চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

সংযোজন

একটি শিশুর সাক্ষাৎকার

তোমার নাম ও পরিচয় বল।

আমার নাম আাব্দুল্লাহ্ বিন আব্দুল কাদির। আমার আব্বা সরকারী চাকুরী করেন। আমার আম্মা ঘরের হেফাযত করেন।

এখন তোমার বয়স কত?

এখন আমার বয়স সাড়ে দশ বছর।

তোমার জন্মতারিখ বলতে পার?

আমার জন্মতারিখ হল ২০ শে শাওয়াল ১৪৩৭ হি.

তোমার দেশের বাড়ী কোথায়? ঢাকায় তোমাদের বাসা কোথায়?

আমাদের দেশের বাড়ী সিরাজগঞ্জ। ঢাকায় আমরা আজীমপুরে সরকারী কলোনীতে থাকি।

মাদানী মক্তবে কবে দাখেল হযেছ, এখন কী পড়?

মাদানী মক্তবে আমি প্রথম শ্রেণীতে দাখেল হয়েছি। এখন তৃতীয় শ্রেণীতে পড়ি।

তুমি কোন শ্রেণীতে কী পড়েছ! এখন তৃতীয় শ্রেণীতে কী পড়?

আমি প্রথম শ্রেণীতে কায়দায় বিসমিল্লাহ্—১ পড়েছি। দ্বিতীয় শ্রেণীতে কায়দায় বিসমিল্লাহ্—২ এবং নাযেরায় বিসিমিল্লাহ্—১ পড়েছি। এখন তৃতীয় শ্রেণীতে মুছহাফ পড়ি!

মাদানী মক্তব তোমার কেমন লাগে?

মাদানী মক্তব আমার খুব ভাল লাগে। এখানে সুন্দর ফুলের বাগান আছে। হুযূর আমাদের খুব আদর করেন। আদর করে পড়ান।

ভবিষ্যতে তুমি কী হতে চাও?

ইনশাআল্লাহ্ ভবিষ্যতে আমি বড় আলিম হেত চাই এবং দ্বীনের দাওয়াত দিতে চাই।

তোমার সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে। দুআ করি আল্লাহ যেন তোমার এবং তোমার সাথীদের স্বপ্ন পূর্ণ করেন আমারও খুব ভাল লেগেছে! আমিও দু‘আ চাই!

(সাক্ষাৎকার গ্রহণে ঃ পুষ্পের সম্পাদক/তারিখ, ১২.৬.৪৮হি. )

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র