চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

দরদী মালী ও রোযনামচা

সম্পাদকের রোযনামচা

১ —১ — ৪৮ হি. মঙ্গলবার

চতুর্থ প্রকাশনার প্রথম সংখ্যার কিছু লেখা প্রস্তুত হল, ছোট মেয়ে কাছে বসা ছিল, বললাম, এস তোমাকে পড়ে শুনাই, তুমি হও পুষ্পের চতুর্থ উদ্যানের প্রথম ফুলের প্রথম সুবাস গ্রহণকারী! মেয়ে আমার, মুখে আনন্দের এবং অন্তরে কৃতজ্ঞতার উদ্ভাস নিয়ে শুনল।

প্রথমে বললাম পুষ্পের কাঠামো সৌন্দর্যের কথা, শুরু থেকেই চলে আসছে প্রথম কথা ও শেষ কথা, এর সুন্দর তাৎপর্যপূর্ণ ধারা। তো এই যে, প্রথম কথা দিয়ে পুষ্পের সুন্দর শুরু এবং শেষ কথা দিয়ে শুভসমাপ্তি, এর বাহ্যিক ও আত্মিক সৌন্দর্যের কি কোন তুলনা আছে! মেয়ে স্বতঃস্ফূর্তভাবে বলল, না, এর কোন তুলনা নেই! বেদনার্ত কণ্ঠে বললাম, আমার ছেলেরা পুষ্পের সঙ্গে যে আচরণ করছে তারও কোন তুলনা নেই।

তারপর বললাম, তৃতীয় প্রকাশনা থেকে পুষ্পের পক্ষ হতে পাঠকদে র ‘আহলান ওয়া সাহলান’ এবং স্বাগত বক্তব্য দ্বারা সম্বর্ধিত করার যে কল্যাণধারা শুরু হয়েছে তারও কি কোন তুলনা আছে! মেয়ে স্বতঃস্ফূর্তভাবে বলল, সত্যি এর কোন তুলনা নেই। আবারও সেই কণ্ঠে সেই বেদনা ও বিষণ্নতা ভর করল, বললাম, আমার ছেলেরা পুষ্পের সেঙ্গ যে আচরণ করছে, তারও কোন তুলনা নেই।

মেয়ে জিজ্ঞাসা করল, ‘আহলান ওয়া সাহলান’ ও স্বাগত বক্তব্যের চিন্তাটি তোমার অন্তরে কীভাবে উদিত হল! পুষ্পের তৃতীয় প্রকাশ -নার আগে তো এটা ছিল না!

সুন্দর প্রশ্ন! বিশ্বাসের সঙ্গে বলছি, সম্পূর্ণরূপে এটি আল্লাহ্‌র দান, আমার জন্য, পুষ্পের জন্য এবং পুষ্পকে যারা ভালোবাসে, সবার জন্য।

এর উছীলা হচ্ছে দৈনিক যুগান্তর!

অবাক হও কেন! প্রথম আলো, যুগান্তর এরা আমার বিপরীত মেরুর পত্রিকা হতে পারে, তবে আমি ওখান থেকেও শিখি এবং কৃতজ্ঞতা বোধ করি। তো যুগান্তরের প্রথম পাতার ডানকোণে সূর্যোদয়ের একটি ছবি ছিল, আর ‘সুপ্রভাত বাংলাদেশ’ নামে একটি শিরোনাম এবং ছোট্ট করে একটি স্বাগত বক্তব্য। তা থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আহলান ওয়া সাহলান এবং স্বাগত বক্তব্যের বিষয়টি গ্রহণ করেছি।

যুগান্তরকে ধন্যবাদ, যদিও এখন ঐ শিরোনামটি আর দেখি না, তবে আমার মনে হয়, এটি প্রথম আলোর জন্য বেশী উপযোগী ছিল তার নামের কারণে।

এখানে একটা জরুরি কথা; যদি লিখতাম, ‘সুপ্রভাত প্রিয় পাঠক!’ তাহলে এটা হত অনুকরণ, যা নিন্দনীয়: যদি লিখতাম,‘স্বাগতম, পুষ্পের বন্ধু!’ তাহলে এটা হত অনুসরণ, যা গ্রহণযোগ্য, কিন্তু আমি যা করেছি তা অনুসরণকে অতিক্রম করে প্রবেশ করেছে মৌলিকত্ব ও সৃজনশীলতার সীমানায়। এটা সাধুবাদেযাগ্য। আমরা সাধারণত অনুকরণের বেড়াজালে আবদ্ধ থাকি, কিছু মানুষ অনুসরণ করে, করতে পারে, কিন্তু অনুসরণকে অতিক্রম করে মৌলিকত্ব ও সৃজনশীলতার অঙ্গনে প্রবেশ করতে পারে খুব কম মানুষ। আসলে সে জন্য যে দীর্ঘসাধনা ও অনুশীলনের প্রয়োজ -ন, তার জন্য প্রস্তুত হতে পারে না কেউ।

এবারের প্রকাশনায় নতুন যে বিষয়টি চিন্তা করলাম তা হল, প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠার বক্তব্য একই পৃষ্ঠায় এনে ঐ পৃষ্ঠায় নতুন ও আকর্ষণীয় কিছু বিষয় উপস্থাপন করি, যা মূল পত্রিকার আগে উপযুক্ত হতে পারে। একটি শিরোনাম চিন্তা করলাম, ‘কিতাবের পাতা থেকে’, মনে হল, ভাল চিন্তা, তবে নতুন কিছু নয়, পুষ্পের পাঠক এর সঙ্গে আগে থেকেই পরিচিত! হঠাৎ মনে হল, আল্লাহ্ মনে করিয়ে দিলেন, আমাদের মূল পায়গাম তো হল, গতি ও প্রগতির সঙ্গে সম্পর্ক রক্ষা করে অতীেতর সঙ্গে ও শেকড়ের সঙ্গে একাত্মতা অর্জন করা। তো পাঠকের সামনে এই বার্তা ও পায়গাম তুলে ধরার জন্য উপযুক্ত শিরোনাম কী হতে পারে! তখন আল্লাহ্ তা‘আলা এই শিরোনামটি দান করলেন, ‘অতীতের কলম থেকে’। আশা করি, তাতে অতীতমুখিতার বার্তা পাঠকের সামনে সঠিকভাবে উঠে আসবে। তারপর মনে হল, আমাদের কলমের যে আদিরূপ সেটি যদি এখানে অঙ্কিত থাকে তাহলে বোধহয় আরো ভাল হয়। এজন্য বরাদ্দ হল পৃষ্ঠার একচতুর্থাংশ। নীচের দ্বিতীয় অংশে তাহলে কী হতে পারে! হতে পারে, আধুনিক কলমের ছবিসহ শিরোনাম, ‘এ যুগের কলম থেকে’

উপরে ডান পশে কী হতে পারে! চিন্তায় তো অনেক কথাই এল, তবে সবদিক বিবেচনা করে অন্তর সায় দিল এ বিষয়ে যে, সমাজের জীবনে এবং চারপাশের ঘটনা- প্রবাহে নিরন্তর এমন সমস্ত দৃশ্যের অবতারণা হতে থাকে, যা কখনো আনন্দ দেয়, কখনো বয়ে আেন গভীর বেদনা! তবে আনন্দ ও বেদনা, দু’টিতেই থাকে জীবনের জন্য বড় বড় শিক্ষা।

এ চিন্তা এেসছে প্রায় ষাটবছর আগের একটি মর্মান্তিক ছবি হতে। এক সাংবাদিক দুর্ভিক্ষপীড়িত আফ্রিকার কোন দেশের মটিতে পড়ে থাকা এক কঙ্কালসার শিশুর ছবি তুলেছিলেন। পড়ে থাকা শিশুটির কাছে একটি শকুন বসে আছে শিশুটির মৃত্যুর অপেক্ষায়! তখন শকুনদেরও এতটা চক্ষুলজ্জা ছিল, এখন আছে কি না, বলতে পারি না। তখনকার মানুষ থেকে এখনকার মানুষ যদি এত ভিন্ন হয় তাহলে শকুনদের চিন্তায় আচরণে কিছু অবক্ষয় কি ঘটবে না!

মাটিতে পড়ে থাকা কঙ্কালসার ঐ শিশুর চিত্র সারা বিশ্বে অসম্ভব আলোড়ন সৃষ্টি করেছিল। তাতে অখ্যাত সামান্য এক সাংবাদিক যশঃখ্যাতি ও পেশাগত সুনাম যেমন অর্জন করলেন তেমনি পেলেন আলোকচিত্রজগতের সর্বোচ্চ পুরষ্কার। শিশুটির ভাগ্যে কী ঘটেছিল, জানা যায়নি। কারণ তা জানার জন্য ঐসাংবাদিক ওখানে অপেক্ষা করেননি, শিশুটিকে উদ্ধার করা তো পরের কথা!

হাঁ, প্রশ্ন হতে পাের, নিজ অঙ্গনে যশঃখ্যাতি ও প্রতিষ্ঠা পাওয়া ঐ সাংবাদিকের পরে কী হল! কী কারণে যেন কঙ্কালসার শিশুটিরই মত ঐ সাংবাদিকের ‘কঙ্কালসার বিবেক’ একসময় প্রাণ পায় এবং বিবেকের দংশনে তিনি অস্থির হয়ে পড়েন! আল্লাহ্‌র প্রতি যদি তার ঈমান থাকত, তাহলে তিনি বুঝতেন, এমন হৃদয়হীনতারও তাওবা আছে আল্লাহ্‌র কাছে এবং আছে প্রায়শ্চিত্ত। বাকি জীবন তিনি ক্ষুধা-অনাহারে বিপর্যস্ত গরীব দুনিয়ার শিশুদের মুখে একটুকরা রুটি তুলে দেয়ার জন্য কিছু কাজ করতে পারতেন এবং... কিন্তু না, কাপুরুষের মত তিনি জীবন থেকে পলায়ন করলেন এবং করলেন...

ছবিটি তখনকার উর্দূ ডাইজেষ্টে ছাপা হয়েছে, যা এখনো প্রকাশিত হয়।

ঐ মর্মান্তিক ছবি আমার জীবনে এমন গভীব রেখাপাত করেিছল যে, আজও ভুলতে পারি না। যখনই মনে পড়ে মন ক্ষতবিক্ষত হয় এবং চোখ ভিজে ওঠে। অসম্ভব নয় যে, এ ছবির করুণ স্মৃতি আমাকে অনুপ্রাণিত করে চারপাশের অসহায় মানুষের জন্য সাধ্যের ভিতরে কিছু করতে!

নিজের জীবনের করুণ অভিজ্ঞতা থেকে ইচ্ছে হল, ঐছবিটি এখানে পুষ্পের নতুন প্রকাশনার পাঠকদে র সামনে তুলে ধরি। হয়ত তাদে রও কারো না কারো অন্তরে সুবিধা -বঞ্চিত ও ক্ষুধাপীড়িত মানুষের জন্য কিছু করার চেতনা নতুন প্রাণ লাভ করবে! হৃদয়হীনতার স্থানে এভাবে কারো মধ্যে জাগ্রত হতে পারে হৃদয়ের কোমলতা!

এটা তো হল ষাটবছর আগের কথা, সম্প্রতি এমনই আরেকটি ছবি, পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল। সাগড়ের পারে পড়ে থাকা সিরিয়ার শিশু আইলানের মৃতদেহের ছবি। সেই ছবিও আমাকে চাবুকের আঘাত হানে এবং মানবজাতির পক্ষ হতে কিছু না কিছু প্রায়শ্চিত্ত করার জন্য অনুপ্রাণিত করে। তো ইচ্ছে হল শিশু আইলানের ছবিটিও এখানে যুক্ত করি। আরো সাম্প্রতিক প্রসঙ্গ হল মুসলিম ও অমুসলিম বিশ্বের নীরবতার মধ্যে ইহুদী হায়েনাদের পাশবতাণ্ডবে বিধ্বস্ত গায্যার শিশুদের ছবি। তো ইচ্ছে হল গায্যার একটি ক্ষুধার্ত শিশুর ছবিও এখানে যুক্ত করি। এভাবে তিনটি ছবি দ্বারা ‘জীবনের জীবন্ত দৃশ্য’ শিরোনামটি শুরু করছি, সামনে প্রতি সংখ্যায় একটি করে ছবি থাকবে, আনন্দের অথবা বেদনার।

১৭ — ২ — ৪৮ হি. বৃহস্পতিবার

একটি ছেলে এবং একটি মেয়ে পুষ্পের চতুর্থ প্রকাশনা শুরু না হওয়ার কারণে ‘কষ্ট’ প্রকাশ করেছে; তবে দু’টি লেখার অভিব্যক্তি দু’রকম। ছেলেটির লেখায় ‘ঝাঁঝ’ আছে বেশ। মেয়েটি লিখেছে কোমলভাবে, স্নিগ্ধ ভাষায়। সহানুভূতির আবহ আছে, যা হৃদয়কে আপ্লুত করে! ছেলেতে মেয়েতে এ পার্থক্য চির- কালের এবং সংসারের সর্বত্র! যা সত্য বলে অনুভব করি তা বলব না কেন! আমার মেয়ে দু’টি এবং ছেলেটির ক্ষেত্রও এটা সত্য এবং আমি জানি, তারা আমার এ লেখা পড়বে।

১৮ — ২ — ৪৫ হি. সোমবার

আমার উম্মে মুহম্মদ মাঝে মধ্যে এমন বালাগাত ও অলঙ্কার-সৌন্দর্যের পরিচয় দেন যে, মুগ্ধ হতেই হয়। যদি এগুলোর একটি সঙ্কলন প্রকাশ করা যেত বেশ শিক্ষণীয় বিষয় হত! সন্তানেরা জানে, ওদের মায়ের প্রতি আমার সবসময়ের আচরণ কোমল ও বিনম্র। সেদিন দুঃখ- জনকভাবে স্বভাবের বিপরীত আচরণ হয়ে গেল। কীভাবে যেন মুখফসকে একটা শক্ত কথা এসে গেল, ছোট্ট নাতীনটি কাছেই ছিল, খেয়াল করিনি। খেয়াল করা উচিত ছিল। তার তিরস্কারের মুখে পড়লাম, নানুকে বকা দিলে কেন!

বিব্রত হওয়ারই কথা, কিন্তু উম্মে মুহম্মদ কতকটা যেন নাতীনের সামনে বিব্রত হওয়ার হাত থেকে আমাকে উদ্ধার করার জন্য বললেন, তোমার নানার বকা আমার জন্য বকুল ফুল!

‘বকা ও বকুল ফুল’ কী অপূর্ব! মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, আর ভাবলাম, এ মানুষটির হাতে যদি কলম শোভা পেত! এ কষ্টটা চিরকাল থেকেই যাবে।

সেদিন হল আরেক ঘটনা। আমাদের ‘আরাফাতী ভাই’ বললেন, ‘তুমি তো আমার আরাফাতী বোনের সামনে ‘ফেল’! ফোনের আওয়ায শুনতে পেয় আমার হাতে হাত বুলিয়ে বললেন, তুমি তো ফেল না, তুমি তো فِعِلْ !

আবার সেই আফসোস! তবে সান্ত্বনা এই যে, বড় নাতীনটি কলম হাতে নিয়েছে।

(প্রথমে ছিল, ‘কলম ধরেছে’। এভাবেও লেখা যায়, ‘হাতে কলম তুলে নিয়েছে’।)

১৯ — ২ — ৪৫ হি. মঙ্গলবার

উপরের লেখাটি পিছনের একাদশ সংখ্যায় ছিল, ভুলবশতঃ এখানেও এসে গিয়েছে। পরে ভাবলাম, এসেছে যখন একটু সম্পাদনা করি। এবার ইচ্ছা করলে দু’টি লেখা তুলনা করে পড়া যেতে পারে! বিশেষ করে সম্পাদিত অংশের এ কথাটি, ‘ছোট নাতীন কাছেই ছিল ...!

তারপর ‘বকা ও বকুল ফুল’ কী অপূর্ব!’ এ সংযোজন লক্ষ্য করার মত। আরো আছে...

পিছনের একাদশ সংখ্যার ‘সম্পাদকের রোযনামচা’ পাতায় বৃত্তের লেখাটি আবার পড়লাম। খুব ভালো লাগল, বিশ্বাস হল, যা লিখেছি দরদের সঙ্গে লিখেছি। তাই অনুরোধ করছি, লেখাটি আবার যেন পড়া হয়, বারবার যেন পড়া হয়। আর কথাগুলো যদি হৃদয় দিয়ে গ্রহণ করা হয় তাহলে তো কৃতজ্ঞই হব।

২০ — ২ — ৪৮ হি সোমবার

একাদশ সংখ্যার সম্পাদকীয়-এর শুরুতে আছে— ‘তিক্ত সত্য এই যে, জীবিকা ছাড়া জীবন অচল, আবার জীবন ছাড়া জীবিকা মূল্যহীন!’

বেশ তাৎপর্যপূর্ণ কথা। অচল ও

মূল্যহীন শব্দদু’টির প্রয়োগসৌন্দর্য লক্ষ্য করার মত। এখানে ‘জীবন ছাড়া’ মানে যে জীবনে মহৎ কোন উদ্দেশ্য নেই।

আসলে ‘জীবনের জন্য খাবার, খাবারের জন্য জীবন নয়’ এখানে এ দর্শনই অনুরণিত হয়েছে।

সেদিন এক মাওলানা তালিবে ইলমকে জিজ্ঞাসা করলাম, ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড় হবে... জানে কি না? সরল স্বীকারোক্তি, জানে না! আফেসাস হল! এটি তো এমন কালজয়ী নীতিকবিতা, যা না জানা যে কোন শিক্ষকের জন্য লজ্জার।

বাংলাভাষার কবিতার দিকে, বিশেষ করে কালজয়ী কবিতার দিকে, আরো বিশেষ করে নীতি- কবিতার দিকে আমাদের মনোযোগ থাকা দরকার। একসময় কবিতা ও তার আলোচনা শুরু করেছিলাম, অব্যাহত রাখা সম্ভব হয়নি। চতুর্থ প্রকাশনা হতে নিয়মিত শুরু করার কথা ভাবছি ইনশাআল্লাহ্!

৩ — ৩ — ৪৮ হি. রোববার

তৃতীয় প্রকাশনার দশমসংখ্যা বহুদিন পর আজ খুলে দেখলাম। বিভিন্ন লেখা পড়ে অন্তরে, অন্তরের গভীরে অপূর্ব আলোড়ন অনুভূত হল। সঙ্গে ছিল চিনচিনে একটি ব্যথাও। সুযোগ হলেই আমি আমার পিছনের লেখা পড়ি, পড়ে বেশ উপকৃত হই। প্রতিটি লেখা মনে হয় নতুন। আমার চিন্তার অঙ্গনে যেন নতুন কোন বার্তা নিয়ে উপস্থিত হয়। বিশেষত পুষ্পের পিছনের যে কোন সংখ্যা র যে কোন লেখা! অথচ আমার ছেলেরা কত অবলীলায় বলে দেয়, ‘একবার তো পড়েছি!’ কবে তারা বোঝবে, সুন্দর কোন লেখা, যাতে রয়েছে জীবনের জন্য কোন বার্তা, কখনো তা পুরোনো হয় না! তার আবেদনও শেষ হয় না!

একই সংখ্যার প্রথম পৃষ্ঠায় উদ্বোধনী বক্তব্যটি পড়লাম। স্মৃতির আয়নায় জেগে উঠল, লেখাটি কীভাবে কলমে এসেছে! একটুকরো খাবার পড়েছিল। পিঁপড়েদের সারিবদ্ধ একটি দল সেখানে ভীষণ কর্মব্যস্ত! পিঁপড়েরা আসছে, আর ঐ খাবার থেকে ক্ষুদ্র একটি কণা মুখে করে ফিরে যাচ্ছে। দেখে ভাল লাগল, পিঁপড়ের দলবদ্ধ ও সুশৃঙ্খল কর্মব্যস্ততা দেখে রোমাঞ্চিত হলাম। আসা যাওয়ার পথে প্রতিটি পিঁপিড়া মুখে মুখ লাগিয়ে কী যেন বলছে! শুধুই কি সৌজন্যবিনি- ময়, না বিশেষ কোন বার্তার আদান-প্রদান!

পিঁপড়ের দল কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, জানার কৌতূহল জাগল। অনুসরণ করলাম। বহু দূরে একটি গর্তে ওরা খাবার মুখে প্রবেশ করছে, আর খালি মুখে ফিরে আসছে। সম্ভবত শীতের খাদ্যসঞ্চয়ের দলবদ্ধ প্রচেষ্টা! পিঁপড়েদের পক্ষে এ এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য! সেই উদ্দেশ্যের জন্য কী সুশৃঙ্খল ও নিরন্তর কর্মপ্রচেষ্টা! কী অপূর্ব আত্মনিবেদন! আমাদের জীবনে কি শেখার কিছু আছে এখান থেকে!

এ চিন্তা সরাদিন আমাকে আচ্ছন্ন করে রাখল। সন্ধ্যার পর লিখতে বসলাম। সেটাই হল দশমসংখ্যার উদ্বোধনী বক্তব্য। ঐ পিঁপড়েগুলোর একটিও হয়ত এখন বেঁচে নেই; ওদের প্রতি আমি কৃতজ্ঞ, আমার কলমের একটি লেখার উপলক্ষ হওয়ার কারণে।

প্রেক্ষাপট জানার পর এ লেখাটি যে পড়বে, আশা করি তার সামনে ভেসে ওঠবে, পিপিলিকা-দলের সুশৃঙ্খল কর্মপ্রচেষ্টার, মুখে মুখে তাদের বার্তাবিনিময়ের এবং উদ্দেশ্যের প্রতি আত্মনিবেদনের সুন্দর চিত্র।

এ বাক্যটি একবার পড়ুন, ‘জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি আপনার হৃদয়ে আকুতি জাগ্রত হোক। সুন্দর জীবনের পথ ধরে সুন্দর মৃত্যুর পথে আপনার অভিযাত্রা সফল হোক!

৫ — ৪ — ৪৮ হি. বুধবার

সাবেক প্রধান উপদেষ্টা বলেছেন, যে কঠিন দায়িত্ব আমাদের কাঁধে চাপান হয়েছে...

অনিচ্ছার দিকটি প্রকাশ করার জন্য ‘চাপান’ শব্দটি ঠিক আছে, তবে উদ্দেশ্যের মহানতার বিচারে সঠিক মনে হয় না। এভাবেও বলা যায়, যে কঠিন দায়িত্ব আমাদের দুর্বল কাঁধে অর্পিত হয়েছে...

১০ — ৪ — ৪৮ হি. সোমবার

একটি ছেলের লেখা সম্পাদনা করতে গিয়ে বানানভুলের অবস্থা দেখে কষ্ট তো হল, তবে একটি শব্দপ্রয়োগ খুব ভাল লাগল, সে লিখেছে জীবন কারো জন্য বিষের পেয়ালা, কারো জন্য মধুর পেয়ালা!

তার লেখায় আরো কয়েকটি সুন্দর শব্দপ্রয়োগ ছিল। ছেলেটিকে ব্যক্তিগত পত্র দিয়ে লেখা সম্পর্কে কিছু মূল্যবান দিকনির্দেশনা দিয়েছি। যদি সে তা অনুসরণ করে, আশা করি উপকৃত হবে। আল্লাহ্ যেন তাওফীক দান করেন, আমীন!

(চলবে ইনশাআল্লাহ্)

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র