চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

দেশ ও বিশ্ব

কাল, মহাকাল, বর্তমান, অতীত, ভবিষ্যত

কালের হিসাবে আমাদের জীবনকে মনে হতে পারে দীর্ঘ। কারণ কাল মানে, বর্তমানের পাটতনে দাঁড়িয়ে নিকট অতীতের দিকে তাকান এবং নিকট ভবিষ্যতের দিকে তাকান। কিন্তু মহাকালের অর্থ সাধারণত সৃষ্টির ঊষালগ্ন হতে শুরু করে সৃষ্টির ধ্বংস পর্যন্ত বিস্তৃত সময়- পরিসর। মহাকালের মানদণ্ডে যদি বিচার করি, তাহলে আমাদের জীবনের পরিধি সেকন্ডের ভগ্নাংশও হবে না। একঘটি জলের বিবেচনায় এক গ্লাস জল কম নয়, অনেক, কিন্তু সাগর মহাসাগরের বিপরীতে গ্লাসের জল, এমনকি ঘটির জলও একফোঁটার চেয়ে বেশী কিছু নয়। যদি আমরা জীবনকে মহাকালের মানদণ্ডে বিচার করতে শিখি তাহলে জীবনের মোহ কখনো বিভ্রান্ত করতে পারে না। একই ভাবে জীবনের রয়ে যাওয়া ভবিষ্যতকে যদি জীবনের বয়ে যাওয়া অতীতের দর্পেণ দেখতে শিখি তাহলে ভবিষ্যতের আশা ও উচ্চাশা যেমন আমাদের বিভ্রান্ত করতে পারবে না, তেমনি ভবিষ্যতের চিন্তা ও দুশ্চিন্তাও আমাদের উৎকণ্ঠায় ফেলতে পারবে না। আমরা তখন ভাবতে পারব, অতীত যেভাবে অতীত হয়েছে, ভবিষ্যতও সেভাবেই অতীত হবে। আসলে জীবন তো শুধু বর্তমানের নাম। আর জীবনের বর্তমান যাপন করা কঠিন কিছু নয় ইনশাআল্লাহ্ — আমাতুল্লাহ্ তাসনীম, সাফফানা

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র