চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

ভাষা ও সাহিত্য

তোমাদের চিঠি, আমাদের পত্র

রাশিদ বিন আব্দুল কারীম

খুলনা।

০ ... পুষ্পের ঘুম ভাঙ্গছে না কেন!

০০ তোমরা ডাকার মত ডাকছ না কেন?

০ জামায়াত কোনদিন ক্ষমতায় যেতে পারবে বলে মনে করেন!

০০ তোমার জন্য আমার একটা পরামর্শ আছে, ‘নিজের চরকায় তেল দাও!’

০ খালেদা জিয়া ও শেখ হাসিনা, দু’জনের মধ্যে পার্থক্য কী, বলবেন, প্লিজ!

০০ এমন প্রশ্ন আর কর না, প্লিজ! পার্থক্য অনেক! প্রথম পার্থক্য, একজন তারিকের মা, একজন জয়ের মা! দ্বিতীয় পার্থক্য, একজনের সঙ্গে ‘জিয়া’ আছেন, অন্যটার সঙ্গে ওয়াজেদ নেই! তৃতীয় পার্থক্য, একজনের জানাযা হয়েছে, একজনের জানাযা হয়নি! পাথর্ক্য আরো আছে, রুচির, আভিজাত্যের ও ‘হিজাবের’!

মসঊদা বিনতে মাজেদ, টাঙ্গাইল

০ শুনতে পেলাম, পুষ্প আবার প্রকাশিত হতে যাচ্ছে, সত্যি!

০০ শুনতে পেলাম, তোমরা পুষ্পের জন্য উন্মুখ হয়ে আছ, সত্যি!

০ সত্যি হলে আপনাকে চমচম!

০০ নাম দেখে ভেেবছিলাম, ‘আচার’ হবে!

০ সত্যি না হলে কিন্তু আপনার সঙ্গে আড়ি!

০০ মুখটা যেমন হাড়ি! আড়ি ছাড়া, কী আছে তোমার বাড়ী!

নুরুন্নাহার বিনতে আলী রাজশাহী।

০ হাসিনা আপা নাকি আবার ‘আসতেছে’?

০০ কথাটা কে ‘বলতেছে’?

রাইয়ান বিন আব্দুল গাফফার

শিকড় সাহিত্য মাহফিল, মোমেনশাহী

০ এদেশের যমীনে ইসলামী হুকূমত কায়েমের সম্ভাবনা আছে কী!

০০ তোমার প্রয়োজনীয় প্রস্তুতি আছে কী!

০ কখন ভূমিকম্প হয় কেউ কি বলতে পারে?

০০ আল্লাহ্‌র ভয়ে মানুষের বুকে যখন কম্পন হয় না!

আব্দুল হাফীয, মাদানী নগর, ঢাকা

০ শিউলীফুলের প্রতি আপনার এত ভালবাসার কারণ কী!

০০ প্রথম কারণ, এটা ফুল! দ্বিতীয় কারণ, এটা শিউলী! তৃতীয় কারণ, এটা শিউলীফুল!

০ বাঙ্গালী লেখকরা রাক্ষসের গল্প লেখে, আপনি কেন লেখেন না!

০০ কারণ, আমি যাদের জন্য লিখি তারা মানবশিশু!

আব্দুল্লাহ্ আল হাদী

দোল্লাই নবাবপুর, কুমিল্লা

০ বড় আলিম হতে কী লাগে!

০০ বড় আলিম হতে বড় ইলম লাগে! নাহ, হল না! বড় আলিম হতে বড় মাথা লাগে! নাহ্ তাও হল না! বড় আলিম হতে বড় জাহায লাগে, যেন ইলম বোঝাই করা যায়! নাহ্ আমার দ্বারা হবে না বোধহয়! তুমিই বলে দাও না বড় আলিম হতে কী লাগে!

আনোয়ার রাণীর পাড়া, গাবতলী, বগুড়া

০ পুষ্প কি আপনি একাই লেখেন! আপনার কাছে কি লেখার মত কেউ নাই!

০০ আছে অবশ্যই! আমিই হয়ত খুঁজে পাচ্ছি না! ‘চশমাটা’ হয়ত বদলাতে হবে!

মজদুল ইসলাম বগুড়া

০ বলেন তো, ছেলেদের বুদ্ধি বেশী, না মেয়েদের! আমি অবশ্য জানি, আপনার উত্তর কী হবে!

০০ আমিও জানি, কী উত্তর পেলে তুমি খুশী হবে!

০ আপনি যদি বলেন, মেয়েদের বুদ্ধি বেশী, তাহলে খুশী হব, কারণ আমার ছোট বোনটা খুশী হবে!

০০ তার মানে তো তোমরা দু’জনই খুশী হবে! দু’জনকে খুশী করাই তো বুদ্ধির কাজ!

০ বলতে পারেন, গগনচুম্বী অট্টালিকা কাকে বলে!

০০ খুব পারি! যার চূড়া দেখতে গেলে মাথার টুপি পড়ে যায়, আর টুপি না থাকলে বেণীটা ঝুলিয়া পড়ে!

খুরশিদা, ঝালোকাঠি

০ আমার স্কুলের বান্ধবী খুব ভাল। আমি চাই সে মুসলিম হয়ে যাক। কী করলে আমার মনের আশা পূর্ণ হতে পারে!

০০ তুমি নিজে যদি উত্তম মুসলিম হও!

ইমামুদ্দীন

জামিয়া ইসলামিয়া যিরি, চট্টগ্রাম

০ বাংলাদেশের টাকার মান এত কম কেন!

০০ আমি ভেবেছি, তুমি জানতে চাইবে, বাংলাদেশের মানুষের মান এত কম কেন?

শিহাবুদ্দীন, নাটোর

০ আমি যদি কোন প্রশ্ন না করি, কী উত্তর দেবেন!

০০ আমি যদি কোন উত্তর না দেই, কী প্রশ্ন করবে!

(পুষ্পের বন্ধু! চৌকশ প্রশ্ন এবং চৌকশ উত্তর হল সাহিত্যের গুরুত্ব -পূর্ণ অঙ্গন। এখানে উপস্থিত বুদ্ধির অনুশীলন হয়। তো এস, আমরা দু’জনই বুদ্ধি প্রখর করার অনুশীলনে যোগ দেই। তুমি চৌকশ প্রশ্ন কর, আমি চৌকশ উত্তর দেব, মানে দেয়ার চেষ্টা করব। এতে দু’জনেরই কলম শাণিত হবে।

তুমি সুখে থাক, যেমন সুখে থাকে পায়রা, যেমন সুখে থাকে দোয়েল, টিয়া, শালিক ময়না! *

০ ভোট দেয়ার সুযোগ পেলে আপনি কাকে ভোট দেবেন, দাঁড়িপাল্লা, না হাতপাখা!

০০ আমি তো শুনেছি, শিশুদের ভোট নেই। কচি শিশু, আর বুড়ো শিশুতে কি তফাৎ আছে!

০ এ প্রশ্নটার সরাসরি উত্তর চাই! ডান-বাম করলে কিন্তু চলবে না! বাইতুল মুকাররামের মাননীয় খতীব ছাহেবের সঙ্গে যারা বেয়াদবি করেছে তাদের হুকুম কী?

০০ আমি তো ডান-বাম করিনি, বাম-ডানও করিনি! সোজা হেঁটে গেলাম, তোমার প্রশ্নটার তো দেখা পেলাম না! ওটা কি ডানে ছিল, না বামে! হয় আমাকে ডানে বামে দেখতে দাও, নয় প্রশ্নটা সোজা করে পাঠাও।

০ আপনি কি ইরানকে সমর্থন করেন, না সউদী আরবকে?

০০ পাকিস্তানের সেনারা নাকি হিন্দু-মুসলিম বোঝার জন্য বলত, কলেমা পড়! আমিও বলব, কলেমা পড়! যদি দু’জনেই কলেমা পড়ে, আমি বলব, আও মেরে ভাই, গ্যলে ল্যগ যাও!

০ বিএনপি সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে বলে কি মনে করেন!

০০ আমি মনে করলে যদি পারে তাহলে মনে করছি? কিন্তু আমার মনে হয়, কর্মফল, এ দুইয়ের মধ্যে ‘সন্ধি’ আছে!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র