চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা

শাপলার পুষ্টিগুণ

শাপলা শব্দটি শুনলেই এক- সময় আমাদের মনে পড়ত, ‘শাপলা আমাদের জাতীয় ফুল।’ তখন কল্পনার চোখে ভেসে উঠত মতিঝিলের শাপলাচত্বর এবং সেখানে স্থাপিত শাপলাফুলের ভাস্কর্য।

তারপর এল ২০১৩, ৫ই মে-এর সেই ভয়াল রাত, যা শাপলা -চত্বরকে দিল নতুন মাত্রা। তখন থেকে শাপলা হয়ে উঠল রক্তাক্ত বেদনার প্রতীক!

আশা করি যথাসময় যথাস্থানে শাপলাচত্বর-বেদনা সম্পর্কে কিছু লেখা যাবে। এখন সেই বেদনা সরিয়ে রেখে আসুন আমরা ঐ আলোচনা শুরু করি যার জন্য এখানে শাপলার উল্লেখ হয়েছে, অর্থাৎ শাপলার পুষ্টিগুণ সম্পর্কে। উপরে দেখুন, শাপলাফুলের কী সুন্দর জীবন্ত ছবি! শাপলা যেমন বাংলাদেশের জাতীয় ফুল তেমনি শ্রীলঙ্কারও জাতীয় ফুল। তবে সেটি হল নীল শাপলা, যা সেখানে ‘নীল মাহানেল’ নামে পরিচিত। সাদা শাপলা, নীল শাপলা ও লালশাপলার ফুল ঘর সাজানোর কাজেও লাগে। ফুলদানিতে রেখে দিলে বেশ সুন্দর দেখায়, পানি থাকলে দীঘর্ সময় তাজাও থাকে।

শাপলা বিশেষকরে আমাদের গ্রামীণ জীবনে অতিপরিচিত ও প্রিয় জলজ সবজি!

জাতীয় ফুলের যাকিছু সংস্কৃতি ও সমারোহ তা হল শহরের জীবনে। গ্রামীণ জীবনে এর গুরুত্ব হল সব্জি হিসাবে। বলা হয়, শাপলা হল জলের ফুল, কৃষকের স্বাস্থ্যসম্পদ!

বর্ষাকালে খালবিলের বিশাল জলরাশি যেন ছেয়ে যায় শাপলাফুলে। ফুল ও পাতার কারণে পানি যেন দেখাই যায় না। দেখা যায় শুধু অজস্র শাপলাফুলের শুভ্র হাসি! শাপলাফুল তখন অতি দৃষ্টিনন্দন দৃশ্যের অবতারণা করে। এমনিক শহরের শৌখিন মানুষেরা প্রকৃতির সেই অনিন্দ সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য বড় আয়োজন করে বিল-অঞ্চলে বেড়াতে যায়। স্থানীয় সহজ সরল মানুষ শহরের বাবুদের হৈচৈ দেখে অবাক হয়। তারা ভেবেই পায় না, শাপলা ফুল এমন ঘটা করে দেখার কী হল! কিছু শাপলা না হয় তুলে নিয়ে যাক, রান্না করে খেয়ে দেখুক! শহরের কী সব কাণ্ড!

শাপলাফুল তো পানির উপর ভেসে থাকে, তবে এর ডাঁট থাকে পানির তলদেশে মাটিতে। পানি যত গভীর হয় শাপলার ডাঁট তত লম্বা হয়।

সবজি হিসেবে শাপলা খুবই সুস্বাদু। ভাজি করা হয়, আবার মাছ দিয়ে ঝোল ঝোল করা হয়। বর্ষায় বাজারে শাপলার চাহিদা প্রচুর। কৃষক ছোট ছোট নৌকায় শাপলার ডাঁট সংগ্রহ করে। কিছু নিজেরা খায়, যা তাদের ভগ্ন স্বাস্থ্যে কিছুটা হলেও পুষ্টি আনে। বাকিটা বাজারে বিক্রি করে, যা সংসারে সামান্য হলেও বাড়তি আয়ের যোগান দেয়। যেখানে কৃষকের আয় পঁয়সায় গোণা হয় সেখানে বাড়তি দু’টি পঁয়সার মূল্যও কম নয়। যে সমস্ত কৃষক নিজেরা শাপলা সংগ্রহ করতে পারে না তারা বাজার থেকে হলেও শাপলা সংগ্রহ করে। এভাবে দু’দিক থেকেই কৃষক যেন কৃষকের বন্ধু হয়ে ওঠে। শহরের বাজারেও শাপলার চাহিদা প্রচুর। প্রতি আঁটি পঞ্চাশ টাকার কম নয়, কিন্তু নির্মম পরিহাস হল, লাভের প্রায় পুরোটাই চলে যায় মধ্যস্বত্বভোগীদের হাতে, যারা শহর থেকে এসে নামমূল্যে কৃষকের কাছ থেকে কিনে নেয়। লাভের ‘সরটা’ যায় তাদের হাতে, কৃষক শুধু কপালের ঘাম মুছে, আর পঁয়সাগুলো গুণে গুণে বুঝেত চেষ্টা করে তার ঘরে কত এল!

শাপলাকে মনে করা হয় পুষ্টির

ভাণ্ডার। কারণ এর পুিষ্টগুণ অন্য শাক-সবজির চেয়ে বেশী ছাড়া কম নয়, যদি মূল্য ও সহজলভ্য- তা বিবেচনা করা হয়। খাদ্য হিসাবে তা যেমন সুস্বাদু, স্বাস্থ্যে- র জন্যও খুব উপকারী। শাপলা- র ডাঁটে রয়েছে ক্যালসিয়ামের প্রাচুর্য, যা আমাদের হাড় ও দাঁত মুজবূত করতে যথেষ্ট ভূমিকা রাখে। আমার কথা বিশ্বাস করতে পারেন, কারণ এটা আমি পুষ্টিবিজ্ঞানের নির্ভর- যোগ্য সূত্র থেকে বলছি, শাপলা- য় আলুর চেয়ে সাতগুণ বেশী ক্যালসিয়াম থাকে, ৭৬ মিলিগ্রাম।

আঁশ ও প্রোটিন পরিমােণ কম (১.১ গ্রাম, প্রোটিন ৩.১ গ্রাম) হলেও আঁশ হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। আর প্রোটিন শরীরের কোষ গঠনে সাহায্য করে এবং ক্ষয়পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণূ ভূমিকা পালন করে। শাপলার ডাঁটে খনিজপদা -র্থ সামান্য থাকলেও শর্করা প্রচুর, ১০০গ্রামে ৩১.৭ গ্রাম।

শাপলার ডাঁটে ভিটামিন বি, সি, ফসফরাস ও এ্যন্টি এ্যক্সিডেন্ট থাকে সমান্য পরিমাণ। আয়রনও থাকে, যা রক্ত তৈরীতে সাহায্য করে। ভিটামিন সি ও এ্যান্টি এ্যক্সিডেন্ট শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

প্রাচীনকালে শাপলা ঔষধি

উদ্ভিদ হিসাবে ব্যবহৃত হয়েছে।

এটি যেমন শরীরের পুষ্টিচাহিদা পূর্ণ করে তেমন বিভিন্ন রোগের ঔষধরূপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুষ্টিবিদেদর মতে, বিদ্যমান বিভিন্ন উপাদানের কারণে শাপলা হৃদপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি যথেষ্ট কমে আসে।

বর্ষায় আপনি যদি নিয়মিত শাপলা গ্রহণ করেন তাহলে আপনার চুল ও ত্বক থাকবে সেতজ, মসৃণ ও উজ্জ্বল। কারণ শাপলার জলীয় উপাদান ত্বকের কোষ সতেজ রাখে। তাছাড়া স্বাভাবিক কারণেই শাপলা শরীর শীতল রাখে এবং পিপাসা দূর করে।

কোন কোন পুষ্টিবিদের মতে বিভিন্ন উপাদানগত কারণে শাপলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আবার শর্করা নিয়ন্ত্রণেও সাহায্য করে, অর্থাৎ ইনসুলিনের স্তর স্থিতিশীল রাখে।

রক্তামাশয় ও চর্মরোগেও শাপলা উপকারী।

তাতে রয়েছে গ্যালিক এ্যসিড নামক এনজাইম। এটি ক্যানসার প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে।

এককথায়, শাপলা হচ্ছে জিহ্বা ও স্বাস্থ্যের জন্য আল্লাহ্‌র পক্ষ হতে পদত্ত বিরাট নেয়ামত, অনন্য উপহার!

বর্ষামৌসুমে আমাদের যথেষ্ট পরিমাণে শাপলা খাওয়া উচিত। সস্তা বলে এ মহানেয়ামতের নাকদরি করা ঠিক নয়।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র