চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

ভাষা ও সাহিত্য

এসো কলম মেরামত করি : বানানে বিসর্গ সমাচার

আল্লাহ্ চাহে তো আজ আমরা আলোচনা করব, বিসর্গ সম্পর্কে, সংস্কৃত ও বাংলায় যার বর্ণসঙ্কেত হল : ও ঃ।

সংস্কৃত ব্যাকরণের অনুকরণে বাংলা ব্যাকরণেও বিসর্গ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে ধ্বনি -তত্ত্ব ও বর্ণতত্ত্বের যেমন সম্পর্ক রয়েছে, তেমনি সম্পর্ক রয়েছে ঐ সন্ধির সঙ্গে যাকে বলে বিসর্গ -সন্ধি। বাংলাভাষার ব্যাকরণ সম্পর্কে আমি বিশেষ কিছু জানি তো না, তবে যদ্দুর জানি, সেই সঙ্গে নতুন করে আরো কিছু জেনে কিছু জটিল বিষয় সহজ করে তোমাদের জন্য পরিবেশন করতে চাই।

বিসর্গ’র পরিচয় কী? এর উৎপত্তি কীভাবে? বাংলাভাষায় বিসর্গ’র ভূমিকাই বা কী?

মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটি কথা বলা জরুরি, যাতে বিসর্গের পুরো আলোচনা বুঝতে সহজ হয়।

প্রথম কথা হল, অস্বীকার করার উপায় নেই যে, আমাদের বাংলা ভাষায় সংস্কৃত থেকে বহু শব্দ এসেছে, এর মধ্যে কিছু শব্দের মূলকাঠােমা অক্ষুণ্ন আছে, আবার কিছু শব্দের মূলকাঠামো বাংলায় পরিবর্তিত হয়েছে। ব্যাকরণের ভাষায় প্রথমশ্রেণীর শব্দগুলোর নাম তৎসম, আর দ্বিতীয় শ্রেণীর শব্দগুলো হচ্ছে অতৎসম।

অগ্নি শব্দটি তৎসম; একই অর্থে আগুন শব্দটি অতৎসম। কারণ সংস্কৃতের ‘অগ্নি’র মূল কাঠােমা পরিবর্তিত হয়ে আগুন হয়েছে। একই কথা বায়ু ও বাতাস এবং গৃহ ও ঘর সম্পর্কে।

(‘তৎ’ এটি সংস্কৃতভাষার সর্বনাম, মানে ‘তার’, আর ‘সম’ মানে মত। এটিও সংস্কৃত শব্দ। দু’টি শব্দের একত্ররূপের মানে হল, ‘তার মত’। কার মত? কেন, সংস্কৃতের মত! মানে পণ্ডিৎমহল আমাদের বোঝাতে চেয়েছেন, সংস্কৃতভাষা বাংলার এত আপন ও প্রিয় যে, নাম উচ্চারণের দরকার নেই; সর্বনাম দ্বারাই বুঝতে হেব, সংস্কৃতের দিকে ইঙ্গিত করা হয়েছে। সংস্কৃত নিয়ে পণ্ডিৎমহল এমনই উন্নাসিক ছিলেন।)

দ্বিতীয় কথা, বাংলাভাষার উপর একসময় সংস্কৃত পণ্ডিৎদের নিরঙ্কুশ খরবদারি ছিল, তখন বাংলাভাষার উপর তারা সংস্কৃত ব্যাকরণ পূর্ণমাত্রায় প্রয়োগ করতেন এবং আমাদেরও তা মানতে বাধ্য করতেন। তো যে সমস্ত সংস্কৃত শব্দে বিসর্গ ছিল, বাংলায়ও তা বহাল রাখার ক্ষেত্রে তারা কঠোর ছিলেন। এ বিষয়ে বাঙ্গালী লেখকদের ‘পান থেকে চুন খসলেই তিরস্কার করে তারা বলতেন, দেখ, মূর্খের কাণ্ড!

ব্যাকরণ ও ভাষাচর্চায় যারা প্রাচীন তারা জানেন, সংস্কৃত শব্দের শেষে প্রায় বিসর্গ থাকে, তাই বাংলায়ও আমাদের লিখতে হত, সাধারণতঃ, প্রধানতঃ বশতঃ, প্রাতঃ ইত্যাদি। অন্যথা করার উপায় ছিল না। আগে গুরু শব্দটিও গুরুগম্ভীরভাবে বিসর্গযোগেই লিখতে হত, ‘গুরুঃ’; উচ্চারণ তুমি যাই কর!

মধ্যযুগে বাংলাভাষার চর্চা যখন সুলতানদের তদারকিেত হতে লাগল তখন ধীরে ধীরে বাংলাভাষা পণ্ডিৎদের খবরদারি থেকে বের হয়ে, নিজস্ব পরিচয়-বৈশিষ্ট্য অর্জন করতে লাগল। এ সুবাদে বাংলাভাষা ও সাহিত্যে গুণগত বহু পরিবর্তন হতে লাগল; তার মধ্যে একটি হল, শব্দের শেষ থেকে বিসর্গের উৎপাত প্রায় দূর হয়ে গেল। তোমরা তো লেখই; আমাদের যুগেই স্বচ্ছন্দে আমরা লিখতাম, সাধারণত, প্রধানত, ভুলবশত, ইত্যাদি।

এখনো যদি বাংলা লোগাত (অভিধান) খোল, দেখতে পাবে, মন শব্দটি একবার এসেছে বিসর্গযোগে, একবার বিসর্গ ছাড়া। প্রথমটি হল শব্দটির সংস্কৃতরূপ, দ্বিতীয়টি হল বাংলায় তার পরিবর্তিত রূপ। যখন মনঃ-এর পরে বিশেষ বর্ণের শব্দ আসে, তখন বিসর্গ বর্ণটি বিভিন্নভাবে রূপপরিবর্তন করে, তাই লোগাতে সংস্কৃত রূপটির উপস্থিতি জরুরি। এর নাম বিসর্গসন্ধি। যেমন মনঃ ও যোগ, মনোযোগ। মনঃ ও তাপ, মনস্ততাপ।

সংস্কৃতে ‘বিসর্গ’ শব্দটির উচ্চারণ রূপ হল, বিসর্জ, বা বিসর্জনীয়। এর ধাতুগত অর্থ, ত্যগ করা, বা নির্গত করা। বিসর্গযুক্ত শব্দের উচ্চারণে শ্বাস নির্গমনের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তাই এর নাম হয়েছে বিসর্গ। সংস্কৃত ধ্বনিতত্ত্বের বিচারে ঐ শব্দের উচ্চারণ বেশ কঠিন, যাতে বিসর্গ আছে। বাংলা উচ্চারণে বিসর্গের মূলরূপটি প্রায় অনুপস্থিত। এর উপস্থিতি শুধু নিরস তািত্ত্বক ও ‘ব্যাকরণিক’ আলোচনায়। তবে বিসর্গের পরিবতিত রূপগুলো বুঝতে হলে এ বিষয়ে আলোচনা জরুরি।

সংস্কৃত ব্যাকরণে ‘পাণিনি’ নামটি এবং তার রচিত ব্যাকরণগ্রন্থ ‘অষ্টাধ্যায়ী’ অমর হয়ে আছে। এতে আটটি অধ্যায় আছে বলে এর এই নাম। প্রতিটি অধ্যায়ে চারটি করে উপ-অধ্যায় আছে। বিসের্গর যাবতীয় বিধান বা সূত্র আলোচিত হয়েছে অষ্টম অধ্যায় তৃতীয় অংেশ।

সংস্কৃত শব্দের শেষে যে বিসর্গ (ঃ) তার মূলে হয় ‘র’ না হয় ‘স’, যেমন নিঃ থেকে নির; পুনঃ থেকে পুনর্; ‘স’ বর্ণটি সম্পর্কেও একই কথা; যেমন নমঃ থেকে নমস; শিরঃ থেকে শিরস।

ব্যাকরণের বইয়ে বিষয়টি উল্টো করে আছে, অর্থা’ র বা স থেকে বিসর্গ-এর উৎপত্তি। মানে নির থেকে নিঃ এবং নমস থেকে নমঃ মধ্যবর্তী স্থানে বিসর্গ কখনো স্বরূপে বিদ্যমান থাকে, যেমন প্রাতঃকাল, অন্তঃপুর, অতঃপর, শিরঃপীড়া। আবার কখনো রূপপরিবর্তন করে। সে আলোচনা পরে আসছে। তো সংস্কৃতে বিসর্গের উৎপত্তি সম্পর্কে আমরা জানলাম যে, এর মূলে রয়েছ ‘র’ ও ‘স’ বর্ণ।

এ হিসাবে বিসর্গকে প্রধানত দু’ভাগে ভাগ করা হয়। রজাত বিসর্গ, সজাত বিসর্গ। যে সমস্ত বিসর্গের মূল উৎসে ‘র’ সেগুলো রজাত বিসর্গ, আর যে সমস্ত বিসর্গের মূল উৎসে ‘স’ সেগুলো সজাত বিসর্গ। নীচে তুমি বিবেচনা করে দেখ, কোনটি রজাত বিসর্গ, কোনটি সজাত বিসর্গ— মনস= মনঃ, অন্তর= অন্তঃ

‘র’ মূলের বিঃসর্গ, বা ‘স’ মূলের বিসর্গ পরবর্তী শব্দের সঙ্গে বিভিন্ন নিয়মে বাংলায় রূপপরিবর্তন করে, যাকে বলা হয় বিসর্গসন্ধি, সামনে এ আলোচনা আসছে।

পরিভাষা আকারে যদি বলি তাহলে— ‘পূর্বপদের শেষে বিসর্গ থাকলে এবং পরবর্তী পদের আদিতে স্বরধ্বনি বা বা বিশেষ ব্যঞ্জনধ্বনি থাকলে দু’য়ের সংযোগে যে ধ্বনিগত পরিবর্তন ঘটে তাকে বিসর্গসন্ধি বলে। বিসর্গসন্ধি মূলত সংস্কৃেতর নিয়ম মেনে হয়। বিসর্গসন্ধি দু’প্রকার: বিসর্গ+স্বরধ্বনি এবং বিসর্গ+ব্যঞ্জনধ্বনি।

প্রথম নিয়ম

(ক) অ-কার+বিসর্গ+অকার = ওকার। যেমন, ততঃ+ অধিক= ততোধিক।

(খ) অ-আ ছাড়া অনুস্বরধ্বনি- র পরে বিসর্গ, এর পরে কোন স্বরধ্বনি=র। যেমন নিঃ+ আকার= নিরাকার। নিঃ+উপায়= নিরুপায়।

দ্বিতীয় নিয়ম

(বিসর্গের পরিবর্তন হবে পরবর্তী ব্যঞ্জনের প্রকৃতি অনুসারে।)

(ক) বিসর্গ+ চ বা ছ = শ, যেমন নিঃ+চয়= নিশ্চয়। দুঃ+চিন্তা= দুশ্চিন্তা। নিঃ+চেষ্ট= নিশ্চেষ্ট।

নিঃ+ছিদ্র= নিচ্ছিদ্র।

শিঃ+ ছেদ= শিরচ্ছেদ।

(খ) বিসর্গ যোগ ট/ঠ = ষ

যেমন ধনুঃ + টঙ্কার= ধনুষ্টঙ্কার

নিঃ+ঠুর= নিষ্ঠুর (বাংলায় ‘নিঠুর’ শব্দেরও ব্যবহার রয়েছে, তবে সাধারণত কবিতায়। অর্থাৎ বাংলা এখানে সংস্কৃতের চোখরাঙানি সম্পূর্ণ অস্বীকার করতে পেরেছে।)

(গ) বিসর্গ যোগ ত/থ = স

যেমন, দুঃ+তর=দুস্তর, নিঃ+ তেজ= নিস্তেজ, নিঃ+তরঙ্গ= নিস্তরঙ্গ (বিসর্গ যোগ থ= এর কোন উদাহরণ পাইনি)

(ঘ) বিসর্গ যোগ ক, খ, প,

ফ =ষ যেমন, নিঃ+কর্মা= নিষ্কর্মা; দুঃ+প্রাপ্য= দুষ্প্রাপ্য, (নিষ্পাপ) নিঃ+ ফল= নিষ্ফল।

(বিসর্গ যোগ খ= এর কোন উদাহরণ পাইনি)

এখানে আমরা বিসর্গসন্ধির বিস্তৃত তালিকা পেশ করছি যেখানে বিসর্গ বিভিন্ন বর্ণে পরিবর্তিত হয়েছে।

বিসর্গের পবিবর্তন ‘র’ দ্বারা-

নিঃ+উদ্বেগ= নিরুদ্বেগ (নিরুৎসাহিত, নিরতিশয়, নিরূপম,) নির্জন, নির্ভয়

(এভাবেও বলা যায়, নিঃ উপসর্গের পরিবর্তিত রূপ হল ‘নির্’।) নির্বিচার (নিঃ+বিচার= নির্বিচার, বিচার বিবেচনা ছাড়া), নির্জলা (জলছাড়া, খাঁটি) নির্জলা দুধ, নির্জলা মিথ্য, আগাগোড়া মিথ্যা। শব্দের আভিধানিক অর্থ ও প্রায়োগিক অর্থ এক নাও হতে পারে। নির্জলা দুধ না বলে, আমরা বলি (জলমুক্ত) খাঁটি দুধ, পক্ষান্তরে খঁাটি মিথ্যার স্থলে বলি নির্জলা মিথ্যা।

নির্ঘুম, (ঘুমমুক্ত, নির্ঘুম রাত)

নিষ্কাম (নিঃ+কাম=কামমুক্ত, নিষ্কাম ভালবাসা) নিষ্কলুষ, নিষ্কম্প, নিষ্কণ্টক। নিষ্প্রাণ, নিষ্প্রদীপ (প্রদীপহীন, আলোহীন) নিষ্কর (করমুক্ত, নিষ্কর ভূমি)

গমন (আ+গমন= আগমন, মানে আসা), নিঃ+গমন= নির্গমন (বের হয়ে যাওয়া)

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র