“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা
চিকিৎসাবিজ্ঞানে মুসলিম অবদান
চিকিৎসাশাস্ত্রে মুসলিম অবদানের কথা আলোচনার আগে একজন মুসলিম হিসাবে আমি কৃতজ্ঞতা নিবেদন করতে চাই, ইউনানের চিকিৎসাবিজ্ঞানীদের প্রতি, যারা মুসলিম চিকিৎসাবিজ্ঞানীদের জন্য উন্নতি ও উৎকর্ষসাধনের ভিত্তি তৈরী করে গিয়েছিলেন। ঐ ভিত্তির উপরই মুসলিম চিকিৎসাবিজ্ঞানীগণ হাকীমী চিকিৎসার বিশাল প্রাসাদ গড়ে তুলেছিেলন। এটা ছিল ঐ সময়ের কথা যখন ইউরোপ জ্ঞানের জগতে অন্ধকারে ছিল। ইউরোপে যখন চিকিৎসা নামে কোন কিছুর অস্তিত্বই ছিল না। যখন সেখানে হাযার হাযার নয়, লাখ লাখ মানুষ এবং শহরের পর শহর মহামারিতে শেষ হয়ে যেত। যখন চিকিৎসার নামে গীর্জা থেকে তাবিজ বিক্রি হত। ইউরোপের সেই অন্ধকার যুগে মুসলিম বিজ্ঞানীগণ ইউনানী চিকিৎসাকে আকাশের উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তবে কখনো তারা ইউনানের চিকিৎসা বিজ্ঞানীদে -র অবদান ভুলে যাননি।
পক্ষান্তরে ইউরোপ যখন জ্ঞান
-বিজ্ঞানের জগতে অগ্রসর হল তখন তাদের চিকিৎসাবিজ্ঞানের পুরো বুনিয়াদই তৈরী হয়েছিল মুসলিম চিকিৎসা-বিজ্ঞানীদের বিপুল ও বিস্তৃত জ্ঞানগবেষণার উপর! তবে পার্থক্য ছিল কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার! আমরা ভুলিনি যে, জ্ঞান হল এমন সম্পদ যার উপর রয়েছে গোটা মানবজাতির অধিকার। তা যেখানেই পাও, গ্রহণ কর, কৃতজ্ঞতার সঙ্গে। এটাই আল্লাহ্ ও তাঁর রাসূলের শিক্ষা! আমরা মহান নবীর মহান শিক্ষার প্রতি পূর্ণ অনুগত ছিলাম। জানি না, ইউরোপ এ শিক্ষা কেন পায়নি! তারা আমাদের রেখে যাওয়া বুনিয়াদের উপর নতুন নির্মাণ করেছে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেনি, বরং অজ্ঞাত কারণে আমাদের তারা শত্রু বলে গ্রহণ করেছে, যার পরিণাম না আমাদের জন্য ভাল হয়েছে, না পশ্চিমা সভ্যতার জন্য!
অকৃতজ্ঞতা, শুধু এই একটি কারণেই দুঃখজনকভাবে আজ ‘সভ্যতার দ্বন্দ্ব’ জন্ম লাভ করেছে। ইউরোপের চরিত্রে যদি কৃতজ্ঞতা থাকত তাহলে আজ সভ্যতার দ্বন্দ্বের পরিবর্তে জন্ম লাভ করত সভ্যতার সৌহার্দ্য।
যাক, এ বিষয়টি এখানেই স্থগিত রেখে আসুন আমরা শিরোনামের মূল আলোচনায় প্রবেশ করি।
মানবজীবনে রোগব্যাধির উপশমের জন্য ঔষধ ও চিকিৎ -সার গুরুত্ব কত, তা নির্দেশ করতে গিয়ে আল্লাহ্র নবী ইরশাদ করেছেন—
تَـداوَوْا عِـبـادَ الله، فَإنَّ الله لَـمْ يَـضَعْ داءً إلاَّ وَضَعَ لـه دَواءً আল্লাহ্র বান্দাগণ, তোমরা চিকিৎসা গ্রহণ কর। কেনন আল্লাহ্ এমন রোগ দেননি, যার উপশম দেননি।
হাদীছের এ দিকনির্দেশ থেকেই আমরা বুঝতে পারি, চিকিৎসাশাস্ত্রের সঙ্গে মুসলিম উম্মাহ্র সম্পর্ক কত গভীর ও তাৎপর্যপূণর্। তাছাড়া ইসলামের আখলাক ও নৈতিকতার মধ্যেও রয়েছে মানুষের সেবা, মানুষের জীবন- রক্ষা ও মানুষের কষ্টলাঘবের সুন্দর অনুপ্রেরণা। এখানে ঐ হাদীছটি অবশ্যই স্মরণযোগ্য যাতে বলা হয়েছে, আয় বান্দা, আমি তো অসুস্থ অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার চিকিৎসা করনি...! মুসলিম সমাজের সূচনাপর্বে পুরো চিকিৎসাব্যবস্থা ছিল তিব্বে নববীর অভিমুখী। সময়ের বিবর্তনে মুসলিম উম্মাহ্র জীবনে যখন সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও বিস্তার ঘটল তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন সভ্যতার জ্ঞান-বিজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে মুসলিম উম্মাহ্র পরিচয় ঘটল, যার মধ্যে প্রধান ছিল গ্রীক সভ্যতা ও তার জ্ঞান-বিজ্ঞান। এ পরিচয় সম্পন্ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেেছ আব্বাসী যুগে বাইতুল হিকমাহ্র তত্ত্বাবধানে পরিচালিত অনুবাদ-আন্দোলন। সে প্রসঙ্গ অন্য কোন সুযোগে আলোচনা করা যেতে পারে।
সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রার অনুষঙ্গ হিসাবে, রোগব্যাধি ও চিকিৎসাচাহিদার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসে। তখন প্রয়োজন অনুভূত হয়, তিব্বের নবীর মূল প্রাণ ও প্রেরণা অক্ষুণ্ন রেখে চিকিৎ -সাশাস্ত্রের নব-উত্থানের। মূলত সেখান থেকেই মুসলিম সমাজে তৈরী হয় গ্রীককিৎসাবিজ্ঞানের প্রতি আগ্রহের। উল্লেখ্য, ভারতী য় চিকিৎসাশাস্ত্রের সঙ্গেও তখন মুসলিম সমাজের পরিচয় ঘটেছিল এবং সেখান থেকেও তারা কিছু চিকিৎসাজ্ঞান গ্রহণ করেছেন।
ইতিহাস এ কথা স্বীকার করে যে, মুসলিম চিকিৎসাবিজ্ঞানী- গণ গ্রীকচিকিৎসাশাস্ত্রের হুবহু অনুসরণ করেন নি। সেখান থেকে তারা জ্ঞান আহরণ করেছেন সত্য, তবে তাতে পূর্ণ স্বকীয়তা ও সৃজনশীলতার স্বাক্ষরও রেখেছন। তারা ব্যাপকভাবে তুলনামূলক আলোচনা করেছেন এবং নিজেদের অভিজ্ঞতা ও পর্যা- লোচনা লিপিবদ্ধ করেছেন। গ্রীকচিকিৎসায় প্রচলিত বিভিন্ন ধারণা ও পদ্ধতির সংশোধনও করেছেন পূর্ণ সাহসিকতার সঙ্গে। রোগের লক্ষণ ও উপসর্গ পর্যবেক্ষণের ক্ষেত্রে তারা বিশেষ গুরুত্ব আরোপ করেছন। ফলে চিকিৎসা খুব সফল ও কার্যকর হয়েছে। এ ক্ষেত্রে একটি মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, ‘ভারতীয় ও গ্রীক চিকিৎসা যেখানে ছিল ধীর গতির, মুসলিম চিকিৎসা সেখানে হয়ে ওঠে যথেষ্ট গতিশীল এবং সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ভারতীয় ও গ্রীক চিকিৎসায় সার্জারি তথা আস্ত্রোপচার ছিল অত্যন্ত প্রাথমিক পর্যায়ের। সেলাই ব্যবস্থা তাদের কাছে ছিল অপরিচিত। মুসলিম চিকিৎসা বিজ্ঞানীগণই হলেন সার্জারি ও অস্ত্রোপচারের অগ্রদূত...