চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

ভাষা ও সাহিত্য

লেখার জন্য পড়া এবং পড়ার জন্য লেখা!

এখানে আগেও এ শিরোনামটি ছিল, এবং ছিল কিছু লেখা। এখন শিরোনাম তো বহাল আছে, তবে বিষয়ের পরিবর্তন ঘটেছে। আমরা যদি কিছু লিখতে চাই তাহলে আমাদের পড়তে হবে এবং প্রচুর পরিমাণে পড়তে হবে। এ বিষয়ে কি কারো দ্বিমত আছে! নেই।

আমাদের পড়া যত বিপুল হবে, মানে ও পরিমাণে (আবার বলছি, মানে ও পরিমাণে) আমাদের লেখাও তত সমৃদ্ধ হবে মানে ও গুণে। পরিমাণে! সেটা নির্ভর করে লেখকের উদ্যম ও মনোবলের উপর। উদ্যম ও মনোবলে যিনি যত সতেজ হবেন, তার লেখার পরিমাণ তত বেশী হবে। সমালোচনাসাহিত্যের একটি পরিচিত মন্তব্য হল, ‘তিনি পড়েন বেশী লেখেন কম!’ আবার বিপরীত মন্তব্য হল, ‘তিনি লেখেন বেশী, পড়েন কম।’

অর্থাৎ কোন লেখায় যদি চিন্তার গভীরতা এবং তথ্যের বহুমুখিতা দেখি, বুঝতে পারি, লেখকের যথেষ্ট পড়াশোনা আছে। পক্ষান্তরে বিপরীত হলে বুঝতে পারি, এর পিছনে তেমন পড়া শোনা নেই। তাহলে খোলাছা কী দাঁড়াল, লিখতে হলে আমাদের প্রচুর পড়তে হবে, যে কোন বই না; মানসম্মত বই।

এখন কথা হল পড়ার জন্য লেখা। অর্থাৎ আমি কী জন্য লিখছি! এ জন্য লিখছি যে, আমার বইটি যেন মানুষ হাতে নেয় এবং আগ্রহের সঙ্গে পড়ে, পড়তে পারে। তাহলে আমি লিখব, মানুষের পড়ার জন্য (এবং আমার নিজেরও পড়ার জন্য)

এখান থেকেই বুঝতে পারি, লেখকের চিন্তায় যেন থাকে, আমার লেখা পাঠকের জন্য (এবং লেখক নিজেও একজন পাঠক)। পাঠককে প্রয়োজনীয় চিন্তা-চেতনা ও দিকনির্দেশনা দান করার জন্য। তাই আমাকে জানতে হবে পাঠকের কী প্রয়োজন.... (কথা রয়ে গেল, আবার যদি সুযোগ হয়...)

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র