দেশ ও বিশ্ব
তারেক রহমান ভাল করতেন যদি...!
আশা করি, পক্ষ-বিপক্ষ সবাই স্বীকার করবেন, বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দোষগুণ ও ভুলত্রুটির ঊর্ধ্বে নন। আশা করি একথাও স্বীকার করবেন, নিকট অতীতের যে ভয়াবহ ও বিভীষিকাপূর্ণ পরিস্থিতি জাতির উপর চেপে বসেছিল তার অবসানের ক্ষেত্রে জুলাই আন্দোলনই একমাত্র বিষয় ছিল না, বরং পুরো জাতির সঙ্গে একাত্ম হয়ে বিএনপির লাখ লাখ নেতাকর্মী স্বৈরাচারে -র হাতে যে অসহনীয় যুলুম নির্যাতন ভোগ করেছেন। সর্বোপরি মরহূম বেগম খালেদা জিয়া...
অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে বিএনপি ও তারেক রহমান আজ দেশের রাষ্ট্রকক্ষম
-তায়।
আমরা কি এতই বোকার স্বর্গে বাস করি যে, আওয়ামী লিগের দীর্ঘ ষোল বছরের বিভীষাময় শাসন শোষণ ও নির্যাতনের সময়কে এবং বিএনপির এক বছরের শাসনকে একই পাল্লায় মাপতে শুরু করব!
এই উজ্জ্বল সত্য স্বীকার করার আভিজাত্যটুকু কি আমাদের নেই যে, তারেক রহমান নিজের প্রশংসনীয় সরল সহজ ও সুদৃঢ় অবস্থান দ্বারা দেশের রাজনীতি- তে গুণগত পরিবর্তন আনতে পেরেছেন! আমরা তো জানি, স্বৈরাচারের ছায়া-অপছায়া প্রশাসনের সর্বত্র বিদ্যমান! বিএনপিতেও দুর্নীতির অভাব নেই। কিন্তু নির্মম বাস্তবতার মুখেও তারেক রহমান ধীর স্থির পদক্ষেপে সামনের দিকেই এগিয়ে চলেছেন, পিছনের দিকে নয়। ....
তারেক রহমান যদি ভুল করেই থাকেন, একটা ভুলই করেছেন। নিজে ক্ষমতা থেকে দূরে থেকে জামাতকে ক্ষমতার আবর্তে নিক্ষেপ করলেই তিনি ভাল করতেন! জামাত তো যে কোন মূল্যে ক্ষমতা চায়! ক্ষমতার মাধ্যমে তারা একামতে দ্বীনের স্বপ্ন দেখছে। ভাল কথা, কিন্তু জামাত কি জানে, কাকে বলে শাসনক্ষমতা! কাকে বলে কুরসির মাজবূরী! জামাত কি ইখওয়ানের চেয়েও শক্তিশালী! শহীদ প্রেসিডেন্ট মুরসির চেয়েও বুদ্ধিমান! কী বলেছিলেন তিনি শাহাদাতের আগে, কুরসি ও ক্ষমতার অভিজ্ঞতা সম্পর্কে! জামাতকে যদি ক্ষমতার কাঁটাবনে একবার ঢুকিয়ে দেয়া যেত, বুঝতে পারত, কাকে বলে ক্ষমতা! তা কত প্রকার ও কী কী! চরিত্র ও নৈতিকতা অবশ্যই ভাল গুণ! আমরাও মুগ্ধ! আমরাও প্রশংসা করি! তবে সতর্ক করে বলতে চাই, চরিত্র ও নৈতিকতার অহঙ্কার ও আত্মতুষ্টি ভাল কিছু নয়। এ বড়ই আত্মঘাতী! কথায় কথায় অন্যদেরকে নৈতিকতার খোঁচা দেয়া নিজেদের জন্যই বিপর্যয় ডেকে আনতে পারে। অহঙ্কার ও আত্মতুষ্টির শিকার না হয়ে ‘উন্নত’ নৈতিকার উপর আল্লাহ্র শোকর করুন। আল্লাহ্র সাত্তার গুণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন! এখনই এমপি পর্যায়ে এমন লজ্জা! ক্ষমতায় এক দু’বছর থাকলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে!
আমরাও জানি, বুঝি, এ বিচ্ছিন্ন ঘটনা! কিন্তু বুঝতে হবে, বিচ্ছিন্ন ঘটনা দিয়েই শুরু হয়। আমরা শুধু বলছি, অহঙ্কারের আচরণ ত্যাগ করুন, শোকরের আচরণ গ্রহণ করুন। যারা ক্ষমতায় আছে, যিনি শাসকের ভূমিকায় আছেন, তাদের প্রতি এবং তার প্রতি সহানুভূতির আচরণ করুন, ভাল কাজের উচ্ছ্বসিত প্রশংসা করুন, মন্দ কিছু হলে শুধু মুখে নয়, আচরণেও সহানুভূতিমূলক সমালোচনার পথে চলুন। আর প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহ্ যদি ক্ষমতার মহাপরীক্ষা আপনাদের সামনে এনেই দেন, তখন যেন নিজেদের প্রমাণ করতে পারেন। ইখওয়ান ও মুরসির তিক্ত অভিজ্ঞ -তা যেন না হয়, অথচ ইখওয়ান সবকিছুতেই আপনাদের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল এবং এগিয়ে আছে! ্এমনকি সিরিয়ার ‘মুজাহিদ’ শাসকের মত বিচ্যুতিও যেন না হয়, যিনি কঠিন রক্তক্ষযী জিহাদের মাধ্যমে ক্ষমতায় এসেছেন ইকামতে দ্বীনের প্রতিশ্রুতি ও প্রত্যয় ব্যক্ত করে! কিন্তু...! আল্লাহ্ সাক্ষী, যা কিছু বলেছি, হিতাকাঙ্ক্ষার আকুতি থেকেই বলেছি! কারণ মনে প্রাণে আমরাও চাই একামতে দ্বীন! পার্থক্য এই একটা যে, ওখানে অনুসৃত পথ ও পন্থাকে আমরা মনে করি ভয়ঙ্কর ভুল ও ভ্রান্ত! ক্ষমতাই একমাত্র পথ দ্বীন কায়েমের জন্য, এটা নিছক গোমরাহি...
فـسـتـذكـرون ما أقـول لكم وأفـوض أمـرى إلى الله অচিরেই তোমরা স্মরণ করবে যা আমি তোমাদের বলছি। আর আমার বিষয় আমি আল্লাহ্র সোপর্দ করছি!