“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
কোরআন, হাদীছ ও আত্মশুদ্ধি
কাশ্মীরে আলী মিয়াঁর বয়ান
বুঝতে হবে ঈমানের মূল্য ও মর্যাদা।
(এই ভাষণ শ্রীনগর ঈদগাহ্ ময়দানের মসজিদে তিব্বতী মুহাজিরীনের এক মজমায় প্রদান করা হয়েছে, যাতে শ্রীনগর ও তার আশপাশের বহু মুসলিম ও বিশিষ্টজন শরীক হেয়ছেন।
তািরখ, ২সরা মুহর্রম, ১৪০২ হি./৩১শে অক্টোবর ১৯৮১ খৃ.
উল্লেখ্য, চীনা আগ্রাসনের মুখে দ্বীন ও ঈমান এবং জান-মাল ও আব্রু-ইয্যতের হিফাযতের জন্য বিপুলসংখ্যক তিব্বতী মুসলমান জন্মভূমির মায়া ত্যাগ করে কাশ্মীরে হিজরত করেছেন।
খোতবায়ে মাসনূন
আমার প্রিয় ভাই ও বন্ধুগণ!
আস্-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্ আমি বড় আনন্দিত যে, আজ আমি তিব্বত থেকে আসা আমার মুহাজির ভাইদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। এ সমাবেশ এবং এই দেখা-সাক্ষাৎ কেন ও কী উদ্দেশ্যে? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এখানে কোন প্রকার রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উদ্দেশ্য নেই। সর্বপ্রকার জাগতিক স্বার্থ ও লাভ-ক্ষতির ঊর্ধ্বে আমাদের একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ভালোবাসা ও মুহব্বত এবং আনুগত্য ও ইতা‘আত। এককথায় ইসলামের মহান বন্ধনই এখানে আমাদের একত্র করেছে। আর এমন সুযোগ বড় সৌভাগ্যগুণেই অর্জিত হয়। সুতরাং প্রথমেই আমি মওলবী ওয়ালিউল্লাহ্ শামূ নদবী, মওলবী ইছমাতুল্লাহ্ বাবা নদবী, হাজী মুহম্মদ উছমান বাট নদবী এবং তাদের সহযোগী ও সহকর্মীবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করছি, যাদের উদ্যোগ আয়োজনে সম্ভব হয়েছে এ সমাবেশের অনুষ্ঠান। আল্লাহ্ সবাইকে উত্তম থেকে উত্তম আজর ও জাযা দান করুন, আমীন।
আজকের আলোচনা আমি শুরু করতে চাই, কোরআনুল কারীমের আয়াত দিয়ে; আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেন— তরজমা
‘অনন্তর আমি তাদের তাওবা কবূল করে নিলাম এবং সুসংবাদ দিলাম যে, নর বা নারী— কোন আমলকারীর আমল আমি নষ্ট ও বরবাদ করব না! কারণ নর ও নারী, তোমরা একে অপরের অংশ। সুতরাং যারা হিজরত করেছে, নিজেদের বাস্তুভিটা থেকে যাদের উচ্ছেদ করা হয়েছে এবং আমার পথে চলার কারণে যাদের নির্যাতন করা হয়েছে, আর যারা লড়াই করেছে এবং নিহত হয়েছে, অবশ্যই তাদের আমলনামা থেকে তাদের ত্রুটি-বিচ্যুতিসমস্ত আমি মুছে দেব। আর আল্লাহ্র পক্ষ হতে প্রতিদানরূপে তাদের আমি এমন বাগবাগিচায় দাখেল করব, যার তলদেশ দিয়ে নহর-নালা প্রবাহিত হয়। আর আল্লাহ্, তাঁরই কাছে রয়েছে উত্তম প্রতিদান।’
ভাই ও বন্ধুগণ! যে আয়াত আমি এখানে তিলাওয়াত করেছি তাতে মানবজীবনের বড় সংবেদনশীল একটি বিষয় উল্লেখ করা হয়েছে, দ্বীন ও ঈমানের জন্য জন্মভূমির মায়াবন্ধন ত্যাগ করা। স্বদেশ ও জন্মভূমি মানুষের কাছে এত প্রিয় কেন! পারস্যের কবি যে বলেছেন—
زباں پہ بارخدایا یہ کس کا نام آیا
জিহ্বায় এ কার নাম এল আয় খোদা!
জন্মভূমির মাটি, সে তো তখতে সোলায়মনি হতেও প্রিয়! জন্মভূমির বাগানের কাঁটা, সে তো ভিনদেশের গোলাব-চামেলীর চেয়েও প্রিয়!
জন্মভূমি মানুষের কাছে এত প্রিয় কেন? কী এর কারণ? কারণ জন্মভূমির মাটি ও মানুষের সঙ্গে রয়েছে হৃদয় ও আত্মার বন্ধন। জন্মভূমির আকাশ-বাতাস ও প্রকৃতি সবকিছুর প্রতি মানুষ প্রাণের বন্ধন অনুভব করে। মানুষ যে ভূমিতে জন্মগ্রহণ করে, যে মাটিতে শৈশব যাপন করে, যেখানকার ধূলিকণা গায়ে মেখে সে বড় হয়; যেখানকার আলো বাতাসে শ্বাস নিয়ে সে প্রাণ ধারণ করে, যৌবনের রঙ্গিন স্মৃতিগুলো যেখানে জড়িয়ে থাকে। যদি পাহাড় থাকে তাহলে পাহাড়ের প্রতিটি চূড়া, যদি নদী ও ঝর্ণা থাকে তাহলে সেই জলের স্রোত প্রবাহ, যদি বাগান ও বন-বনানী থাকে তাহলে প্রতিটি ফুল ও ফল এবং সবুজ পতার সঙ্গে সে একাত্মতা অনুভব করে।
সবচে’ বড় কথা হল, জন্মভূমির মাটিতেই মিশে থাকে তার পূর্বপুরু -ষদের দেহ-অস্থি। স্বদেশভূমি ও বিদেশভূমি, এ দুইয়ের মধ্যে পার্থক্য তো এখানেই যে, স্বদেশ- ভূমির সঙ্গে হল মানুষের হৃদয় আত্মর বন্ধন। যা কিছু প্রিয় ও প্রীতিকর তার প্রধান সমাবেশ- কেন্দ্রই হল জন্মভূমি। পক্ষান্তরে বিদেশভূমির সঙ্গে সম্পর্ক হল প্রয়োজনের এবং অনিবার্যতার। দেখুন, হযরত বেলাল রা. যখন মক্কামুকাররামা হতে মদীনা মুনাওয়ারায় হিজরত করলেন, তো সেখানে তো ঐ মহান সত্তার উপস্থিতি ছিল, যিনি তাঁর প্রিয়তম, বরং রাব্বুল আলামীনের প্রিয়তম। আল্লাহ্ ও তাঁর রাসূল তঁাকে এমন মর্যাদা দান করেছিলেন যে, তিনি হলেন মসজিদে নববীর মহান মুআয্যিন! আনছার-মুহাজিরীন সবার অন্তরেই ছিল তঁার প্রতি গভীর ভালোবাসা। তাসত্ত্বেও জন্মভূমি মক্কার প্রতি তিনি এমনই স্মৃতিকাতর হয়ে পড়তেন যে, বড় বেদনার সঙ্গে এই কবিতা আবৃত্তি করতেন—
হায়, এমন রাতও কি আসবে জীবনে কখনো, যখন মক্কার উপত্যকায় ইযখার ও শুকনো ঘাসের মাঝে হবে আমার বিচরণ!
স্বয়ং রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকালের দৃশ্য দেখুন! ইয়াছরিবের উদ্দেশ্যে মক্কা থেকে বের হওয়ার সময় আল্লাহ্র ঘরের অভিমুখী হয়ে কত বেদনা- কাতর কণ্ঠে বলেছিলেন—
কখনো আমি তোমাকে ছেড়ে যেতাম না, কিন্তু...
তো, একদিকে তো হল স্বদেশের মাটি ও জন্নভূমির প্রতি মানুষের এই স্বভাবপ্রেম ও প্রকৃতিগত আকর্ষণ, অন্যদিকে দ্বীন ও ঈমানের জন্য কোরবানির এমন আবেগ ও জাযবা যে, আল্লাহ্র বান্দারা প্রিয় জন্মভূমিকেও চির- কালের জন্য আলবিদা বলেছেন, যেখানে আর কখনো ফিরে আসা নছীব হয়নি। ধনজন ও আপনজ- ন এবং সারা জীবনের সঞ্চিত সহায়সম্পদ ত্যাগ করে খালিহা- তে হিজরত করতেও তারা দ্বিধা করেননি। এমনকি স্ত্রীসন্তানদের ত্যাগ করতেও পিছপা হননি। এখানে শুধু একটি ঘটনা উল্লেখ করি। হযরত আবূ সালামা যখন হিজরতের নিয়তে রওয়ানা হলেন তখন স্ত্রী ও পুত্র সালামাও সঙ্গে ছিলেন। পথে উম্মে সালামার গোত্র বনূমুগীরা উটের লাগাম ধরে বলল, তুমি বাপদাদার ধর্ম ছেড়েছ, এখন দেশ ছাড়ছ! কিন্তু আমাদের কবিলার মেয়ে কোথায় নিয়ে যাচ্ছ! এ কিভাবে সম্ভব যে, কবিলার মেয়ে আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে যাবে, আর আমরা চুপচাপ দেখতে থাকব!
চিন্তা করে দেখুন, কী কঠিন মুহূর্ত! কী হৃদয়বিদারক দৃশ্য! কিন্তু আবূ সালামা ধীর শান্ত কণ্ঠে বললেন, যদি তাকে রেখে যাই তাহলে কি আমাকে যেতে দেবে? তারা বলল, হাঁ দেব। তোমাকে নিয়ে আমাদের কিসের মাথাব্যথা!
হযরত আবূ সালামা বিষণ্ন দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, সালাম, আলবিদা! তোমাকে এবং বাচ্চাকে আল্লাহ্র হিফাযাতে, আল্লাহ্র নিরাপত্তায় রেখে গেলাম। আমি তো দ্বীন-ঈমানের হেফাযতে -র জন্য যাচ্ছি। ঈমান আমার কাছে তোমাদের চেয়ে প্রিয়, তবে আল্লাহ্র রহমতের কাছে আশা করছি, তিনি তোমাদের রক্ষা করবেন। গায়ব থেকে তিনি তোমাদের সাহায্য করবেন। স্ত্রীও আল্লাহ্র কাযা ও তাকদীরের ফায়ছালায় রাযি খুশী হয়ে বললেন, আপনাকেও আল্লাহ্ হাফেয! আল্লাহ্র যদি ইচ্ছা হয়, ইনশাআল্লাহ্ আবার দেখা হবে।
হযরত আবূ সালামা এভাবে সবকিছু আল্লাহ্র হাওয়ালা করে হিজরতের পথে রওয়ানা হলেন। তবে ইমতিহান ও পরীক্ষা ওখানেই শেষ হল না। আগেই বলেছি, হযরত উম্মে সালামার কোলে তাদের শিশুপুত্র ছিল। আবূ সালামার গোত্র বনু আসাদের লোকেরা এসে গেল। তাদের দাবী হল, তোমাদের মেয়েকে তোমরা শাওকের সঙ্গে রাখতে পার, তাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু এ বাচ্চা তো তোমাদের নয় এবং বনু মুগীরা গোত্রের নয়! এ বাচ্চা তো আমাদের, বনূ আসাদ গোত্রে- র! এ বাচ্চা আমরা তোমাদের কাছে রাখব না, আমাদের গোত্রে নিয়ে যাব। হায়, কী নিষ্ঠুর ছিল জাহিলিয়াতের আরব! না এরা মাকে বাচ্চার সঙ্গে যেতে দিল, না ওরা বাচ্চাকে মায়ের কোলে থাকতে দিল। মায়ের কোল হেত বাচ্চাকে তারা এমনভাবে টান দিল যে, বাচ্চার হাত কাঁধের জোড়া থেকে বিচ্যুত হয়ে গেল। আর এ কষ্ট বড় হয়েও তাকে বহন করতে হয়েছিল।
এভাবে বাচ্চাকে তো তারা নিয়ে গেল, এদিকে উম্মে সালামার অবস্থা হল এমন যে, না সন্তান কোলে আছে, না স্বামী পাশে। গোত্রের বসতির বাইরে যে স্থানে স্বামী-সন্তানের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল প্রতিদিন সন্ধ্যায় সেখা- নে এসে সেই করুণ স্মৃতি স্মরণ করে তিনি কাঁদতেন। চোখ থেকে শুধু অশ্রু ঝরত, আল্লাহ্ ছাড়া যা দেখার কেউ ছিল না।
অশ্রু, কান্না ও দীর্ঘশ্বাসের মাঝে এভােব তিনশ চুয়ান্ন দিনের দীর্ঘ একটি বছর পার হল। শেষে উম্মে সালামার গোত্রের একজন ভদ্র ও অভিজাত ব্যক্তির বিবেক জাগ্রত হল, যিনি শুরু থেকেই গোত্রের নেতাদের এ নির্মম আচরণ মেনে নিতে পারেননি, তবে প্রতিবাদ ও বিরোধিতাও করতে পারেননি। কিন্তু গোত্রের এক অসহায় নারীর করুণ অবস্থা র উপর তার অন্তরে দয়ার সঞ্চার হল এবং তার বিবেক বিদ্রোহী হয়ে উঠল। তিনি প্রকাশ্যে বলতে লাগলেন, আমাদেরই গোত্রের অসহায় নারী এভাবে প্রতিদিন এখানে এসে স্বামী ও সন্তানের বিচ্ছেদশোকে কাঁদে, অশ্রুপাত করে এবং দীর্ঘনিঃশ্বাস ফেলে। এ কেমন যুলুম অবিচার! এ কেমন নিষ্ঠুরতা ও নির্মমতা! ধীরে ধীরে আরো কিছু লোক প্রতিবাদে যুক্ত হল এবং পরিস্থিতি হযরত উম্মে সালামার জন্য যথেষ্ট অনুকূল হল।
আবূ সালামার গোত্র বনূ আসাদেরও দয়া হল। আটকে রাখা পুত্রকে তারা উম্মে সালামার কোলে তুলে দিল।
উম্মে সালামা রা. একাকী হিজরতের পথে রওয়ানা হলেন।
তান‘ঈম পর্যন্ত যাওয়ার পর আল্লাহ্র এক নেক বান্দার সঙ্গে দেখা হল। তিনি ঘটনা শুনে উম্মে সালামাকে অভয় দিয়ে বললেন, আমি তোমাকে মদীনায় তোমার স্বামীর কাছে পৌঁছে দেব।
ঐ ভালো মানুষটি ছিলেন, উছমান বিন তালহা, যিনি পরে ইসলাম গ্রহণ করেন এবং মদীনায় হিজরত করেন। পরবর্তীকালে হযরত উম্মে সালামা নিজের হিজরতের ঘটনা আলোচনা করতেন, তখন হযরত উছমান বিন তালহা সম্পর্কে বলতেন, তিনি এমন ভদ্র ও শরীফ মানুষ ছিলেন যে, যখন আমার প্রয়োজন হত তখন তিনি উটের হাওদা নামিয়ে একদিেক সরে যেতেন, আর আমি হাওদা থেকে বের হতাম। প্রয়োজন শেষে আমি হাউদায় এসে বসতাম, আর তিনি হাউদা উটের পিঠে তুলে দিতেন। মক্কা হতে মদীনার দীর্ঘপথে কখনো তিনি এ দিকে চোখ তুলে তাকাননি।
আচ্ছা, এরপর হযরত ছোহায়ব রূমী রা.র ঘটনা স্মরণ করুন। মক্কায় তিনি খুব বড় কারিগর ও ‘কর্মকার’রূপে পরিচিত ছিলেন এবং আপন পেশা দ্বারা বিপুল সম্পদ অর্জন করেছিলে -ন। তিনি যখন হিজরতের জন্য রওয়ানা হলেন তখন কোরায়শ তার পথেরাধ করে দাঁড়াল যে, তুমি নিজে যেতে পার, বাধা দেব না, তবে আমাদের শহরে থেকে তুমি যত সম্পদ অর্জন করেছ তা সঙ্গে নেয়ার কোন অধিকার নেই তোমার। তুমি যেতে চাইলে যাও, তবে তোমার সঞ্চিত সমস্ত সম্পদ এখানেই রেখে যেতে হবে। বলাবাহুল্য, কোরায়শের অবস্থান ছিল সম্পূর্ণ অবিচারমূলক। কিন্তু তিনি মোটেও বিচলিত হলেন না, শুধু নিশ্চয়তা লাভের জন্য বললেন, যদি সমস্ত সম্পদ তোমাদের হাতে তুলে দেই, তোমরা কি খুশি-মনে আমাকে যেতে দেবে? তারা বলল, হাঁ, দেব।
আসলে কোরায়শ তাদের স্থূল চিন্তা থেকে ভেবেছিল যে, সম্পদ আটকে দিলে, সম্পদের লোভে হলেও ছোহায়ব ধর্মত্যাগ করে হিজরত থেকে বিরত থাকতে পারে। কিন্তু অবাক বিস্ময়ে তারা দেখল, তাদের ধারণা কত ভুল এবং ঈমান ও বিশ্বাসের প্রতি ছোহায়বের অবিচলতা কেমন! তিনি হাসি মুখে বললেন, এই নাও! তোমাদের মাল তোমাদের জন্য মোবারক হোক! সমস্ত সঞ্চিত সম্পদ কোরায়শের হাতে তুলে দিয়ে আল্লাহ্র শোকর আদায় করে হাসি মুখে তিনি হিজরতের পথে রওয়ানা হয়ে গেলেন।
হযরত ছোহায়ব রূমী রা.র বৃত্তান্ত শুনে আল্লাহ্র পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোহায়ব মোটেই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সে তো বড় লাভের কামাই করেছে!
ভাই ও বন্ধুগণ! আপনারা সবাই জানেন, মানুষের জীবনে প্রাণের চেয়ে প্রিয় কিছুই নেই। ছাহাবা কেরাম এবং তঁাদের পরে খায়রুল কুরূনের আহলে ঈমান এবং যুগে যুগে মানুষ দ্বীন ও ঈমানের জন্য প্রথমে প্রাণ উৎসর্গ করেছে এবং জানের কোরবানি দিয়েছে। তারপর স্বদেশ ও জন্মভূমির মায়া ছেেড়ছে এবং মালের কোরবানি দিয়েছে। দ্বীন ও ঈমানের জন্য সারা জীবনের অর্জিত ও সঞ্চিত সম্পদও বিসর্জন দিতে তারা বিন্দুমাত্র দ্বিধা করেনি। অনেকে তো রাজত্ব ও রাজমুকুটের মোহ পর্যন্ত ত্যাগ করেছে। ইতিহাসে আল্লাহ্র এমন কিছু বান্দারও উল্লেখ রয়েছে, শাহজাদা ও যুবরাজ ছিলেন। সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারীরূপে মনো -নীত ছিলেন। তাদের হাতে ক্ষমতা, বা ক্ষমতার হাতছানি ছিল, কিন্তু কলব ও রূহ তাদের মুতমাইন ছিল না! হৃদয় ও আত্মা তাদের আশস্ত ছিল না। কারণ প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে তাদের এ উপলব্ধি ছিল যে, ক্ষমতায় থাকলে অনিবার্যভাবেই বহু ভ্রান্তি-বিচ্যুতির শিকার হতে হয়! রাজ্য ও রাজত্বের দাবী রক্ষা করতে গিয়ে আখেরাতের ক্ষতি ও বরবাদি মেনে নিতে হয়। দুনিয়া থেকে আখেরাতের জন্য যেমন প্রস্তুতি গ্রহণ করতে হয়, ক্ষমতার মসনদে থেকে তা সম্ভব নয়। এ প্রসঙ্গে হযরত ইবরাহীন বিন আদহাম রহ.র নাম আপনারা হয়ত শুনেছেন। হযরত রোকনুদ্দীন আলাউদ্দৌলা সামনানী, সৈয়দ আশরাফ জাহা -ঙ্গির সামনানি এবং আরো বহু নাম এখানে উল্লেখ করা যায়। ইরান ও পারস্যে তঁাদের রাজ্য ও রাজত্ব ছিল, ছিল ক্ষমতা ও প্রতিপত্তি। আরাম আয়েশ ও ভোগ-বিলাসের বিপুল আয়োজন তঁাদের করায়ত্ব ছিল। কিন্তু দ্বীন ও ঈমানের জন্য এবং আখেরাত ও পরকালের জন্য ক্ষতিকর মনে করে এগুলো তারা তাচ্ছিল্যের সঙ্গে পরিত্যাগ করেছেন এবং একমাত্র আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দুনিয়াত্যাগী হয়ে আখেরাতমুখী যিন্দেগী কবূল করেছেন। তাঁদের প্রতিজ্ঞা ছিল, যে কোন মূল্যে এবং যে কোন কোরবানির বিনিময়ে দুনিয়ার যিন্দেগিতে আমাদের আল্লাহ্র পরিচয় ও মা‘রিফাত অর্জন করতে হবে। এ জন্য প্রয়োজনে জীবনের সবকিছু, এমনকি জীবন -ও উৎসর্গ করতে আমরা দ্বিধা করব না।
ভাই ও বন্ধুগণ! আপনারা আল্লাহ্র জন্য, আখেরাতের জন্য এবং দ্বীন ও ঈমানের হিফাযতের জন্য স্বদেশ ও জন্মভূমির মায়া ত্যাগ করেছেন, এজন্য আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আসলে আল্লাহ্ তা‘আলা দেখতে চান যে, কোন্ জিনিস কী উদ্দেশ্যে ত্যাগ করেছে? ত্যাগ ও আত্মত্যাগের ঘটনা তো পৃথিবীতে অনেক আছে। বহু মানুষ বহু কিছু ত্যাগ করেছে এবং বিসর্জন দিয়েছে। আমি আপনি, আমরা সবাই সকাল-সন্ধ্যা গ্রহণ-বর্জনের এ কর্মধারা অনুসরণ করে থাকি। বাজারে গিয়ে মূল্য প্রদান করি এবং পণ্য গ্রহণ করি। জীবনের মূল্যবান সময় ব্যয় করি এবং জীবনের জন্য প্রয়োজনীয় জীবিকা উপার্জন করি। তো গ্রহণ ও বর্জনের এ কর্মধারা তো মানুষের জীবনে দিন-রাত ও সকাল-সন্ধ্যা ঘটতেই থাকে। কিন্তু দেখার বিষয় হল, কী আমরা ত্যাগ করি, আর কী গ্রহণ করি; তারপর কী উদ্দেশ্যে তা করি। বান্দার মধ্যে আল্লাহ্ তা‘আলা এটাই দেখেন এবং দেখতে চান।
হযরত ইবরাহীম আ.র জীবন ও কর্ম চিন্তা করুন। স্ত্রী হাজেরা এবং দুধের শিশু হযরত ইসমা‘ঈল আ. কে জন ও জীবন থেকে বিচ্ছিন্ন মরুমক্কায় ছেড়ে ফিরতি পথে রওয়ানা হলেন। হযরত ইবরাহীম আ.র জন্য তো বটেই, তবে বিবি হাজেরার জন্য পরিস্থিতির গুরুত- রতা চিন্তা করুন! অথচ তিনি কেমন শান্তভাবে শুধু জানতে চাইলেন, আমাদেরকে আপনি কিসের উপর এবং কার ভরসায় ছেড়ে যাচ্ছেন? তিনি বললেন, আল্লাহ্ আমাকে এ আদেশ করেছেন। বিবি হাজেরা তখন পূর্ণ প্রশান্তির সঙ্গে বললেন, তাহলে আমার কোন চিন্তা নেই। আপনি যদি আল্লাহ্র হুকুমে আমাদের ছেড়ে যান তাহলে আমাদের কোন ভয় নেই, কোন উৎকণ্ঠা ও দুশ্চিন্তা নেই।
দেখুন, আল্লাহ্র নামে বিবি হাজেরার ত্যাগ ও আত্মত্যাগের এ কর্মকে আল্লাহ্ কেমন উচ্চস্তরে কবূল করেছেন যে, সারা দুনিয়ার মানুষ সেখানে যয় এবং কী অপরিসীম আকুতি ও ব্যাকুলতা নিয়ে যায়! কারো কারো অবস্থা তো এমন হয় যে, হায় যদি ডানা থাকত, আর উড়ে যাওয়া সম্ভব হত! হযরত ইবরাহীম আ. নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, স্ত্রী-পুত্র কে মক্কার নির্জন ভূমিতে নিয়ে গিয়েছেন, তো এর প্রতিদানে যুগে যুগে অসংখ্য মানুষকে! হাযারো লাখো আশিক বান্দাকে আল্লাহ্ তাঁদের নামে, তাদের পুণ্যস্মৃতিকে সমুজ্জ্বল রাখার উদ্দেশ্যে সেখানে ঐ জনপদে নিয়ে যান এবং ছোটাছুটি ও দৌড়ঝাঁপের উপর রাখেন। মমতাময়ী মা বিবি হাজেরা, পিপাসায় কাতর প্রাণপ্রিয় শিশুপুত্র হযরত ইসমা‘ঈল আ.র জন্য পানির সন্ধানে ছাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে ছাফা পর্যন্ত ছোটাছুটি করেছিলেন। মাতৃ মমতার এ স্বভাবঅস্থিরতা আল্লাহ্র কাছে এমনই প্রিয় হল যে, প্রতাপ শালী বড় বড় শাহ ও শাহানশাহ- কে সেখানে গিয়ে সেভাবে দৌড়ের আদেশ দিয়েছেন। বড় থেকে বড় জ্ঞানী-গুণী ও যুগের ইমামকে হুকুম -দিয়েছেন, যাও, দৌড় লাগাও যেমন আমার বান্দী হাজেরা করেছেন।
এমন অপূর্ব আদেশ ও আনূখা হুকুমের মাধ্যমে আল্লাহ্ যেন বলছেন, আমার বান্দী হাজেরার এ ‘আদা ও আন্দায’ আমার ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে। তাই তোমরাও তার অনুসরণ কর। এমনকি যেখানে তার দৌড় ছিল দ্রুত, তোমরাও সেভাবেই ঐ স্থান অতিক্রম কর। আর যে দুরত্বটুকু তিনি ধীরে অতিক্রম করেছেন, তোমরাও তা সেভাবে অতিক্রম কর। আপনাদের মধ্যে যারা ঐ পবিত্র ভূমিতে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তারা এই মনোরম দৃশ্য ও খুবছূরত মানযার অবশ্যই দেখেছেন।
ভাই ও বন্ধুগণ! আবারো বলছি; আসল দেখার বিষয় হল; কী জিনিস আমরা ত্যাগ করছি এবং কার জন্য ত্যাগ করছি? কী ত্যাগ করছি, এর গুরুত্ব তো তেমন নয়, তবে কার জন্য ত্যাগ করছি, এর গুরুত্ব অনেক, বরং একমাত্র এরই গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। কারণ মুমিনের জীবনের সারসত্য হল, আমরা আল্লাহ্র জন্য এবং আল্লাহ্ আমাদের জন্য! ‘বান্দা আমার জন্য ত্যাগ করেছে; আমার নামে বিসর্জন দিয়েছে, তাতে বান্দার উপর আল্লাহ্র পেয়ার ও মায়া এসে যায়। কিন্তু দুভার্গক্রমে যদি এমন হয় যে, জান-মালের কোরবানি তো দিল, কিন্তু আল্লাহ্র জন্য নয়, অন্যকিছুর জন্য; পদ ও সম্পদ ত্যাগ করল. তবে আল্লাহ্র জন্য নয়, অন্য কারো জন্য! এমনকি রাজ্য ও রাজসিংহাসন ত্যাগ করল, তবে নারীর মোহে এবং নারীর প্রেমে তাহলে আল্লাহ্র কাছে এর কোন মূল্য নেই, বরং এটা হবে আল্লাহ্র ঘৃণা ও আযাব-গযবের বিষয়। তো আপনাদের ক্ষেত্রে যদি চিন্তা করি যে, নিজেদের জন্মভূমি ও পিতৃভূমি আপনারা কেন ছেড়েছেন? কেন তিব্বত থেকে কাশ্মীরে হিজরত করেছেন, তো আমাদের সুধারণা, বরং বিশ্বাস যে, এটা আপনারা আল্লাহ্র নামে, আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেেশ্য করেছেন; দেখুন দিলের হালত ও কলবের নিয়ত তো আল্লাহ্ ছাড়া কেউ জানে না, তবে বিশ্বাস করি, আপনাদের দেশত্যা -গ ও হিজরত একমাত্র আল্লাহ্র জন্য, সুতরাং আপনারা সত্যি সত্যি ভাগ্যবান।
ঈমান তো এত দামী, ঈমানের সম্পদ তো এমনই মূল্যবান যে, মানুষ যদি দূরতম আশাঙ্কাও দেেখ যে, তার ঈমানের উপর বিপদ, ঝুঁকি ও খাতরা দেখা দিয়েছে তা- হলে তখনি তার কর্তব্য হবে অস্থির বেকারার হয়ে পড়া, আর্তনাদ করে ওঠা এবং কান্নায় ভেঙ্গে পড়া... যেমন হাদীছে এসেছে, তিনটি গুণ এমন যে, যদি কোন মানুষ নিজের মধ্যে তা একত্র করতে পারে তাহলে সে ঈমানের সার্বিক গুণ যেন একত্র করে নিল। তার মধ্যে একটি হলো—
ঈমান গ্রহণের পর আবার কুফুরে ফিরে যাওয়া তার জন্য এমনই কঠিন ও ভায়বহ যেমন আগুনে নিক্ষিপ্তি হওয়া... ঈমানের পর কুফুরের দিকে ফিরে যাওয়ার কল্পনাতেও তার অন্তরাত্মা কেঁপে ওঠবে যেমন কেঁপে ওঠে আগুনে নিক্ষিপ্ত হওয়ার কথা কল্পনা করলে...
কানাডার টরেন্টেতে আমার একটি বয়ান হয়েছিল। হিন্দুস্তান, পাকিস্তান ও আরবস্তানের কানাডা প্রবাসী মানুষ তাতে উপস্থিত ছিল। সেখানে আমি বলেছিলাম, দেখ ভাই! যদি তোমাদের অন্তরে সামান্য পরিমাণেও এ আশঙ্কা তৈরী হয় যে, এখানে আমাদের না হলেও আমাদের আগামী প্রজন্মের দ্বীন ও ঈমান বিপদে রয়েছে, খাতরার মধ্যে রয়েছে! এমনকি তাদের ইসালামের উপর আমল করার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে তাহলে তোমাদের জন্য আমার ফতোয়া এই যে, অবিলম্বে পায়ে হেঁটে হলেও তোমাদের কর্তব্য হবে দেশের মাটিতে ফিরে যাওয়া। বড় বড় পদ ও চাকুরি, জাগতিক জীবনের সমস্ত ঈর্ষণীয় উন্নতি তুচ্ছ করে তোমাদের চলে যেতে হবে দ্বীন-ঈমানের জন্য নিরাপদ কোন ইসলামী দেশে। হতে পারে, তোমাদের দ্বীন ও ঈমান নিরাপদ, কিন্তু আগামী প্রজন্মের ক্ষেত্রে স্বস্তি ও আশ্বস্তি নেই! জোর দিয়ে বলতে পারি না যে, আমাদের ছেলে মেয়ে এবং তাদের নসল প্রজন্ম ঈমানের উপর, ইসলামের উপর অবিচল থাকবে কি না! যদি সামান্য পরিমাণেও আশঙ্কা থাকে যে, তোমাদের সন্তান এবং তাদের সন্তান ঈমানহীনতা, ইসলামহীন- তা এবং ইরতিদাদ ও ধর্মত্যাগের শিকার হবে, তো আল্লাহ্র ওয়াস্তে দিলের কান দিয়ে আমার কথা শোনো, এখানে এই কুফুরিস্তানে বসবাস করা তোমাদের জন্য হারাম, বিলকুল হারাম! দেখ, আল্লাহ্ তা‘আলার ইরশাদ (তরজমা)—
মউতের ফিরেশতা যাদের জান কবয করছে এমন অবস্থায় যে, তারা নিজেদের উপর অবিচার করেছে, ফিরেশতা তখন তাদের জিজ্ঞাসা করবেন, তোমরা কী অবস্থায় ছিলে? (তোমাদের বা তোমাদের পরবর্তী পজন্মের দ্বীন ঈমান রক্ষিত হয়নি কেন?) তারা বলবে, আমরা তো ভূখণ্ডে অক্ষম অপারগ ছিলাম! ফিরেশতা বলবেন, আল্লাহ্র দুনিয়া কি প্রশস্ত ছিল না, যেখানে হিজরত করতে পারতে!
সামনে বলা হচ্ছে— তো ওরা, তাদেরই ঠিকানা হল জাহান্নাম! আর তা কত না মন্দ পরিণতি!
আল্লাহ্র শোকর! আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় হল, কানাডার হিন্দুস্তানী, পাকিস্তানী প্রবাসীরা আমার সতর্কবাণী স্মরণে রেখেছে এবং এর উপর আমল করছে। সেখান থেকে যারা আসেন তারা খুব কৃতার্থতার সঙ্গে বলেন, আপনার সেই ভাষণ আজও আমদের কানে জীবন্ত সতর্কবাণীরূপে ধ্বনিত হয়! একজন শুনিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার এক সফরে আমরা মোটরকারে যাচ্ছিলাম। রেকর্ড চালু করা হল। তাতে আপনার কণ্ঠস্বর এমনভাবে ভেসে এল যেন, সেই মজলিস! সেই বয়ান! সেই আবহ! ফোঁটা ফোঁটা দরদ-ব্যথা যেন ঝরে পড়ছে প্রতিটি শব্দ থেকে। আপনি বলছিলেন— ‘যদি এখানে তোমাদের সন্তান-সন্তিত তোমাদে র আগামী প্রজন্মের ঈমান নিরাপদ না থাকে, যদি ইসলামের উপর কায়েম থাকা মুশকিল হয়ে যায় তাহলে কুফুরের এ ভূমিতে এক দিনের জন্যও থাকা তোমাদের জন্য বৈধ হবে না। এমনকি যদি এখানকার আকাশ থেকে স্বর্ণবর্ষি ত হয়; এখানকার ভূমি থেকে স্বর্ণের উদ্গগীরণ ঘটে তবু না!
ভাই ও বন্ধুগণ! আপনাদের যে পূর্বপুরুষ তিব্বতের স্বদেশভূমি ত্যাগ করে এখানে এসেছিলেন তারা যদি এখন দুনিয়াতে বেঁচে না থাকেন তাহলে আল্লাহ্ তাদের জান্নাতের উচ্চ হতে উচ্চ মর্তবা দান করুন। আর যদি দুনিয়াতে বেঁচে থাকেন তাহলে তাদের জীবনে বরকত ও কল্যাণ দান করুন। আমি বিশ্বাস করি, তারা শুধু নিজেদের নয়, আপনাদেরও দ্বীন ঈমানের হিফাযতের জন্য এত বড় কোরবানি দিয়েছেন। ইনশাআল্লাহ্ যুগে যুগে উম্মত যত হিজরত করেছে, করছে এবং করবে, প্রতিটি হিজরত আল্লাহ্র রাসূল ও ছাহাবা কেরামের হিজরতের সঙ্গে যুক্ত হবে। আর নবীওয়ালা ও ছহাবা ওয়ালা হিজরতকে তো আল্লাহ্ এমন কবূলিয়াত ও মাকবূলিয়াত দান করেছেন যে, সেখান থেকে মুসলিম উম্মাহ্র জন্য নতুন বষ-র্গণনা শুরু হয়েছে। তো সেই হিজরতের নূর ও নূরানিয়াত এবং কল্যাণ ও বরকত উম্মতের পরবর্তীযুগের প্রতিটি হিজরতের মধ্যেও আশা করা যায়, আল্লাহ্ দান করবেন। আপনাদের হিজরতের মধ্যে রয়েছে সেই মহান নববী হিজরতের ছায়া ও ছোঁয়া। এটাও সুন্দর এক বৈদক্রম যে, গতকাল ছিল ১৪০২ হিজরী সালের প্রথম দিন। এই হিজরী সালের সূচনা আমরা তিব্বতের মুহাজিরীনের ছোহবত ও সান্নিধ্যে লাভ করেছি, যার গণনা উম্মতের নবীর হিজরত থেকে শুরু হয়ে আজও অব্যাহত রয়েছে। আমাদের সমস্ত হিজরত যেন সেই মহান হিজরতের শেকড় ও কাণ্ড হতে বের হয়ে আসা শাখা-প্রশাখা। আমার ইচ্ছা হয়, মুহাজিরীনের সন্তানদের উপদেশ দেই, তারা যেন উর্দূভাষার বা তিব্বতিভাষার সুন্দর হস্তাক্ষরে ফলক তৈরী কের, যাতে লেখা থাকবে, ‘আমরা কেন স্বদেশ ছেড়েছি! কেন চিরকালের জন্য তিব্বতের প্রিয় ভূমিকে আলাবিদা বলেছি! ফলকের লেখাগুলো বর্তমান ও আগামী প্রজন্মের সামনে যেন একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে থাকে এবং তাদের স্মরণ করতে বাধ্য করে যে, স্বদেশ ভূমিতে আমাদের জীবনযাত্রা তো কঠিন ছিল না। সেখানকার ভূমি ও প্রকৃতি এমন তো ছিল না যে, সেখানে থাকা কঠিন হবে, সব কিছু বরং অনুকূল ছিল, আনন্দপূর্ণ ছিল। আপনজনেরা ছিল, গোত্রের পিয় মুখগুলো ছিল। চিরচেনা পাহাড় -পর্বত ও তুষারে আচ্ছন্ন পর্বতচূড়া ছিল, তবু কেন আমরা স্বদেশভূমি ত্যাগ করেছি! কেন তিব্বত থেকে কাশ্মীরে হিজরত করেছি! ব্যস একটি জ্বলন্ত প্রশ্ন যেন আমাদের চিন্তায় চেতনায় দহনযন্ত্রণা ছড়াতে থাকে! হিজরী সালের প্রতিটি সূচনা ও সমাপ্তি যেন আমাদের কাছে জানতে চায়, কেন তোমরা তিব্বত থেকে হিজরত করেছ? আমাদের চিন্তা চেতনা থেকে যেন উত্তর ধ্বনিত হয় যে, আমাদের হিজরত ছিল নিজেদের এবং স্ত্রী-পুত্র-কন্যা ও পরবর্তী প্রজন্মের দ্বীন ও ঈমানের হিফাজতের জন্য।
আমার আকূল আবেদন, হিজর- তের এ জ্বলন্ত সত্য আপনারা কখনো যেন ভুলে না যান। এমনিতে তিক্ত বাস্তব তো এই যে, অল্পদিনের ব্যবধানেই মানুষ ভুলে যায়। আপনাদের মধ্যেও অনেকে ভুলে গিয়েছে যে, কোন মহান উদ্দেশ্যকে সামনে রেখে তারা এখানে এসেছেন? কোন অনিবার্য পরিস্থিতি তাদের মজবূর করেছিল তিব্বতের প্রিয় জন্মভূমি ত্যাগ করতে! হাঁ, এমনই হয় যে, সবকিছু ভুলে গিয়ে মানুষ এখানকার সংস্কার ও সংস্কৃতির পরিমণ্ডলে নিজেদের একীভূত করে ফেলে। তারপর জীবন ও জীবিকার চক্করে পড়ে যায়। ছালাত-ছিয়ামও হাতছাড়া হয়ে যায়। দ্বীনের তা‘লীম ও শিক্ষার ধারাও ক্ষীণ থেকে ক্ষীণ হতে থাকে এবং হারিয়ে যায়। আল্লাহ্র ইয়াদ ও স্মরণও দিল থেকে মুছে যায়। এমনকি একসময় এখানকার পুরো জীবনব্যবস্থার অঙ্গরূপে নিজেদের খাপ খাইয়ে নেয়। এভাবেই পরবর্তীদের হাতে পূর্ববর্তীদের ত্যাগ ও কোরবানির কবর রচিত হয়।
আমি চাই, এমন কিছু আপনারা করুন, যাতে এরূপ মর্মান্তিক পরিণতি থেকে নিজেদের রক্ষা করা যায়। দেয়ালে কিছু লিখে রাখুন; বড় একটি প্রশ্নচিহ্ন এঁকে রাখুন, যা আপনাদের চিন্তা চেতনা জাগ্রত ও জীবন্ত রাখতে এবং গাফলত আত্মাবিস্মৃতি থেকে মুক্ত রাখতে সাহায্য করবে। মাঝে মধ্যেই জলসা-মজলিসে একত্র হোন এবং এ আত্মপর্যালোচনা করুন; এ ভূমিতে কারা আপনারা! কোত্থেকে কী উদ্দেশ্যে এসেছেন! আমি বলি না যে, আত্মসচে- তনতা লাভের এটাই একমাত্র পথ যে, কোন বাক্য লিখে দেয়ালে ঝুলিয়ে রাখুন। তাতে তো বরং নতুন উপসর্গ দেখা দেয় যে, ঘরের বাসিন্দারা দেয়ালের লিখনে এমন অভ্যস্ত হয়ে পড়ে যে, নযরেও আসে না, দেয়ালে কিছু লেখা রয়েছে! আত্মচেতনা অর্জনের জন্য তখন নতুন কোন পথ ও পন্থা গ্রহণের প্রয়োজন হয়ে পড়ে, তারপর আরো নতুন পথ, নতুন পন্থা। আসলে চেতনা যদি ভিতর থেকে জাগ্রত হয় তাহলেই তা উপকারে আসে। সুতরাং দেয়ালে গায়ে লিখুন বা না লিখুন, হৃদয়ের ভূমিতে অবশ্যই লিখে রাখুন যে, তিব্বতের জন্মভূমি আপনারা কেন ছেড়েছেন? কেন প্রাণপ্রিয় স্বদেশভূমি ত্যাগ করে আপনারা এখানে হিজরত করেছেন?
দেখুন, সবক্ষতি আপনারা বরদাশ করুন, সববঞ্চনা মেনে নিন, কিন্তু ঈমানের ক্ষতি ও বঞ্চনা কিছুতেই যেন মেনে না নেন যার জন্য আপনারা দেশত্যাগের কোরবানি পেশ করেছেন।
যা কিছু বলার আমি বলেছি এবং পূর্ণ দরদ ও কল্যাণ-কামনার অনুভূতি থেকেই বলেছি। বাকি সত্য তো এই যে, কোন উপদেশ, কোন কল্যাণবাণী তখনই কাজে আসে যখন মানুষ দিলের কান দিয়ে শোনে। তাই তো কোরআন আমাদের বলে (তরজমা)— অতি অবশ্যই তাতে রয়েছে উপদেশ ঐ ব্যক্তির জন্য, হৃদয় যার জাগ্রত, আর যে পূর্ণ মনযোগের সঙ্গে তা শ্রবণ করে।
আল্লাহ্ আমাদের সবার দ্বীন ও ঈমানের হিফাযত করুন, আমাদের বিশ্বাস ও চেতনা জাগ্রত রাখুন! আমীন।