“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
ভাষা ও সাহিত্য
পুষ্প কি শুধু ভাষা ও সাহিত্যের পত্রিকা?
্রপুষ্প সাম্পর্কে সাধারণ ধারণা, এটি ভাষা ও সাহিত্যচর্চার পত্রিকা। কথাটা অর্ধসত্য, পূর্ণ সত্য এই যে, পুষ্প হল শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে বিপ্লব সৃষ্টির সাধনায় নিয়োজিত পত্রিকা। পুষ্পের সঙ্গে আমার পরিচয় শিক্ষাজীবনের শুরু থেকেই, তবে স্বীকার করি, সে পরিচয় ছিল বড় দুর্বল ও শিথিল। পুষ্পের লক্ষ্য ও উদ্দেশ্য কী! পাঠকের প্রতি পুষ্পের বার্তা কী! তা বুঝতে সময় লেগেছে দীর্ঘকাল। এ জন্য এখনো আফসোস। কতদিন কতবার পড়েছি, পুষ্পসম্পাদকের বক্তব্য, যা তিনি কত না দরদের সঙ্গে লিখেছেন, ‘এ যুগে বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রথম ও প্রধান ক্ষেত্র হল শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি... সুতরাং অস্তিত্বরক্ষার জন্যই আমাদের প্রথম ও প্রধান কর্তব্য হল এ ক্ষেত্রে যোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা; আর তা একদিনের কাজ নয়, পঞ্চাশ বছরে- র কাজ, যা শুরু হওয়া দরকার ছিল অন্তত পঞ্চাশ বছর আগে!
(পুষ্পসমগ্র ১/১৪০)
একসময় এ কথাগুলোই বলে গিয়েছেন আরো দরদের সঙ্গে হযরত আলী মিয়াঁ রহ. তিনি আরো বলেছেন, ‘আজ রক্তের জিহাদের যত প্রয়োজন, চিন্তার জিহাদের প্রয়োজন তার চেয়ে বহু বেশী। ধারাল তলোয়ারের যত প্রয়োজন, শাণিত কলমের প্রয়োজন আরো বেশী। বাতিলের বিরুদ্ধে আজ লড়তে হবে শিক্ষা, সাতিত্য ও সংস্কৃতির ময়দানে এবং চিন্তা, মতবাদ ও দর্শনের জগতে। কেননা নবুয়তে মুহম্মদীর উপর আজ তলোয়ারের হামলা যতটা না চলছে তার চেয়ে বেশী চলছে যুক্তি-প্রমাণের হামলা এবং চিন্তা ও দর্শনের মামলা। সুতরাং নতুন যুগের নতুন সংগ্রাম এবং নয়া যামানার নয়া জিহাদের জন্য তৈয়ার হতে হবে একদল মুজাহিদীনের। (জীবনপথের পাথেয়, পৃ. ৪৬)
উপরের লেখা দু’টি কতবার পড়েছি,কতবার শুনেছি, কিন্তু উপলব্ধি করেছি কতটুকু, গ্রহণ করার আকুতি ছিল কতটুকু!
পুষ্পের খুব সামান্য একজন পাঠক হিসাবে আমার (এবং আমাদের) কর্তব্য হল পুষ্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং পুষ্পের বাণী ও বার্তা সঠিকভাবে উপলব্ধি করা। ভাষা ও সাহিত্যের সাধনায় আত্মনিয়োগ করা নিঃসন্দেহে অনেক বড় বিষয় এবং বড় ইবাদত, তবে এটা পুষ্পের প্রাথমিক উদ্দেশ্যমাত্র, তাও যদি সেটা হয় ঈমান ও উম্মাহ্কে সামনে রেখে। ভাষা ও সাহিত্যের সাধনা এ জন্য করি যে, তা হল সমাজ ও জাতির সামনে দ্বীনের শিক্ষা, দীক্ষা, বাণী ও বার্তা পৌঁছে দেয়ার মাধ্যম। পুষ্পের আসল উদ্দেশ্য হল, যুগের ভাষায় মানুষের কাছে দ্বীন পৌঁছে দেয়া। পুষ্পের পাঠকের মধ্যে এ যোগ্যতা সৃষ্টি করা। পুষ্পের উদ্দেশ্য হল, তার পাঠক যেন বিশুদ্ধ চিন্তা, উত্তম চরিত্র ও উন্নত নৈতিকতা অর্জন করতে পারে। কিন্তু আমার চিন্তা হল, পুষ্প ক’জন পড়ে পড়ার মত! যারা পড়ে তাদের ক’জন বুঝতে পারে, তার কাছে পুষ্পের আকুতি কী! পুষ্প তার পাঠকের কাছে কী নিয়ে আসে এবং কী নিয়ে ফিরে যায়! তাই তো পুষ্পের সম্পাদক কত বেদনার সঙ্গে লিখেছেন— ‘যে বিষয়টা আমাকে বড় পীড়া দেয় তা হল পুষ্পের পরিচয়, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের খণ্ডিত ধারণা। কেউ বলে পুষ্প আমাদের ভাষা শিক্ষার মাধ্যম, কেউ বলে কলমচর্চার উত্তম অবলম্বন, কেউ বলে...! কথাগুলো সত্য এবং মূল্যবান সত্য, তবে অর্ধসত্য। পূর্ণ সত্য হল, পুষ্প একটি বিরাট আন্দোলন, একটি মহান বিপ্লব। পুষ্পের মাধ্যমে আমরা চাই, বাংলা ভাষা ও সাহিত্যকে জ্ঞান ও ইলমের, ন্যায় ও সত্যের, উন্নত চরিত্র ও শুভ্র নৈতিকতার এবং পরিচ্ছন্ন চিন্তা ও শেকড়মুখী চেতনার কার্যকর বাহনরূপে গড়ে তুলতে...
পরিশেষে আন্তরিকভাবে কামনা করি, পুষ্পের পাঠক হিসাবে আমরা সবাই যেন অনুভব করতে পারি পুষ্পের সম্পাদকের হৃদয়ের বেদনা। তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদেরও যেন প্রাথর্না হয়, ‘পুষ্পের মাধ্যমে আল্লাহ্ যেন আমাদের সঠিক উপলব্ধি ও পরম আকুতির তাওফীক দান করেন এবং দান করেন পরম সমর্পিতি...
০০ তোমার, বরং তোমাদের তিনজনের কলমের যে সম্ভবনা ছিল, এ লেখাগুলো হল তার ভগ্নাংশ। তোমরা ভগ্নাংশের জন্য আনন্দ কর, আমি সম্ভাবনার শোকে মাতম করি! কবে শেষ হবে তোমাদের আনন্দ, আর আমার মাতম!