“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
দেশ ও বিশ্ব
দুর্বার গতিতে তুরস্কের অগ্রযাত্রা
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
উম্মাহ্র ইতিহাসে সবচে’ বিপর্যয়কর ঘটনা ছিল গত শতাব্দীর প্রথম ভাগে উছমানী খেলাফতের বেদনাদায়ক বিলুপ্তি। তবে খেলাফতের পতন যে অবশ্যম্ভাবী তা নিশ্চিত হওয়া গিয়েছিল আরো শত বছর আগেই। কিন্তু সর্বশক্তি ব্যয় কেরও এর পতন ঘটাতে শতবছর লেগেছিল শত্রুর। এমনই মজবুত ছিল খেলাফতের বুনিয়াদ।
নিজহাতে খেলাফতে উছমানিয়ার ধ্বংস ঘটিয়ে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠা করেন মুস্তফা কামাল পাশা। সেনাবাহিনীর নিরঙ্কুশ ছত্রচ্ছায়ায় ক্ষমতায় থেকে মুস্তফা কামাল নিজেও ইউরোপের ধাঁচে আধুনিক তুরস্ক গড়ার অলীক স্বপ্ন দেখতেন এবং অনুগামীদেরও স্বপ্ন দেখাতেন। দীর্ঘ দুই দশক ধরে সংস্কার ও আধুনিকায়নের নামে যা কিছু ইসলামী, তার বিরুদ্ধে তিনি যুদ্ধ চালিয়ে গিয়েছেন। আযান ও আরবী হরফ থেকে শুরু করে ইসলামের যাবতীয় তাহজিব তামাদ্দুন থেকে তুরস্ককে বিচ্ছিন্ন করার কোন চেষ্টাই তিনি বাকি রাখেননি। এ অপতৎপরতা তার মৃত্যুর পরও চলেছে কামালিষ্ট নামে পরিচিত তার অনুসারীদের দ্বারা। কিন্তু শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও সমরশক্তি সর্বক্ষেত্রে পিছিয়ে পড়াই ছিল তুরস্কের মর্মান্তিক পরিণতি। ‘ইউরোপের রুগ্নপুরুষ’, এমন উপহাসই জুটেছিল তুরস্কের কপালে। কিন্তু ইউরোপের ক্রীড়নক কামাল ও কামালিষ্টদের পক্ষে বেশী দিন তুর্কিজাতিকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। একসময় প্রধানমন্ত্রী আদনান মেন্ডারিসের আবির্ভাব ঘটল। দীর্ঘ একদশক তিনি তুরস্ককে কামালের কালো ছায়া থেকে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন। কিন্তু আরবি আযান অনুমোদেনর ‘অপরাধে’ তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনীর জেনারেলরা এবং তিনি হন ফাঁসির রজ্জুতে ঝুলন্ত শহীদ।
অপেক্ষাকৃত কুশলতার সঙ্গে মেন্ডারিসের পথ
অনুসরনের চেষ্টা চালিয়েছেন তুকীর্ রাজনীতিবিদ সুলাইমান ডেিমরেল। তাতে তুকীর্ জাতি কিছুটা শ্বাস ফেলার সুযোগ পায়। তারপর অভ্যুদয় ঘটে মহান নেতা নাজিমুদ্দীন আরবাকানের। একে একে তঁার প্রতিষ্ঠিত তিনটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, তবে কামালীদের চরম বিরোধিতা সত্ত্বেও প্রবল জনপ্রিয়তা নিয়ে এক সময় তিনি তুরস্কের প্রধানমন্ত্রী- পদে অধিষ্ঠিত হতে সক্ষম হন। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত তঁার সরকারের বিরুদ্ধে আবারো অভ্যুত্থান ঘটিয়ে তঁাকে ক্ষমতাচ্যুত করেছে পশ্চিমাদের মদদপুষ্ট কামালী জেনারেলরা। এভাবেই তুর্কী জাতি ও মুসলিম তুরস্কের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ব্যর্থ করে দিতে চেয়েছে ভিতর ও বাইরের শত্রুরা। নাজিমুদ্দীন আরবাকানের দল নিষিদ্ধ করতে এবং তঁাকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হলেও তঁার চিন্তাচেতনা ও বিপ্লবী দর্শন বিলুপ্ত করতে পারেনি শত্রুরা। আরবাকানের সান্নিধ্য ও পরিচর্যায় বেড়ে উঠেছে তুরস্কের ইসলামী রাজনীতিবিদদের একটি পুর্ণাঙ্গ বিপ্লবী প্রজন্ম। যাদের অন্যতম ব্যক্তিত্ব হলেন আজকের রজব তাইয়েব এরদোগান, যথার্থরূপেই যাকে বলা হয় আধুনিক তুরস্কের মহান রূপকার।
১৯৯৪ তে তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। ইস্তাম্বুল তখন বিপুল ঋণের বোঝায় জর্জরিত। অদক্ষ ব্যবস্থাপনা, দুনীর্তি ও অপরিচ্ছন্ন -তাই হয়ে উঠেছিল ইস্তাম্বুলের পরিচয়। মাত্র চার বছরের মধ্যে তিনি ইস্তাম্বুলের অভাবনীয় উন্নতি সাধন করেন। মেয়র এরদোগানের ইস্তাম্বুল হয়ে ওঠে দক্ষ নগরব্যবস্থা -পনা, সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রতীক, আর তুরস্ক ও তুর্কি জাতি পেয়ে যায় তাদের আগামী দিনের নেতা।
পশ্চিমাদের পেয়ারের গণতন্ত্র ও নির্বাচনের পথ ধরেই এই শতাব্দীর শুরুতে তুরস্কের নেতৃত্ব গ্রহণ করেছেন রজব তাইয়েব এরদোগান। পূর্বসূরীদের মত তঁাকেও ব্যর্থ করার নিরন্তর অপচেষ্টা চালিয়েছে ভিতর ও বাইরের শত্রুচক্র। কিন্তু প্রজ্ঞাপূর্ণ ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে তুরস্ককে তিনি আজ পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে মর্যাদার আসনে।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দু’দিক থেকে এক জটিল সঙ্কটপূর্ণ সময় তিনি দেশের নেতৃত্ব নিয়েছিলেন। তুরস্ক ছিল পশ্চিমা সামরিক জোট নাটোর একমাত্র মুসলিম সদস্য, আবার নাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী। এই পরিচয় যেমন তুরস্ককে কিছুটা সুবিধা দিয়েছিল তেমনি দশদিক থেকে তুরস্কের হাত-পা বেঁধে ফেলেছিল। একদিকে তখন মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে মুসলিম বিশ্বের উপর শুরু হয়েছে ওয়ার অন টেরর নামে ওয়েষ্টার্ন টেররিজম। আফগানিস্তানকে শেষ করে আমেরিকার নজর তখন ইরাকের দিকে, যার সঙ্গে তুরস্কের রয়েছে বিশাল সীমান্ত। অন্যদিকে ফিলিস্তীনে শুরু হয়েছে দখলদারের বিরুদ্ধে নিরস্ত্র ফিলিস্তীনী জনগণের প্রবল প্রতিরোধ, যা দ্বিতীয় ইন্তিফাদা নামে পরিচিত। দখলদার সেনাদের হাতে প্রতিদিন ফিলিস্তিনের নিরীহ জনগণের শাহাদাতের মিছিল তুকীর্ জাতির হৃদয়ে রক্তক্ষরণ করে চলেছিল। পশ্চিমা সামরিক জোট নাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্ক তখন পশ্চিমাদের সঙ্গে চলতে বাধ্য। তারপরও সাহস ও প্রজ্ঞার পরিচয় দিয়ে এরদোগান ইরাক আক্রমণে আমেরিকাকর্তৃক তুকীর্ বিমান ঘাঁটি ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করেেছন। ন্যাটোসদস্য তুরস্কের এ পদক্ষেপ ছিল খুবই ঝুঁকিপূর্ণ। ক্ষমতা গ্রহণের পর অত্যন্ত দূরদর্শি- তার মাধ্যমে আঞ্চলিক ও বিশ্বশক্তি -গুলোর সঙ্গে সব ধরনের সংঘাত এড়িয়ে সমস্ত মনোযোগ তিনি নিবদ্ধ করেন তুরস্কের আর্থসামাজিক উন্নয়নের প্রতি এবং স্বাস্থ্য-খাদ্য ও নিরাপত্তার মত স্পর্শকাতর বিষয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে। তিনি জানেতন, অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বয়ং সম্পূর্ণতা ছাড়া পশ্চিমাদের খবরদারি থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তাই সমস্ত প্ররোচনা উপেক্ষা করে এমনকি জানের দুশমনের সঙ্গেও হাসিমুখে সুসম্পর্ক বজায় রেখে তিনি দেশ চালিয়েছেন। যার ফলে তুরস্ক আজ স্বাস্থ্য-খাদ্য ও সমরশক্তিতে প্রায় শত ভাগ স্বয়ংসম্পূর্ণতা অর্জনকারী দেশ। অথচ তুরস্কের চেয়ে বহু বেশি সম্পদ থেকেও প্রতিবেশী আরব ও মুসলিম দেশগুলো এক্ষেত্রে অনেক পিছিয়ে। প্রতিবেশী দেশগুলোর মতো তেল গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদের তেমন মজুদ না থাকা সত্ত্বেও অর্থনৈ- তিকভাবে তুরস্ক এখন বিশ্বের শক্তি-শালী দেশগুলোর একটি। অন্যান্য উন্নয়নশীল দেশ যখন ব্যাপকভাবে বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল এবং বিশ্বব্যাংক ও আই এম এফ এর মত বৈশ্বিক আর্থিক সংস্থার খবরদারিতে বিপর্যস্ত তখন এরদোগান বিপুল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে ক্ষমতা গ্রহণ করেও মাত্র ১০ বছরে তুরস্ককে আইএমএফ এর ঋণ থেকে সম্পূর্ণ মুক্ত করেছেন, অথচ পরিসংখ্যানমতে ২০০২ সালে দায়ত্বি গ্রহণের সময় তুরস্কের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ২৩ বিলিয়ন ডলার। বলাবা -হুল্য, বিশ্বঅর্থনীতির ইতিহাসে এ এক অভূতপূর্ব অর্জন। এরদোগানের দুই দশকের সুশাসনে তুরস্কের অর্জনের তালিকা বহু দীর্ঘ।
ইউরোপের ‘রুগ্নপুরুষ’ তুরস্ক
আজ ইউরোপকেই নেতৃত্ব দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির বহু ক্ষেত্রে। বর্তমান যুগ যদি হয় ড্রোনপ্রযুক্তির যুগ তাহলে পশ্চিমা মতেই তুরস্ক হল ড্রোনপ্রযুক্তির সুপার পাওয়ার। তুরস্কের অত্যাধুনিক সামরিক ড্রোন বাইরাকটার, আকিনচি, কিযিলেলমা নামগুলোই যথেষ্ট শত্রুর বুকে কাঁপন ধরানোর জন্য। এই বহুমুখী সফলতা সত্ত্বেও ইঞ্জিনশিল্পে তুরস্ক ছিল পরনির্ভরশীল। সম্প্রতি তুরস্ক এই ইঞ্জিনশিল্পেও অভাবনীয় সফলতা অর্জন করেছে।
তুকীর্ ড্রোন ট্যাংক হেলিকপ্টার এখন নিজস্ব ইঞ্জিনের শক্তিতে রণাঙ্গনে বিচরণ করছে। বিশ্বের হাতেগোনা কয়েকটিমাত্র দেশ এই প্রযুক্তি অর্জন করতে পেরেছে, তুরস্ক যার একটি। পশ্চিমাবিশ্ব যে তুরস্ককে নির্বিঘ্নে এগিয়ে যেতে দিয়েছে ও দিচ্ছে তা তো নয়। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্কের অগ্রগতি ব্যাহত করার কোন চেষ্টা তারা বাকি রাখছে না। কিন্তু কিছুদিন আগেও যেখানে তুরস্কের কোন নাম শোনা যায়নি সেখানে তুরস্ক আজ তার চেয়ে বহু এগিয়ে থাকা পশ্চিমাবিশ্বকে একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছে। বর্তমান বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান হল, মার্কিন এফ ৩৫। তুরস্ক ছিল এই বিমান নির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কথা ছিল তুরস্ককে ১০০টি এফ-৩৫ দেয়া হবে, বিনামূল্যে নয়, এর মূল্য তুরস্ক অগ্রিম আদায়ও করেছে। কিন্তু বিভিন্ন অজুহাতে অন্যায়ভাবে আমেরিকা তুরস্ককে এই প্রজেক্ট থেকে বাদ দেয়ার ঘোষণা দেয় এবং প্রযুক্তি হস্তান্তরে অস্বীকৃতি জানায়, যা ছিল আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন, কিন্তু তুরস্কের কিছু করার ছিল না।
না, ভুল কথা; তুরস্কের তখন অনেক কিছু করার ছিল এবং এরদোগানের সুযোগ্য নেতৃত্বে তুরস্ক অনেক কিছু করেছে। ২০১৬ সালে তুরস্ক যখন প্রথম ঘোষণা করল যে, নিজেরাই তারা মার্কিন এফ ৩৫ এর সমকক্ষ এমনকি ক্ষেত্রবিশেষে তার চেয়েও উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে চলেছে, তখন পশ্চিমাদের অবজ্ঞা উপহাস ছিল দেখার মত। তারা বলেছিল, এ যেন নবজাতক শিশুর অলিম্পিক দৌড়ে অংশ নেয়ার ঘোষণা। কিন্ত তুরস্ক নীরব ছিল। তারপর এই প্রকল্প শুরু করার মাত্র ৮ বছরের মাথায় ২০২৪ সালে তুরস্ক প্রায় শতভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আকাশে ওড়াতে সক্ষম হয়েছে। পশ্চিমাদের ভাষায়, এ অঙ্গনের নবজাতক শিশু হয়েও তুরস্ক অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। পশ্চিমাবিশ্ব এখনো এ বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি যে, যে প্রযুক্তি অর্জনে বিশ্বের শীর্ষ দেশগুলোর যেখানে সময় লেগেছে ২০ থেকে ৩০ বছর, সেখানে তুরস্ক মাত্র আট বছরে এই পর্যায়ে পেঁৗছে গেছে!। যুদ্ধপ্রযুক্তি এবং লড়াইয়ের ময়দানে যেমন তেমনি শান্তি ও মানবতার আদর্শ তুলে ধরার ক্ষেত্রেও তুরস্ক এখন অনুকরণীয় আদর্শ । বিভিন্ন দেশ থেকে আশ্রয়ের সন্ধানে আগত শরণার্থীদের সঙ্গে অব্যাহত অমানবিক আচরণ করে ইউরোপ যখন সংবাদ-পত্রের নিয়মিত শিরোনাম তখন তুরস্ক এক যুগেরও বেশি সময় ধরে ৪০ লাখ সিরীয় মুহাজিরকে আশ্রয় দিয়ে চলেছে অত্যন্ত সুনামের সঙ্গে। এক সময় কামালপন্থী- দের নিয়ন্ত্রণাধীন তুরস্ক যেখানে প্রতিটি অন্যায়ে ছিল পশ্চিমাদের সহযোগী; এত বিশাল জনসংখ্যা ও সামরিক বাহিনী সত্ত্বেও যার পরিচয় ছিল তিল্পবাহক, সেই তুরস্ক আজ বিশ্বশক্তিগুলোর চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা অর্জন করেছে! গায্যায় চলমান ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে তুরস্ক। যে ভাষায় তুরস্ক এ বিষয়ে কথা বলে চলেছে এবং যে সকল পদক্ষেপ নিয়ে চলেছে অন্যান্য আরব ও মুসলিম দেশগুলো তা কল্পনাও করতে পারে না। দখলদার ইসরাইল জানে, তুরস্কের কি ভূমিকা গাযযার মুজাহিদিনের প্রতিরোধ আন্দোলনে। তাই ইরানের এত হম্বিতম্বী আর প্রচারণা সত্ত্বেও ইসরাইলি রাজনৈতিক এবং সামরিক নেতাদের মুখে শোনা যায়, তুরস্কই তাদের জন্য প্রধান হুমকি। বুঝতে না পেরে কিংবা বুঝেও না বুঝার ভান করে যারা সিরিয়ায় তুরস্কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলত, আজকের সিরিয়া তাদের সামনে স্পষ্ট করে দিয়েছে পর্দার আড়ালে তুরস্ক কি অবদান রেখে চলেছে মুসলিম বিশ্বজুড়ে। তবে এটাও সত্য যে পথ এখনো অনেক দীঘ,র্ মঞ্জিল এখনো অনেক দূরে, তবে লক্ষ্যের পথে তুরস্কের এই পথ চলা আল্লাহ্র রহমতে যদি অব্যাহত থাকে, তুরস্কের জনগণ যদি প্রেসিডেন্ট এরদোগানের প্রতি এভাবে বিশ্বস্ত থাকে, তাহলে ইনশাআল্লাহ আগামী বিশ্ব তুরস্ককে আরো শক্তিশালী অবস্থানে দেখতে পােব।