“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
দেশ ও বিশ্ব
কাশ্মীরের ইতিহাস
(ধারাবাহিক; আগের সঙ্গে মিলিেয় পড়ুন)
আলী শাহকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণে অনেকে শাহী খানকে সিংহাসনে -র অবৈধ দখলদার বলে চিহ্নত করেন। কেউ বলেছেন, ক্ষমতা -লোভী বিশ্বাসভঙ্গকারী, কেউ বলেছেন, শাহী খান অন্যায় ও অবৈধভাবে শুরু করলেও রাজ্য- পরিচালনা করেছেন পূর্ণ ন্যায়পর- তার সঙ্গে।
ইতিহাসের মূল বর্ণনা ও পারিপা -র্শ্বিক কিছু তথ্যের তুলনামূলক পর্যালোচনা দ্বারা আমরা অবশ্য এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, শাহী খানের চরিত্রে নৈতিকতা ও ধার্মিকতার বিশেষ কোন ঘাটতি ছিল না, কুশলতা ও বিচক্ষণতা এবং রাজ্যকল্যাণ ও প্রজাহিতৈষণা ছিল পূর্ণমাত্রায়। তো কাশ্মীরের কল্যাণচিন্তা করে- ই তিনি পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতা হস্তগত করে নেন এবং শক্তহাতে রাজ্যের হাল ধরেন। ফলে কাশ্মীরও আবার সুযোগ পায় ঘুরে দাঁড়াবার, ঠিক আগের অবস্থায় ফিরে না এলেও।
শাহী খান ক্ষমতা যেভাবেই হস্তগত করেছেন, ইতিহাসে এমন কোন প্রমাণ নেই যে, ক্ষমতাচ্যুত আলী শাহের সঙ্গে তিনি কোনরকম অসঙ্গত আচরণ করেছেন, তার আরাম আয়েশের ব্যাঘাত ঘটিয়েছেন।
বস্তুত আলী শাহ ও শাহীখানের উদাহরণ আমরা হিন্দুস্তানের ইতি -হাসেও খুঁজে পাই। বিশাল হিন্দুস্তানকে অব্যাহত অধঃপতন থেকে রক্ষার উদ্দেশ্যে বাদশাহ্ আওরঙ্গযেব পিতা শাহজাহানকে গৃহবন্দী করে সাম্রাজ্যের গুরুভার আপন কাঁধে তুলে নিয়েিছলেন। এজন্য অবশ্য তঁাকে সময়ের লোকদের কাছ থেকে প্রচুর নিন্দা- সমালোচনা শুনতে হয়েছে এবং মোকাবেলা করতে হয়েছে বহু প্রতিকূল পরিস্থিতির। ঐ নিন্দা সমালোচনা আজও অব্যাহত রয়েছে, তবে বাদশাহ্ আওরঙ্গযেবে -র এ বৈপ্লবিক পদক্ষেপের সুফল হিসাবেই হিন্দুস্তান পেয়েছে সুদীর্ঘ পঞ্চাশবছরের একটি সুশাসন, যদিও পরবর্তীরা তা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে সঠিক কথাই বলা হয় যে, আওরঙ্গযেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে মোঘল সালতানাতেরও মৃত্যুপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল।
তো সীমিত পর্যায়ে হলেও এবং পিতা-পুত্রের পরিবর্তে ভ্রাতৃদ্বয় হলেও কাশ্মীরের ঘটনাটি ছিল হিন্দুস্তানের ঘটনারই ‘পূর্বসংস্করণ’।
প্রবল নিন্দাসমালোচনা সত্ত্বেও ঐতিহাসিকগণ স্বীকার করেছেন, শাহীখানের শাসনকাল ছিল কাশ্মীরের স্বর্ণযুগ। তিনি যেমন কাশ্মীর ও তার জনসাধারণকে ভালোবেসেছেন তেমনি কাশ্মীর ও কাশ্মীরী সমাজও তাকে প্রচুর ভালোবাসায় সিক্ত করেছে। সিংহাসনে আরোহণের পর তিনি ‘যায়নুল আবেদীন’ এ রাজ-উপাধি গ্রহণ করেছেন, তবে ইতিহাসে বেশী পরিচিতি পেয়েছেন বুদশাহ নামে। এদিক থেকেও তিনি বড় ভাগ্যবান ছিলেন যে, তার শাসন- কাল ছিল বেশ দীর্ঘ; ১৪২০ থেকে ৭০ পর্যন্ত।
ইতিহাসে সুলতান যায়নুল আবেদীন সম্পর্কে যত দীর্ঘ আলোচনা পাওয়া যায় অন্যকোন সুলতান সম্পর্কে তত পাওয়া যায় না। কারণ তঁার সময়কাল যেমন বিস্তৃত ছিল, তেমনি তঁার কর্ম ও কীর্তিও ছিল সুবিপুল। সঙ্গত কারণেই বুদশাহ (যায়নুল আবেদীন)কে মনে করা হয়, কর্মে কীর্তিতে ও আধুনিকতায় তিনি তার যুগ থেকে বহু এগিয়ে ছিলেন। কল্পনা করা যায়, ঐ সময় কাশ্মীরে তিনি হাসপাতাল করেছি -লেন, যেখানে সরকারি কোষাগার হতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হত। মানুষ বিনামূল্যে বা অল্পমূল্যে দ্রুত ও উন্নত চিকিৎসা পেত। হাসপাতালের জন্য তিনি দূর দারাজ এলাকা থেকে প্রাজ্ঞ চিকিৎসকদের ডেকে এনেছেন এবং উদারভাবে তাদের আর্থিক পৃষ্ঠপোষকতা করেছেন। ফলে ঐ সময় কাশ্মীরে- র চিকিৎসাব্যবস্থা ছিল পুরো ভারত, এমনকি মধ্যএশিয়ার মধ্যেও সবচে’ উন্নত। ঐ হাসপাতালে আলাদা প্রসূতি বিভাগও ছিল। কাশ্মীরে স্থানীয় চিকিৎসক একদু’জন থাকলেও, ধাত্রীবিদ্যায় পারদর্শী নারী ছিল না। তিনি পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে মধ্যএশিয়া হতে, বিশেষকরে সমরকন্দ হতে বেশ ক’জন ধাত্রী আনার ব্যবস্থা করেছিলেন, যাদের কাজ প্রসূতি বিভাগে সেবা দান করা, আবার কাশ্মীরী নারীদের ধাত্রীবিদ্যায় পারদর্শী করে তোলা!
কাশ্মীরের পণ্ডিৎসমাজও বাধ্য হয়েছেন, বুদশাহের প্রশংসা করতে। তিনি এতটাই অসাম্প্রদা -য়িক ছিলেন যে, বিভিন্ন রাজনৈ -তিক ও সাম্প্রদায়িক কারণে যে সমস্ত পণ্ডিৎ কাশ্মীর ছেড়ে গিয়ে- ছিলেন, তাদের তিনি সসম্মানে কাশ্মীরে নিজেদের ভিটায় ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। তঁার দরবারে কাশ্মীরী পণ্ডিৎদের যথাযোগ্য অবস্থান ছিল। মূলত তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্য ও প্রতিভাবন ব্যক্তিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করতেন। উদাহরণস্বরূপ বলা যায়,কাশ্মীরী পণ্ডিৎ প্রখ্যাত শরীরবিদ্যা বিশারদ শিব ভট্ট ও বিচারক শ্রিয়া ভট্ট, উভয়েরই রাজ দরবারে প্রচুর সমাদর ছিল।
সুলতান শিহাবুদ্দীনের মত, বুদশাহও রাজ্যবিস্তারে বিশেষ মনোযোগী ছিলেন। সমগ্র পাঞ্জাব ও পশ্চিম তিব্বত তিনি দখল করেছিলেন এবং সেখানে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্য দিল্লী পর্যন্ত তার বিজয় অভিযান বিস্তৃত হতে পারেনি। এর আগেই তঁাকে থামতে হয়েছিল, মূলত তঁার সেনাপ্রধানের আপত্তির কারণে। তবে এটা আজ স্বীকৃত সত্য যে, বুদশাহ ছিলেন শেষ কাশ্মীরী সুলতান যিনি কাশ্মীরের বাইরে ভারতের বিস্তীর্ণ অঞ্চল শাসন করেছেন। তঁার আগে সুলতান শিহাব্বুদ্দীন উপত্যকার বাইরে তার রাজ্যবিস্তার করেছিলেন, যেমন আগে বলা হয়েছে। তাদেরও বহু আেগ ললিতাদিত্যও উপত্যকার বাইরে শাসন বিস্তার করতে সক্ষম হয়েছিলেন বলে ইতিহাসের বর্ণনা পাওয়া যায়।
কাশ্মীরে সুলতানী শাসনের অবনতি মূলত বুদশাহের মৃত্যুর পর থেকেই শুরু হয়ে যায়। কারণ তঁার পুত্রদের মধ্যে তেমন যোগ্য উত্তরসূরী কেউ ছিল না। বুদশাহ তঁার পুত্রদের রাজ্যজয়ে ব্যস্ত রাখতেন, যেন রাজধানীতে তারা অলসসময় যাপন না করে এবং পরস্পর কলহে লিপ্ত না হয়ে পড়ে। জেষ্ঠ্যপুত্র আদমখান -কে তিনি পাঠিয়েছিলেন পশ্চিম তিব্বতে, হাজীখানকে পাঠিয়েছিলেন পুঞ্চ এলাকা দখল করতে। বিজয়ী হিসাবে দু’জনই সফলতার পরিচয় দিলেও, হাজী খান তার বাহিনী নিয়ে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, অথচ তিনি ছিলেন বুদশাহের অতি প্রিয়ভাজন। আদম খান পিতার পাশে অবস্থান নেন, অথচ তিনি পিতার তত প্রিয়পাত্র ছিলেন না। একেই বলে নিয়তির নির্মম পরিহাস। ১৪৫২ সালে দু’ভাইয়ে যে লড়াই হয়, তাতে প্রচণ্ড হতাশায় ভুগতে থাকা বুদশাহ বলতে গেলে দর্শকের ভূমিকায় ছিলেন। আদম খান যুদ্ধে জয়ী হয়ে পিতার স্থলাভিষিক্ত হওয়ার চেষ্টা করেন, কিন্তু বিভিন্ন কারণে বুদশাহ্ তার এ পুত্রের যোগ্যতায় সন্দিহান ছিলেন। তাই তিনি তার সংশোধনের জন্য তীব্বতেই আরো সময় রাখার চিন্তা করেন। আদমখান পিতার ধারণা সত্য প্রমাণিত করে এমন এক ন্যাক্কারজনক কাজ করে বসেন যা গৃহযুদ্ধের মত অবস্থার জন্ম দেয়। আদম খান বুদশাহের অপর পুত্র কুতুবুদ্দীনকে বিদ্রোহের প্ররোচনা দেন, আর হাজী খান এবার পিতার পাশে দাঁড়ান এবং পিতার মৃত্যুর পর তঁার স্থলাভিষিক্ত হন। আদম খান বারবার মসনদ দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে উপত্যকা থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং পরে ১৪৭২ সালে নিহত হন। আদম খানের ভাই হাজী খান হায়দার শাহ নাম ধারণ করে ৭০ সালে মসনদে আরোহণ তো করেন তবে রাজ্যশাসনের বিভিন্ন ক্ষেত্রে চরম অযোগ্যতার পরিচয় দেন। অল্পদিন পর ৭২ সালেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এর পর শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্রের ভয়াবহ যুগ, যেটাকে বলা যায় শাহমীরী সালতানাতের মরণকাল। এভাবে ১৫৫১ সালে মমর্ন্তুদভাবে শাহমীরী শাসনের অবসান ঘটে।
হায়দর শাহের পুত্র হাসান মসনদে আরোহণ করেন ৭২ সালে, যা স্থাযী হয় ৮৪ সাল পর্যন্ত। দীর্ঘ একটি যুগ তিনি যে কাজটি সুসম্পন্ন করেন তা হল সাম্রাজ্যের চরম সর্বনাশ সাধন! তিনি তো সঙ্গীত ও রক্ষিতা নিয়ে মশগূল থাকতেন, এই সুযোগে সভাসদেরা মেতে থাকতেন প্রাসাদ ষড়যন্ত্রে! সত্যিকার অর্থেই বলা যায়, রাজ্যের তখন কোন অভিভাবক ছিল না।
পারভেজ দিওয়ান অবশ্য তাকে দার্শনিক, পণ্ডিত ও অতিসুবিবেচক বলে আখ্যায়িত করেছেন। এটা যদি সত্যও হয়, নারী, সুর ও সুরায় তিনি এমনই মাতাল ছিলেন যে, ঐসব গুণ তার কোন কাজে আসেনি।
হাসানের মৃত্যুর সময় তার পুত্র মুহম্মদের বয়স ি্রছল সাতমাসের সামান্য বেশী। মৃত্যুর সময় হাসান শেষ যে ভাল কাজটি করেন, তা হল, তিনি ব্যবস্থা করে যান, আদম খানের পুত্র ফাতেহ, বা বেহরামের পুত্র ইউসুফ যেন মসনদে সমাসীন হয়। এ কাজের দায়িত্ব ছিল প্রবল প্রতাপের অধিকারী প্রধানমন্ত্রী সৈয়দ হাসান বায়হাকীর উপর, কিন্তু তিনি চললেন সম্পূর্ণ ভিন্ন পথে। তার উদ্দেশ্য কী ছিল, ইতিহাস থেকে তা নিশ্চিত হওয়া যায় না, তবে সালতানাতের জন্য তা কল্যাণকর হয়নি, বরং পতন আরো তরান্বিত করেছিল। তার কন্যা হায়াত ছিলেন সুলতান হাসানের স্ত্রী এবং শিশু মুহম্মদের মাতা। তিনি তাকে মসনদের অধিকারী বলে ঘোষণা দেন, আর নিজে তার অভিভাবক হয়ে মসনদের সর্বময় ক্ষমতা নিজের দখলে নিয়ে নেন। এমনিতেই বিভিন্ন কারণে তিনি উপত্যকায় জনপ্রিয় ব্যক্তি ছিলেন না, তদুপরি মরহূম সুলতানের ইচ্ছা উপেক্ষা করার কারণে কাশ্মীরী মুসলিমদের আরো বিরাগভাজন হয়ে পড়েন।
এ সময় ১৪৮৬ সালে সুলতানের চরম দুর্বলতার সুযোগে ক্ষমতায় চলে আসে উপত্যকার সবচে’ প্রতাপশালী গোষ্ঠী চক! ঐ সময় সুলতান ফাতেহ শাহ, তার নয় বছরের ভাতিজা মুহম্মদকে ক্ষমতাচ্যুত করেন, যা মূলত সৈয়দ হাসান বায়হাকীর ক্ষমতাচ্যুতির নামান্তর ছিল। চকগোষ্ঠী সবচে’ ক্ষমতাধর হলেও, তাদের প্রতাপ নিরঙ্কুশ ও নীরবচ্ছিন্ন ছিল না। উপত্যকার অন্যান্য গোষ্ঠী বারবার একত্র হয়ে চকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মাঝে মধ্যে তারা বিজয়ীও হয়। তো ঘটনার ঘাতপ্রতি- ঘাতে এক রক্তক্ষয়ী যুদ্ধ এসে উপস্থিত হয়, যেখানে একপক্ষ ছিল চক গোষ্ঠী, অন্যপক্ষ ছিল বায়হাকীর সমর্থক গোষ্ঠীগুলো। বায়হাকী বিজয়ী হলেন; আর মুহম্মদ শাহ ষোলবছর বয়সে দ্বিতীয় বার সুলতান হলেন। এটা হল ১৪৯৩ সালের ঘটনা। এরপর ১৫০৫ সালে সুলতান মুহম্মদ আবার ক্ষমতাচ্যুত হলেন ফাতহ্ শাহের হাতে। যে ঘোতর যুদ্ধ হয়েছিল তাতে চকগোষ্ঠী ফাতহ্ শাহের পক্ষে ছিল। ফলে ফাতহ্ শাহ নামমাত্র সুলতান হলেও আসলে ছিলেন চাকগোষ্ঠীর হাতে ক্রীড়নক। ঘটনাপ্রবাহের এক পর্যায়ে ১৫১৪ সালে মুহম্মদ শাহ আবার ক্ষমতায় ফিরে আসেন, কিন্তু তা পাঁচমাসের বেশী স্থায়ী হতে পারেনি। কারণ প্রাসাদযড়যন্ত্র তখন ছিল চরম জটিল ও কুটিল পর্যায়ে। পাঁচ মাস পর পূর্ণ প্রস্তুতিসহ প্রাসাদের ভিতরের গোপন সমর্থন নিয়ে ফাতহ্ শাহ আবার ফিরে আসেন। তখন তার সঙ্গে ছিল বিশাল সেনাবাহিনী, যার মোকাবেলা করার সাধ্য ‘সুলতান’ মুহম্মদ শাহের ছিল না। তাই বাধ্য হয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়।
এভাবে ক্ষমতার পালাবদল চলতে থাকে চকগোষ্ঠী ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে। সম্ভবত ১৫২৮ এর দিকে পরিস্থিতি এমন পর্যায়ে এসে যায় যে, মুঘল সম্রাট বাবর কাশ্মীরে অভিযানকারী বাহিনী পাঠান।
উপত্যকার চরম রাজনৈতিক অরাজকতা র কারণে বাবরের মনে হয়েছিল কাশ্মীর এখন সেই পাকা আপেল যা তার ঝুলিতে পড়ার জন্য বিলকুল তৈয়ার। কাশ্মীরের জনগণের কাছে এটা ছিল নিছক বাইরের আগ্রাসন, যা রোধ করার শক্তি তাদের ছিল না, তবে তারা প্রতিরোধের জন্য পূর্ণ প্রস্তুত ছিল, যদি উপযুক্ত কোন নেতৃ -ত্ব সামনে আসে। চকজনগোষ্ঠী তখন এমনিতেই নতুন করে শক্তি সঞ্চয়ের পথে ছিল গোত্রপতি মাসূদ চকের নেতৃত্বে। তার বাবা হলেন প্রবীণ গোত্র-পতি গাজি চক। তিনি তখন অবসর জীবন যাপন করছিলেন উপত্যকার বাইরে সম্ভবত মধ্যভারতে। উপত্যকার এই ক্রান্তিকালে পুত্রের আহ্বানে তিনি উপত্যকায় ফিরে আসেন এবং প্রতিরোধ -বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন।
চূড়ান্ত যুদ্ধে মোঘল বাহিনীকে তিনি শোচনীয়ভাবে পরাস্ত করেন। অবস্থা দৃষ্টে মনে হয়, বাবরের মত দূরদর্শী সম্রাট কাশ্মীরের পরিস্থিতি ঠিক পর্যবেক্ষণ করতে পারেনিন।
(আল্লাহ্র ইচ্ছায় আগামী সংখ্যায়)
সম্ভবত তিনি সময়ের আগে পদক্ষেপ নিয়েছেন এবং মাশুল দিয়েছেন। এভাবে উপত্যকায় চকগোষ্ঠী ঐ সময় এমন প্রবল প্রতাপের অধিকারী হয়ে ওঠে, যেন কার্যত তারাই ছিল শাসক। সদ্যবিজয়ী কাজি চক সুলতান মুহম্মদের পরিবর্তে তার পুত্র ইবরাহীমকে মসনদে বসান।