চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা

তারা ও ছায়াপথের অস্তিত্ব

বিজ্ঞানীরা বলেন, প্রাচীন মহাবিশ্বে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ছিল। মহাযুগ ধরে মহাকর্ষের প্রভাবে গ্যাসের বিভিন্ন অঞ্চল তীব্রভাবে ঘন হতে থাকে। মহাকর্ষীয় সঙ্কোচনের ফলে গ্যাসের কেন্দ্রভাগে এত বেশী তাপমাত্রা ও চাপ বাড়ে যে, হাউড্রোজনের কেন্দ্রক একত্র হয়ে হিলিয়াম গঠিত হয়, যার নাম নিউক্লিয়ার ফিউশন। এটাই হল তারা জন্মলাভ করার প্রাথমিক বিবরণ। নিউক্লিয়ার ফিউশনের ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, যা নক্ষত্রকে উজ্জ্বলতা দান করে। তারার মধ্যে বিদ্যমান এ শক্তি বিপুল, তবে অফুরন্ত নয়। জন্মের কোটি কোটি বছর পর শক্তির নির্গমন কমে আসে এবং শেষ হয়ে যায়, বিজ্ঞানের ভাষায় এ অবস্থাকেই বলে তারার মৃত্যু।

মহাকর্ষ মহাবিশ্বের পদার্থেক একত্র করে। তো নক্ষত্রগুলোও মহাকর্ষীয় প্রভাবে পরস্পর আবদ্ধ হয় এবং ক্রমে ছায়াপথ তৈরী হয়। মহাবিশ্বে ছায়াপথ একটি দু’টি নয়, কোটি কোটি! তো ছায়াপথ হল বিপুল সংখ্যক নক্ষত্র, গ্যাস, ধূলিকণা এবং বিভিন্ন পদার্থের মহাকর্ষীয় প্রভাবে আবদ্ধ বিশাল সমাবেশ। আমাদের পৃথিবী ও সৌরমণ্ডলও একটি ছায়াপথের ক্ষুদ্র অংশ, আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা। এখানে সৌরমণ্ডল ছাড়াও রয়েছে শত শত কোটি নক্ষত্র। তাহলে চিন্তা করে দেখ, আল্লাহ্‌র কুদরত কী অসীম।

ছায়াপথ সম্পর্কে এই হল মোটামুটি কথা, তবে কথা আরো আছে, যা পরে জানা যাবে।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র