চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

কোরআন, হাদীছ ও আত্মশুদ্ধি

কুধারণা ও দোষ-অন্বেষণ

الحمد لله رب العالمين والعاقبة للمتقين؛ والصلاة والسلام على رسوله الكريم؛ وعلى آله وأصحابه أجمعين؛ أما بعد মানুষের প্রতি মন্দ ধারণা করা এবং তাদের দোষ-অন্বেষণ করার নিন্দা জানিয়ে আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেন (তরজমা)— ‘আয় আহলে ঈমান! (মনুষের প্রতি) কথায় কথায় কুধারণা পোষণ করা তোমরা পরিহার কর, কারণ কোন কোন কুধারণা পাপের পর্যায়ে পড়ে। আর তোমরা (কারো) দোষ-অন্বেষণে তৎপর হয়ো না, আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। ...

দুঃখজন বাস্তবতা হল, কারো প্রতি কুধারণা পোষণ এবং (অপ্রয়োজনে) কারো দোষ অন্বেষণ, এটাকে আমরা পাপ মনে করাই ছেড়ে দিয়েছি। অনেকের তো ধারণা এই যে, এটা হল একটা নির্দোষ মাশগালা বা বিনোদন ও সময় কাটানর মাধ্যম, অথচ কোরআন স্পষ্ট বলছে, কারো প্রতি কুধারণা করা হারাম। তদ্রূপ কারো দোষ-ত্রুটি খোঁজার পিছনে লেগে থাকা যে, সে কখন কোথায় কী করছে, এটাও হারাম। কোরআনের ভাষায় এটা তাজাস্সুস (বা দোষ অন্বেষণ)। কোরআনুল কারীম পরিষ্কার শব্দে বলেছে وَلا تَـجَسَّـسُوا (তোমরা দোষ অন্বেষণ কর না)

খামোখা অন্যের দোষ খোঁজার পিছনে সময় বরবাদ করার চেয়ে কর্তব্য হল, নিজেকে নিয়ে চিন্তা করা যে, আমার দ্বারা কোন ভুল, কোন গোনাহ্ হচ্ছে কি না। কারো প্রতি কুধারণা করাও যেহেতু হারাম, এ জন্য কারো বিষয়ে কোন ‘প্রশ্ন’ (বা অভিযোগ) এলে তৎক্ষণাৎ কর্তব্য হল ঐ বিষয় থেকে নিজেকে গুটিয়ে নেয়া এবং তার সম্পর্কে সুধারণা পোষণ করা। হাদীছ শরীফে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের ভাষায় বলেছেন—

ظُـنُّـوا بِـالـمُؤْمِـنـيـنَ خَـيْـرًا

মুমিন সম্পর্কে সুধারণা পোষণ কর। খামোখা, বিনা কারণে,ভিত্তি ছাড়া এমন ‘গুমান’ করা যে হয়ত সে এটা করেছে, এই নিয়তে করেছে! হয়ত তার মনে এই খারাপ মতলব ছিল, এগুলো হল বদগুমানি, বা কুধারণা, যার সম্পর্কে কোরআন বলছে—

إنَّ بَـعْضَ الـظَّـنِّ إثْـمٌ

কোন কোন কুধারণা কিন্তু সরাসরি অপরাধ।

সামাজিক অবক্ষয় ও অশান্তির কারণ

উপরে যে আলোচনা হল তাতে সংশয় সন্দেহের কোন অবকাশ নেই যে, কোরআন ও সুন্নাহ্‌র সুস্পষ্ট বয়ানমতে কুধারণা ও দোষ-অন্বেষণ ভয়ঙ্কর পাপ এবং খতরনাক গোনাহ। সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক অবক্ষয় ও অশান্তি সৃষ্টির পিছনে এই ভয়ঙ্কর গোনাহগুলোই দায়ী। অনৈক্য, সম্পর্কের তিক্ততা এবং যাবতীয় কলহ ও অন্তর্দ্বন্দ্ব মূলত কুধারণা পোষণ ও দোষ-অন্বেষ-ণের কারণে সৃষ্টি হয়।

আর আমাদের বর্তমান সমাজ জীবনে এ দু’টো গোনাহ ভয়ঙ্কর ভাবে ছেয়ে আছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, মানুষ অকারণে, বা সামান্য কারণে অন্যের সম্পর্কে একটি মনগড়া ধারণা তৈরী করে নেয়। পরে ঐ ধারণা নিজের ভিতরে এমনভাবে জটপাকাতে থাকে যে, একসময় সে বিশ্বাস করতে শুরু করে, যেন নিজের চোখে তাকে ঐ মন্দ কাজে লিপ্ত হতে দেখেছে। অর্থাৎ সম্পূর্ণ বালুর বুনিয়াদের উপর নিজের অনুমান ও কল্পনার সাহায্যে সে একটা খেয়ালি বালাখানা তৈয়ার করে ফেলে। তারপর জোরের সঙ্গে বলতে শুরু করে যে, অমুক বোধহয় এমন করেছে। তারপর ‘বোধহয়’ থেকে ‘নিশ্চয়’ হতে আর সময় লাগে না। এমনকি একসময় হয়ত মনগড়া বিশ্বাস থেকেই বলতে শুরু করে, নিজের চোখে দেখেছি তাকে এমন করতে!

অলৌকিক ধারাবাহিকতা

আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে আল্লামা কুরতুবী রহ. বলেন, ‘এখানে আল্লাহ্ তা‘আলা আশ্চর্য এক তারতীব ও বিন্যাস স্থাপন করেছেন (যা কোরআনের অলৌকিকত্বই প্রমাণ করে)। দেখুন প্রথমে তো আল্লাহ্ বলেছেন, কুধারণা পরিহার কর। কেননা প্রমাণহীনতার কারণে কোন কোন কুধারণা নিঃসন্দেহে গোনাহের কারণ হয়ে থাকে। সুতরাং কারো সম্পর্কে কোন বিষয়ে সামান্য কী আভাস-আলামত পাওয়া গেল, আর আপনি তাহকীক অনুসন্ধান ছাড়াই কুধারণা পোষণ করে বসে গেলেন, বরং তা প্রচার করার কাজে দাঁড়িয়ে গেলেন! এমন করা তো অবশ্যই হারাম এবং কঠিন হারাম। কিন্তু ভিতরের নফস তো বড় শেয়ানা। সে তখন যুক্তি দাঁড় করাবে যে, আচ্ছা, তাহকীক ও তথ্যায়ন ছাড়া কিছু বলতে চাই না; তাহলে আমাকে অনুসন্ধানের অনুমতি দেয়া হোক, যাতে আমি নিশ্চিত হতে পারি যে, আসলেই অমুক এমন করেছে কি না! বা কথিত দোষ তার মধ্যে আসলেই আছে কি না! তো যেহেতু কথিত নিষেধের পর নফসের পক্ষ থেকে এই প্ররোচনা আসতে পারে, তাই মহাক্ষতির এ পথ বন্ধ করে দিয়ে দ্বিতীয় পর্যায়ে নিষেধ করা হল—

وَلا تَـجَـسَّـسُوا

অর্থাৎ কুধারণা তো করবেই না, এমনকি (সত্যমিথ্যা জানার জন্য) খোঁজখবরও নেবে না। অর্থাৎ অন্যের দোষত্রুটি ও খলন-স্খলন সম্পর্কে ‘খোঁজখাজ’ করারও অনুমতি নেই, সেটাও হারাম। কারণ কারো গোনাহ করা, না করা নিয়ে তোমার এত মাথাব্যথা হবে কেন যে, তুমি তার পিছনেই লেগে যাবে! তোমার নিজের আখেরাতের পরিণাম কী হচ্ছে সে বিষয়ে চিন্তা ফিকির নেই কেন?

আখেরাতে আল্লাহ্‌র সামনে তার আমলের জবাব তো সে দেবে, আর তোমার আমলের জবাব দেবে তুমি! সুতরাং অন্যের স্খলন সম্পর্কে খোঁজখাজ করাও নিষেধ, মানে স্পষ্ট হারাম।

তাজাস্সুস ও তাহাস্সুসের পার্থক্য

এ প্রসঙ্গে হাদীছ শরীফে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি শব্দ বলেছেন—

وَلا تَـجَسَّسُوا وَلاتَـحَـسَّـسُوا

তাজাস্সুস কর না, আর তাহাস্সুসও কর না। তাজাস্সুস-এর অর্থ তো উপরে বলা হয়েঠে, যে কোন উপায়ে অন্যের দোষ খুঁজে বের করার প্রবণতা; পক্ষান্তরে তাহাস্সুস হল তাজাস্সুসের একটা বিশেষরূপ, যার অর্থ হল আড়ি পেতে বা কান লাগিয়ে কারো গোপন কথা শুনতে চেষ্টা করা। অর্থাৎ যার কথা, সে তো লুকোতে চায়, আর সে গোপনে তা শুনতে চায়। তো হাদীছমতে দুটোই হারাম। কোরআনে যদিও দ্বিতীয় শব্দটি নেই কিন্তু ভাবে ও মর্মে সেটিও বৃহৎ অর্থের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, হাদীছটি হল আয়াতের সম্প্রসারিত অর্থের ব্যাখ্যা।

তাজাস্সুস-তাহাস্সুস কেন হারাম

অন্যের দোষ খোঁজার প্রবণতা এবং আড়ি পেতে কারো গোপন কথা শোনার চেষ্টা, এগুলো হারাম হওয়ার সাধারণ কারণ তো উপরে বল হয়েছে যে, এর দ্বারা অনৈক্য, অসম্প্রীতি ও দ্বন্দ্ববিবাদ সৃষ্টি হয়। তবে এর অন্য একটি নিগূঢ় কারণও রয়েছে। তা এই যে, কারো মধ্যে এ ঘৃণ্য প্রবণতা থাকা প্রমাণ করে যে, সে নিজের দোষত্রুটি ও পাপবিচ্যুতি সম্পর্কে বেখবর ও নির্লিপ্ত। যদি এ বিষয়ে তার চিন্তাফিকি- র থাকত তাহলে অন্যের আয়েব-দোষের পিছনে পড়ত না, বরং নিজের সংশোধন ও আত্মশুদ্ধির চেষ্টায় মশগূল হত। একটি স্থূল উদাহরণ দেখুন, পেটের শক্ত ব্যথায় যে ব্যক্তি অস্থির সেকি নিজের ব্যথার চিকিৎসায় তৎপর হবে, না অন্যকারো শর্দি আেছ কি নেই, সেই খোঁজ নেয়ার কাজে ব্যস্ত হবে! সুতরাং আমাদের কর্তব্য হল নিজের আয়েবত্রুটি ও অসম্পূর্ণতা নিয়ে চিন্তা করা এবং তা দূর করার চেষ্টায় দিনরাত লেগে থাকা। আমাদের যদি আত্মসংশোধনে- র চিন্তা ফিকির ও চেষ্টা মেহন- ত শুরু হয় যে, হাশরে আল্লাহর হুযূরে আমার কি আঞ্জাম ও পরিণতি হবে! এ চিন্তা প্রবল হলে তার নযর অন্য কারো দোষত্রুটির দিকে তো যেতেই পারে না। হিন্দুস্তানের শেষ মোঘল বাদাশাহ্ উর্দূভাষার অতি উচ্চস্তরের কবিও ছিলেন। এ পরম সত্যটি দেখুন তিনি কবিতার মধ্যে কত সহজসরল ভাবে তুলে ধরেছেন—

تھے جب اپنے عیوب سے بے خبر

رہے دیکھتے اوروں کے عیب و ہنر

আপন আয়েব-দোেষ যখন ছিলাম বে-খবর/ছিল শুধু নযর পরের দোেষর উপর/

پڑی اپنی برائیوں پر جو نظر

تو نگاہ میں کوئی برا نہ رہا

আপন দোষের ‘পর গেল যখন নযর/নযরে রইল না বুরা আপন-পর।

এটাই হল চিরকালের জন্য জীবনের সত্য। আমি-আপনি, মানুষ হিসাবে আমরা কেউ দোষ থেকে মুক্ত নই। আমাদের স্বভাবই হল নিজের দোষ সম্পর্কে বেখবর থাকা, আর অন্যের দোষ নিয়ে চর্চা করা। কিন্তু যখন মানুষ নিজের দোষ জানতে পারে তখন অন্যের দোষ দেখার সুযোগ থাকে না, নিজেকে ছাড়া আর সবাইকে তখন মনে হয় নির্দোষ, ভাল মানুষ।

ব্যস, আত্মশুদ্ধির সমস্ত মেহনতের খোলাছা হল, মানুষ যেন নিজের দোষত্রুটি সম্পর্কে পেরেশান হয়, আর অন্যের দোষাত্রুটি সম্পর্কে চিন্তা করাই ছেড়ে দেয়।

কেমন ছিলেন হযরত থানবী রহ.

এই যামানার মুজাদ্দিদ হাকীমুল উম্মত হযরত থানবী রহ দেখুন নিজের সম্পর্কে কী ভাবতেন। তিনি বলেন— ‘বর্তমান হিসাবে নিজেকে আমি সমস্ত মুসলিমের চেয়ে মন্দ মনে করি, সম্ভাবনার বিচারে কাফিরকেও নিজের চেয়ে উত্তম মনে করি।

মুমিন তো বর্তমানেও আমার চেয়ে উত্তম হতে পারে, কারণ তার ঈমান আছে, আর তার আমল আমার চেয়ে উত্তম হতে পারে! পক্ষান্তরে কাফিরের তো যে কোন সময় ঈমান নছীব হতে পারে, আর আমলে আমার চেয়ে এগিয়ে যেতে পারে!

দেখুন, এত বড় মানুষের এই হল চিন্তা! আমাদের মত অধম না-লায়েক মানুষের চিন্তা তাহলে কেমন হওয়া উচিত!

সুতরাং যদি নিজের কল্যাণ ও নাজাত চাও তাহলে অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও; শুধু নিজেকে নিয়ে চিন্তা করে যাও যে, তোমার ঈমানের কী অবস্থা! তোমার আমল-আখলাকের কী হালত! কোন পরিণাম পরিণতির দিকে তোমার যাত্রা! কী হতে পারে তোমার আঞ্জাম! নিজের মধ্যে লুকিয়ে থাকা দোষত্রুটিগুলো খুঁজে বের কর এবং তা দূর করার চেষ্টা কর। আল্লাহ্ তা‘আলা আমাদের ভরপুর তাওফীক দান করুন, আমীন।

কুধারণা কখন অন্যায়?

এ সম্পর্কে হাকীমুল উম্মত হযরত থানবী রহ.-এর মলফূয দেখুন—

‘কারো প্রতি কুধারণা আসলে নিজের মধ্যে থাকা অহঙ্কার ও তাকাব্বুর থেকে পয়দা হয়। তবে অন্তরে আসা কুধারণা তখনই নিন্দনীয় ও শাস্তিযোগ্য হবে যখন তা নিজে মনের মধ্যে আনে। যেটা নিজে নিজে এসে যায়, সেটা ততক্ষণ নিন্দনীয় হবে না যতক্ষণ সে ঐ কুধারণার উপর আমল না করবে। আমল করার মানে হল, কুধারণাকে দিল থেকে মেনে নেয়া, বা যবান দ্বারা কারো সামনে বলা শুরু করা।

আল্লাহ্ আমাদের সবাইকে দ্বীনের

উপর সঠিকভাবে চলার তাওফীক

দান করুন, আমীন।

তবে মনের অনিচ্ছায় কারো প্রতি কুধারণা বা সন্দেহ এসে গেলে গোনাহ হবে না। কেননা এটা হল নিছক ওয়াসওয়াসা, যার উপর কারো নিয়ন্ত্রণ নেই, বা ইচ্ছার কোন ভূমিকা নেই।

কোন সুব্যাখ্যা খুঁজে নাও

ধরুন রামাযানের দিনে কাউকে আপনি পর্দা দেয়া হোটেল থেকে বের হতে দেখলেন, আর মনে ধারণা এসে গেল যে, লোকটা বুঝি বে-রোযদার! তো এই যে নিজে নিজে ধারণা এসে যাওয়া, এতে কোন গোনাহ নেই। তবে কর্তব্য হল ঐ লোকটার পক্ষে যথাসম্ভব সুব্যাখ্যা চিন্তা করা যে হয়ত সে ভিতরের অবস্থা দেখতে, বা কারো সঙ্গে কথা বলতে গিয়েছে। তো এরকম সম্ভাবনার কথা ভেবেই থেমে যাওয়া, বেশী খোঁজখাজ নিতে চেষ্টা না করা।

যে কুধারণা হারাম

তো এই যে নিজে নিজে কুধারণা এসে যাওয়া, এতে তো গোনাহ নেই এবং এর উপ কোন পাকড়াও নেই, কিন্তু মানুষ যদি আরো আগে বেড়ে যায়; যদি সুব্যাখ্যা মন থেকে সরিয়ে ঐ কুধারণাই মনে বদ্ধমূল করে নেয় যে, বেটা নিশ্চয় পেটপুজা করে বের হয়েছে। তারপর আরো আগে বেড়ে বলা শুরু করল, আমি নিজে তাকে দেখেছি রোযার দিনে খাবার খেতে! অথচ সে তো খেতে দেখেনি, শুধু হোটেল থেকে বের হতে দেখেছে। তো এরূপ কুধারণা বিলকুল হারাম, যার জন্য রয়েছে আখেরাতে কঠিন পাকড়াও।

এ বক্তব্যই হযরত থানবী রহ. বলেছেন উপরের মালফূযে যে, নিজে নিজে আসা কুধারনার উপর পাকড়াও নেই, সত্য; কিন্তু এর উপর আমল করা, অর্থাৎ তা বিশ্বাস করে নেয়া এবং মুখে কারো সামনে তা প্রকাশ করা, এটা গুরুতর গোনাহ।

কুধারণার দু’টি স্তর

তাহলে দেখা যায়, কুধারণার দু’টি স্তর, প্রথমটি হল বেলা-ইখতিয়ার, যেখানে নিজের ইচ্ছা বা সক্রিয়তা যুক্ত থাকে না, বরং নিজে নিজে কারো প্রতি কুধারণা দিলে এসে যায়। আল্লাহ্‌র কাছে এর জন্য কোন পাকড়াও নেই। দ্বিতীয় স্তর হল, দিলে এসে যাওয়া ঐ কুধারণা কোন সুব্যাখ্যা দ্বারা দিল থেকে সরাল না, বরং দিলের মধ্যে বদ্ধমূল করে নিল এবং ডালপালা বের করে তা বিশ্বাস করে নিল, বা মানুষের সামনে তা বলা শুরু করল। এই দ্বিতীয় স্তরটাই হল হারাম, যা থোকে বাঁচা জরুরি।

কুধারণার উৎস হল তাকাব্বুর

সামনে হযরত হাকীমুল উম্মত রহ. কুধারণার চিকিৎসা বয়ান করছেন—

যখন কারো প্রতি কুধারণা পয়দা হয়, যার উৎস হল অহঙ্কার ও তাকাব্বুর, তো (এর চিকিৎসা এই যে,) নিজের দোষত্রুটি নযরের সামনে আন (এবং এগুলোর সংশোধনের চেষ্টায় লেগে যাও)। (আনফাসে ঈসা ১৫৩)

কুধারণার ভয়ঙ্কর রোগ থেকে উদ্ধার পাওয়ার এটই হল আসল চিকিৎসা। কারো প্রতি দিলে কোন বদগোমানি এসে গেল, তো যদিও অনিচ্ছাকৃত হওয়ার কারণে তা গোনাহ নয়, তবে এই অনিচ্ছাকৃত কুধারণাও যদি বেশী সময় দিলে জমে থাকে, তবে তা গোনাহে লিপ্ত করে ছাড়বে। কারণ একসময় তুমি তা বিশ্বাস করে বসবে, বা অন্যের সামনে বলা শুরু করবে। তাই গোড়াতেই এর চিকিৎসার চিন্তা করা উচিত।

মিছাল যদি বলি, তাহলে ধরুন,

আগুনের একটি স্ফুলিঙ্গ সামনে এসে পড়ল, কিন্তু আপনি তা নেভানোর চেষ্টা করলেন না। তাহলে কিন্তু যে কোন সময় তা আগুনে এবং দাউ দাউ আগুনে পরিণত হতে পারে। তো স্ফুলি- ঙ্গের মত অনিচ্ছাকৃত কুধারণারও মূল হতেই চিকিৎসা করা উচিত, আর চিকিৎসা হল, নিজের আয়েব -দোষ নিয়ে চিন্তা করা যে, আমার নিজের অবস্থাই তো মন্দ, অন্যকে নিয়ে আর কী ভাবব! তো নিজের আয়েব-দোষ নিয়ে চিন্তা করলে এবং তার সংশোধনের চেষ্টা করলে কুধারণার ব্যাধি ধীরে ধীরে ভাল হয়ে যাবে।

কুধারণার পরিণতি হল গীবত

সামনে হযরত থানবী রহ. বলেন—

কুধারণা, দোষ-অন্বেষণ ও গীবত, এগুলোর উৎস হল অহঙ্কার ও তাকাব্বুর; অহঙ্কারের যা চাহিদা, তা গীবতের মাধ্যমেই চরিতার্থ হয়। কুধারণা ও খোঁজখাজ হচ্ছে এর পূর্বসূত্র এবং পূর্বক্ষেত্র। কেউ যদি কুধারণা তো করল এবং খোঁজখাজও করল, কিন্তু গীবত ও চর্চা করল না তাহলে তো তার উদ্দেশ্য ও মতলবই হাছিল হবে না। তাই (গীবত না করা, বা করতে না পারার কারণে) কুধারণা ও খোঁজ

-খাজও সে ছেড়ে দেবে। (উক্ত)

কুধারণা, খোঁজখাজ ও গীবত, এ তিনব্যাধির মূল হল, আরেকটা গুরুতর ব্যাধি, আর তা হল নিজেকে অন্যের চেয়ে বড় ও ভাল মনে করা, যাকে বলে অহঙ্কার ও তাকাব্বুর। বস্তুত অহঙ্কারের কারণেই অন্যের প্রতি ধারণা আসে, আর তাতেই অন্যের দোষ নিয়ে খোঁজখাজ শুরু হয় যে, যদি কিছু পাওয়া যায় তাহলে তা নিয়ে বেশ চর্চা করা যাবে। (এভাবেই গীবতের কুখাদ্য খেয়ে নফস আরো মোটাতাজা হবে।)

এই ব্যাধিগুলোর আসল গোড়া হল অহঙ্কার ও তাকাব্বুর, আর এগুলোর আসল মযা হয় তখনই যখন গীবত করা যায়! হাঁ, গীবতের ক্ষেত্র প্রস্তুত হয় কুধারণা দ্বারা, তারপর কুধারণার পক্ষে খোঁজখাজ দ্বারা। তো ব্যাধি-গুলোর সিলসিলা এমন—

অহঙ্কার—কুধারণা—খোঁজখাজ— গীবত (তাতে অহঙ্কারীর দিল খোশ এবং নফস মোটাতাজা।) অর্থাৎ এসবের শেষফল হল গীবত, যা অহঙ্কারীর নফসের আসল চাহিদা। বস্তুত এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর, যে কুধারণা তো করে, কিন্তু খোঁজখাজ নেয় না; বা খোঁখাজ তো নেয়, দোষেরও খোঁজ পেয়ে যায়, তবে তার চর্চা ও গীবত করে না। কারণ ঐ সব তো করেছেই হল গীবতের কুখাদ্যের মজা নেয়ার জন্য! আসল উদ্দেশ্য তো গীবত, বাকীগুলো তো গীবত পর্যন্ত পৌঁছার মাধ্যম। সুতরাং এই বীমারিগুলোর মধ্যে সবচে’ গুরুতর বিমারি হল গীবত। যদি গীবত ছুটে যায় তাহলে কুধারণা এবং তার পক্ষে খোঁজখাজ সহজেই ছুটে যাবে।

বদগুমানি কখন গোনাহের স্তরে যায়, সে সম্পর্কে হযরত আবার বলেছেন, ‘গোনাহের পর্যায়ে তো যায় ঐ কুধারণা, যা চিন্তার মধ্যে বদ্ধমূল বিশ্বাসের পর্যায়ে চলে যায়, যদি তা বিশ্বাসরূপে বদ্ধমূল না হয় তাহলে তা ক্ষতিকর নয়, তবে সেটারও চিকিৎসা জরুরি। আর চিকিৎসা হল নিজের আয়েব-দোষ নযরের সামনে রাখা। চিকিৎসার পরেও যদি রোগের কিছু আছর বা ছাপ থেকে যায় তাহলে সেটা নিন্দনীয় (ও ক্ষতিকর) নয়।

পুরো বিষয়টা আগেই পরিষ্কার করা হয়েছে, আগুন এবং আগুনের স্ফুলিঙ্গ দ্বারা। এখানে নতুন যে কথা তা হল, চিকিৎসার পরেও কুধারণা, খোঁজখাজের কিছু আলামত বা ছায়া ও ছাপ যদি থেকে যায়, তা ক্ষতিকর নয়, কারণ এর উপর তো এখতিয়ার ও নিয়ন্ত্রণ নাই। * তরজমা/আমাতুল্লাহ্ তাসনীম সাফফানা ইবনে হাফীদা, মিরপুর. ঢাকা ০০ তুমি রোযনামচায় লিখেছ, লিখতে লিখতে যখন তোমার কলমের কালি ফুরিয়ে যায়, তোমার তখন ভাবনা হয়, একসময় তো আমার জীবন কলমের কালিও ফুরিয়ে যাবে! তোমার চিন্তাটি কত না সুন্দর!

০ আমার স্বপ্ন হল, আমি একটি মাদরাসা করব, যেখানে...

০০ এর পর তুমি যা লিখেছ, আমার তা বলতে সাহস হল না! আগে তোমার কাজ হল ইলম হাছিল করা এবং আমলওয়ালা আলিম হওয়া! তারপর ...

ছোট

মানুষ

ছোট

স্বপ্ন

এবং

তা

পূর্ণ

করার

চেষ্টা

কর।

তুমি যখন বড় হবে

তোমার স্বপ্নও বড় হবে।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র