“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
দেশ ও বিশ্ব
আরবদের হিসাবের সময় ঘনিয়ে এসেছে!
আরবজাতিকে আল্লাহ্ তা‘আলা এমন মহান মর্যাদা দান করেছেন যে, পুরো মানব- জাতির মধ্যে একমাত্র তাদেরই নির্বাচন করা হয়েছে আখেরি নবুয়তের জন্য।
তাই আখেরি নবী হযরত মুহম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ্ হিজাযের মক্কা শরীফে সবচে’ অভিজাত গোত্র কোরায়শের শ্রেষ্ঠ শাখা বনু হাশিমে প্রেরণ করেছেন। মর্যাদা যেমন বড়, তার দায়দায়িত্বও তেমন বড়। আরবজাতির দায়িত্ব ছিল উম্মতে মুসলিমাকে কেয়ামত পর্যন্ত খায়র ও কল্যাণের পথে নেতৃত্ব দেয়া। যতদিন তারা এ দায়িত্ব ঠিকভাবে পালন করেছে ততদিন পৃথিবীতে তারা এবং তাদের কল্যাণে পুরো মুসলিম উম্মাহ্ মর্যাদার সঙ্গে পৃথিবীতে বিচরণ করেছে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর খেলাফত তো আরবের এবং কোরায়শের হাতেই ছিল।
কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে পরিবর্তন দেখা দিল। একসময় খেলাফতের মহামর্যাদাপূর্ণ দায়িত্ব তাদের হাতছাড়া হল। খেলাফতের মহান দায়িত্ব আল্লাহ্ তা‘লা একসময় উছমানীদের হাতে অর্পণ করলেন। পুরো জাযীরাতুল আরবও খেলাফতে উছমানীয়ার অন্তর্ভুক্ত হল। হারামাইনের খিদমত-সৌভাগ্যও আল্লাহ্ উছমানীদের হাতে অর্পণ করলেন।
জাতি হিসাবে আরবদের কর্তব্য ছিল উছমানী খেলাফতের অনুগত থেকে জীবন যাপন করা, যাতে কোনভাবেই মুসলিম উম্মাহ্র ঐক্য ও সম্প্রীতি বিনষ্ট না হয় এবং ইহুদী নাছারা-শক্তির মোকাবেলায় দুর্বল না হয়ে পড়ে।
আফসোস, আরবদের নৈতিক অবক্ষয় এমন চরম পর্যায়ে পৌঁছল এবং ইসলামী উখুয়ত ও ভ্রাতৃত্বের চেতনা তাদের মধ্যে এমনই দুর্বল হয়ে পড়ল যে, ইহুদী-নাছারাশক্তি -র তারা ক্রীড়ন পরিণত। লরেন্স অব এরাবিয়া নামের যে ‘ইহুদী ইবলীস’, তার প্ররোচনায় আরবরা জাতীয়তাবাদের আত্মঘাতী চিন্তা গ্রহণ করল। সময়ের বিবর্তনে সন্দেহ নেই যে, উছমানী খেলাফত বহু ত্রুটিবিচ্যুতির শিকার হয়ে পড়েছিল, কিন্তু তারাই ছিল তখন মুসলিম উম্মাহর ঐক্য ও অখণ্ডতার প্রতীক! কিন্তু আরবজাতি উছমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে বসল। সংক্ষেপে ফল হল যে, মুসলিম উম্মাহ্র ঐক্য ও অখণ্ডতার প্রতীক উছমানী খেলাফত বিলুপ্ত হল। আরবদেরকে আরবভূখণ্ডে আরব- খেলাফতের যে স্বপ্ন দেখানো হয়েছিল তা মরীচিকা প্রমাণিত হল। আরবরা বাইশখণ্ডে বিভক্ত হল, যেমন হয়েছিল উন্দুলুসিয়ায়। সউদীআরেবর তো জন্মই হয়েছিল ইহুদি নাছারাদের প্রতিনিধি আমেরিকার নিরাপত্তাবলয়ের অধীনে। তাই আরবের বাদশাহ্ ও শায়খ সবাই হয়ে পড়েছে আমেরিকার (এবং বর্তমানের প্রেক্ষাপটে ট্রাম্পের) তাবেদার ও সেবাদাস! ওদিকে ফিলিস্তীনের ভূখণ্ডে সেই যে কেয়ামত নেমে এসেছে, আজো চলছে তার বিভীষিকা! বস্তুত এসবই ছিল মুসলিম উম্মাহ্র বিরুদ্ধে আরবজাতির বিদ্রোহের ফল।
বর্তমান সউদীসহ উপসাগরীয় দেশগুলোর উপর যে ধ্বংসযজ্ঞ নেমে এসেছে তাও কিন্তু মার্কিন সেবাদাসত্বেরই বেদনায়ক ফল। আমরা খুশী নই, কিন্তু আরব- ভূখণ্ডের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ইরানে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে, আর ইরান নীরব থাকবে তা ভাবা যায় কীভাবে! আমরা কি সউদীেদর উপর হাউছীদের ভয়াবহ হামলার প্রতিবাদ করব, না ইয়ামেনে সউদীজোটের নিষ্ঠুর আগ্রাসনের নিন্দা জানাব! ইয়ামানের কত লক্ষ অসহায় বনী আদম (নারী-শিশু-বৃদ্ধ) সউদীজোটে -র অবরোধের কারণে ক্ষুধা অনা- হার ও মৃত্যুর শিকার হয়েছে তার হিসাব কে দেবে, বিন সালমান, না বিন যায়দ!
এখন জ্বলন্ত প্রশ্ন হল, এই ধ্বংসযজ্ঞ থেকে সউদী ও উপসাগরীয় দেশ- গুলোর বাঁচার উপায় কী! একমাত্র উপায় হল ইতিহাসের যে মহাভুল আরবরা করেছে উছমানী খেলাফ- তের বিরুদ্ধে বিদ্রোহ ও বিশ্বাসঘা- তকতার মাধ্যমে, তার জন্য আজ মুসলিম উম্মাহর সামনে তাদের অনুশোচনা প্রকাশ করতে হবে। তারপর মার্কিন সেবাদাসত্ব ও ইহুদীবাদের তাবেদারীর জোয়াল এই মুহূর্তে আরবদের ছুঁড়ে ফেলতে হবে এবং ফিরে আসতে হবে মুসলিম উম্মার ঐক্যের ছায়াতলে। ইতিহাসের সত্য এই যে, মুসলিম উম্মাহ্ চিরকাল আরব-জাতির প্রতি শুধু সহানুভূতিশীলই নয়, পূর্ণ শ্রদ্ধাশীল ছিল। এখনো ইসলামের আনুগত্য এবং মুসলিম উম্মাহর স্বার্থত্যাগকারী, নাচগান ও বেহায়াপনার বাজার গরমকারী সউদী আরবের প্রতি আমরা সহানু- ভূতিশীল। আমেরিকা নয়, ইসরাইল নয়, একমাত্র ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহই পারবে আরবদের নিরাপ- ত্তার নিশ্চয়তা দিতে। আরবভূখণ্ডের মার্কিন ঘাঁটিগুলোই বরং আরবদের বর্তমান দুর্যোগ ও দুর্দশার কারণ। সুতরাং এখনই স্পষ্টভাষায় আরবদে-র বলতে হবে আমেরিকাকে, আমাদের ভূখণ্ড থেকে সমস্ত ঘাঁটি, সৈন্য ও সরঞ্জাম গুটিয়ে নাও। এখনই ফিলিস্তীন ও গায্যায় মুসলিম নিধনযজ্ঞ বন্ধ কর। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে যে অর্থহীন নিরাপত্তা জোট, সালমানের পুত্র করেছে, এই রাজনৈতিক ও সামরিক তামাশা অবিলম্বে বন্ধ করতে হবে। আমি মনে করি, সউদী আরবই পারে তার নেতৃত্বে গোটা মুসলিম উম্মাহর জন্য সার্বজনীন নিরাপত্তাজোট গঠন করতে যেখানে ঘোষণা থাকবে; গাযযায়, ফিলিস্তীনে এবং যে কোন মুসলিম ভূখণ্ডে হামলা মুসলিম উম্মাহ্ বিরুদ্ধে আগ্রাসনের শামিল হবে। ... এটাই আমাদের এবং আরবদের বর্তমান দুর্যোগ থেকে বঁাচার এক- মাত্র উপায়। অন্যথায় দুঃখভারাক্রা -ন্ত চিত্তে বলতেই হবে, আরবদের হিসাব....
মুসলিম উম্মাহ্কে আল্লাহ্ রক্ষা করুন, আমীন!
শামের পাক যমীন, কুদস ও আকছা দীর্ঘকাল ছিল, উছমানী খেলাফতের হাতে, কিন্তু উছমানী খলীফাগণ বাইতুল মাকদীস ও শামের প্রতি কখনো ‘সামরিক দৃষ্টি’ দেননি; হাদীছ শরীফে সে সতর্কবাণীই উচ্চারিত হয়েছিল, ‘তোমরা শামের ভূখণ্ডের প্রতি নযর দাও’ এ বক্তব্যের মাধ্যমে। নবীর সতর্কবাণীর প্রতি অবহেলারই খেসারত আজ...!