে নিয়েছে যখন ‘আলাস্তু বিরাব্বিকুম’-এর মজলিস হয়েছে। এ সম্পর্কের সুবাদে আমাদের প্রাপ্তি হল, দয়া, মায়া ও রহমত এবং রিযিক ও হিফাযাত। আমাদের উপর এ সম্পর্কের অর্পিত হক হল মৃত্যু পর্যন্ত আল্লাহ্‌র প্রতি ঈমান ও বিশ্বাস এবং আল্লাহ্‌র নিরঙ্কুশ ইবাদত ও আনুগত্য। যারা আল্লাহ্‌কে বিশ্বাস করবে এবং আল্লাহ্‌র ইবাদত ও আনুগত্য পালন করবে তাদের পুরষ্কার হল অনন্তকালের জান্নাত। যারা আল্লাহ্‌র প্রতি ঈমান আনবে না, বরং আল্লাহ্‌কে অস্বীকার করবে, আল্লাহ্‌র সঙ্গে শিরক করবে, আল্লাহ্‌কে অমান্য করবে তাদের শাস্তি হল অনন্তকালের জাহান্নাম।

যে মহান সম্পর্ক আমরা মাতৃগর্ভ থেকে নিয়ে এসেছি, যার উল্লেখ স্বয়ং আল্লাহ্ করেছেন তাঁর ইবাদতের সঙ্গে, তা হল মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, আল্লাহ্ ও তাঁর রাসূলের পরে পৃথিবীতে আমার উপর সবচে’ বড় ইহসান হল, আমার মায়ের, আমার বাবার! তাই আল্লাহ্ নিজেই আদেশ করেছেন, তোমরা আমার ইবাদত কর, আর ওয়ালিদায়নের সঙ্গে সদাচার কর।

মাতৃত্ব ও পিতৃেত্বর জান্নাতী সম্পর্কের পর আমাদের জীবনে প্রথম যে সম্পর্ক আসে তা হল ভাই বোনের সঙ্গে রিহমের সম্পর্ক। পৃথিবীতে এ সম্পর্কেরও কোন তুলনা নেই। যাদের ভাই নেই, বোন নেই তাদের জিজ্ঞাসা কর, এ সম্পর্কের মূল্য কত! এ সম্পর্কের জন্য প্রাণের আকুতি কত!

ফুফু...

বান্দার প্রতি আল্লাহ্‌র সুস্পষ্ট আদেশ হল, বান্দা যেন জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি আত্মীয়তার হক আদায় করে এবং তা আল্লাহ্‌র ওয়াস্তে, আল্লাহ্‌কে খুশী করার জন্য, তাহলেই বান্দার প্রতি আল্লাহ্ খুশী হবেন।

প্রতিটি সম্পর্ক সজীব ও জীবন্তরূপে বেঁচে থাকার জন্য বিশেষ যত্ন ও পরিচর্যা দাবী করে। সম্পর্কের যদি যত্ন ও পরিচর্যা না করা হয় তাহলে সম্পকর্ ধীরে ধীরে মলিন ও দুর্বল হয়ে যায়, এমনকি এক সময় সম্পর্কের মৃত্যু ঘটে। সম্পর্ক যেন গাছের ছোট্ট চারা! যদি চারা গাছের যত্ন-পরিচর্যা করা হয়, গোড়ায় যদি ঠিকমত পানি দেয়া হয় তাহলে চারাটি ধীরে ধীরে বড় হয় এবং একসময় বিরাট ছায়াদার সবুজ গাছে পরিণত হয়। পক্ষান্তরে চারাটির যদি যত্ন না নেযা হয় তাহলে ধীরে ধীরে তা নির্জীব হয়ে পড়ে; শুকিয়ে যায়; পাতাগুলো ঝরে যায়; এমনকি অযত্ন ও অবহেলার কষ্ট নীরবে বহন করে একসময় তা মরেই যায়।

কোন সম্পর্কই আমাদের কষ্ট করে অর্জন করতে হয়নি। জীবনের অসংখ্য নেয়ামতের মত সম্পর্কের নেয়ামতগুলোও আমরা আল্লাহ্‌র দান হিসাবে পেয়েছি। তাই কোন সম্পর্কের মূল্য আমরা বুঝি না। আমরা বুঝতেই পারি না যে, অযত্নে অবহেলায় কত বড় সম্পদ আমরা হারিয়ে ফেলি। কখনো আমরা ভাবি না যে, এ সম্পর্কগুলো যদি আমাদের জীবনে না থাকত তাহলে কেমন হত আমাদের জীবন!

মনে রাখতে হবে, প্রতিটি সম্পর্কের হুকূক ও দায়দায়িত্ব সম্পর্কে আখেরাতে আমাদের জিজ্ঞাসা করা হবে।

সবচে’ বেদনাদায়ক বিষয় হল, নতুন সম্পর্কের কারণে আগের সম্পর্কগুলো আমরা দূরে সরিয়ে রাখি। যে সম্পর্ক একসময় বুকের দুধ দিয়ে, যে সম্পর্ক একসময় দেহের ঘাম ঝরিয়ে আমাদের জীবন রক্ষা করেছে, নতুন সম্পর্কের মোহে ঐ সম্পর্কগুলো কীভাবে ভুলে যাই, বা ভুলে থাকতে চাই! যে ভাইবোন আমাকে স্নেহ দিয়েছে, শ্রদ্ধা দিয়েছে, কীভাবে আমরা ঐ সম্পর্কের প্রতি অকৃতজ্ঞ হতে পারি! অকৃতজ্ঞতার পরিণতিও তো আমাদেরই ভোগ করতে হবে আখরোতে, এমনকি দুনিয়াতেও!

নতুন সম্পর্কের নিজস্ব মূল্য ও মর্যাদা অবশ্যই আছে এবং আছে সেগুলোর হক ও দায়দায়িত্ব! কিন্তু সে জন্য আগের সম্পর্কগুলো জীবন থেকে উজ্জ্বলতা হারায় কেন!

আমরা ভুলে যাই কেন, আজকের নতুন সম্পর্ক, যাকে মনে করা হয়, সুখের সম্পর্ক তা আমাদের পিছনের প্রতিটি সম্পর্কের কাছে ঋণী। সুেখর সম্পর্ক কি বেদনার সম্পর্কের সমান হতে পারে! তুলনাই কি হতে পারে!

শেষ কথা বলে বিদায় নিতে চাই; আমরা যেন মনে রাখি, আমাদের আজকের এই যে নতুন সম্পর্ক, একদিন তা পুরোন হয়ে যাবে সময়ের অনিবার্য দাবীতে। তখন যেন আমাদের পুরোন সম্পর্ক নতুন সম্পর্কের কাছে পরাস্ত না হয়! সে আয়োজন কিন্তু এখনই আমাদের করে যেতে হবে।

০০ প্রিয় নাযরানা! বিলম্বে আসা তোমার লেখাটি পেয়ে সত্যি খুশী হয়েছি এবং মুগ্ধ হয়েছি! তুমি সত্য বলেছ, সব সম্পর্ক আল্লাহ্‌র দান! কলমের সঙ্গে কালো কালি ও আলোকিত লেখার সম্পর্ক এবং কলমের সঙ্গে কলবের সম্পর্ক, তদ্রূপ কলমের সঙ্গে রাব্বুল কলমের সম্পর্ক, এও আল্লাহ্‌র বিরাট দান। আমি, তুমি, আমরা সবাই যেন এ সম্পর্কের হুকূক ও দায়দায়িত্ব পূর্ণরূপে পালন করতে পারি! আল্লাহ্ যেন তাওফীক দান করেন, আমীন! অন্তর দিয়ে কামনা করি, তোমার কলমের শুভযাত্রা যেন অব্যাহত থাকে, অনুকূল ও প্রতিকূল সর্বাবস্থায়। আসলে প্রতিকূলতার সময়ই তো কলমের সঙ্গে সম্পর্কের বেশী প্রয়োজন। তখনই তো কলম তোমাকে সান্ত্বনা দেবে, সাহস যোগাবে এবং ...! মনে নেই, শৈশবে যখন কষ্ট পেতে, তখনই কলম নিয়ে বসতে সেই কষ্টের কথা লেখার জন্য! তাহলে শৈশবের কাছে ফিরে যাও না আবার, কলমের সঙ্গে সেই অন্তরঙ্গতা পুনরুদ্ধার করার জন্য! আবারও বলি, আল্লাহ্ তোমাকে সুখে রাখুন, আমীন!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র