“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা
কীভাবে মহাবিশ্বের শুরু?
আগেই প্রশ্নের সোজা উত্তরটি দিয়ে রাখি, কীভাবে মহাবিশ্বের শুরু তা মানুষ জােন না, জানেন একমাত্র আল্লাহ্ যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মানুষ শুধু চিন্তাভাবনা করে কিছু আন্দায অনুমান বয়ান করতে পারে, যা সত্য হওয়ার কোন নিশ্চয়তা নেই। তাহলে কি মানুষ এ পশ্নের উত্তর খোঁজবে না!
কেন খোঁজবে না, অবশ্যই খোঁজবে। আল্লাহ্ নিজেই তো বলেছেন, আকাশমণ্ড -লী ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তাভাবনা করতে, যাতে তারা আল্লাহ্র অসীম কুদরত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে! মানুষ স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টি সম্পর্কে ভাবনা চিন্তা করবে, নিছক কৌতূহল নিবারণের জন্য, বা শক্তির উৎসের উপর দখল কায়েমের জন্য, মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ্ এটা পছন্দ করেন না। মহাবিশ্বের শুরু ও শেষ এবং মহা- বিশ্বের যাবতীয় রহস্য সম্পর্কে অবশ্যই চিন্তা করবে, সত্য পর্যন্ত পৌঁছার চেষ্টা সাধনা অবশ্যই করবে, তবে আগে তাকে এর উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। মহাবিশ্বের রহস্য জানার চেষ্টা মানুষ কেন করবে? মহান সষ্ট্রা আল্লাহ্ রাব্বুল আলামী- নের অসীম কুদরত সম্পর্কে জ্ঞান লাভের জন্য! আল্লাহ্র মা‘রিফাত ও পরিচয় অর্জনের জন্য! সর্বোপরি আল্লাহ্র কুদরতের প্রতি অনুগত হওয়ার জন্য। যদি মানুষের উদ্দেশ্য হয় শুধু জাগতিক ও বস্তুগত তাহলে তা মানুষের জন্য কল্যাণ তো বয়ে আনবেই না, বরং জাতিতে জাতিতে সঙ্ঘাত সঙ্ঘর্ষই শুধু ডেকে আনবে, যেমন আজ আমাদের চোখের সামনে হেয় চলেছ।
তো আসুন, আমরা জানতে চেষ্টা করি, কীভাবে মহাবিশ্বের শুরু? এখন পর্যন্ত মানুষের কাছে এ প্রশ্নের কী উত্তর এসেছে!
কীভাবে মহাবিশ্বের শুরু? এ প্রশ্নের আগের প্রশ্নটি হল, মহাবিশ্ব কি চিরকাল ধরেই ছিল, না কোন এক সময় তার অস্তিত্বের সূচনা হয়েছে? তো এ বিষয়ে বিজ্ঞান মোটামুটি নিশ্চিত যে মহাবিশ্ব শুরু থেকেই ছিল না, অন্তত বর্তমান অবস্থায় ছিল না। একসময় কোন না কোনভাবে মহাবিশ্বের সূচনা হয়েছে। মনে রাখুন, ‘একসময়’ কথাটা নিছক প্রতীক অর্থে বলা হয়। আসল সত্য এই একসময় ‘সময়’ বলতে কিছুই ছিল না, সময় যেমন ছিল না, স্থানও ছিল না। সময় ও স্থাননিরপেক্ষ একটি অবস্থা ছিল।
এখন পরবর্তী প্রশ্ন হল, মহাবিশ্বের সৃষ্টি যদি কোন একসময় ঘটে থাকে তাহলে মহাবিশ্বের বর্তমান বয়স কত? বিজ্ঞানীদের বর্তমান ধারণা অনুযায়ী— আবারো শুনুন ধারণা অনুযায়ী— মহাবিশ্বের বয়স প্রায় একহাযার তিনশ আশিকোটি বছর। আরো মনে রাখতে হবে, বয়স ও কাল নির্ধারণের ক্ষেত্রে বিজ্ঞান ও বিজ্ঞানীদের একটি প্রিয় অবলম্বন হল ‘প্রায়’।
এখানে অনিবাযর্ভাবে গুরুতর একটি প্রশ্ন এসে যায়! মহাবিশ্বের বয়স বিজ্ঞানীরা জানলেন কীভাবে, নির্ণয় করলেন কীভাবে? বিজ্ঞানের কাছে এ প্রশ্নের উত্তর হল, মহাবিশ্বের প্রসারণের হার পরিমাপ করে, মহা -জাগতিক বিকিরণ বিশ্নেষণ করে এবং সংশ্লিষ্ট আরো কিছু তথ্য একত্র করে মহাবিশ্বের বিবর্তনের গাণিতিক মডেলের আলোকে মহা -বিশ্বের বয়স নির্ণয় করা হয়েছে।
এটা যেন মহামহা যুগ আগে ঘটে যাওয়া কোন ঘটনার বিভিন্ন সাক্ষ্য ও আলামত সংগ্রহ করে সেগুলোর সাহায্যে ঘটনার সময়কাল নির্ধারণ করার অসাধ্য এক প্রয়াস! মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে এমনিতে তো কয়েকটি তত্ত্ব প্রচলিত আছে, তবে আজকের বিজ্ঞানের কাছে সবচে’ যুক্তিসঙ্গত ও প্রমাণসিদ্ধ যে তত্ত্ব তার নাম হচ্ছে Big Bang Theory (বা মহাবিস্ফোরণ তত্ত্ব)
মহাবিস্ফোরণ শব্দটি শুনলে ধারণা হতে পারে ‘বিকট আওয়াযে’ বিশাল কোন বোমার মত বিস্ফোরণ ঘটেছিল, ফলে পদার্থ চারদিক ছড়িয়ে পড়েছিল, যা আগে থেকে বিদ্যমান ছিল! যে কোন বিস্ফোরণ বা মহাবিস্ফোরণ আমাদের এমন ধারণাই দেয়। কিন্তু আধুনিক মহাকাশ বিজ্ঞান বিগব্যাঙ তত্ত্বটিকে ঠিক এভাবে ব্যাখ্যা করে না। সাধারণ বিস্ফোরণ ঘটে আগে থেকে বিদ্যমান স্থানে ও সময়ে এবং তাতে বিদ্যমান পদার্থের মধ্যে। কিন্তু বিগব্যাঙ ও মহা বিস্ফোরণের ক্ষেত্রে বিস্ফোরণটি নিজের স্থানেই নিজের সময়েই ঘটেছে এবং সেই স্থানটি নিজেই প্রসারিত হতে শুরু করেছে। এখনো বিপুল গতিতে প্রসারিত হয়ে চলেছে।
বিজ্ঞানীদের ধারণা, সূচনালগ্নে,
অর্থাৎ ‘প্রায়’ একহাযার তিনশ আশিকোটি বছর আগে মহাবিশ্ব চরম উত্তপ্ত ও ঘন অবস্থায় ক্ষুদ্রতম বিন্দুর আ্কারে ছিল। তখন অজ্ঞাত কারণে বিন্দুর বিস্ফোরণ ঘটে,তবে বোমা বিস্ফোরণের মত নয়। এখানে বিস্ফোরণ মানে বিন্দুটি হঠাৎ সম্প্রসারিত হতে শুরু করে এবং তাপমাত্রাও কমতে শুরু করে, আর বিভিন্ন পদার্থ আকার লাভ করতে থাকে।
বিজ্ঞানীরা যথেষ্ট সততার পরিচয় দিয়ে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণী উচ্চারণ করেন। তা এই যে, আলোচিত বিগব্যাঙ তত্ত্ব মহাবিশ্বের প্রাথমিক উত্তপ্ত ও ঘন অবস্থা থেকে তার পরবর্তী প্রসারণ ও বিবর্তন ব্যাখ্যা করে মাত্র। কিন্তু মহাবিশ্ব নামে ঐ ক্ষুদ্রতম বিন্দুটির অস্তিত্ব কীভাবে হয়েছিল! কেন ও কীভাবে প্রসারণের সূচনা হয়েছিল এসব প্রশ্নের উত্তর বিজ্ঞান এখনো জানে না! এ সরল স্বীকারোক্তির জন্য বিজ্ঞানীগণ অবশ্যই সাধুবাদ পাওয়ার উপযুক্ত।
আসল কথা হল, ‘কিছু নাই থেকে কিছু হওয়া’, বিজ্ঞানীদের যুক্তিতে এটা ধরে না! কারণ তারা কোন অসীম শক্তির উপস্থিতি উপলব্ধি করতে পারে না, যিনি তা করতে সক্ষম, তার কাছে অসম্ভব বলে কিছু নেই। বিদ্যমান ও অবিদ্যমান দু’টোই তাঁর অসীম কুদরতের কাছে সমান। (চলবে ইনশাআল্লাহ্)