“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা
এ্যালোপ্যাথির পার্শ্বপ্রতিক্রিয়া
অসুস্থ হলে চিকিৎসা নিতে হবে এবং ঔষধ গ্রহণ করতে হবে, এটাই তো স্বাভাবিক, তবে অস্বাভাবিক বিষয় হল, চিকিৎ- সকের কাছে না গিয়ে নিজেই চিকিৎসক হয়ে ঔষধ গ্রহণ করা। অনেকে আবার চিকিৎস- কের উপর ‘হেকিমী’ করে। অর্থাৎ নিজের বুঝমত ব্যবস্থাপত্রে রদবদল করে এবং ঔষধের মাত্রা নিজেই পরিবর্তন করে। এটা অনুমান নয, আমাদের মাদরাসায় এমন ‘বুদ্ধিমান’ ছাত্র ছিল, যারা এভাবে নিজেরাও বিপদে পড়েছে, আমাদেরও বিপদ ডেকে এনেছে। তাই পুষ্পের স্বাস্থ্যবিভাগ থেকে সতর্কবাণী, ‘এটা আত্মঘাতী কাজ।’ অসুস্থতায় চিকিৎসকের কাছে না যাওয়া ভুল, তার চেয়ে বড় ভুল হল চিকিৎসকের উপর নিেজর বুদ্ধি প্রয়োগ করা।
এটা ঠিক যে, আধুনিক যুগ ও জীবন নতুন নতুন রোগের জন্য দায়ী, তবে জীবনরক্ষাকারী ঔষধও আধুনিক চিকিৎসাবিজ্ঞান উপহার দিয়েছে। ফলে বহু জীবনঘাতী রোগের চিকিৎ- সা সম্ভব হচ্ছে।
্এটা তো আমরা জানি, সারা পৃথিবী- তে আধুনিক চিকিৎসার পুরো ব্যবস্থা- টাই গেড় উঠেছে এ্যালপ্যাথির উপর, সুতরাং পছন্দ করি, বা না করি, নতুন চিকিৎসার শরণাপন্ন আমাদের হতেই হয়, এমনকি হোমিও, হেকিমী চিকিৎ -সকও উপায় না পেয়ে হাসপাতা- লে...! এটাই জীবনের বাস্তবতা...
তবে সবাই স্বীকার করেন, মুসলিম যুগের হেকিমী চিকিৎসায ঔষধের কোন পাশ্বপ্রতিক্রিয়া ছিল না, অথচ এ্যালপ্যাথিক ঔষধ রোগ যেমন সারায় তেমনি শরীরে বহু পার্শ্বপ্রতিক্রিয়াও সৃষ্টি করে। এমনকি নতুন রোগও সৃষ্টি করে থাকে। তাই দেখা যায়, আনাড়ী চিকিৎসক যেমন কথায় কথায় এন্টিবায়োটিক প্রয়োগ করে, বিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক এ ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে থাকেন। রোগীর পীড়াপীড়ি সত্ত্বেও তারা এন্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকেন। সুতরাং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুব জরুরি।
সতর্কতার একটা দিক হল ঔষধ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা, ঔষধের ক্রিয়াপ্রতিক্রিয়া সম্পর্কেও তথ্য অবগত হওয়া। তো আল্লাহ্ চাহে তো আগামী সংখ্যায় এ কলামেই ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে।