“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা
চিকিৎসা, ঔষধ, মুসলিমবিশ্বাস!
আল্লাহ্ যখন থেকে পৃথিবীতে মানবজাতির বসবাসের ব্যবস্থা করেছেন; পৃথিবীতে যখন থেকে জীবনের সূচনা হয়েছে তখন থেকে জন্ম-মৃত্যুর অবিচ্ছেদ্য সম্পর্ক শুরু হয়েছে। তারপর জন্ম ও মৃত্যুর মােঝর সময়টা- তে শুরু হয়েছে রোগব্যাধির অনিবার্য উপস্থিতি। জীবন যেমন আল্লাহ্ দান করেন মৃত্যুও আল্লাহ্ দান করেন। আল্লাহ্র ইচ্ছা ও আদেশ ছাড়া যেমন জন্ম হতে পারে না, আল্লাহ্র ইচ্ছা ও আদেশ ছাড়া মৃত্যুও হতে পারে না। রোগ-ব্যাধি সম্পর্কেও একই কথা! জন্ম ও মৃত্যুর যেমন উপলক্ষ আছে তেমনি রোগ-ব্যাধিরও বিভিন্ন উপলক্ষ আছে, তবে তিনটিরই অস্তিত্ব হয় আল্লাহ্র ইচ্ছা ও আদেশে।
পৃথিবীতে মানুষের জীবনে আল্লাহ্ রোগ-ব্যাধি যেমন দিয়েছেন তেমনি রোগব্যাধি থেকে মুক্তি, অর্থাৎ আরোগ্য ও শিফাও একমাত্র আল্লাহ্ দান করেন। হাঁ, রোগব্যাধির মত শিফা ও আরোগ্যেরও থাকতে পারে উপলক্ষ, যেমন ঔষধ, চিকিৎসা ও চিকিৎসক। ছহীহ হাদিছে পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— (তরজমা)
আল্লাহ্ এমন কোন রোগ পাঠাননি যার উপশমের জন্য কোন ঔষধ পাঠাননি, মৃত্যু ছাড়া।
হাদীছের উদ্দেশ্য হল মানুষকে ঔষধ ও চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা। অসুস্থ হলে বা রোগব্যাধিতে আক্রান্ত হলে, যত কঠিন ও জটিলই হোক তা, মানুষ যেন কখনো হতাশ না হয়। মানুষ যেন তার সাধ্যের ভিতরে চিকিৎসকের সাহায্য নেয় এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ও চিকিৎসা গ্রহণ করে। এখানে হাদীছের গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ঔষধ ও চিকিৎসা গ্রহণের পর মানুষ যেন অন্তরে এ ঈমান ও বিশ্বাস রাখে যে, ঔষধ, চিকিৎসা ও চিকিৎসক উপলক্ষমাত্র। শিফা ও আরোগ্য আসবে শুধু আল্লাহ্র ইচ্ছায় এবং আল্লাহ্র আদেশে। মুসলিম চিকিৎসক সবসময় তাই এ বাক্যটি বলেন, ‘আরোগ্য আল্লাহ্র হাতে!’ এমনকি স্রষ্টায় বিশ্বাসী অমুসলিম চিকিৎসকও এ সত্য অস্বীকার করেন না।
তো মানুষ যেন অবশ্যই চিকিৎ
-সা গ্রহণ করে, তবে ঈমান ও বিশ্বাস যেন এই হয় যে, শিফা দানকারী মহান সত্তা একমাত্র আল্লাহ্!
বর্তমান পৃথিবীতে চিকিৎসার যে অবস্থা, একসময় তা ছিল না। প্রাচীনকালে তখনকার মানবজ্ঞান অনুযায়ী চিকিৎসা করা হত এবং আল্লাহ্র ইচ্ছায় মানুষ আরোগ্যও লাভ করত। আরেকটি সত্য হল, অতীেত মানুষের জীবন যেমন জটিল ছিল না, রোগব্যাধিও তত জটিল ছিল না। প্রকৃতিতে ঔষধও সহেজ পাওয়া যেত, তখন সাধারণ মানুষও —যারা প্রবীণ ও অভিজ্ঞ— রোগ চিনেতন এবং চিকিৎসা জানেতন। যেমন চর্মরোগ যদিও বা হত, নিমপাতাতেই সেরে যেত। উদাহরণ আরো আছে, কিন্তু কথা দীর্ঘ করে কী লাভ।
তারপর জীবন অগ্রসর হল এবং জীবন জটিল হল! সুযোগ সুবিধাপূর্ণ আধুনিক জীবনের নামে মানুষের হাতেই ক্রমে প্রকৃতি ও পরিবেশের বিপর্যয় ঘটল। যুদ্ধ আগেও ছিল, কিন্তু তখন অস্ত্র ছিল তীর তলোয়ার। আধুনিক যুদ্ধে দেখা দিল বারুদ, আগুন ও ধোঁয়া! জীবনের অনিবার্য প্রয়োজনে দেখা দিল, কলকারখা-না, গাড়ী ও জাহায-উড়োজাহায। শুরু হল এমনকি পারমাণবিক পরীক্ষা -নিরীক্ষা, মানুষ মারার জন্য। ফলে নতুন নতুন রোগ এবং জটিল জাটিল ব্যাধি দেখা দিল, যা মানুষের জানা ছিল না! তো জীবনেরই অনিবার্য প্রয়োজনে চিকিৎসাব্যবস্থাও হল উন্নত। (আধুনিক ও বিশেষায়ীত) হাসপা- তাল হল। রোগ সনাক্ত করার জন্য নতুন নতুন চিকিৎসাযন্ত্রের উদ্ভাবন ঘটল; কিন্তু চিকিৎসা হয়ে গেল ব্যয়- বহুল, যা সাধারণ-আয়ত্তের বাইরে। এখন তো চিকিৎসাবিজ্ঞানের বড় বড় রথী মহারথী পর্যন্ত বলতে শুরু করেছেন, বারুদ, আগুন, ধোঁয়া ও কলকারখানার গ্যাস নিঃসরণ যত কমান যাবে, রোগব্যাধির পরিমাণ ও প্রকোপও তত কমে আসবে। একথার সত্যতা অবশ্য নিকট অতীতে প্রমাণিত হয়েছে, যখন করোনা নামের মহাদুর্যোগ নেমে এসেছিল। ঐ দুর্যোগে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের প্রাণ গেছে সত্য, কলকারখানা স্থবির হয়ে পড়েছিল এবং জীবন থমকে গিয়েছিল, সবই সত্য; তবে এও সত্য যে, পরিবেশ দূষণের মাত্রা বেশ নেমেছিল এবং রোগব্যাধি যথেষ্ট কমে গিয়েছিল।
তো আমরা যদি রোগব্যাধি হতে মুক্ত থাকতে চাই, আমাদের বড় কর্তব্য হবে আধুনিক জীবনের মোহ ত্যাগ করে যথাসম্ভব পরিবেশ দূষণ কমিয়ে আনা এবং প্রাচীন চিকিৎসা ও প্রাচীন ঔষধ যত বেশী সম্ভব গ্রহণ করা। মানুষ যেমন প্রকৃতির কোলে প্রতিপালিত তেমনি জীবনও হতে হবে প্রকৃতিনির্ভর; চিকিৎসা ও ঔষধও হতে হবে যথাসম্ভব প্রাকৃতি- ক উপাদান নির্ভর।
এরপর মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হবে তিব্বে নববীর উপর নির্ভর করে জীবন যাপন করা। অবশ্য প্রয়োজনে যে কোন চিকিৎ-সা গ্রহেণর ক্ষেত্রে শরী‘আতের পক্ষ হতে কোন বাধা নেই, বরং নির্দিষ্ট শর্তে তার আদেশও রয়েছে।
হাদীছের শেষ অংশটি উল্লেখ করেই আলোচনা সমাপ্ত করব। শেষ অংশে বলা হয়েছে, মৃত্যরোগের কোন ঔষধ নেই। এটা আমাদের ঈমান ও বিশ্বাসের অংশ। যখন কারো আজাল এসে যায় ঠিক তখন মৃত্যু এসে হাজির হয়, না মুহূর্ত আগে, না মুহূর্ত পিছে।
তাই আমরা দেখি, যখন কোন রোগীর ক্ষেত্রে মৃত্যুর নির্ধারিত সময় এসে যায় তখন কোন ঔষধ আর কাজ করে না। দুনিয়ার বিজ্ঞ থেকে বিজ্ঞ চিকিৎসকও তখন বলতে শুরু করেন, ‘আমাদের যা করার ছিল, করেছি, ব্যস এখন শুধু উপরওয়ালা -কে ডাকুন। সবকিছু উপরওয়ালার হাতে।
পরিশেষে আন্তরিকভাবে কামনা করি, আল্লাহ্র রহমতে সবাই সুস্থ থাকুন এবং আল্লাহ্র সন্তুষ্টির জন্য ‘পবিত্র’ থাকুন। জীবন যেন সুন্দর হয় এবং সুস্থ হয়। *