চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

দেশ ও বিশ্ব

বি,এন,পি'র ছাত্রদল এবং সরকারের 'ছাত্রদল'

একসময় বিশ্বাস করেছিলাম, আল্লাহ্‌র রহমতে ‘লুণ্ঠিত আলো’ আমরা চিরকালের জন্য ফিরে পেয়েছি; ‘পরাজিত অন্ধকার’ আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না। এখনো বিশ্বাস করি, তবে আগের বিশ্বাসের দৃঢ়তা এখনকার বিশ্বাসে কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

‘সময়ের উট’ এত দ্রুত পার্শ্বপরিবর্তন করছে যে, বর্তমানকে বুঝে ওঠার আগেই দেখি, তা অতীত, আর ভবিষ্যত থেকে নতুন বর্তমান চোখের সামনে উপস্থিত।

সবাই জানে, বাঙ্গালী ভালো ও মন্দ দু’টোই দ্রুত ভুলে যায়, কিন্তু তা যে এত দ্রুত, বোধহয় কেউ ভাবতে পারেনি। ‘এই আলোর চেয়ে সেই অন্ধকারই ভাল’ বলার জন্য এবং শোনবার জন্য চল্লিশদিনেরও কম সময় লেগেছিল। অবশ্য ড. ইউনুস সাহেবের এ তিক্ত ও সাহসী উচ্চারণ ঠিক আছে যে, পরিস্থিতি ঘোলা করার জন্য পতিত স্বৈরাচার সীমান্তের বাইরে নিয়ে যাওয়া বিপুল লুণ্ঠিত সম্পদের বিরাট অংশ সীমান্তের ভিতরে ঢালতে শুরু করেছে।

তা না হয় হল, কিন্তু বি এন পি ও তার ছাত্রদল এত তাড়াতাড়ি কীভাবে ভুলে গেল, এই সেদিন পর্যন্ত তাদেরকে ধানের ক্ষেত রাত পার করতে হয়েছে! একই ভাবে অবাক হয়ে ভাবি, সরকারের ছাত্রদল কীভাবে ভুলে যায় এই সেদিনের এত মৃত্যু! এত লাশ! এত রক্ত!

আশ্চর্য! এখন তো দেশের রাজনীতিতে এবং গণ আচরণে সুশীল ভাবধারা ফিরে আসারই কথা! তাহলে এমন হবে কেন যে, প্রত্যেক পক্ষই ঐক্যের কথা বলছে, কিন্তু আচরণে উচ্চারণে অনৈক্যের বীজ বুনছে! জীবনে প্রথম যার মুখে ‘কুলাঙ্গার’ শব্দটি শুনেছি, তার ‘সুপুত্র’ যেদিন বললেন, ‘স্বীকার করি, ‘দেশনেত্রী’র মত বয়স্কা নারীর প্রতি সঠিক আচরণ করা হয়নি’ সেদিনই ঈষাণকোণে আমি কালো মেঘ দেখতে পেয়েছি। অত্যাচারীকে ক্ষমা করা, হতে পারে ভাল গুণ, এমনকি তাকে ভালোবাসাও হতে পারে উদারতার প্রমাণ; কিন্তু তার অত্যাচার ভুলে যাওয়া নির্বুদ্ধিতা ছাড়া আর কী!

এত বড় বিপ্লব কি রাজনীতি ও রাজনৈতিক ব্যানারে অর্জিত হয়েছে! তাহলে বিপ্লবের চেতনা রক্ষা করার জন্য ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতে হবে কেন, এটা রাজনীতির অঙ্গনে প্রশ্নের জন্ম দিতেই পারে! আশ্চর্য, যারা তাদের শীর্ষনেতাদের ‘ঝুলন্ত শাহাদাত’ সহ্য করেছে তারা পর্যন্ত বিতাড়িত আন্ধকারকে পথ করে দিচ্ছে! এটা কি বুঝে, না না বুঝে!

আমাদের সৌভাগ্য যে, দেশেনত্রী তখনো ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম। যতদিন মাটির উপরে ছিলেন, আরো উজ্জ্বল ব্যতিক্রম হয়েই ছিলেন। তখনো ছিল ‘রত্নদ্বয়ের’ মধ্যে বিরাট পার্থক্য, এখনও আছে আরো বিরাট ব্যবধান নিয়ে।

অবাক হব না, দু’দিন পর যদি দেখি, ‘জয়’ বিজয়চিহ্ন দেখিয়ে দাবী তুলছে, ‘সমস্ত মামলা তুলে নিয়ে ‘তাকে’ দেশে ফিরিয়ে আনা হোক...! এবং অবাক হব না, যদি শুনি, ‘এদিক’ থেকে দাবী উঠেছে, ‘ওদেদের’ও নির্বাচনে অংশ নিতে দেয়া হোক।

স্পষ্টভাষায় বলতে চাই, কারো অন্তর ও নিয়ত সম্পর্কে আমাদের কোন ভুল ধারণা নেই। কারো দেশসেবা ও দেশপ্রেম সম্পর্কেও প্রশ্ন তোলার ইচ্ছা আমাদের নেই, তবে দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, আমাদের বিপ্লবের বড় অবদান ছিল দেয়ালের লিখন, কিন্তু আমার সবাই যেন ‘দেয়ালের লিখন ভুলে গিয়েছি’।

সম্ভবত স্বৈরাচারের কোন দোসর নিজের লোকদের সতর্ক করে বলেছিল, ‘যদি আমাদের ক্ষমতা ছাড়তে হয় তাহলে পালাবারও পথ খুঁজে পাওয়া যাবে না।’ কত অল্প সময়ে কত নির্মম সত্য হল তার কথা!

বুকে পাথর চেপে রেখে হলেও, সেকথাটাই আজ বলতে হচ্ছে সবার জন্য সতর্কবাণীরূপে, ‘স্বজনহারানোর বেদনা’ নিয়ে আবার যদি ফিরে আসার ঘটনা ঘটে, আমাদেরই ভুলে, আমাদেরই নির্বুদ্ধিতার সুযোগে, তাহলে বিশ্বাস করুন, পিছনের ‘ভুল’ তারা আর করবে না। তাদেরকে রক্ষা করার জন্য ওয়াকার ছিলেন, আমাদের জন্য কোন ওয়াকার থাকবে না। আল্লাহ্ না করুন, তখন অবস্থা হতে পারে, ‘ডাঙ্গায় বাঘ, জলে কুমির’!

সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আল্লাহ্‌র দোহাই, সতর্ক হোন, সাবধান হোন। যারা ইসলামের নামে রাজনীতি করেন, তাদের দায়িত্ব অনেক, যারা ‘সাংগঠনিক’ শক্তির কথা বলেন তাদের দায় সর্বাধিক। এমন কথা বলুন, এমন কাজ করুন, যাতে পরস্পর নিকটে আসা সহজ হয়, যাতে সন্দেহ ও অবিশ্বাসের ছায়া দূর হয়।

বেচারা মাহমূদুর রহমান আলোর যুগে এসেও কারাগারের অন্ধকার দেখে তারপর মুক্তির স্বাদ পেয়েছেন। তিনি নিরীহ মানুষ, মেনে নিয়েছেন। তাকে ধন্যবাদ। কিন্তু তারেক রহমান! তার দেশে ফেরা নিয়ে যা হল, এর চেয়ে আশ্চর্যের, এর চেয়ে বেদনার কথা আর কী হতে পারে! তিনি কীভাবে মেনে নিচ্ছেন, আওয়ামী চক্রান্তের...! একবার ভাবা দরকার, এর পরিণতি কী হতে পারে! সে পরিণতি যে কারো জন্যই শুভ হবে না, তা বোঝার মত বুদ্ধি তো সবারই থাকার কথা।

সংস্কারের জন্য সময় চাই, ভালো কথা; কিন্তু যাদের কাছে সময় চাচ্ছেন, তাদেরকে আস্থায় না নিলে চলবে কীভাবে! অন্যপক্ষকেও তো কিছু উদার হতে হবে। দ্রুত নির্বাচন চাওয়ার যৌক্তিকতা হয়ত ছিল, কিন্তু আচরণে উচ্চারণে জনপ্রিয়তা ধরে রাখারও তো কোন বিকল্প নেই। সুতরাং বি এন পির কতর্ব হল তার ছাত্রদলকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, পক্ষান্তরে জামায়তের ‘ছাত্রদলের’ কর্তব্য হবে সংযমের মধ্যে থাকা। কিছু কথা হয়ত বলা হয়ে গিয়েছে, নিজেদের সীমারেখা পার হয়ে। বিশ্বাস করুন, শুভকামনা ছাড়া আর কোন উদ্দেশ্য নেই আমাদের। আল্লাহ্ সবার কল্যাণ করুন, আমীন।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র