“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
ভাষা ও সাহিত্য
রম্যরচনা : গুম ও নিখোঁজ, পার্থক্য আছে!
পেয়ারে পাঠকান ও পাঠিকান!
এই দেখ, গর্তের ভিতর হইতে মস্তক বাহির করিয়া চারিদিকে চাহিয়া চিন্তিয়া যখন নিশ্চিত হইলাম, ‘তিনি’ নাই তখন কেমন বীরদর্পে তোমাদের জলসায় হাযির হইলাম! কিন্তু তোমাদের সঙ্গে মিথ্যা কহিব কেন! একটু একটু কিন্তু এখনো ভয় করে, বুকটাও কেমন যেন কাঁপিয়া কাঁপিয়া ওঠে। কারণ আড়ালে আবডালে কাহারা যেন ফিসফিস করে, ‘যখন তখন তিনি আসিয়া পড়িবেন তখন তোমাদের তেড়া ঘাড়গুলা মটকাইয়া খাইবেন! সেই ভোজনে আমরাও পাত পাতিয়া বসিব!’
সত্যি যদি আসিয়া পড়েন! সত্যি যদি ঘাড়খানা মটকাইয়া ধরেন! তখন আমি গোলাম হোসেনের কী উপায় হইবে গো! চিরতরে আপদ দূর হইল ভাবিয়া আমিও যে একটা দু’টা শ্লোগান পাড়িয়াছিলাম গো! যদিও কণ্ঠটা অত উঁচু ছিল না, যথেষ্ট নীচু ছিল, আমার তো এত কম বুদ্ধি না যে, ‘পাগল ছেলেটি’র মত বুক ফুলাইয়া বলিব, ‘আমাকে গুলি কর!’
আমার মত বুদ্ধিমান লোকেরা জানে, দেশের সেবা করিবার জন্য বঁাচিয়া থাকিতে হয়। দেখ না, বুদ্ধিমান কাহাকে বলে! সিলং হইতে টুপ করিয়া আসিলেন, আর দেশসেবায় লাগিয়া গেলেন! যাহারা ধানের ক্ষেতে রাত কাটাইল তাহারা ধানের শীষ হাতে লইয়া শুধু বলিতে থাকিল, সিলং ভাইকে ধানের শিষে ভোট দিন।
তো বলি কি, আমি অতটা না হইলেও কিছুটা বুদ্ধিমান ছিলাম, তাই যতক্ষণ বন্দুক ছিল, গুলি ছিল, আর তিনি ছিলেন, ততক্ষণ আমার শ্লোগান ছিল পিছনের সারিতে মিনমিন কণ্ঠে! যেই না তিনি কপ্টারে চড়িলেন, আর পালাইলেন না, বরং পলায়ন করিলেন তখন সাহস করিয়া গলা বাড়াইয়া এবং গলা চড়াইয়া শ্লোগান দিয়া বলিলাম, এই দেখ আমি কত বড় জুলাই যোদ্ধা!
কিন্তু তিনি আসিতেছেন শুনিয়া, বুদ্ধিগুলা সব কেমন যেন গুলাইয়া গেল! ভাবিতেছি, নাহ্ গর্তই বোধহয় আমার জন্য নিরাপদ! বেঘোরে প্রাণই যদি হারাইলাম, দেশের সেবা করিব কীভাবে! দেশের সেবা করিবার জন্য প্রথম শর্ত হইল, যে কোন মূল্যে বাঁচিয়া থাকা। ইলিয়াস আলী ইহা বুঝেন নাই। তাই গুম হইয়া তিনি আর ফিরিলেন না। তাহার পরিবার এখেনা তাহার শোকে, তাহার প্রতীক্ষায় কাঁদিয়া বুক ভাসায়! সিলং বাবু মোক্ষম বুঝিয়াছেন, তাই গুম তো হইলেন, কিন্তু ব্রাদার, নিখোঁজ হইলেন না! বরং দিব্বি ‘সিলং’ খেতাব বগলতলা করিয়া মনের সুখে দেশের সেবায় লাগিয়া গেলেন। আর তাহার পুত্র পরিবার! আপনি নিজেই বরং ভাবিয়া চিন্তিয়া বলুন, এমন কোন সেবাটি আেছ, যাহা তিনি ও তাহার পরিবার করিতেছেন না। বাকি থাকিল দুষ্টজনের বাদ-অপবাদ! রাখ, বৎস রাখ, আসলে সবক’টা হিংসায় জ্বলিতেছে! আমি তো হলপ করিয়া বলিতে পারি, তিনি আসলেই বুঝিতে পারেন নাই, কাহার গাড়ীতে চড়িতেছেন। মাত্র তো দেশে ফিরিয়ােছন, প্রচুর নির্যাতন ভোগ করিয়া এবং কী কী যেন উপভোগ করিয়া! তখন বুদ্ধি কতটা ঠিক থাকে বল! তাছাড়া গাড়ীতে ওঠা তো নিছক ভদ্রতার পর্যায়ে পড়ে। বলি, গাড়ীতে উঠিয়াছেন, বাড়ীতে তো যান নাই! আর গেলেই বা কী, কিছু তো খান নাই! আর খাইলেই কী! কিছু তো ‘গ্রহণ’ করেন নাই! শুধু বলিয়াছেন, শেয়ার হোিল্ডং-এ সবাই সমান! অতি ন্যায্য কথা! শেয়ারগুলা তরতর করিয়া তাহার কাছে আসিল কোন জাদুবলে! তা তুমি বাপু ইহা লইয়া কেন মস্তক ঘর্মাক্ত করিতেছ! নিশ্চয় তুমি ‘গুপ্ত’, হে!
শুধু ্‘এস’ কেন, এ টু জেড কুল ‘আলম’ আমার পৃষ্ঠটি পোষণ করে, আর আমি ...! সুতরাং হয় ভিড়িয়া পড়, না হয় কাটিয়া পড়।
ভাবিতেছি, অনেক তো হইল, এই বার না হয় ভিড়িয়াই পড়ি! আম ও ছালা দু’টাই হারান কি বুদ্ধির লক্ষণ! না, ইহা বরং বুিদ্ধর কুলক্ষণ! তাছাড়া কাটিয়া পড়িলে পড়িব কোথায়! কিছু খুদ, কিছু কুড়া হইলেই গিন্নী আমার খুশী! গয়নার দিকে কিছুটা ঝোঁক আছে বটে, তবে বেশ অল্পে তুষ্ট!
এমন সময়...! এমন সময় কী! খোলাছা করিয়া বলিবে তো! বলিতেছি শোনো! বরাবর দেখিয়াছি! কপালটা আমার কখনো সাইজমত হয় না। একটু ফুলিয়া ওঠে, না হয় একটু চুপসিয়া যায়। ফলে গাছে ফলটা পাকে ঠিকই, কিন্তু ঠিক আমার কোচড়ে পড়ে না! এইবারও পড়ে পড়ে করিয়াও পড়িল না! কে যেন সিলংবাবুর কানে কানে বলিয়া দিল, বেটা কট্টর জামাতী!
তো এমন সময় আমার সুপুত্র হোসেন গোলাম আসিয়া পিলা চমকানো খবরটা গরম শিশার মত কানে ঢালিয়া দিল, ‘বুবু এইবার সত্যি সত্যি আসিতেছেন! জলপথে অবশ্য নহে! স্থল পথে, অথবা আকাশ পথে! আর আমার নামখানা নাকি হটলিষ্টে না হইলেও কোল্ড লিষ্টে অবশ্যই আছে! সবাই জানে, বুবুর কোল্ড লিষ্টও যথেষ্ট খতরনাক! লোকেরা বলিত, বুবুর কোন লিষ্টে থাকিও না, শুধু নযরে থাকিও।
আমার তখন গাগতরে রীতিমত কম্পন উঠিয়াছে! হঠাৎ মনে পড়িল, কে যেন বলিয়াছিলেন, বুবুর মার্জনা চাহ! এবং মার্জনা প্রাপ্ত হইবার পয়লা সবক, বুবু বলিও না, আপা বলিয়া ডাক! দোসরা সবক, সালাম, সালাম, হাযার সালাম, এই সুরে একখান গান লেখ, যাহার প্রথম স্তবকে থাকিবে, শশুরালয় হইতে আপুর আগমন, শুভেচ্ছা স্বাগতম! দ্বিতীয় স্তবক হইল, আপনি আপু, দেড়হাযার বছরের সেরা কাঙ্গালিনী, থুক্কু সেরা বাঙ্গালিনী! (মূল অনুষ্ঠানে কিন্তু এমন ভুল মারাত্মক হইতে পারে! সুতরাং উত্তমরূপে মহড়া-মুহরত করিয়া লও!)
তৃতীয় স্তবক, আপা, আপনার পুত্র, কুক্কুরি যাহার বান্ধবী! পাকীরা যাহাকে বলিত নমরূদ! তিনি তো একদম ‘সুলাঙ্গার’!
শেষ স্তবক, এইবার স্বামীকুলের জন্য এমন সেবা করুন, যাহাতে আর ফিরিতে না হয়! ...
কিন্তু আমার সাধের কলমখানা কোথায়! লাপাত্তা! কী মুশকিল! খোঁজ! খোঁজ!