“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
কোরআন, হাদীছ ও আত্মশুদ্ধি
ডাক দিয়ে যায় মুসাফির!
(ধারাবাহিক)
আমরা তার বাসগৃহে পৌঁছলাম। মিশরীয় সিপাহী বাড়ীর পাহারায় নিযুক্ত ছিল। আমীর খাত্তাবীকে আমাদের আসার খবর দেয়া হল। তিনি বের হয়ে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। আমরা হিন্দুস্তানের কথা বলে তঁার কাছে আমাদের পরিচয় দিলাম। আবারো তিনি উষ্ণ আন্তরিকতা প্রকাশ করলেন।
অন্তরঙ্গ পরিবেশেই তঁার সঙ্গে কথা শুরু হল, যেন আমরা অনেক দিনের পরিচিত। অপরিচয়ের কোন পর্দা যেন আমাদের মধ্যে নেই। কিছুক্ষণের আলোচনা থেকে উপলব্ধি হল, মুসলিমবিশ্ব সম্পর্কে তিনি যথেষ্ট ধারণা রাখেন। ভারতের ভৌগোলিক ও বহুজাতিক অবস্থা সম্পর্কেও বেশ ওয়াকিবহাল। ভারতমহা-সাগরের ‘রিইউনিয়নে’ দীর্ঘ বিশবছর নির্বাসনে থাকা অবস্থায় বহু হিন্দুস্তানী মুসলিমের সঙ্গে তঁার যোগাযোগ হয়েছে।
আমি তঁাকে জিজ্ঞাসা করলাম, জিহাদের সময় কী পরিমাণ ভূখণ্ড জয় করেছিলেন? তিনি বললেন, প্রথম দিকে তো আমরা পঞ্চাশ বর্গকিলোমিটার ভূখণ্ড অধিকার করেছিলাম। পরে অধিকৃত অঞ্চলের আয়তন খুব বিস্তার লাভ করেছিল। আমি জিজ্ঞাসা করলাম, তাতওয়ােনর উপরও আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল? তিনি বললেন, আমরা তাতওয়ানের উপর হামলার প্রস্তুতি সম্পন্ন করেছিলাম, কিন্তু হামলা শুরু হওয়ার আগেই সন্ধি হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করলাম, আপনার অধীনে কী পরিমাণ ফৌজ ছিল। তিনি বললেন, আমরা চারহাযার সৈন্য নিয়ে জিহাদ শুরু করেছিলাম। শেষপর্যন্ত মুজাহিদীনের সংখ্যা চল্লিশ হাযারে পৌঁছেছিল। আমি জিজ্ঞাসা করলাম, তখন স্পেনীয় বাহিনীর সংখ্যা কত ছিল? তিনি বললেন, তাদের সংখ্যা প্রথমে একলাখ ছিল, পরে চারলাখ ছাড়িয়ে যায়। আর রণাঙ্গনের বিস্তার ছিল ছয়শ কিলোমিটারের মত। এই বিশাল এলাকার মধ্যে কখনো হামলা, কখনো প্রতিরোধ, কখনো আত্মরক্ষা, সবই আমাদের করতে হয়েছে। তবে তিক্ত বাস্তবতা এই যে, শত্রুরা আমাদের মধ্যে কলহ-বিবাদ এবং বিদ্রোহ-অন্তর্দ্বন্দ্ব সৃষ্টির মাধ্যমে যে গুরুতর পরিস্থিতি সৃষ্টি করেছিল তার মোকাবেলা করা শত্রুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার চেেয় কম কঠিন ছিল না।
তারপর জিহাদের সার্বিক অবস্থা সম্পর্কে তিনি বললেন, ১৯২০ খৃষ্টাব্দে লড়াই শুরু হয়। লাগাতার চারবছর শুধু স্পেনীয়দের সঙ্গে লড়াই চলে। তারপর ১৯২৪ সালে ফ্রান্সও আমাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। ১৯২৬ সালে সামরিক সরঞ্জাম ও সৈন্যস্বল্পতার কারণে, সর্বোপরি তীব্র শৈত্যপ্রবাহ ও দীর্ঘ অবরোধের কারণে আমরা সন্ধি করতে বাধ্য হই। বেশ কয়েকবার আমরা শত্রুদের থেকে অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ছিনিয়ে নিয়েছি। একবার তো প্রায় পাঁচশ সেনার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়েছিলাম।
বিজিত ও অধিকৃত এলাকায় আমরা শরী‘আতের আহকাম ও শাস্তিবিধান কায়েম করেছি। প্রথমবার এক চোরের হাত কাটা হয়েছিল। তারপর পুরো এলাকায় চুরি ও অন্যান্য অপরাধ একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল এবং পুরোপুরি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল।
আমি জিজ্ঞাসা করলাম, আপনার অনুগত মুজাহিদীনের, আল্লাহ্র দ্বীন কায়েম করা ছাড়া অন্য কোন উদ্দেশ্য ছিল কি? যেমন দেশাত্মবোধ ও জাতীয়তাবাদ? তিনি বললেন, অধিকাংশই হাতে অস্ত্র নিয়েছিল জিহাদের জাযবা ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। নইলে এত কম শক্তি নিয়ে এমন প্রবল শত্রু- শক্তির বিরুদ্ধে লড়াই করা এবং এ পরিমাণ সফলতা অর্জন করা সম্ভব হত না এবং জনঅনুভূতি -তে এমন অপ্রতিহত প্রভাব বিস্তার কল্পনাও করা যেত না।
বললাম, আমরা তো শুনেছি, স্পেনীয় বাহিনীতে আপনি একজন অধিনায়ক ছিলেন। সেখানে কোন কারণে আপনার মধ্যে দ্বীনী গায়রত ও সম্ভ্রমবোধ এবং আরবীয় জাত্যাভিমান জাগ্রত হয় এবং এই মনস্তাত্ত্বিক বিদ্রোহের পরিণতিতেই এমন আযীমুশ্-শান জিহাদের সূচনা?
তিনি বললেন, এর কোন
সত্যতা নেই। না আমি স্পেনীয় বাহিনীতে ছিলাম, না সেখানে কোন ঘটনা ঘটেছে। আমি তো ভিতরের প্রেরণা থেকেই জিহাদে নেমেছি।
আমি জিজ্ঞাসা করলাম, তাহলে যুদ্ধবিদ্যা ও সমরকুশলতা কোথায় শিখেছেন? মুজাহিদীনকে এরূপ সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করার এবং এত বড় আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার শক্তি ও প্রেরণা কোত্থেকে অর্জন করেছেন?
তিনি বললেন, যুদ্ধ ও যুদ্ধকৌশল আমি ব্যক্তিগত অভিজ্ঞতা ও সমরবিষয়ক ব্যাপক অধ্যয়ন থেকে অর্জন করেছি। আমরা তো স্পেনের বিরুদ্ধে জিহাদের মধ্যেই ছিলাম। পক্ষান্তরে সমর-কুশলতা, পরিস্থিতিবিচার ও সমর -জ্ঞান, এগুলো কোন সূত্র থেকে শিখবার বিষয় নয়, এগুলো আল্লাহ্ প্রদত্ত যোগ্যতা ও প্রতিভা। কারো কারো স্বভাব ও ফিতরতের মধ্যে এগুলো আল্লাহ্ রেখে দেন।
আমি জিজ্ঞাসা করলাম, মাগরিবে আকছা ও রীফ (বৃহৎ মরক্কো)-এর স্বাধীনতার কোন আশা ও সম্ভাবনা কি রয়েছে?
তিনি বললেন, স্বাধীনতা তো ইনশাআল্লাহ্ নিশ্চিত। তবে বাস্তবতা হল, ফ্রান্সের মধ্যে উদারতার বড় অভাব, জাতি হিসাবেই তাদের মধ্যে রয়েছে চিত্তসঙ্কীর্ণতা। পক্ষান্তরে ইংরেেজর কর্মনীতি অপেক্ষাকৃত নমনীয় ও বাস্তবমুখী।
আমীর খাত্তাবী মজলিসসমাপ্তির ইঙ্গিত করে বললেন, আশা করি, আবার আসবেন; তখন এ বিষয়ে আরো আলোচনা হবে। আমি তঁাকে কৃতজ্ঞতা নিবেদন করে বিদায় নিলাম।
শহরে ফিরে এসে আমরা শুব্বানুল মুসলিমীনের দফতরে গেলাম। কারণ শায়খ আহমদ শিরবাছীর সঙ্গে সেখানে সাক্ষাতের সময় নির্ধারিত ছিল। দুঃখের বিষয়, আধাঘণ্টারও বেশী সময় অপেক্ষা করার পরো তঁার সাক্ষাত লাভের সৌভাগ্য হল না। কোন বার্তাও পেলাম না। মিশরে এ অবস্থার সম্মুখীন বেশ ক’বার হতে হয়েছে।
২৩/৫/৭০ হি. ১/৩/৫১ খৃ. বৃহস্পতিবার
আজ সুন্নাহ মুহম্মদিয়্যা ছাপাখানায় গেলাম। উদ্দেশ্য, المد والجزر فـي تاريخ الإسلام রিসালাহ্-এর প্রচ্ছদ দেখা, সেই সঙ্গে উত্তম ছাপার বিষয়ে মনোযোগী হওয়ার জন্য তাগিদ দেয়া। যোহরের কিছু পূর্বে যখন ফিরে এলাম তখন জানা গেল, শায়খ শিরবাছী এসেছিলেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে, সাক্ষাতের জন্য শুব্বানের দফতরে তিনি অপেক্ষায় ছিলেন, কিন্তু কেউ তাকে আমাদের আগমন-সংবাদ জানায়নি। তাঁর সঙ্গে কতিপয় শিক্ষিত সংস্কৃতিসম্পন্ন মানুষ ছিলেন, যারা মাযা খাসিরা অধ্যয়ন করেছেন। তারাও অপেক্ষায় ছিলেন।
আমার বড় আফসোস হল যে, এক জায়গায় একত্র হয়েও আমরা ‘একত্র’ হতে পারলাম না। জেনারেল ছালেহ হরব পাশার মুলাকাতী বেতাকা (ভিজিটিং কার্ড /সাক্ষাৎপত্র)ও পেলাম। তাতে আফসোসটা আরো বেড়ে গেল। অসুস্থতার কারণে যেখানে ‘সিঁড়ি ভাঙ্গা’ তার জন্য কঠিন সেখানে শুধু আমাদের সম্মানার্থে তিনি কষ্ট করে এসেছিলেন। ভাবলাম, অতিসত্বর তঁার সঙ্গে সাক্ষাৎ করে এর ক্ষতিপূরণ করব।
আছরের পর আমরা সুপ্রসিদ্ধ লেখক গবেষক শায়খ আহমদ মুহম্মদ শাকির-এর নয়া মিশরে মাকরীযী সড়কস্থ বাসগৃহে গেলাম। তাঁর সঙ্গে দেখা হল। কিছুসময় তার সঙ্গে যাপন করলাম। মাগরি -বও সেখানেই আদায় করলাম।
মরহূম আব্বাজানের কিতাব معارف العوارف فـي أنواع العلوم والمعارف তঁার ওখানে রেখে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল, কিতাবটি তিনি পড়েবন এবং...!
পড়েছেন বলে জানালেন এবং সন্তোষ ও মুগ্ধতাও প্রকাশ করলেন। তারপর জানালেন, কিতাবটির প্রকাশনার বিষয়ে দারুল মা‘আরিফ কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন। তারা ছাপার বিষয়ে সম্মতিও প্রকাশ করেছেন, তবে জানিয়েছেন, প্রকাশনা আগামীবছর পর্যন্ত বিলম্বিত হবে। কারণ আগে থেকেই কয়েকটি বই প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে।
তবে আমার সঙ্গে ওয়াদা করলেন যে, মা‘আরিফ কর্তৃপক্ষের সঙ্গে তিনি দ্বিতীয়বার কথা বলবেন। আমাকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার দারুল মা‘আরিফের কার্যালয়, কার্যক্রম ও ছাপাখানা দেখার কি আগ্রহ আছে?
আমি বললাম, হাঁ, অবশ্যই। এই প্রকাশনাপ্রতিষ্ঠান সম্পর্কে আমি শৈশব থেকেই অবহিত। এর প্রকাশিত বহু কিতাব অধ্যয়ন করেছি।
শায়খ দারুল মা‘আরিফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেন। স্থির হল, আগামী সোমবার বিকাল পাঁচটায় আমরা প্রতিষ্ঠানটি দেখতে যাব।
দারুল আরকামে আমার বক্তব্য (হিন্দুস্তানে ইসলামী দাওয়াতের পাঁচটি যুগ)
শাবাবু সাইয়েদিনা মুহম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান কার্যাল -য় দারুল আরকাম। আজ রাতে সেখানে আমার বক্তৃতার সময় দেয়া ছিল। তাই সেখানে গিয়ে আমরা এশা আদায় করলাম। জনাব হোসায়ন ইউসুফ পরিচিতি -বক্তব্যের মাধ্যমে আমাকে এগিয়ে দিলেন। আমি বক্তৃতা শুরু করলাম। মূল বিষয় ছিল, হিন্দুস্তানে ইসলামের দাওয়াত ও সংস্কারআন্দোলনের যে পাঁচটি স্তর ও কাল অতিক্রান্ত হয়েছে তা সংক্ষেপে তুলে ধরা।
প্রথম যুগ
এটি হল মুজাদ্দিদে আলফে ছানী শায়খ আহমদ সারহিন্দী রহ.র যুগ (১০৩৪ খৃ.)। অত্যন্ত ব্যথিত হৃদয় ও উৎকণ্ঠিত চিত্তে তিনি দেখতে পেলেন, হিন্দুস্তানে যে মুসলিম রাজবংশ সিংহাসনে সমাসীন তারা হিন্দু সভ্যতা-সংস্কৃতি, বরং মূর্তিপুজার দিকে ধাবমান এবং ইসলােমর বন্ধন ছুঁড়ে ফেলতে উদ্যত। এসব ঘটেছে সিংহাসনের অধিকারী অশিক্ষিত অথচ প্রবল ক্ষমতাধর সম্রাট আকবরের হিন্দুপ্রীতির কারণে। তার উদ্দেশ্য ছিল যে কোন উপায়ে বিপুল সংখ্যাগরিষ্ঠ হিন্দুজনগোষ্ঠীকে সন্তুষ্ট করা। এ সময় বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, বিশেষত ঈমান ও বিবেক জলাঞ্জ -লি দেয়া দরবারী আলেমদের প্ররোচনায় সম্রাটের অন্তরে আন্ত- ধর্মীয় মিশ্রণ তৈরীর প্রবল ঝোঁক সৃষ্টি হয়। তাঁর মনে হল, বরং সত্য তো এই যে, দরবারের মোসাহেবরা তাকে বোঝাল, হাযার বছর পার হওয়ার পর নবুয়তে মুহম্মদী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শেষ হয়ে গিয়েছে। এখন জাহাঁপনার যুগ। নাঊযুবিল্লাহ্! সুতরাং সময়ের মঞ্চ এখন তার তত্ত্বাবধানে নতুন দ্বীন গ্রহণের জন্য প্রস্তুত। মূর্খ সম্রাটও যেন প্রতারিত হওয়ার জন্য তৈয়ার বসে ছিলেন! বিপুল উৎসাহে তিনি নেমে পড়লেন নতুন ধর্মের ‘উৎপাদন’ কর্মে। এজন্য অবশ্য তাকে বেশী কিছু করতে হল না। ইসলামসহ বিভিন্ন ধর্মের বিশ্বাস, আচার-সংস্কার ও ইবাদতপদ্ধতির মিশ্রণে সহজেই নতুন ও অদ্ভুত এক ধর্মকাঠামো তৈরী করে ফেললেন। এরপর সমগ্র রাষ্ট্রশক্তি ব্যয় করে দ্বীনে ইসলামের স্থলে দ্বীনে ইলাহী নামে এ নতুন ধর্ম কার্যকর করার অপচেষ্টা শুরু করলেন। এমনকি এক পর্যায়ে সমুহ আশঙ্কা দেখা দিল যে, মহা -প্রতাপান্বিত সম্রাট ও দরবারের দুনিয়ালোভী আলিম-বিদ্বানদের প্রভাবে সমগ্র হিন্দুস্তান মূতির্পুজার রঙছাপ গ্রহণ করে ভয়ঙ্কর গোমরাহিতে ভেসে যাবে।
পরিস্থিতির ভয়াবহতা দেখে মুজাদ্দিদ ছাহেব বিচলিত হয়ে পড়লেন। তিনি প্রত্যয় ও প্রতিজ্ঞা গ্রহণ করলেন, যে কোন মূল্যে এ মহাফিতনার প্রতিরোধ তাঁকে করেত হবে। কিন্তু কীভাবে, কোন উপায়ে? গভীর চিন্তাভাবনা ও পর্যবেক্ষণের পর তিনি বুঝতে পারলেন, রাষ্ট্রবিপ্লব ও ক্ষমতার পরিবর্তন বা গণআন্দোলনের মাধ্যমে ইসলামী শাসনের পুনরুত্থান এখন না সম্ভব, না সঙ্গত। কারণ মোগল রাজত্বের তখন পূর্ণ যৌবন। সময়ের বিবর্তনে যে সব দোষ-দুর্বলতা দেখা দেয়, মোগল রাজত্বে তখনো তা দেখা দেয়নি। দ্বিতীয়ত অমুসলিম শক্তি তখন সুযোগ গ্রহণের চেষ্টা করতে পারে, যা মুসলিম রাজত্বের ক্ষতির কারণ হবে। তাই তিনি পরিবেশ পরিস্থিতি -র উপযোগী অন্য এক কৌশল ও কর্মপদ্ধতি অবলম্বন করলেন। আর সেটা হল, রাজদরবার ও রাজকর্ম- চারীদের সঙ্গে আত্মিক ও বুদ্ধিবৃত্তিক সম্পর্ক গড়ে তোলা।
সিরহিন্দে নিজের গুমনাম খানকায় অবস্থান করে নীরবে নিভৃতে তিনি তাদের সঙ্গে পত্রযোগাযোগ করে চললেন, যা আজ ‘মাকতূবাত’ নামে এক অমূল্য দাওয়াতি সম্পদরূপে আমাদের সামনে বিদ্যমান। ধীর পর্যায়ক্রমে এবং অননোভূত উপায়ে নিজের চিন্তা-চেতনা ও সংস্কার-অভিপ্রায় তাদের মন ও মননের জগতে বিস্তার করার এক ধৈর্যক্ষয়ী মেহনত তিনি শুরু করলেন। এক- সময় তাঁর ইখলাছ ও লিল্লাহিয়াত- পূর্ণ মেহনতের সুফল দেখা দিল। রাজদরবারের পুরো পরিবেশে সুখকর পরিবর্তন এসে গেল। গুরুত্বপূর্ণ সকল সভাসদ আত্মিক ভাবে তাঁর মহান ব্যক্তিত্বের অনুগামী হয়ে গেল। তারা অন্তর দিয়ে অনুভব করতে সক্ষম হল, কী অপরিসীম তাঁর ইখলাছ ও লিল্লাহিয়াত এবং আত্মনিবেদন ও ফানাইয়াত! জাগতিক ও বৈষয়িক লাভালাভের প্রতি তিনি কত নির্মোহ এবং নিজেরই দেশে ইসলামের এতিমী হালাতের কারণে ভিতরের যন্ত্রণা ও অন্তর্দহন তাঁর কত গভীর! এসব বিষয় বিবেচনা করে তারা তাঁর মর্মস্পর্শী মাকতূবাতের যথাযো -গ্য প্রভাব গ্রহণ করল। হুকূমতের গতিধারা এবং মনমস্তিষ্ক ও চিন্তাচেত -নার প্রবাহ সম্পূর্ণ বদলে গেল। এভাবে ইসলামের জন্য অধিকতর উজ্জ্বল ও অনুকূল ভবিষ্যতের পথ তৈরী হয়ে গেল। তারপর মুজাদ্দিদ ছাহেবের ওয়াফাত হল এবং তাঁর পুত্র ও পৌত্রদের যুগ শুরু হল। তঁাদের অক্লান্ত মেহনত-মুজাহাদা এবং ত্যাগ ও কোরবানির ফলে তৈমূরী সিংহাসনে আওরঙ্গযেব আলমগীরের মত ‘পাকদামান’, নেক আখলাক ও ইনছাফপছন্দ বাদশাহ সমাসীন হলেন, দুনয়াবি- মুখ ও যাহিদানা যিন্দেগীর জন্য যাকে বলা হয় ফকীর বাদশাহ। রাজ্যভার গ্রহণ করেই তিনি শোষণ -মূলক করের বোঝা লাঘব করেন, (অমুসলিমদের উপর সুনির্দিষ্ট কিছু দায়- মুক্তির বিপরীতে) জিযিয়া কর নির্ধারণ করেন। কুফুরের যাবতীয় নিদর্শন ও অভিপ্রকাশ বিলুপ্ত করেন এবং ইসলামের শা‘আইর ও বৈশিষ্ট্যগুলো সমুচ্চ করেন। তাঁরই নির্দেশ ও প্রতক্ষ তত্ত্বাবধানে ফাতাওয়া হিন্দিয়া নামে বিশাল ফিকহী কর্ম আঞ্জাম লাভ করে, যা হিন্দুস্তানের দুস্তূর ও কার্যবিধানের মর্যাদা লাভ করে। এসব কিছু ছিল শায়খ ও তাঁর পরের দুই প্রজন্মের প্রয়াস প্রচেষ্টা- রই সুফল।
দ্বিতীয় যুগ
এটা ছিল হাকীমুল ইসলাম শাহ ওয়ালিউল্লাহ্ দেহলবী রহ.র যুগ, যিনি ১১৭৬ হিজরীতে মৃত্যু বরণ করেন। তাঁর যুগে তিনি শরীয়তের ছহী ইলম ও হিকমত এবং বিশুদ্ধ জ্ঞান ও তত্ত্বের প্রচার-প্রসারে মনো যোগী হন। অনমনীয় দৃঢ়তার সঙ্গে বিদ‘আত ও কুসংস্কারের আগ্রাসন প্রতিহত করেন। ব্যাপক ইসলামী বিপ্লবের জন্য সমাজ-অঙ্গন সমতল করা এবং মুসলিমানের মনমানস প্রস্তুত করার উদ্দেশ্যে কলমচালনা করেন এবং ইসলামের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তাঁর এ সব প্রয়াস-প্রচেষ্টার ফলেই এমন এক বিশাল জামাত তৈরী হয়ে গেল যারা ইসলামের সঠিক সমঝ ও সমঝদারি এবং বোধ ও উপলব্ধির অধিকারী; যাদের মধ্যে ইসলামের গায়রত ও মর্যাদাবোধ অপ্রতিরোধ্য তরঙ্গ- জোয়ারের রূপ লাভ করেছিল এবং নষ্ট ও গান্দা সমাজের প্রতি তীব্র ঘৃণা ও প্রত্যাখ্যানের প্রত্যয় সৃষ্টি হয়েছিল।
তৃতীয় যুগ
এ যুগ শুরু হয়েছে শাহ ছাহেবের ছাহেবযাদা শাহ আব্দুল আযীয ও তাঁর নিবেদিতপ্রাণ অনুগামীদের দ্বারা। এ জামাতের অগ্রপুরুষ ছিলেন সৈয়দ আহমদ শহীদ রায় -বেরেলী রহ. ও স্বনামধন্য মুজাহিদ শাহ ইসমাঈল শহীদ রহ.। অত্যন্ত উচ্চস্তরের দ্বীনী, ইলমী ও রূহানী তারবিয়াতের মাধ্যমে তঁারা আদর্শ মানুষের এক বিরাট জামাত তৈরী করেছিলেন। তারপর তঁাদের নিয়ে সীমান্ত প্রদেশের উদ্দেশ্যে হিজরত করেছিলেন। তঁাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল প্রথমত শিখদের পরাস্ত করা, যারা পাঞ্জাব ও কাশ্মীর দখলে নিয়ে মুসলিম জনগোষ্ঠীর উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়ে যাচ্ছি ল। দ্বিতীয়ত ইংরেজ রাজশক্তিকে বিতাড়ন করার জন্য হিন্দুস্তানের দিকে যাত্রা করা এবং চূড়ান্ত পর্যা- য়ে কিতাব ও সুন্নাহ্র বুনিয়াদের উপর ইসলামী খেলাফত কায়েম করা। বলাবাহুল্য, এ প্রচেষ্টায় তিনি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিলেন। বহু যুদ্ধে শিখদের পরাজিত করে পেশোয়ার ও পার্শ্ব- এলাকাগুলোতে শরীয়ত মুতাবেক ইসলামী হুকুমত কায়েম করেছিলে -ন এবং খেলাফতের অর্থব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো পূর্ণ কার্যকর করেছিলেন। কিন্তু হায়, আফসোস্! আফগানী গোত্রপ্রধানরা খেলাফতি নেযামকে নিজেদের গোত্রীয় আধি পত্য ও কায়েমি স্বার্থ এবং জাহেলি আকীদা-বিশ্বাস এবং বিদআত ও বদ্ধমূল কুসংস্কারের সঙ্গে সঙ্ঘর্ষপূর্ণ মনে করে বিদ্রোহ করে বসে। রাতের অন্ধকারে চোরাগুপ্তা হামলা চালিয়ে পুরো এলাকায় ছড়িয়ে থাকা শত শত মুজাহিদীনকে তারা নিষ্ঠুরভাবে হত্য করে। এভাবে পুরো খেলাফতি নেযাম তো তছনছ হলই, এমনকি সৈয়দ শহীদের পুরো জামাতের মেরুদণ্ডও ভেঙ্গে পড়ল।
এরপর সৈয়দ শহীদ কাশ্মীরী সরদারদের দাওয়াতে মুজাহিদী- নের অবশিষ্ট দল নিয়ে কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করেন। উদ্দেশ্য ছিল কাশ্মীরের এলাকা কেন্দ্র করে মুজাহিদীনের জামাতকে সুগঠিত করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা। কিন্তু তাকদীরের ‘মানশা’ ও অভিপ্রায় ছিল অন্যরকম।
কাশ্মীরযাত্রার পথে বালাকোটের উপত্যকায় শিখবাহিনী তাঁর গতিরোধ করে। ফলে অপ্রস্তুত অবস্থায় একান্ত অনন্যোপায় হয়ে সৈয়দ শহীদ শিখবাহিনীর বিরুদ্ধে অস্ত্রধারণ করেন। সেই অপ্রস্তুত লড়াইয়ে মুজাহিদীন চূড়ান্ত শৌর্য ও বিক্রম প্রদর্শন করলেও হযরত সৈয়দ আহমদ শাহাদাত বরণ করেন। সৈয়দ ছাহেবের রফীকে জিহাদ মাওলানা শাহ ইসমাঈল এবং অন্যান্য বিশিষ্ট অনুগামীও শাহাদাত বরণ করেন। এটা ছিল ১২৪৬ সােলর .... এর ঘটনা। তাঁদের শাহাদত এবং যুদ্ধে বিপর্যয়ের পর মুজাহিদীনের অবশিষ্ট জামাত বিভিন্ন পাহাড়ে ও গিরিগুহায় আশ্রয় গ্রহণ করেন।
মোটকথা, এসকল মুজাহিদীন ও তঁাদের অনুগামীদল বালাকোটের মহাবিপর্যয়ের পরো লক্ষ্য ও উদ্দে -শ্যের পথে অবিচল ছিলেন। হিন্দুস্তানের পুরো ভুখণ্ডে ছিড়য়ে পড়ে দ্বীন ও জিহাদের জন্য তারা জানমালের কোরবানি অব্যাহত রেখেছিলেন। কিছু তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় জামে শাহাদাত পান করেন, আর কিছু মরদানে মুজাহিদ শাহাদাতের ইন্তিযারে লক্ষ্যের পথে এগিয়ে যেতে থাকেন। কিন্তু কোন অবস্থায় তাদের অবিচলতায় সামান্য ফাটলও ধরেনি।
চতুর্থ যুগ
এটা হচ্ছে ঐ জামাতে মুজাহিদী- নের অনুগামী-অনুসারীদের যুগ। যখন তারা দেখতে পেলেন, হিন্দুস্তানে ইংরেজশক্তি কব্জা জমিয়ে ফেলেছে। তাদের শাসন ও রাজত্ব মযবূত হয়ে গিয়েছে। সর্বোপরি ইংরেজদের বিজয়ভীতি মুসলিমানে হিন্দের উপর প্রবল- ভাবে চেপে বসেছে এবং তাদের নেতৃত্বে পরিচালিত আঠারোশ সাতান্নের মহাবিপ্লবের ব্যর্থতার পর ব্যাপক হতাশা তাদের ঘিরে ধরেছে। তঁারা যখন দেখলেন যে, এখন সবার আগে প্রয়োজন ঈমান, আকীদা, তাহযীব, তামাদ্দুন ও আখলাকের হিফাযত এবং ভবিষ্যত সম্পর্কে তাদের অন্তরে আস্থা ও আত্মবিশ্বাস জাগ্রত করা; আরো প্রয়োজন ইউরোপের সভ্যতা -সংস্কৃতির আগ্রাসন থেকে, যা মুসলমানদের তাহযীবী অস্তিত্ব এবং তাদের দ্বীন-ঈমােনর বৈশিষ্ট্য ও সংস্কৃতি পর্যন্ত শেষ করে দিতে উদ্যত, সেই আগ্রাসন থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করা। কোন সন্দেহ নেই কাউম ও মিল্লাতের রাহবার ও রাহনুমা যারা তাদের সামনে তখন এটা ছিল সময়ের সবচে’ বড় চ্যালেঞ্জ ও লালকার। প্রশ্ন হল, কীভাবে সম্ভব পশ্চিম থেকে আসা এ মহা- ফিতনার সর্বগ্রাসী সায়লাব থেকে আত্মরক্ষা করা? তো এই মহান ব্যক্তিদের সামনে তখন একটা উপায়ই শুধু দেখা দিয়েছিল এবং সে পথেই তারা অগ্রসর হয়েছিলে ন। আল্লাহ্প্রদত্ত প্রজ্ঞা ও ফিরাসা -ত দ্বারা তঁারা বুঝতে পেরেছিলে- ন, এখন একমাত্র উপায় হল দ্বীনী মাদারেস কায়েম করা, যেগুলো বর্তমান দুর্যোগকালে ইসলামের দুর্গ এবং দ্বীন ও শরীয়তের আশ্রয় -কেন্দ্র বলে প্রমাণিত হবে। এই সুদূরপ্রসারী লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখেই মূলত তারা দ্বীন ও ইলমে দ্বীনের কেন্দ্ররূপে দারুল উলূম দেওবন্দ, মাযাহেরুল উলূম এবং পরে নাদওয়াতুল উলামা (ও দারুল উলূম) কায়েম করেছিলেন।
পঞ্চম যুগ
এটা ছিল ঐ মহান ব্যক্তিবর্গের অনুগামী-অনুসারীদের মোবারক জামাতের যুগ। এ জামাতের প্রাণ -পুরুষ ছিলেন হযরত মাওলানা মুহম্মদ ইলয়াস রহ. যিনি দাওয়াত ও তাবলীগ নামে ইছলাহ ও সংস্কারের এক নতুন আত্মিক বিপ্লবের প্রবর্তক। তিনি ১৩৬৩ হিজরীতে ইন্তিকাল করেন। তাঁর সময়ের বড় ফিতনা ছিল এই যে, মিল্লাতে মুসলিমাহ সিরাতুল মুস্তাকীমের পথ হারিয়ে স্বেচ্ছাচা- রের জীবন-আবর্তে ডুবে গিয়েছি- ল। তাদের ঈমান ও বিশ্বাস এবং রূহানিয়াত ও আধ্যাত্মিকতা খুব দুর্বল হয়ে পড়েছিল। দ্বীনের সমঝ, বুঝ, উদ্যম, উদ্দীপনা অনুভব-অনুভূতি চলে এসেছিল প্রায় শূন্যে -র পর্যায়ে। তদুপরি বৃটিশরাজ- শক্তি, পিশ্চেমর বস্তুবাদী সভ্যতা ও জীবনদর্শনের প্রভাব এবং ভোগবা -দের আসক্তি যে ভয়াবহ স্তরে পৌঁছে গিয়েছিল, হযরত মাওলা না তা অনুভব করছিলেন বড় মর্মবেদনার সঙ্গে। তখনকার দ্বীনী মাদারেস ও খানকা ফাসাদ ও অবক্ষয়ের মহাসমুদ্রে বলতে গেলে ছোট ছোট দ্বীপের মত ছিল, যুদ্ধের ময়দান থেকে যারা বিলকুল আলগ-থালগ ছিল।
এমনকি আশঙ্কা দেখা দিয়েছিল, একসময় মাদরাসা-খানকাগুলোই হয়ত অস্তিত্ব-সঙ্কটে পড়ে যাবে। কিন্তু সমাজ সম্পর্কে নির্লিপ্ত এই মানুষগুলো নিজেদের মধ্যে এমন গুটিয়ে ছিল এবং নিজেদের এমন নিশ্চিন্ত নিরাপদ ভাবছিল যেমন ভাবে উটপাখী বালুতে মুখ গুঁজে।
এ পরিস্থিতি ও সুরতে হাল পর্যবেক্ষ ণ করে হযরত মাওলানা ইলয়াস রহ. এর অন্তরে এ বিশ্বাস ও প্রত্যয় বদ্ধমূল হল যে, মুসলিমসমাজের বিভিন্ন তাবকা ও শ্রেণীর সঙ্গে আগে বেড়ে বেড়ে সম্পর্ক ও যোগাযোগ স্থাপন করা এবং খাবে গাফলাত থেকে তাদের জাগিয়ে তোলার চেষ্টা করাই এখন সময়ের সবচে’ বড় প্রয়োজন। কারণ ঈমান ও চিন্তা-চেতনা এবং আমল-আখলাক ও রূহানিয়াতের ক্ষেত্রে তারা যে ব্যাধি ও দৈন্যের শিকার তাদের নিজেদের মধ্যেও তার অনুভূতি নেই। তো কারো সাহায্য সমর্থন ও পোষকতার অপেক্ষায় না থেকে তিনি একাই কােজ নেমে পড়লেন এবং খুব গরীবানা হালাতে ঈমান ও ইসলামের বুনিয়াদি বিষয়গুলোর প্রতি দাওয়াত দিতে লাগলেন।
হযরত মাওলানা তাঁর দাওয়াতি মেহনত পূর্ণ জোশ-জাযবা ও উদ্যম-উদ্দীপনার সঙ্গে চালিয়ে গেলেন। এ উদ্দেশ্যে ছোট ছোট জামাত নিয়ে দূর ও কাছের ছোট বড় শহর, গ্রাম ও জনপদে তিনি সফর করতেন এবং মুসলমানদে র দাওয়াত দিতেন এ মহান কাজে শরীক হওয়ার এবং সবখানে তা ছড়িয়ে দেয়ার জন্য। তিনি তঁার কাজ হিন্দুস্তানের ঐজনপদ থেকে শুরু করেছিলেন যা সবচে’ বেশী মূর্খতা, গোমরাহি ও ভ্রষ্টতার শিকা -র ছিল; চরিত্র ও নৈতিকতার দিক থেকে যারা ছিলো সবচে’ ‘পতিত’ এবং দ্বীন ও দ্বীনিয়ােতর বিচারে সবচে’ অধঃপতিত। এটা ছিল রাজধানী দিল্লীর দক্ষিণে কিছু দূরে মেওয়াত নামের এলাকা।
পূর্ণ ইখলাছ ও লিল্লাহিয়াত এবং দিলের দরদ-ব্যথার সঙ্গে হযরত মাওলনা মেওয়াতের অশিক্ষিত (তবে সহজ সরল) মানুষগুলোকে দাওয়াত দিলেন, যেন নিজেদের কাজকর্ম ছেড়ে কিছু সময়ের জন্য বাড়ীঘর ও এলাকা হতে তারা বের হয়। দ্বীনের দাওয়াত ও মেহনতের নিয়তে আল্লাহ্র রাস্তায় বের হওয়ার এ সময় কখনো হত একমাস, কখনো তার চেয়ে বেশী বা কম।
তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছিলন যে, যতক্ষণ না মানুষ নিজেদের ফাসাদগ্রস্ত সমাজ ও পরিবেশ থেকে বের হবে ততক্ষণ তারা না দ্বীন শিখতে পারবে, না তাদের আখলাক ও নৈতিকতায় কোন শুভপরিবর্তন আসবে। অল্প দিনের মধ্যেই হযরত মাওলানার ইখলাছ ও লিল্লাহিয়াত এবং দিলের দরদ-ব্যথার সুফল দেখা দিতে লাগল। মেওয়াত অঞ্চলের শত শত এবং হাজার হাজার মানুষ তাঁর দাওয়াতে লাব্বাইক বলে বাড়িঘর ছেড়ে ‘আল্লাহ্র রাস্তায়’ বের হল। কখনো একমাস, কখনো কয়েক মাসের জন্য বের হয়ে তারা হিন্দুস্তানের পূব-পশ্চিম, উত্তর-দক্ষিণের দূরদারাজ এলাকা সফর করল, কখনো পায়দল, কখনো সওয়ারি। জান নিজেদের, জানের উপর খরচও নিজেদের। আখেরাতের নাজাত ও মুক্তিও তো তাদের নিজেদেরই প্রয়োজন! আর আখেরাতের নাজাত ছাড়া বরবাদি অনিবার্য। এ বিশ্বাস তাদের মধ্যে বদ্ধমূল করে দেয়া হয়েছিল।
নতিজা এই হল যে, আল্লাহ্র রহমতে অল্পদিনের মধ্যেই তাদের আখলাক ও চরিত্রে বিরাট পরিবর্ত -ন দেখা দিল। তাদের যিন্দেগীর ইছলাহ ও সংশোধন হয়ে গেল। তাদের মধ্যে দ্বীনী জাযবা ও চেতনা জাগ্রত হল। এভাবে দাওয়াতের কাজ বিনা চান্দায়, বিনা অর্থতহবি লে এবং আড়ম্বপূর্ণ দফতরি ব্যবস্থা -পনা ছাড়া সহজসরল ও সাদাসিধা তরীকায় আগে বাড়তে লাগল। ইসলামের প্রাথমিক যুগের দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে এর খুব মিল ছিল। তাদের দেখে আগের যামানার ঐসব মুখলিছীনের ইয়াদ তাজা হয়ে যায়, দাওয়াত ও জিহা দের ডাকে লাব্বাইক বলে যারা নিজের জান, নিজের মাল নিয়ে আল্লাহ্র রাস্তায় বের হতেন; নিজে র ভার নিজে বহন করতেন এবং নিজের লোকমার ইন্তিযাম নিজেই করতেন। আল্লাহ্কে সন্তুষ্ট করার জন্য বিলকুল লিওয়াজহিল্লাহ্ যারা সমস্ত বিপদ-মুছীবত ও দুর্যোগ-প্রতিকূলতা বরদাশত করতেন।...
বক্তৃতার শেষে আমি হাযিরীনকে দাওয়াত দিলাম যেন তারা দাওয়া -তের এ তরীকা ও পদ্ধতি গ্রহণ করে এবং নযা অভিজ্ঞতা ও পরীক্ষা হিসাবে এটা নিয়ে অগ্রসর হয়। শহরে পল্লীতে এবং বিভিন্ন দ্বীনী মারকাযে আমিও তাদের সঙ্গে বের হওয়ার আগ্রহ ব্যক্ত করলাম।
উস্তায হাসান ইউসুফ আমার এ দাওয়াতকে আন্তরিকভাবে গ্রহণ করলেন এবং ওয়াদা করলেন, তিনি তার কোন কোন শাখা থেকে এই দ্বীনী দাওয়াত ও মেহনতের জন্য ইন্তিযাম করবেন এবং যে সময় নির্ধারিত হবে, আমাদেরও তা জানিয়ে দেবেন।
আমার পর উস্তায আলী আদালী মুরশিদী বক্তব্য রাখলেন, যিনি আনছারুছ্-ছুন্নাতিল মুহাম্মাদিয়্যার কোন এক শাখার প্রধান। তিনি মূলত আমার বক্তৃতার উপরই পর্যালোচনা করলেন এবং কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে সবার মনোযোগ আকর্ষণ করলেন।
২৪/৫/৭০ হি. ২/৩/৫১ শুক্রবার
আজ সংবাদপত্র মুসিলমােনর জন্য বড় মর্মন্তুদ খবর নিয়ে এল। ফ্রান্স মরক্কোর জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কঠিন সামরিক পদক্ষেপ নিয়েছে। শাহী মহল ঘেরাও করে হাজার হাজার মুসিলমকে হাতকড়া পরিয়ে জেলে নিক্ষেপ করেছে। মরক্কোর রক্তক্ষয়ী ঘটনাবলীই ছিল প্রধান আলোচনার বিষয়। তবে অসহায় ক্ষোভ প্রকাশ করা ছাড়া তাদের আর কীই বা করার ছিল?
বানহা এলাকার দাওয়াতি সফর
যথাসময় এ সফরের কর্মসূচী ঠিক হল এবং সুখের বিষয় যে, তা শায়খ মুহম্মদ আলগাযালীর সঙ্গ-সৌভাগ্যে সম্পন্ন হল।
আজ প্রথম মিশরের রেলষ্টেশন দেখলাম এবং এটাই ছিল মিশরে আমার প্রথম রেলের সফর। আমার খুব আগ্রহ ছিল এখানে রেলসফরের অভিজ্ঞতা অর্জনের। হিন্দুস্তানে তো রেলষ্টেশনে এবং রেলের ভিতরে আমরা ভিড়ভাড় দেখেই অভ্যস্ত। শুধু আমি নই, প্রায় সব হিন্দুস্তানী ঐ পরিবেশেই ছোট থেকে বড় হয়েছে। সম্ভবত আমারও ট্রেনের সফর তখন থেকেই শুরু যখন আমি দুধের বাচ্চা।
ষ্টেশনে পৌঁছলাম। সাদামাটা পরিবেশ, পরিচ্ছন্নতার প্রতি তেমন যত্ন আছে বলে মনে হল না; তবে হিন্দুস্তানের চেয়ে কিছুটা ভালো। ভিড়ও অপেক্ষাকৃত কম। রেলে যখন উঠলাম, শৈশবের আনন্দ যেন মনকে দোলা দিয়ে গেল! মানুষ যতই বড় হোক, তার ভিতরে শৈশব যেন ঘুমিয়ে থাকে। স্মৃতি একটু যদি ঝাঁকুনি খায়, শৈশব জেগে ওঠে এবং শৈশব তার কাছে ফিরে আসে, অথবা মানুষ নিজেই শৈশবের কাছে ফিরে যায়।
ট্রেন রওয়ানা হল। একটু পরেই আমাদের দৃষ্টির সামনে মিশরের গ্রামপল্লীর দৃশ্য চলে এল। মিশরের গ্রামপল্লীর কথা অনেক কিছুই শুনেছিলাম। শোনার সঙ্গে দেখার তেমন পার্থক্য মনে হল না। কিছু কিছু জমিতে কৃষক হালচাষ করছে, ঠিক যেন হিন্দুস্তা নের ভগ্নস্বাস্থ্যের কৃষক; এখানে হালচালানো হয় গাধার সাহায্যে। হিন্দুস্তানের গরুর চেয়ে গাধার স্বাস্থ্য কিছুটা যেন ভালো। গ্রামবসতি তেমন ঘন নয়। বাড়ী -গুলো কিছুটা যেন ছাড়া ছাড়া। মনে বারবার তুলনা এসে যায়। আমার সামনে যত গ্রাম এল, যেন হিন্দুস্তানের গরীব গ্রামগুলোরই ছবি! তবে কৃষকের ভগ্ন স্বাস্থ্যকে ছাপিয়ে উঠেছে তার ঘাম ও মেহনতের ফসল। যেমন সবুজ তেমন সজীব।
খুব দূরের সফর ছিল না। এক ঘণ্টার মধ্যেই আমরা বানহায় পৌঁছে গেলাম। বানহার সার্ভে বিভাগের কর্মকর্তা নিবেদিতপ্রাণ ইখওয়ানী জনাব সাইয়েদ মুহম্মদ আহমদ এবং বানহার ইখওয়ানুল মুসলিমীনের সচীব জনাব মুহম্মদ আব্দুল হালীম ঈসা আমাদের ইস্তিকবাল করলেন। মেযবান হলেন ইখওয়ানের বানহাশাখার প্রধান আলহাজ্ব আব্দুল্লাহ্। এলাকার বয়োবৃদ্ধ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। ইখওয়ানের প্রত্যেক সদস্যকে তিনি পিতার মত স্নেহ করেন। যে কোন প্রয়োজনে সবার পাশে থাকেন। এজন্য সবার দিলে তঁার প্রতি রয়েছে আন্তরিক মুহব্ব- ত ও আযমত। মেযবান আমাদের তঁার ঘরে নিয়ে গেলেন। তঁার সঙ্গে সুন্দর সময় যাপন হল। বিভিন্ন বিষয়ে কথা হল। মিশরের গ্রামীণ সমাজে প্রচলিত বিভিন্ন হাস্যরসের কথা বলে তিনি আমাদের আনন্দ দিতে চেষ্টা করলেন। বুঝতে অসুবিধা হয় না যে, তার দিল ঈমানী জাযবা ও দ্বীনী মুহব্বত এবং মেহমানের প্রতি বিগলিত ভাবে পরিপূর্ণ। কথার ফাঁকে ফাঁকে বারবার ‘খোশআমদেদ’ জাতীয় কথা উচ্চারণ করে আমাদের প্রতি তিনি তঁার আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন।
মসজিদে আমার বক্তব্য
কিছুক্ষণ পর আমরা মসজিদে গেলাম। শায়খ মুহম্মদ আল-গাযালী জুমার খোতবা দিলেন। তারপর জুমুআর ছালাত হল। খোতবার মূল বিষয় ছিল, ব্যক্তিত্বের শক্তি ও প্রভাব, যা অর্জন করার বিষয়ে প্রত্যেক মুমিনের যত্নবান হওয়া কর্তব্য। খোতবায় দ্বীনী বিষয়ে আলোচনার সঙ্গে মনস্তাত্ত্বিক জ্ঞান ও অভিজ্ঞ-তার উপরো আলোকপাত করা হল।
জুমু‘আর পর আমার বয়ানের এলান হল এবং আমি দাঁড়িয়ে বক্তব্য শুরু করলাম, শিরোনাম হল ‘সাধারণ মানবজীবন ও ঈমানী জীবনের মধ্যে পার্থক্য’। আমি বললাম, ‘একজন মুমিন তার জীবনে দু’টি প্রধান দিক একত্রে ধারণ করে থাকে। ঐ দু’টি দিকের সমন্বয়েই গড়ে ওঠে মুমিনের জীবন। একটি সাধারণ মানবজীবন, যাতে দুনিয়ার অন্য জাতি ও সম্প্রদায়ের সঙ্গে মুমিনও একই কাতারে একই অবস্থানে রয়েছে। এই জীবনের যা কিছু দাবী ও চাহিদা, আহার-নিদ্রা, জীবিকা ও উপার্জন, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও চাকুরি, সংসার -পরিবার, রোগ-ব্যাধি ও চিকিৎসা, জীবনের এসব দাবী ও চাহিদার মুখোমুখি মুসলিম-অমুসলিম সবাইকে হতে হয় এবং সবাই এগুলো নিজ নিজ সাধ্যমত পূরণেরও চেষ্টা করে।
মুমিনের জীবনের দ্বিতীয় প্রধান দিক হল ঈমান ও বিশ্বাস এবং দাওয়াত ও পায়গাম। মুমিন পৃথিবীর জীবন যাপন করে, শুধু জীবনের প্রাণগত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, বরং বিশেষ কিছু বিষয়ের উপর সে ঈমান ও বিশ্বাস স্থাপন করে এবং দুনিয়ার মানুষের জন্য ঐ ঈমান ও বিশ্বাসের দাওয়াত ও পায়গাম বহন করে। জীবনের এই যে গুরুত্বপূর্ণ দিক, এক্ষেত্রে মুসলিম জাতি অন্যান্য জাতি ও জনগোষ্ঠী থেকে পৃথক ও বিশিষ্ট। এটাই মুসলিম জাতির আসল শক্তি এবং এখানেই নিহিত রয়েছে স্রষ্টার নিকট তাদের আলাদা মর্যাদা ও নৈকট্যের রহস্য।
জীবনের প্রথম যে সাধারণ দিক, যাতে মুসলিম-অমুসলিম সবাই সমান, ঐ জীবন সম্পর্কে ব্যাখ্যা- পর্যালোচনা ও দিকনির্দেশিকা প্রদানের জন্য আম্বিয়া কেরাম এবং স্বয়ং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেরিত হননি; বরং পৃথিবীতে তঁাদের প্রেরণের উদ্দেশ্য হল জীবনের ঐ দ্বিতীয় দিকটির উপর আলোকপাত করা এবং এ বিষয়ে মানবজাতিকে দিকনির্দেশনা প্রদান করা। তাই মুসলিম উম্মাহ্র কর্তব্য হল, জীবনের এ দ্বিতীয় দিকটিকেই বেশী গুরুত্ব প্রদান করা। অর্থাৎ ঈমান ও বিশ্বাস এবং এর দাওয়াত ও পায়গামের প্রতি অধিক যত্নবান হওয়া।
নিজের উপর মুসলিম উম্মাহ্র অবিচার
কিন্তু মুসলিম উম্মাহ্ নিজের উপর নিজে এভাবে অবিচার করেছে যে, দুনিয়ার অন্য জাতির মত তারাও জীবনের প্রথম দিক নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে, এমনকি জীবনের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দিক, যা ছিল তার শক্তির উৎস এবং আল্লাহ্র নিকট তার মর্যাদা ও নৈকট্যের আসল রহস্য, সে দিকটি সে একেবারেই ভুলে গিয়েছে। জীবনের প্রথম দিক, তথা আহার -নিদ্রা, উপার্জন ও জীবিকা, সংসার ও পরিবার, আরাম-আয়েশ ও ভোগ-বিলাস, এগুলোতেই সে ডুবে গিয়েছে। পক্ষান্তরে জীবনের দ্বিতীয় দিক তথা অন্তরে (তাওহীদ ও রিসালাহ্র) ঈমান ও বিশ্বাস পোষণ করা এবং মানবজাতির কাছে তার দাওয়াত পৌঁছে দেয়া, এর সঙ্গে তারা বলতে গেলে সম্পর্কই ছিন্ন করে ফেলেছে। তাই জীবনের অঙ্গনে এখন আর মুসলিম -অমুসলিমের মধ্যে পার্থক্য-রেখা টানার কোন উপায় নেই। জীবনের অঙ্গনে এখন মুসলিম-অমুসলিম সবারই অভিন্ন অবস্থান। ফল এই হয়েছে যে, মানবসমাজে মানুষের নযরে যেমন তাদের মূল্য কমে গিয়েছে তেমনি আল্লাহ্র কাছেও তারা হয়ে পড়েছে মূল্যহীন। ...
আমি তাদের সামনে সরকারী কর্মচারীর উদাহরণ দিয়ে বললাম, একজন মানুষ, খুব সাধারণ ও মামুলি স্তরের; বেতনও সামান্য, কিন্তু তার সম্পর্ক হলো সরকার ও প্রশাসনের সঙ্গে। সেই সূত্রে তার গায়ে রয়েছে আলাদা উর্দি ও ইউনিফর্ম। এখন এ উর্দিধারী মানুষটিকে যদি কেউ বিরক্ত করে, তার কাজে বাধা দেয়, তখন একে সরকার নিজের অপমান বলে গণ্য করে এবং তার পক্ষে কঠোর ব্যবস্থা নেয়। তো এই যে আলাদা মর্যাদা, উর্দি ও ইউনিফর্মের মর্যাদা, সরকারী পরিচয়ের মর্যাদা, হোক সে সাধারণ মানুষ, এটা কিন্তু বড় বড় মালদার, ঠিকাদার, তিজারতদার, কারো কিসমতেই হবে না। এরা যত বড় সামাজিক অবস্থানের মানুষই হোক, যদি তাদের সঙ্গে অপমান ও অসৌজন্য -মূলক কোন আচরণ করা হয়, নিয়মমত ব্যবস্থা হয়ত নেয়া হবে, কিন্তু সরকার এটাকে নিজের মান -মর্যাদার প্রশ্ন বনিয়ে নেবে না। অথচ ঐ সামান্য সরকারী কর্মচারী ও তার উর্দির প্রতি যদি কেউ সামান্য অসম্মানও দেখায়, সরকার একে তার ‘প্রেষ্টিজ ইস্যু’ বানিয়ে নেবে এবং ঐ সামান্য সরকারী কর্মচারীরই পক্ষাবলম্বন করবে। পৃথিবীতে যুগ যুগ ধরে এটাই হয়ে এসেছে এবং এটাই হতে থাকবে।
ইসলামের প্রথম যুগে মুসলিম উম্মাহ্ এবং তার প্রত্যেক সদস্য এরূপ ‘সরকারী’ পরিচয়, অবস্থান ও মর্যাদারই অধিকারী ছিলেন। তাদের সম্পর্ক ছিল আল্লাহ্র দ্বীনের সঙ্গে। জীবনে সর্ব-অঙ্গনে তারা আল্লাহ্র সার্বভৌম শক্তি ও ক্ষমতার প্রতিনিধিত্ব করতেন। তাদের পরিচয় ছিল ‘আল্লাহ্ওয়ালা’ হিযবুল্লাহ্ ও আওলিয়া উল্লাহ্! এরই নতীজা ছিল যে, পৃথিবীর যে কোন অঞ্চলে যদি কোন মুসলিমের সঙ্গে অপমানজনক আচরণ হয়েছে; কিংবা কোন সম্প্রদায় কোন মুসলিম জনগোষ্ঠীর উপর যুলুম ও অন্যায় করেছে, আল্লাহ্ তা‘আলা স্বয়ং মুসলিমের পক্ষ হতে ঐ যালিম থেকে কঠিন কঠিন প্রতিশোধ গ্রহণ করেছেন।
কিন্তু আজ! এখন তো অবস্থা এই যে, আমরা অমুসলিম সম্প্রদায়ের পক্ষ হতে সর্বপ্রকার যুলুম-অনাচার ও আবরু-ইজ্জত লুণ্ঠনের শিকার। মরক্কো ও মাগরিবে আকছার অবস্থাই দেখুন! প্রতিটি জনপদে আগুন ও বোমা বর্ষিত হচ্ছে। ফ্রান্সের সাম্রাজ্যবাদী শক্তি তাদের ইজ্জত-আবরু ‘পামাল’ করছে,কিন্তু কারো কানে যেন পানিও যাচ্ছে না। না কোন বিক্ষোভ প্রতিবাদ, না হামদর্দি ও সহানুভূতির আওয়ায, আর না বদলা নেয়ার কোন জাযবা। ব্যস, যেন ‘লাওয়ারিছ’ মাল, যার যেমন ইচ্ছা আচরণ করছে; বাধা দেয়ার, এমনকি জিজ্ঞাসা করারও যেন কেউ নেই।
আমরা যদি এ অবস্থার পরিবর্তন চাই। সত্যি যদি যিল্লতির যিন্দেগী থেকে ইযযত ও মর্যাদার জীবনে ফিরে আসতে চাই তাহলে জীবন এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে আমাদের পরিবর্তন আনতে হবে।
জীবনের জাগতিক বিষয়াদিতে
ডুবে থাকার পরিবর্তে জীবনের ঐ দিকটির প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে যা শুধু আমাদের জন্য বিশিষ্ট, যা অন্যান্য জাতি ও সম্প্রদায় থেকে আমাদের পৃথক করে, যা আমাদে র ইজ্জত ও মর্যাদা নিশ্চিত করে। সেটা হচ্ছে ঈমান ও আকীদা এবং বিশ্বাস ও প্রত্যয়ের দিক; রূহানিয়াত ও আত্মিকতার দিক এবং দাওয়াত ও রিসালাহ্র দিক। পৃথিবীর বুকে আল্লাহ্র পক্ষ হতে আমাদের উত্থান ঘটেছে, তাওহীদের ঈমান ও রিসালাতের বিশ্বাস নিয়ে; মানবের কল্যাণের জন্য মানবের নিকট এই ঈমান ও বিশ্বাসের দাওয়াত পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। যদি আমরা জীবনের এ অঙ্গনে আবার আমাদের উত্তরণ ঘটাতে পারি তাহলেই আমরা ফিরে পাব ইয্যত ও মর্যাদার জীবন, শক্তি ও গৌরবের জীবন।...
বয়ানের পর আমরা নিজেদের অবস্থানক্ষেত্রে চলে এলাম। শাবীনুল কাউম এলাকার কিছু মেহমান এলেন শায়খ মুহাম্মাদ আলগাযালীর সঙ্গে দেখা করার জন্য। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মেডিকেল বিভাগের এক্সের বিশেষজ্ঞ আব্দুস্-সামী মাহরোস সালেহ এবং কৃষিবিভাগের প্রকৌ-শলী জনাব আলী যাকী লুতফী।
দুপুরের দস্তরখান থেকে ফারেগ হওয়ার পর একটা অনির্ধারিত বৈঠক হল, যাতে আমরা পরস্পর পরিচিত হলাম। বিভিন্ন বিষয়ে কথাবার্তা হল। বন্ধুরা হিন্দুস্তানের বিভিন্ন বিষয় এবং হিন্দুস্তানী মুসলমানের ধর্মীয়, শিক্ষাগত ও সামাজিক অবস্থা জানার আগ্রহ প্রকাশ করলেন। আমি আমার জ্ঞানের সীমানায় তাদের সামনে হিন্দুস্তানের হালাত তুলে ধরলাম।
বলতে ভুলে গিয়েছি, মসজিদে শায়খ মুহম্মদ আব্দুদ্-দাইমের সঙ্গে দেখা হল। তিনি আমাদের পুরোনো বন্ধু। হজ্বের সফরে তঁার সঙ্গে দেখা হয়েছিল। হারাম শরীফে মুছল্লা মালেকিতে তিনি প্রতিদিন দরস দিতেন। তিনি জাম‘ঈয়্যাতুশ্-শার‘ঈয়্যার সঙ্গে সম্পৃক্ত। একবার তিনি আমাকে মুছল্লা মালিকীতে বক্তব্য রাখার অনুরোধ করলেন। উপস্থিত লোকদের মধ্যে অধিকাংশই ছিল মিশরীয় এবং জম‘ঈয়্যা শার‘ঈয়্যার অনুসারী। আমি তঁাকে এবং সাথী-সঙ্গীকে আমার অবস্থানগৃহে আমন্ত্রণ জানালাম। যাতে স্বচ্ছন্দে ঘরোয়া পরিবেশে আলোচনা ও মতবিনিময় হতে পারে। এভাবেই তঁার সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের সূত্রপাত, যা আল্লাহ্র রহমতে, আল্লাহ্র ওয়াস্তে দিন দিন বেড়েই চলেছে। আজকের অপ্রত্যাশিত সাক্ষাতে আমরা উভয়েই খুব আনন্দিত হলাম।
বন্ধুবর মাহমুদ কায়রোর উদ্দেশ্যে ট্রেনে ওঠা পর্যন্ত সঙ্গে ছায়ার মত ছিলেন। তার অন্তরঙ্গতাপূর্ণ আচরণও মনে রাখার মত।
২৫/৫/৭০ হি. ৩/৩/৫১ খৃ. শনিবার
আজকের দিনটা ঘরেই ছিলাম। লেখা ও পড়ার মধ্যেই সময় পার হয়েছে। সফরে ছোটাছুটির দিন গুলোতে এরূপ একান্ত সময় যাপন করার সুযোগ কমই হয়েছে। মাগরিবের পর মুহম্মদ দামিরদাশী আমাদের তার বাসগৃহে নিয়ে গেলোন। আগে থেকেই নির্ধারিত ছিলো যে, আজকের রাত্রটি ইখওয়ানের সাথীদের সঙ্গে যাপন করবো। গিয়ে দেখি আযহারী তালিবীনের এক নির্বাচিত জামাত আগে থেকেই সেখানে উপস্থিত।
চলবে ইনশাআল্লাহ
তাদের অধিকাংশই ছিলো উছূলুদ্দীন অনুষদের ছাত্র।
আযহারের ইখওয়ানী তালিবীনের উদ্দেশ্যে আমার বক্তব্য
(দ্বীনী আমানতের হিফাযত)
আজ রাতে আমার আলোচনা ও বক্তব্যের মূল বিষয় ছিলো ঐ পায়গাম ও দাওয়াতের যিম্মাদারি সম্পর্কে যা হযরত মুহম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খায়রুল কুরূনের উম্মাহ্ আমাদের উপর রেখে গিয়েছেন। বলাবাহুল্য যে এ যিম্মাদারি বহন করা একজন সাধারণ মুসলিমের সাধারণ দায়িত্ব হলেও ওলামায়ে উম্মতের হচ্ছে প্রধান দায়িত্ব। বলা যায়, এটা হলো পদ ও পদবীর দায়িত্ব, মানছিবী যিম্মাদারী। এই আমানত ও যিম্মাদারী যদি যথাযথভাবে পালন করা হয় তাহলেই খায়রুল কুরূনের ঈমান-আকীদা, জাতীয় পরিচয় ও বৈশিষ্ট্য এবং দ্বীন ও শরীয়তের হিফাযত নিশ্চিত হবে।