চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

দেশ ও বিশ্ব

সিসি তো আসলেই ছি ছি!

মানুষ কত তাড়াতাড়ি অতীত ভুলে যায়, এমনকি নিকট অতীতও! মিশরের জান্তা সিসির ভয়াবহ অপরাধ আমাদের স্মৃতি থেকে এত তাড়াতাড়ি কীভাবে মুছে গেল! এমন কোন নিষ্ঠুরতা ও নৃসংশতা ছিল না, যা তিনি মিশরের ইসলামপ্রিয় জনতার উপর চালাননি! ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে ঐতিহাসিক রাবেয়া আদাবিয়া মসজিদের ভিতরে ও চত্বরে। আদালত-প্রাঙ্গণে বিচারহীন অবস্থায় মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহম্মদ মুরসি শাহাদাত বরণ করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমে এই সেদিনও দলীল-সাবুদসহ আলোচিত হয়েছে সিসির ‘ইহুদীপরিচয়’ বিষয়টি!

গায্যায় ইহুদী আগ্রাসন ও ইসরাইলী তাণ্ডবের ঘটনা তো এখনও তাজা, যার পিছনে আরববিশ্ব ও মিশরের নির্লজ্জ সমর্থন সারা দুনিয়া দেখেছে। মুরসির সরকার যেখানে গায্যা- বাসীর জন্য রাফাসীমান্ত খুলে দিয়েছিল, সেখানে সিসি তা সিল করে রেখেছে। একদানা খাদ্য, এককাতরা পানি বা একশিশি ঔষধ মিশর থেকে গায্যায় যাওয়ার সুযোগ ছিল না এখনো নেই।

দুনিয়ার মানুষকে অবাক করে দিয়ে গায্যার মুজাহিদীন দীর্ঘ পনের মাস, চারশ... দিন লড়াই চালিয়ে গিয়েছে। ইসরাইলের পক্ষে একদিকে ছিল বিশ্বের একমাত্র পরা-শক্তির অধিকারী আমেরিকা এবং তার নেতৃত্বে পুরা পশ্চিমা বিশ্ব। অন্যদিকে হামাসকে, গায্যার বাইশ-লাখ নিরস্ত্র মানুষকে অসহায় -ভাবে ছেড়ে দিয়েছিল ইহুদী আগ্রাসনের মুখে। আরববিশ্বের বিশাল সেনাবা -হিনী ও সমরশক্তি যেখানে ছয়দিনও টিকতে পারেনি ইসরাইলের সামনে, হামা- সের মুজাহিদীন সেখানে একটানা চারশ... দিন লড়াই করে গিয়েছে বীর বিক্রমে।

শাব্দিক অর্থেই গায্যাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদী হানাদার। হত্যা করেছে সত্তর হাজার নিরস্ত্র বেসাম- রিক মানুষ, যার সত্তর ভাগই নারী ও শিশু। তবু হামাস মাথা নত করেনি, তবু গায্যাবাসী হামাসকে ত্যাগ করেনি।

আমেরিকা ও তার দোসর শেষ পর্যন্ত বাধ্য হয়েছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে। দীর্ঘ পনের মাস যুদ্ধের বিভীষিকা সহ্য করার পর হামাস ও গাযযার মানুষ মাত্র কয়েকটি দিন বোমাবারুদহীন পার করেছে, এরই মধ্যে আমেরিকা -য় নতুন ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প গায্যার মানুষের উপর রীতি-মত বজ্রপাত ঘটিয়েছেন। জতিসঙ্ঘ ও বিশ্বমানবতাকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাম্প ঘোষণা করেছেন, গায্যার বাইশ লাখ অধিবাসীকে জর্দান, মিশর ও সউদী আরব চলে যেতে হবে।

গায্যাকে তিনি মানবমুক্ত করতে চান। গায্যার ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে তিনি আধুনিক বিনোদন- কেন্দ্র গড়ে তুলতে চান। শুরুতে তিনি বলেছেন, গায্যাকে তিনি কিনে নেবেন। কার কাছ থেকে, তা অবশ্য খোলাছা করেননি, তবে বোঝা গেছে, তার ইঙ্গিত ছিল ইহুদীবাদী ইসরাইলের দিকে। তার হয়ে ইহুদীরা গায্যার দখল নেবে, আর তিনি তাদের কাছ থেকে গায্যার ভূখণ্ড কিনে নেবেন। তারপর হঠাৎ কী ভেবে সুর পরিবর্তন করে বললেন, গায্যা তিনি কিনবেন কেন? ডলার খরচ করে কেনার মত কিছু তো নেই ওখানে।

ধ্বংস্তুপ ছাড়া আছে কি গায্যায়! সুতরাং গায্যা তিনি কিনবেন না, বরং গায্যার তিনি অধিগ্রহণ করবেন।

ট্রাম্পের ভাষায়....

ইরান যখন তীব্র প্রতিবাদ জানাল, তুরস্কের এরদোগান যখন হুঙ্কার দিয়ে বললেন, গায্যার অধিবাসী- কে তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ করার ক্ষমতা কারো নেই।

অবস্থা বেগতিক দেখে, ট্র্রাম্পের পক্ষ থেকে ‘ছেলে ভোলানো’ ব্যাখ্যা এসেছে, গায্যার মানুষকে তিনি আসলে সাময়িকভাবে ঐ তিনটি দেশে সরাতে চান। কারণ বাইশ তেইশ লাখ মানুষকে গায্যায় রেখে গায্যার পুনর্বাসন সম্ভব নয়।

পুরো সময় জুড়ে ঘুমের ঘোরে বিভোর বাদশা আব্দুল্লাহ্, সিসি ও বিন সালমানের বোধ হয় একটু টনক নড়তে শুরু করেছে।

রশিতে বাঁধা বেড়ালের মত একটু মিঁউ মিঁউ করে তারা বলতে শুরু করেছেন, গায্যার মানুষকে ওখানে রেখেও ধ্বংসস্তূেপর অপসারণ ও পুনর্বাসন সম্ভব। আরব নেতৃবৃন্দ সে জন্য একটি বিকল্প পরিকল্পনা প্রণয়ন করছেন। বুঝুন তাহলে কাকে বলে ভিজে বেড়াল!

তাতেই কিনা একদল জ্ঞানপাপী শোরগোল শুরু করেছে ‘বাদশাহ্, যুবরাজ ও সিস এবার বুক চিতিয়ে দাঁড়িয়েছেন।’ মিশরের সেনাবাহিনী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত! ইত্যাদি। এই নির্বোধদের কিছু বলে কী লাভ।

আমি শুধু গায্যার ঐ শিশুটির ভাষায় মিষ্টার ট্রাম্পকে বলতে চাই, জনাব ইহুদীরা তো অবৈধ দখলদার। তারা তো ফিলিস্তীনের ভূমি দখল করেছে। তো আপনি আপনার পেয়ারের ইহুদজনগোষ্ঠী- কে আমেরিকায় নিয়ে যান, দখল-করা ভূমি খালি করুন। গায্যা ও ফিলিস্তীনের জনগণ নিজেরাই ...!

আচ্ছা ট্রাম্পবাবু! পনের মাসে আপনারা যা পারেননি, পনের বছরেও তা পারবেন! আপনি বলেছেন, গায্যার উপর নরক ভেঙ্গে পড়বে! দাবানলের মহানরক দেখেও যদি আপনার বোধোদয় না ঘটে তাহলে শুনুন, আল্লাহ্‌র রহমতের উপর ভরসা করে বলছি, গায্যার মুজাহিদীন নরকের আগুন নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে!

দিনে দিনে সিসির পাপের পাত্র পূর্ণ হয়ে এসেছে। আমরা সেই সময়ের ইন্তিযার করছি যখন সিসির উপর নেমে আসবে আসমানের অভিশাপ, যা থেকে না মিশরের প্রাচীন ফেরআউন রক্ষা পেয়েছে, না রক্ষা পাবে আধুনিক মিশরের ফেরআউন!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র