চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

দরদী মালী ও রোযনামচা

কিতাবের পাতা এবং জীবনের পাতা

হাদীছের কিতাবে এবং কিতাবের পাতায় শোকরের বয়ান কত পড়েছি; আল্লাহ্‌র প্রতি শোকর এবং বান্দার প্রতি শোকর! জীবনের পরতে পরতে আল্লাহ্‌র দেয়া কত অসংখ্য নেয়ামত ভোগ করি সেগুলোর শোকর আদায় করলে কী ফল আসে, না-শোকরি করলে কী পরিণতি আসে!

জীবনের পদে পদে আল্লাহ্‌র কত বান্দার কত ইহসান ও উপকার ভোগ করি, সেগুলোর শোকর আদায় করলে, সেগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে জীবন কত সমৃদ্ধ হতে পারে! আবার অকৃতজ্ঞ হলে জীবন কত কষ্টের হতে পারে, এ বিষয়ে বহু হাদীছ পড়া হয়েছে ; বহু ঘটনা জানা হয়েছে। কিন্তু আফসোস, আমাদের জীবনে এর তেমন প্রতিফলন নেই। সব রয়ে গিয়েছে কিতাবের পাতায়, জীবনের পাতায় এর আলোক -উদ্ভাস কোথায়?!

হে বন্ধু! হে প্রিয়! আমার কলমের লেখায় তুমি কি শুনতে পাও আমার দরদী হৃদয়ের স্পন্দন! তাহলে এস প্রতিজ্ঞা করি, কিতাবের পাতায় যা পড়ব, এখন থেকে জীবনের পাতায় তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করব! তাহলে আমাদের জীবনের পাতা হতে পারে কিতাবের পাতা থেকেও সমৃদ্ধ।

এস প্রতিজ্ঞা করি, জীবনের শেষ দিন পর্যন্ত কথায় ও কাজে আমরা আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞ ও শোকরগুযার থাকব। তারপর মানুষের ইহসান ও অনুগ্রহ কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব এবং উপকারের প্রতিদানে উপকার করার চেষ্টা করে যাব। যদি বলি জাযাকাল্লাহু খায়রান তাহলে এটা হবে উত্তম ইবাদত।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র