ভাষা ও সাহিত্য
শব্দ কী গড়তে পারে, কী ভাঙ্গতে পারে!
সামান্য অবয়বের একটি লেখা, যার শিরোনাম, ‘শব্দ গড়তে পারে এবং ভাঙ্গতে পারে!’ সেটাই সুন্দর শিরোনা- ম যা পাঠকের মনে সুখকর কৌতূহল সৃষ্টি করে যে, দেখি তো কী বিষয়! এ শিরোনাম দেখে সত্যি বেশ কৌতূহ- লী হলাম যে, ভাঙ্গা ও গড়া সে তো মানুষের কাজ! দেখি তো শব্দ আবার কী গড়ে, কী ভাঙ্গে! তো ভিতরের কৌতূহলই আমাকে নিয়ে গেল সামান্য অবয়বের লেখাটির ভিতরে। ভিতরে গিয়ে তো আমি অবাক এবং মুগ্ধ! এখানে তো জীবনের এক পরম সত্যের ঘটেছে সরল প্রকাশ! এখানে তো রয়েছে শব্দব্যবহারের ক্ষেত্রে সংযম ও প্রজ্ঞা অবলম্বনের শিক্ষা, যা মূলত কোরআন-সুন্নাহ্রই শিক্ষা! ব্যক্তিজীবন বলি বা পারিবারিক জীবন; সমাজজীবন বলি বা জাতীয় জীবন, মুখের বা কলমের একটি শব্দ ইতিবাচক বা নেতিবাচক কত বড় ভূমিকা যে পালন করতে পারে, তা-ই মর্মস্পর্শী ভাষায় এখানে তুলে ধরা হয়েছে। ছোট ছোট বাক্যগুলো যেন চিন্তার সরোবরে ছোট ছোট ঢেউ, প্রতিটি ঢেউ যেন একটি করে জীবন্ত অভিজ্ঞতা সামনে তুলে ধরে! আমার বিশ্বাস এটি কালোত্তীর্ণ একটি লেখা! মানুষের জীবনে শব্দের উচ্চারণ যত দিন থাকবে, এ লেখার আবেদনও ততদিন অব্যাহত থাকবে।
পুষ্পের পাতায় পাতায় রয়েছে ছোট বড় এমন অসংখ্য কালজয়ী লেখা, যা জীবনের জন্য কোন না কোন বার্তা ও শিক্ষা বহন করে। তাই পুষ্প যেন ভাষা ও সাহিত্য এবং চিন্তা ও চেতনা অর্জনের একটি সমৃদ্ধ উদ্যান। এ উদ্যানের প্রতিটি ফুল চিরসজীব! কখনো তা ঝরে যায় না! কখনো তা শুকিয়ে যায় না।
প্রতিটি হৃদয়ের কাছে আমার আকুতি, এ লেখাটি পড়ুন, বারবার পড়ুন।
আশরাফুয্যামান,
পুষ্পের প্রবীণ পাঠক ও লেখক