চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা

মহাবিশ্বের সৃষ্টি, ইসলাম কী বলে!

আল্লাহ তা‘আলা বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত-দিনের পরিবর্তনে অবশ্যই রয়েছে বহুনিদর্শন চিন্তাশীলদের জন্য। সুতরাং আল্লাহর কুদরত অনুধাবনের জন্য এবং বিশ্বজগতের পরতে পরতে গচ্ছিত শক্তিসমূহ দ্বারা উপকৃত হওয়ার জন্য চিন্তা-গবেষণা করা অবশ্যই একটি উত্তম ইবাদত এবং উম্মাহ্‌র অনেক বড় খিদমত। চিন্তাশীল তথা, জ্ঞানী, বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ-এর কাছে এটাই শরী‘আতের দাবী ও নির্দেশ এবং একই সঙ্গে পথনির্দেশ। নিজের অজ্ঞতা স্বীকার করে নিয়েই তালিবানে ইলমের প্রতি আমার এ আহ্বান— وما علينا إلا البلاغ

একজন বিজ্ঞানী যখন তার বিপুল জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে মহাবিশ্ব সম্পর্কে চিন্তা করেন; যখন তিনি মহাবিশ্বের প্রসারণ, মহাকর্ষ, পদাথের্র আকার লাভ, আলোর জন্ম ও গতি, তারার জন্ম ও মৃত্যু, এসব সম্পর্কে গবেষণা করেন তখন স্বাভাবিক ভাবেই তার মনে প্রশ্ন জাগার কথা, মহাবিশ্ব কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে, না মহাবিশ্বের কোন স্রষ্টা আছেন! মহাবিশ্বের স্রষ্টা কে! স্রষ্টার অস্তিত্বের প্রমাণ কী! এ সব প্রশ্ন একজন বিজ্ঞানসাধকের অন্তরে জাগ্রত হওয়ার কথা! কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায়, মহাবিশ্বের আলোচনায় বিজ্ঞানী কখনো স্রষ্টা সম্পর্কে কোন আলোচনা করেন না। বিজ্ঞানীরা কি তাহলে আল্লাহ্‌র অস্তিত্ব স্বীকার করেন না! এর উত্তর, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত বিজ্ঞানী এসেছেন এবং সৃষ্টিজগত নিয়ে চিন্তাভাবনা করেছেন, তাদের অধিকাংশই স্রষ্টার অস্তিত্ব স্বীকার করেছেন; এটাই স্বাভাবিক। কারণ, যা চোখে দেখি না, তার অস্তিত্ব বিশ্বাস করি না, এমন মূর্খতা কোন বিজ্ঞানীর নয়, কতিপয় দার্শনিকের, সৃষ্টিজগত সম্পর্কে যাদের জ্ঞান শুধু তাত্ত্বিক, প্রায়োগিক নয়। একজন বিজ্ঞানী তো তার প্রায়োগিক বিজ্ঞান গবেষণায় নিরন্তর এমন অস্তিত্বের সম্মুখীন হন, যা তিনি খোলা চোখে দেখেন না, কিন্তু অনুবিক্ষণ ও দূর -বীক্ষণের সাহায্যে দেখতে পান। এমনকি যা কোনভাবেই দেখা যায় না, প্রমাণ ও অনুভেবর কারণে সেগুলোর অস্তিত্বও তিনি স্বীকার করেন। বিজ্ঞানীদের দাবী হল, তারা পরীক্ষা-নীরিক্ষা ও প্রমাণের আলোকে সত্যের সন্ধান করেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করেন। বিজ্ঞানের পরম সত্য হল, প্রতিটি বস্তু, পদার্থ ও শক্তি যেহেতু নির্ভর -শীল, সেহেতু সেগুলোর অস্তিত্বের ব্যাখ্যার জন্য এমন এক চূড়ান্ত ভিত্তির প্রয়োজন যা নিজে অন্য-কিছুর উপর নির্ভরশীল নয়। এই চূড়ান্ত ভিত্তিকে স্রষ্টা বা অপরিহার্য সত্তা বলে বিশ্বাস করা ছাড়া উপায় নেই। যিনি বলেছেন, সুন্দর বলে- ছেন, একটি ঘড়ির অস্তিত্ব নির্মাতা ছাড়া যিনি বিশ্বাস করতে পারেন না, তিনি যদি স্রষ্টা ছাড়া জটিলতম এই সৃষ্টিজগতের অস্ত্তিত্ব বিশ্বাস করেন তাহলে তার চেয়ে নির্বোধ, আর কেউ হতে পারে না!

এবার আমরা আলোচনা করব, সৃষ্টি ও স্রষ্টা সম্পর্কে কোরআন কোন বিশ্বাসের পথে আমাদের আহ্বান জানায়। কোরআনের সুস্পষ্ট ঘোষণা— الله خالق كل شيء আল্লাহ্ সবকিছুর স্রষ্টা। সুতরাং একজন মুসলিমের যেমন আল্লাহ্‌র একমাত্র সৃষ্টিকর্তা হওয়ার উপর নিষ্কম্প বিশ্বাস, তেমনি বিজ্ঞানের সাধক হিসাবে যে কোন বিজ্ঞানীরই জন্য এ বিশ্বাস গ্রহণ করা অপরিহার্য।

কোরআনের আরো ইরশাদ—

اَمْ خُلِقُوا مِنْ غَـيْـرِ شَيْءٍ أَمْ هُمُ الـخَالِقُونَ তারা কি কোন কিছু ছাড়াই সৃজিত হয়ে গিেয়ছে, না তারাই হল স্রষ্টা! এখানে মানুষের (এবং সেই সূত্রে জগত ও বিশ্বজগতের) অস্তিত্বের উৎস সম্প- র্কে চিন্তা করার জন্য সুস্পষ্ট দিকনি- র্দেশ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হে মানবজাতি (বিশেষ করে হে বিজ্ঞানী -সমাজ) আল্লাহ্ তোমাদের মেধা দিয়েছেন, চিন্তাশক্তি দিয়েছেন এবং পর্যাপ্ত জ্ঞান দিয়েছেন। তো খুব চিন্তা করে বল দেখি, তোমরা কি কোন স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছ এবং অস্তিত্ব লাভ করেছ। তোমরাই তো বলবে, তোমাদের জ্ঞানগবেষণাই তো বলবে যে, এ অসম্ভব! নাকি নিজেরাই তোমরা নিজেদের সৃষ্টি করেছ? এও তো তোমাদেরই চিন্তামতে অসম্ভব, তাহলে তো জ্ঞান, বুদ্ধি ও যুক্তিপ্রমা -ণ দ্বারাই সাব্যস্ত হয়ে গেল যে, এক -মাত্র আল্লাহ্ই তোমাদের স্রষ্টা এবং বিশ্বজগতের স্রষ্টা!

আরো ইরশাদ হয়েছে— (তরজমা)

আপনি (তাদের) বলুন, কে তোমাদে -র রিযিক দান করেন আসমান ও যমীন থেকে, অথবা কে তোমাদে র শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির নিয়ন্তা; আর কে বের করেন জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে? আর কে (তোমাদের এবং সমগ্র সৃষ্টিজগতের) সমগ্র ব্যবস্থাপনা সম্পন্ন করেন? তো অবশ্যই তারা বলবে ‘আল্লাহ’! তো আপনি বলুন, তবু কি ভয় গ্রহণ করবে না তোমরা! এখানে প্রতিটি প্রশ্ন এতই জ্ঞান-বান্ধব ও যুক্তিসম্পন্ন যা অস্বীকার করা কোনভাবেই সম্ভব নয়। তাই যুক্তি ও প্রমাণের দায়বদ্ধতা হতেই মানুষকে স্বীকার করতেই হবে যে, যেহেতু কোন ব্যবস্থাপক ছাড়া কোন ব্যবস্থাপনা সম্ভব নয়, তাই একজন ব্যবস্থাপক বিশ্বজগতের সমস্ত ব্যবস্থাপনার পিছনে অবশ্যই আছেন, আর তিনি আল্লাহ্!

এভাবে কোরআনের বহু আয়াত আছে যা প্রমাণ করে যে, এ মহা- বিশ্বের পিছনে এক স্রষ্টা আছেন, যিনি একমাত্র! মানুষসহ বিশ্বজগতে -র সবকিছু তিনি সৃষ্টি করেছেন। একমাত্র তিনিই সবার রিযিকের ব্যবস্থা করেন। তঁার কুদরত অসীম সবকিছুর উপর তঁার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ। এভাবে বিশ্বজগতের সমস্ত ব্যবস্থাপনা নিজে নিজে যেমন হয় না, হতে পারে না, তেমনি আল্লাহ্ ছাড়া এমন কোন শক্তির অস্তিত্ব নেই যা এগুলো আঞ্জাম দিতে পারে।

তারপর এক আয়াতে কোরআন মানুষের চোখের সামনে সদা বিদ্যমান চারটি জিনিস উল্লেখ করে বলেছে, মানুষ যদি এই চারটি বিষয়ের দিকে তাকায় এবং এগুলো সম্পর্কে চিন্তা করে তাহলেও সহজেই তারা বুঝতে পারবে, সবকিছুর সৃষ্টি ও ব্যবস্থাপনার পিছনে আল্লাহ্ এবং একমাত্র আল্লাহ্ আছেন। দেখুন, তরজমা— তো তারা কি উটের দিকে তাকায় না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে! এবং আকাশের দিকে (তাকায় না যে,) কীভাবে তা (দৃশ্যমান খুঁটি ছাড়া) উত্তোলিত হল! এবং পাহাড়ের দিকে, কীভাবে তা স্থাপন করা হল এবং ভূমির দিকে, কীভাবে তা সমতল করা হল!

বিজ্ঞান ও বিজ্ঞানী যেমন বিশ্ব-জগতের রহস্য জানার কৌতূহল ধারণ করে, মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ্‌রও আহ্বান মানুষের প্রতি যেন সে বিশ্বজগতে ছড়িয়ে থাকা বিভিন্ন নিদর্শন চিন্তা করে আল্লাহ্‌র অস্তিত্ব, একত্ব, অসীম কুদরত ও নিরঙ্কুশ ক্ষমতা বুঝতে পারে, তাঁর উপর ঈমান আনে এবং তাঁর পূর্ণ আনুগত্য করে। দেখুন ইরশাদ হয়েছে— (তরজমা)

নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাতদিনের বিবর্ত- নে জ্ঞানীদের জন্য রয়েছে বিভিন্ন নিদর্শন।

যুক্তি বা প্রমাণ ছাড়াই যেন আল্লাহ্ আমাদের তাওফীক দেন তাঁকে বিশ্বাস করার; আমীন।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র