চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

দেশ ও বিশ্ব

দেশ ও সমাজের দিনলিপি

(ধারাবাহিক)

শনিবার ৭/১১/৩৪ হি. ১৪/৯/১৩ খৃ.

পোশাক শিল্পখাতের উপর থেকে কালো ছায়া যেন কিছুতেই দূর হবে না। অথচ এটাই দেশের অর্থনীতির মেরুদণ্ড! আবার শুরু হয়েছে বেতনভাতা প্রশ্নে আন্দো -লন ও ভাঙ্গচুর। সারাদেশে একাধিক পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকার রহস্যময় কারণে নীরব। পর্যবেক্ষক মহলের মতে বাংলা- দেশে পোশাক শিল্পে অস্থিরতার পুরো ফায়দা পাবে ভারত! এ জন্যই কি সরকারের নীরবতা!

মিশরে লাগাতার বিক্ষোভের জেরে গতকাল দশলাখ লোকের সমাবেশ ঘটেছে রামসিস স্কয়ারে।

সোমবার ৯.১১.৩৪হি.১৬.৯.১৩খৃ.

রংপুরে বিশাল সমাবেশে খালেদা জিয়া, নির্দলীয় সরকার বিল পাশ না হলে কোন আলোচনা নয়। জেলের ভয় দেখান হচ্ছে, আমি জেলের ভয় করি না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারলে বিদায় নিতে হবে।

স্থানীয়দের মন্তব্য, এত বড় সমাবেশ রংপুর আর কখনো দেখেনি।

আমার মনে হয়, খালেদা জিয়ার প্রতি এরূপ জনসমর্থন সরকারকে আরো মরিয়া করে তোলবে!

ভারত দূরপাল্লার ক্ষেপণােস্ত্রর সফল পরীক্ষা চালিয়েছে, যা বেইজিংয়ে আঘাত হানতে পারবে।...

ভারতের কী ধারণা, চীন চুপচাপ বসে থাকবে, নয়াদিল্লী নিরাপদ থাকবে!

আফগানিস্তানে প্রতিরোধযুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গতকাল পাঁচ ন্যাটোসৈন্যসহ দশ সেনা নিহত হয়েছে।

ইতিহাসের নৃশংসতম সেনা আগ্রাসনের শিকার হয়েুও ইখওয়ান এখনো অটুট মনোবল নিয়ে দাঁড়িয়ে আছে। কয়েক হাযার নেতাকর্মীর করুণ শাহাদত বরণের পরো অকুতোভয় ইখওয়া -ন সেনাবাহিনীর উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশ ও জনগণকে বহিঃশত্রুর হামলা থেকে রক্ষা করা হল আপনাদের পবিত্রতম দায়িত্ব। কিন্তু আপনারা জনগণের বুকে গুলি চালিয়ে, হাযার হাযার নিষ্পাপ নারী-পুরুষ-শিশু-বৃদ্ধকে হত্যা করে যে অমার্জনীয় অপরাধ করেছেন তার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে নিজ দায়িত্বে ফিরে যান। অন্যথায়....!

বিশ্ব অবাক হয়ে দেখছে নিরস্ত্র

ইখওয়ানের ঈমানী শক্তি ও জিহাদী চেতনা!

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে রুশমার্কিন চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, দু’দেশের এ পরিকল্পনা কূটনৈতিক সমাধানের একটা সুযোগ এনে দিয়েছে। সিরিয়াকে এ সুযোগ কাজে লাগাতে হবে। অন্যথায় তাকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। চীনও এ চুক্তিকে স্বাগত জানিয়েছে। চুক্তিমতে সিরিয়ার কথিত রাসায়- নিক অস্ত্রসম্ভারের নিয়ন্ত্রণ যাবে রুশমার্কিন কতৃপক্ষের হাতে।...

ফ্রিসিরিয়ান আর্মি (এফসিএ) এ চুক্তি প্রত্যাখ্যান করে জানিয়েছে, বাশারের চূড়ান্ত পতন ছাড়া তারা কখনো অস্ত্র ত্যাগ করবে না।

আজ আন্তর্জাতিক ওজন দিবস, যার উদ্দেশ্য হল ওজনস্তরের ক্ষয় ও তার ভয়াবহ পরিণাম সম্পর্কে সারা বিশ্বে সচেতনতা সৃষ্টি করা। ১৯৯৪ সালের ১৯শে ডিসেম্বর জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে গৃতীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৫ সাল থেকে এ দিবসটি বিশ্বের দেশে দেশে পালিত হেচ্ছ। ওজন গাঢ় নীল রঙের একটি গ্যাসের নাম। ভূপৃষ্ঠ থেকে ২০-৩০ কিলোমিটার উচ্চতায় ওজনস্তর পৃথিবীকে বেষ্টন করে আছে। পৃথিবীর জীবকুলের জন্য ওজনস্তরের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। এটি সূর্যরশ্মির ক্ষতিকারক অতি- বেগুনি রশ্মি শোষণ করে নেয়। তারপর সূর্যের পরিশুদ্ধ আলো পৃথিবীতে প্রেরণ করে, যা প্রাণের জন্য অনুকূল। কলকারখানা হতে নির্গত সিএফসি নামক গ্যাস ওজ-স্তর ক্ষয় করে এবং তাতে ফাটল ধরায়। এর জন্য প্রধানত দায়ী হচ্ছে উন্নত বিশ্ব। ওজনস্তরের ক্ষয় রোধ করা সম্ভব না হলে ভবিষ্যত পৃথিবীর মানুষ-সহ জীবকুল ধ্বংস হয়ে যাবে।

আজকের নয়াদিগন্তের উপসম্পা- দকীয় লিখেছেন এবনে গোলাম সামাদ, শিরেনাম, সামনের দিনগুলো হতে পারে রক্তঝরা। আরেকটি লেখার শিরোনাম হল, ‘দেশ গড়ার রাজনীতি কবে চালু হবে?’

প্রধানমন্ত্রী পুলিশবাহিনীর উদ্দেশ্যে বড় অদ্ভূত আহ্বান জানিয়েছেন, তিনি বলেন, পুলিশবাহিনীকে জনগণের আস্থা অর্জনের প্রতি মনোযোগী হতে হবে। পুলিশবাহি -নীকে মনে রাখতে হবে, তারা জনগণের বন্ধু! মুজীবের বেটি, ভাল কথা বলার ক্ষেত্রে সত্যি তার জুড়ি নেই।

মঙ্গলবার, ১০.১১.৩৪/১৭.৯.১৩

আব্দুল কাদের মোল্লার মামলায় আপীলের রায় আজ ঘোষণা করা হবে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আজ আলোচিত এ মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। এ উপলক্ষে সারা দেশে নযিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তা থেকেই অনুমান করা যায়, কথিত রায় কী হতে পারে!

রাজশাহীর মাদরাসাময়দানের জনসমুদ্রে খালেদা জিয়া বলেন, দাবী না মানলে সরকারের জন্য পালানর সব পথ বন্ধ হয়ে যাবে। আওয়ামী যালিম সরকারকে হটাতে তিনি সমমনা সব রাজনৈ- তিক দলকে একমঞ্চে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানান।

বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সঙ্ঘর্ষ.. আবারো বলতে ইচ্ছা করে, বিএনপি-জামায়াত কিছুদিন চুপ করে ঘরে বসে থাক। ওরা নিজেরাই খুনাখুনি করে শেষ হয়ে যাবে।

আজকের অনলাইনের প্রশ্ন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়া উচিত, আপনি কি একমত? ৯৫ শতাংশের উত্তর, হাঁ! হাসিনার উত্তর, মারব, মরব, তবু ‘না’!

ছয়বছরের ফুটফুটে কন্যা চন্দ্রমুখী শিশুহাসপাতালে চিকিৎসাধীন ছিল। গতকাল মায়ের কাছে মেয়ের মৃত্যুসংবাদ আসে, আর একমাত্র কন্যার মৃত্যুশোকে হিতাহিত জ্ঞনশূন্য মা পাঁচ তলা থেকে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতা- লে ভর্তি করা হয়েছে।

মা নাজনীন হলেন জনকণ্ঠের প্রধান রিপোর্টার। সন্দেহ নেই, শিক্ষিত মা! দ্বীনের শিক্ষা থাকলে আশা করি ছবর করা সম্ভব হত।

ভারতের উত্তরপ্রদেশের মুসলিম অধ্যুসিত জেলা মুযাফ্ফরাবাদে গত ৭ই সেপ্টেম্বর থেকে ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছে। হিন্দু দাঙ্গাকা- রীদের হাতে বহুমুসলিম হতাহত হয়েছেন। গতকাল ভারতের প্রধা -নমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, তঁার পুত্র রাহুলগান্ধী দাঙ্গাকবলিত জেলাটি পরিদর্শনে গিয়েছেন। ছবিতে দেখা যায়, দাঙ্গায় বিধ্বস্ত একটি মুসলিম পরিবারকে সোনিয়াজী সান্ত্বনা দিচ্ছেন।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের তদন্তরিপোর্ট নিরাপত্তা পরিষদে পেশ করা হয়েছে, তবে এর আগেই জাতিসঙ্ঘ মহাসচীব বানকিমুন বাশার আল আসাদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করেছেন। সুতরাং বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তদন্ত প্রতিবেদনে কী আছে। মনে হয় চুক্তির মাধ্যমে আমেকিা চাচ্ছে সিরীয় সরকারকে কোণঠাসা করতে, আর রাশিয়া চাচ্ছে আপাতত মার্কিন আগ্রাসন থেকে বাশারকে রক্ষা করতে। কূটনীতির জগত আসলেই বড় জটিল। দেখ, শেষপর্যন্ত কী হয়।

ফিলিপাইনের মান্দানাও দ্বীপে স্বাধীনতাকামী মুসলিম বিদ্রোহীদের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষিতে ফিলিপাইেনর বিমান বাহিনী বিদ্রোহীদের উপর আকাশ- পথে বিমান হামলা শুরু করেছে। একটি দেশের সরকার যদি তার জগণের উপর বিমান হামলা চালায় তাহলে সহজেই বোঝা যায় পরিস্থ- তি কতটা গুরুতর। প্রশ্ন হল, ফিলি -পাইনের সরকার কী মুসলিম জনগ -ণের স্বাধীনতার আকাঙ্ক্ষা নির্মূল করতে সক্ষম হবে? ইতিহাসের শিক্ষা আমাদের কী বলে?

নয়াদিগন্তের আজকের সম্পাদকীয়— বিরোধীদলীয় নেতার ডাকে সমবেত জনসমুদ্রগুলো থেকে ক্ষমতাসীনদে- র বুঝতে হবে জনগণের ভাষা। প্রতিটি সভা প্রমাণ করে, সরকারের জনপ্রিয়তা তলানিতে নেমে গিয়েছে।

কথা হল, সরকার জনগণের ভাষা বুঝতে পেরেছে বলেই তো নির্দলীয় নির্বাচন দিতে রাজী না!

দ্বিতীয় সম্পাদকীয়- সামাজিক অস্থিরতা যে ভয়াবহ আকার ধারণ করছে তা থেকে উদ্ধার পাওয়ার এক -মাত্র উপায় হল নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটান। ...

কিন্তু সেই সঙ্গে আরো জরুরি হল অবক্ষয়ের পথগুলো কঠিনভাবে বন্ধ করা।

উপসম্পাদকীয়তে আমানুল্লাহ্ কবির বলেছেন, আওয়ামী লীগের এখন একমাত্র ভরসা হল দাতাগোষ্ঠী ও পশ্চিমা বিশ্বকে এ কথা বোঝানো যে, বাংলাদেশে ধর্মীয় জঙ্গীবাদের আশঙ্কাজনক উত্থান ঘটছে, যা রোধ করতে সক্ষম একমাত্র আওয়ামী লীগ। সম্ভবত পশ্চিমারা জঙ্গিবাদতত্ত্ব কবুল করেছে।...

সংসদসদস্য গোলাম মাওলা রনি গতকাল কাসিমবাজার জেল থেকে ুজামিনে ছাড়া পেয়েছেন। মনে রাখতে হবে, তিনি সরকারদলীয় এমপি, তবে অজ্ঞাতকারণে শেখ হাসিনার বিরাগভাজন। সাংবাদিক- দের উদ্দেশ্যে তিনি বলেন, জেলখা -না হল মানুষের জন্য বিরাট শিক্ষাগার। একমাস বিশদিন জেল -খানায় থেকে যে শিক্ষা পেয়েছি, সামনের সময়গুলোতে তা কাজে লাগাতে চেষ্টা করব। আমাদেরও মনে হয়, শেখ হাসিনা তাকে শিক্ষা গ্রহণের জন্যই জেলে পাঠিয়েছেন। তো তিনি যদি ঠিকঠাক শিক্ষা গ্রহণ করে থাকেন, আশা করা যায়, সামনের দিনগুলো তার ঝামেলামুক্ত হবে।

প্রধানমন্ত্রী হাসিনার সুপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রার্থী কে তা গুরুত্বপূর্ণ নয়, দলকে জিতিয়ে আনতে হবে। চমৎকার! যোগ্য মাতার যোগ্য পুত্র! বোঝা যায়, প্রার্থীর মুখ দেখলে নৌকায় ভোট পড়ার আশা নেই।

মাকে অনুসরণ করে তিনি নামের শেষে ‘ওয়াজিদ’ ছাটাই করছেন না কেন, বোঝা যাচ্ছে না।

বুধবার, ১১.১১.৩৪/১৮.৯.১৩

প্রতিশোধপরায়ণ মুজীবকন্যার হাত থেকে আল্লাহ্ ছাড়া কেউ জামায়াতে ইসলামের নেতাদের রক্ষা করতে পারবে না। যাবজ্জীবন কারাদণ্ডের রায় পরিব-র্তন করে সুপ্রীমকোর্ট আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারিক ইতিহাসে এটা নযিরবি-হীন। মোল্লার স্ত্রীর মত আমরাও মনে করি, তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আদালত পূর্বনির্ধারিত রায়ে শুধু স্বাক্ষর করেছেন। আমার ধারণা প্রধান বিচারপতি মোযাম্মেল হোসেন ও তার সহবিচারকরা বিবেকের দংশনে আজ রাতে শান্তিতে ঘুমুতে পারবেন না, যদি তাদের বিবেক থেকে থাকে। এখানেও জামায়াত আজ ও আগামীকাল অন্যায় বিচারের বিরুদ্ধে হরতাল ডেকেছে। মনে হয় না, আওয়ামী ক্যাডার বাহিনী হরতাল বাঞ্চাল করতে পারবে। কারণ জনসহানুভূতি এখন জামায়াতের পক্ষে।

আইনমন্ত্রী ব্যারিষ্টার শফীক আহমদ কিছুটা যেন আত্মতুষ্টির স্বরে বললেন, রিভিউ-এর সুযেুাগ নেই, এখন একমাত্র সুযোগ হল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করা। মন্ত্রী সাহেব জেনে রাখুন, এ সাধ কখনো পূর্ণ হবে না। কোন জামায়াত নেতা কখনো কোন মানুষের কাছে প্রাণভিক্ষা করবে না!

পত্রিকায় ছবি এসেছে। শাহাবা- গে তথাকথিত গণজাগরণ মঞ্চে উল্লাস হচ্ছে। ইমরান সরকারকে মিষ্টিমুখ করান হয়েছে। এমন মৃত্যুতে যারা মিষ্টি খায়, তাদের মৃত্যু কেমন হতে পারে ভাবতেও গায়ে কাঁটা দেয়। আল্লাহ্ যেন দণ্ডিতকে উত্তম পুরস্কার দেন। তার পরিবারকে আল্লাহ্ যেন ছবর দান করেন।

বলতে ইচ্ছা করছে না, তবু

বলি, হে আল্লাহ্, অপরাধীদের আপনি ক্ষমা করুন।

যেমন ধারণা করা হয়েছে, তদন্ত প্রতিবেদন তেমনি এসেছে। রাসায়নিক হামলার জন্য সিরীয় সরকার দায়ী। আমেরিকা ও পশ্চিমা মিত্ররা তদন্ত প্রতিবেদন কেন্দ্র করে নিরাপত্তা পরিষদে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব আনতে যাচ্ছে। এখন দেখার বিষয়, রাশিয়া কোন কৌশলে বাশারকে ছত্রচ্ছায়া দিতে পারে!

মাশাআল্লাহ্ আমেরিকার সঙ্গে তালেবান এখন কোন আলোচনা -য় যেতে আগ্রহী নয়, তবে আফগান ও পাকিস্তানবিষয়ক বিশেষ মার্কিন দূত জেমস ডরনি- স্ বলেছেন, এখনো আমরা আশাবাদী তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হওয়া সম্ভব। তিনি বলেন, আমরা আশা ছাড়ছি না, বরং আশা করছি, কোন এক পর্যায়ে ইতিবাচক অগ্রগতি হবে, তবে কখন হবে, জানি না।

একেই বলে শক্তির কারিশমা!

আফগানিস্তান থেকে ন্যাটোসৈন্য

প্রত্যাহরের পর দেশটিতে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে জাতিসঙ্ঘ আশঙ্কা করছে।

মানবাধিকার পরিস্থিতি মানে, মার্কিন দালালদের পরিণতি...

মিন্দানাওয়ে মুসলিম গেরিলাদে -র সেঙ্গ সঙ্ঘর্ষে শতাধিক নিহত হয়েছে বলে খবরে প্রকাশ। হতাহত যে একতরফা নয় তা বোঝা যায় এ থেকে যে, মুসলিম গেরিলারা পুলিশপ্রধান- কে অপহরণ করতে সক্ষম হয়েছে।

মালালা তার সেবার বিনিময়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেষ্টির বিশেষ পুরস্কার পেয়েছেন।

ইহুদী পরিবারে জন্ম নেয়া মার্কিন নাগরিক নোয়ামচমস্কি দার্শনিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসাবে সুবিখ্যাত। তার লেখা সবসময় ন্যায়ের পক্ষে পরিচালিত হয়। এ জন্য তিনি বিশ্বের বোদ্ধা মহলে শ্রদ্ধাভাজন। তার সাম্প্রতিক একটি লেখার অনুবাদ এসেছে আজ নযাদিগন্তের উপসম্পাদকীয় পৃষ্ঠায়। তিনি সিরিয়ায় মার্কিননীতির কঠোর সমালোচনা করেছেন। আরেকটি লেখা আছে ৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পূর্বপাকিস্তানের বাঙ্গালী সৈনিকদের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে তথ্যপূর্ণ আলোচনা এসেছে। ঐ যুদ্ধে শ্রেষ্ঠ বীর ছিলেন পাকিস্তান বিমানবাহিনী- র স্কোয়াড্রন লিডার এম এম আলম। তিনি পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ পদক সিতারা- য়ে জুরআত ও স্বর্ণপদক লাভ করেছে ন। সাতই সেপ্টেম্বর মাত্র সাতচল্লিশ সেকেন্ডে নিজের পুরোনো স্যাবর জেট দিয়ে তিনি ভারতের পাঁচটি উন্নত হকার হান্টার বিমান ভূপাতিত করেন। পাকিস্তানের করাচিতে ৭৭বছর বয়সে ইন্তিকাল করেছেন ১৮ই মার্চ ২০১৩ সালে। তার জন্ম ৬ই জুলাই ১৯৩৫ বৃটিশভারতের কলকাতায়। ভারতের বিমানবা- হিনী আজো এমএম আলম নামটিকে দুস্বপ্নের মত স্মরণ করে। ...

৬৫ থেকে ৭১, মাত্র ছয়বছরে এমন কী ঘটল যে, যারা ছিল পাকিস্তানের ‘জানেছার’ তারাই হয়ে গেল ভারতের ছত্রচ্ছায়ায় লড়াই করা পাকিস্তানের জানি দুশমন! সত্যি বড় চিন্তার বিষয়।

আবার জার্মানির চ্যান্সেলর হচ্ছেন মার্কেল! এই শিরোনামে এক লেখা এসেছে নয়াদিগন্তে। তিনি জার্মানির সবর্াধিক ভোট পাওয়া, সর্বাধিক জনপ্রিয় চ্যান্সেলর। তিনি ২০০৫ থেকে ২১ পর্যন্ত টানা ষোল বছর জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করছেন। ২১ শের ৮ই ডিসেম্বর তিনি উত্তরসূরী নিযুক্ত করে অবসরে যান।

ক্ষমতার মোহে অন্ধ ক্ষমতাসীন মহল কি এখান থেকে শিক্ষা নিয়ে অবসরে যাওয়ার সাহস দেখাতে পারবেন!

যমুনার ভাঙ্গনে দৌলতপুরে তিনশর বেশী বাড়ীঘর বিলীন। ভিটেহারা অসহায় পরিবারগুলো -র অন্তত খোঁজ নেয়ারও যেন কেউ নেই। বিপদ যতক্ষণ আমার উপর না আসে ততক্ষণ কোন বিপদই যেন বিপদ নয়। এইটুকু কাজ অবশ্যই করতে হবে যে, ওখানে যদি খেদমত পৌঁছাতে নাও পারি, আমার চারপাশের দুস্থ মানুষের যেন খেদমত করি।

(চলবে ইনশাআল্লাহ).

জীবনের

শেষদিন

পর্যন্ত

সত্যের

পথে

অবিচল

থাকা

মুমিনের

শান!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র