চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

ভুলে যাওয়া ইতিহাস

উছমানী সালতানাতের মযলূম খলীফা সুলতান আব্দুল হামীদ রহ.

১৮৭৮ সালে রাশিয়ার বিরুদ্ধে বিপর্যয়কর যুদ্ধের পর এক কঠিন পরিস্থিতির মুখে ছিলেন মজলুম খলীফা সুলতান আবদুল হামীদ। সেনাবাহিনী দীর্ঘ যুদ্ধে ক্লান্ত ও বিধ্বস্ত। রাষ্ট্রের কোষাগার শূন্য। মাথার ওপর পূর্বসূরিদের রেখে যাওয়া এবং অবাধ্য পাশাদের হঠকারিতার ফলে নতুন যুক্ত হওয়া বিদেশী ঋণের পাহাড়, তদুপরি রাশিয়ার যুদ্ধজরিমানা। অন্যদিকে রাজধানীর পথে পথে খেলাফতের হাতছাড়া হওয়া ভূখণ্ডগুলো থেকে কোনোমতে প্রাণ হাতে পালিয়ে আসা লাখো মুহাজিরের ঢল। সর্বোপরি, খেলাফতের অবশিষ্ট ভূখেণ্ড কামড় বসানোর জন্য চারদিক থেকে ওত পেতে থাকা ইউরোপীয় শকুনেদর লোলুপ দৃষ্টি।

এমন কঠিন পরিস্থিতিতে সুলতান আবদুল হামীদ যখন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রণাঙ্গেনর ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমিয়ে আনার এবং একটু শ্বাস ফেলার জন্য যতটা সম্ভব সময় ও সুযোগ আদায় করে নেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠল ঘরের শত্রুরা। মজলুম খলীফা আবদুল হামীদের বড় অসহায়ত্ব ছিল এই যে, তাঁকে একই সঙ্গে ঘরের ও বাইরের শত্রুর বিরুদ্ধে লড়তে হচ্ছিল। বরং ঘরের শত্রু বাইরের শত্রুদের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। বাইরের শত্রু তো সহজেই চেনা যায়, কিন্তু ঘরের শত্রু তো থাকে বন্ধুর বেশে।

তথাকথিত সংস্কারবাদিদের বহু সাধের সংসদীয় ব্যবস্থা স্থগিত করে দেয়ার যে সময়োপযোগী সিদ্ধান্তটি তিনি গ্রহণ করেছিলেন, এবার সেটিই মূলত তাদের চরম ক্ষিপ্ত করে তুলেছিল।

দীর্ঘদিনের ষড়যন্ত্রের জালটা হঠাৎ

ছিন্ন হয়ে যেতে দেখে তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল এবং চূড়ান্ত আঘাত হানার পাঁয়তারা করল।

১৮৭৮ -এর মে মাসে অর্থাৎ খলীফা কর্তৃক সংসদ স্থগিত করার এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার মাত্র তিন মাসের মাথায় এবং খেলাফতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্লিন সম্মেলনের অল্প কিছুদিন আগে খলীফা আবদুল হামীদকে ক্ষমতাচ্যুত করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল তারই কােছর কিছু লোক।

জারাগান প্রাসাদে হামলা

ষড়যন্ত্রের শুরুটা ছিল একটি গুজব দিয়ে। সংস্কারবাদীরা যখন দেখল, তরুণ সুলতান তাদের উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন এবং ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তখন তারা আবার সুলতান মুরাদকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল। যদিও তারা ঠিকই জানত, সুলতান মুরাদ তখনও ভারসাম্যহীন! কিন্তু পাশাদের হিসাব ছিল, সুলতান মুরাদ তো নামেই খলীফা হবেন; সব ক্ষমতা ও নিয়ন্ত্রণ থাকবে তাদেরই হাতে।

ষড়যন্ত্রের অংশ হিসেবে পাশাচক্র তাদের সব প্রচারমাধ্যম ব্যবহার করে ব্যাপক প্রচারণা শুরু করল যে, মানসিক ভারসাম্যহীনতার কারণে অপসারিত সুলতান মুরাদ এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু খলীফা আবদুল হামীদ তার প্রাপ্য মসনদ তােক হস্তান্তর করতে রাজি নন, বরং সম্পূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে গৃহবন্দী করে রেখেছেন। এটা ছিল শত্রুর নিছক অপপ্রচার। প্রথমত, তিনি সুস্থ হননি; দ্বিতীয়ত, সুস্থ হলেও ফ্রিম্যাসনে ভিড়ে শত্রুর পুতুলে পরিণত হওয়া সুলতান মুরাদের হাতে শাসনভার ন্যস্ত করার মত আত্মঘাতী কাজ আর কী হতে পারে?

খলীফা আবদুল হামীদ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এসমস্ত গুজব খণ্ডণ করলেন। সুলতান মুরাদের অবস্থা যাচাইয়ের জন্য তিনি মুসলিম-অমুসলিম চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি অভিজ্ঞ দল পাঠালেন। তাঁরা পূর্ণ পরীক্ষা- নিরীক্ষা করে ঘোষণা করল, সুলতান মুরাদ কিছুতেই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অবস্থায় নেই।

এতে আপাতত গুজবের অবসান তো হল, কিন্তু বিচক্ষণ খলীফা আবদুল হামীদ শত্রুর পরিকল্পনা ঠিকই আঁচ করে নিয়েছিলেন। তাই নির্বাচিত রক্ষীদের দ্বারা গঠিত বাহিনী মোতায়েন করে সুলতান মুরাদের বাসস্থান জারাগান প্রাসাদের নিরাপত্তা- ব্যবস্থা আরও জোরদার করলেন।

প্রাসােদ আসা-যাওয়ার বিষয়েও পূর্ণ কড়াকড়ি আরোপ করলেন। কিন্তু নাশকতাকারীদের নিবৃত্ত করা তবু সম্ভব হল না।

অপপ্রচারের ব্যর্থতার পর পাশার দল এবার সশস্ত্র অভ্যুত্থানের নীলনকশা প্রস্তুত করল।

দীর্ঘদিন ধরেই খেলাফতের রাজনীতি ও প্রশাসনে ইউরোপীয় -দের বিশেষ করে নাটের গুরু ব্রিটিেশর হস্তক্ষেপ ও অনধিকার চর্চা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছিল। খেলাফতের অত্যন্ত প্রভাবশালী সংস্কারবাদী আমলা- দের সঙ্গে তাদের ছিল নিবিড় যোগাযোগ। ব্রিটিশদের অতি আস্থাভাজন ও প্রিয়পাত্র মিদহাত পাশার অপসারণ ও নির্বাসনের ঘটনায় তাদের পরিকল্পনা কিছু বিঘ্নিত হলেও ষড়যন্ত্র বাস্তবায়নে তাদের অনুচরের অভাব ছিল না।

এবার মঞ্চে এল আলী সুআভী নামে এক ব্যক্তি। সে মিদহাত পাশার মত উচ্চপদস্থ পাশা ছিল না, তবে মিদহাতের অবর্তমানে ৃশত্রুরা তাকেই ঘুঁটি হিসেবে ব্যবহার করল। হক ও বাতিলের লড়াইয়ে এটাই চিরকালের বাস্তবতা, আহলে হক সবসময় সংখ্যায় অল্প হয়। তাদের কোন স্থান শূন্য হলে সহজে তা পূরণ হয় না। তবু আল্লাহর ওপর ভরসা করে তারা দশজনের বিরুদ্ধে রণাঙ্গনে অবতীর্ণ হন এবং আল্লাহ্‌র সাহায্যে বিজয় অর্জন করেন। অন্যদিকে বাতিলের দল সবসময় শক্তি ও সংখ্যার বড়াই করে। তাদের একজন গেলে দশজন আসে। কিন্তু শেষ পর্যন্ত হকের সামনে বাতিলের পরাজয় ঘটে। আহলে হককে শুধু ততক্ষণ ময়দানে অবিচল থাকতে হয়।

কে ছিল এই আলী সুআভী? ইতিমধ্যে আমরা জেনেছি, খেলাফতের যুবসমাজের শিক্ষিত ও সম্ভাবনাপূর্ণ একটি অংশ পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির প্রভাবে চিন্তার বিচ্যুতির শিকার হয়ে নিজেদের অজান্তে কীভাবে যেন খেলাফতের শত্রুর ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আলী সুআভী তাদেরই একজন। প্রথম জীবনে মাদরাসা -য় লেখাপড়া করে এবং শিক্ষক হিসেবে জীবন শুরু করে সে পশ্চিমা ও ফ্রিম্যাসনিক চিন্তাধারা- য় প্রভাবিত হয়ে পড়ে। সুলতান আবদুল আজিজের শাসনামলে খেলাফতবিরোধী লেখালেখি ও প্রচারণার কারণে তাকে নির্বাসনে পাঠানো হয়। অপরাধের তুলনায় সেটি ছিল খুবই লঘু শাস্তি। কিন্তু সংযত হওয়ার বদলে ইউরোপ হতে ফিরে শত্রুর পৃষ্ঠপোষকতা- য় সে দ্বিগুণ শক্তিতে খেলাফত- বিরোধী প্রচারণা চালাতে থাকে। এমনকি লন্ডনে শ্বেতাঙ্গ নারীকে বিয়ে করে পুরোদস্তুর তাদের দলে ভিড়ে যায়।

খেলাফতের দায়িত্বভার গ্রহণের পরপরই খলীফা আবদুল হামীদ স্বভাবসুলভ উদারতাবশত আলী সুআভীকে ক্ষমা করে দেশে ফেরার অনুমতি দেন। শুধু তা-ই নয়, তার মেধাকে ইতিবাচক কাজে লাগানোর জন্য সুলতান তাকে শাহী গ্রন্থাগারে হাফিযে কুতুব (গ্রন্থাগার-রক্ষক) পদে নিয়োগ দেন। পরে ইস্তাম্বুলের বিখ্যাত শিক্ষালয় গালাতাসারা- য়ের পরিচালক পদেও নিয়োগ দেন। কিন্তু পরিচালক অবস্থায় নৈতিক স্খলন, আর্থিক অনিয়ম এবং ছাত্রদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সুলতান তাকে অব্যাহতি দিতে বাধ্য হন। অনু-তপ্ত হওয়ার বদলে সে প্রতিশোধ -পরায়ণ হয়ে ওঠে।

ব্রিটিশ রাষ্ট্রদূত ও ব্রিটিশ গোয়েন্দা -দের পরিকল্পনা ও অর্থায়নে আলী সুআভী এক ভয়ঙ্কর চক্রান্তের ছক কষল। ঐতিহাসিক ইলমাজ ওযতুনা লিখেছেন, ইংরেজরা চেয়েছিল খলীফা আবদুল হামীদকে সরিয়ে আবার সুলতান মুরাদকে মসনদে বসাতে, তাদের প্রিয়পাত্র মিদহাত পাশাকে আবার সদরে আজম বানাতে, তারপর সেনা-বাহিনীর প্রধান পদে তাদের অনুগত কাউকে নিয়োগ দিতে। এক কথায়, ভেতর থেকেই খেলাফতকে কবজা করে ফেলা ছিল তাদের উদ্দেশ্য।

সুলতান আবদুল আজিেজর অপসারণে যে ষড়যন্ত্র সফল হয়েছিল, এবারও তারা একই পথে আগে বাড়ার সিদ্ধান্ত নিল। এ জন্য তারা বেছে নিল আলী সুআভীকে। বিপর্যয়কর রুশ যুদ্ধের পর বলকান অঞ্চল হতে, বিেশষ করে বুলগেরিয়া হতে প্রাণহাতে ইস্তাম্বুলে ছুটে আসা হাজার হাজার ক্ষুধার্ত ও ক্ষুব্ধ মুহাজিরের মধ্যে আলী সুআভী প্রচুর অর্থ ছড়াল। প্রাণ নিয়ে পালিয়ে আসা অসহায় মানুেষর ভিড়ে রাজধানী তখন যেন হাশরের ময়দান। তাদের মধ্য থেকেই সে প্রায় দু’শো লোকের একটি দল তৈরি করল এবং এই বলে তাদের ক্ষিপ্ত করে তুলল যে, সুলতান আবদুল হামীদের অযোগ্যতার কারণেই তারা আজ ভিটেমাটি হারিয়ে এ দুরবস্থার শিকার। সে আরও বোঝাল যে, সুলতান আবদুল হামীদ আসলে সবাইকে ধোঁকা দিচ্ছেন। সাবেক সুলতান মুরাদ এখন সম্পূর্ণ সুস্থ; তাঁকে মুক্ত করে খলীফার আসনে বসানো গেলে তিনি অচিরেই তাদের সব সমস্যার সমাধান করতে পারবেন।

পরিকল্পনা করা হল, আলী সুআভীর নেতৃত্বে অস্ত্রধারী একটি দল বসফরাসের তীরে সুলতান মুরাদের বাসভবনে আচমকা হামলা চালাবে এবং সুলতান মুরাদকে নিজেদের কব্জায় এনে তাকে খলীফা ঘোষণা করবে। এতে জনগণের সামনে খলীফা আবদুল হামীদের বৈধতা প্রশ্নবিদ্ধ করা সম্ভব হবে এবং তাঁকে সরানর পথ খুলে যাবে।

নীলনকশা অনুযায়ী ১৮৭৮ সালের ২০ মে ভোরে আলী সুআভীর নেতৃত্বে একটি সশস্ত্র দল আচমকা চিরাগান প্রাসাদে আক্রমণ করল এবং প্রায় বিনা প্রতিরোধে প্রাসাদে ঢুকে পড়ল। কঠোর নিরাপত্তাব্যব- স্থার মধ্যেও এমন ঘটনা ঘটে যাওয়া ছিল খুবই বিস্ময়কর। ঐতিহাসিক- দের মতে, এ ষড়যন্ত্রে খেলাফতের উচ্চপদস্থ বহু কর্মকর্তাও জড়িত ছিলেন। নইলে এত সহজে এত দূর পৌঁছান যেত না। ঘটনা ভয়ঙ্কর হলেও অবাক হওয়ার মত ছিল না, কারণ খলীফা আবদুল হামীদের চারপাশে তখন এ ধরনের বিশ্বাসঘাতকের অভাব ছিল না। প্রকৃত বিস্ময়ের বিষয় হল, এত প্রতিকূলতার মধ্যে খলীফা আবদুল হামীদ কীভাবে প্রতিটি দিন পার করেছিলেন!

মাত্র দুই ঘণ্টার লড়াইয়ে অভ্যুত্থান -প্রচেষ্টা সম্পূর্ণ নস্যাৎ হয়ে গেল। বিদ্রোহীদের মধ্যে ২০ থেকে ২৩ জন নিহত হল। মূল কুচক্রী আলী সুআভীও তাদের মধ্যে ছিল। বাকিরা বন্দী হল। সামরিক আদালতে তাদের বিচার হল। বিচারে তাদের শাস্তি কী হল? মৃত্যুদণ্ড? না, খলীফা আবদুল হামীদ ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি ক্ষমা করতে ভালবাসতেন। চরম শত্রুকেও তিনি বাধ্য না হলে চরম শাস্তি দিতেন না। এবারও তিনি বিদ্রোহীদের ক্ষমা করে লঘু দণ্ড দিলেন। অথচ তাকেই কিনা তারা বলতে চায় রক্তপিপাসু! তো এভাবেই আল্লাহ তাআলা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে খলীফা আবদুল হামীদকে রক্ষা করলেন।

৩০ বছরের শাসনামলে মজলুম খলীফা আবদুল হামীদ বহু বিশ্বাস-ঘাতকতার সম্মুখীন হয়েছেন। তাঁর খুব কাছের লোকেরাও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তবে এটাও সত্য যে আল্লাহ্ তাআলা কিছু ভালো মানুষও তাঁর পাশে রেখেছিলেন। নিরাপত্তাপ্রধান হাসান পাশা ছিলেন তেমনেই একজন। ইতিহাস হয়ত তাঁদের কথা সেভাবে জানে না, কিন্তু খলীফার পাশে তাঁদের দৃঢ় অবস্থান বিভিন্ন সময়ে খেলাফতকে বড় বড় বিপর্যয় থেকে রক্ষা করেছে। আল্লাহ্ তাআলা তাঁদের সবাইকে আজরে আজিম দান করুন।

এ ঘটনার পর তল্লাশির জন্য আলী সুআভীর বাসভবনে সেনাবাহিনীর একটি দল পাঠানো হল। কিন্তু দেখা গেল, তার ব্রিটিশ স্ত্রী ইতিমধ্যেই সমস্ত নথিপত্র আগুনে পুড়িয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। তার সন্ধানে দেশজুড়ে কঠিন তল্লাশি চালানো হল। অবশেষে জানা গেল, সে নিরাপদে ইউরোপে পাড়ি দিয়েছে। তখন বুঝতে বাকি থাকল না, কী ছিল এই ব্রিটিশ স্ত্রীর আসল পরিচয়!

ঘটনার পরপরই খলীফা তৎকালীন সদরে আজম সাদিক পাশাকে পদচ্যুত করলেন। মাত্র এক মাস আগে তাঁকে এ পদে নিয়োগ দেয়া হয়েছিল। বিশ্বস্ত সূত্রে খলীফা জ্ঞাত হলেন, ঘটনার পেছনে তাঁরও সন্দেহজনক ভূমিকা ছিল। এমন ঘটনার পর শুধু সন্দেহের বশে চরম শাস্তি দেয়ার উদাহরণ ইতিহাসে প্রচুর। কিন্তু খলীফা আবদুল হামীদ তাঁকে শুধু পদচ্যুত করলেন।

সুলতান মুরাদকে ব্যবহার করে সশস্ত্র অভ্যুত্থানের এ ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার কিছুদিনের মধ্যেই শত্রুদের আরও একটি ষড়যন্ত্র ফাঁস হল | আলী সুআভীর প্রকাশ্য হামলা ব্যর্থ হওয়ার পর শত্রু এবার ভিন্ন পথ ধরল। তাদের পরিকল্পনা ছিল, নারীর ছদ্মবেশে নাশকতা- কারীরা প্রাসাদে ঢুকবে এবং সুলতান মুরাদকে নিয়ে গোপনে বেরিয়ে আসবে। তারপর প্রাসাদের সামনেই অপেক্ষমাণ জাহাযে করে সরাসরি তাকে দেশের বাইরে নিয়ে যাবে। কিন্তু তাদের দলেরই একজন সততার পরিচয় দিয়ে পরিকল্পনা ফাঁস করে দিল। ফলে আল্লাহর রহমতে অঙ্কুরেই ষড়যন্ত্রটি রুখে দেয়া সম্ভব হল।

খবর পেয়েই খলীফা, হাসান পাশাকে একদল সৈন্যসহ পাঠালেন।

তারা ষড়যন্ত্রকারীদের হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হল।

গ্রেফতারকৃতদের মধ্যে স্তাভ্রিদিস নামে এক গ্রিককে পাওয়া গেল। সে ছিল ইস্তাম্বুলের ব্রিটিশ দূতাবাসের দোভাষীর আপন ভাই। প্রমাণ ছিল, এসব ষড়যন্ত্রে তৎকালীন ব্রিটিশ রাষ্ট্রদূতের সক্রিয় ভূমিকা ছিল। তারা এতটাই বেপরোয়া হয়ে পড়েছিল যে, কোনো রাখঢাক না করেই ষড়যন্ত্রকারীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করত। ইউরোপীয় দূতাবাসগুলোতে তাদের অবাধ যাতায়াত ছিল। অনেক কিছু জেনেও খলীফা অসহায় ছিলেন।

অল্প সময়ের ব্যবধানে শত্রুদের একের পর এক ষড়যন্ত্রের মুখে খলীফা আবদুল হামীদ বুঝতে পারলেন, খেলাফত টিকিয়ে রাখতে হলে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুর দিকেই তাঁকে বেশি নজর দিতে হবে। ঘরের ও বাইরের এমন ধূর্ত শত্রুর বিরুদ্ধে টিকে থাকতে হলে তাদের সব গতিবিধি ও পদক্ষেপের ওপর সতর্ক দৃষ্টি রাখা জরুরি।

এ উদ্দেশ্যে রাষ্ট্রের নিজস্ব গোয়েন্দাব্যবস্থা তো ছিল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তখন ষড়যন্ত্রকারী- দের কবজায় চলে গিয়েছিল।

এরই প্রেক্ষিতে প্রজ্ঞাবান সুলতান আবদুল হামীদ সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণাধীন একটি নতুন গোয়েন্দাব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ নিলেন। শত্রুরা তাঁর জীবদ্দশায় এবং পরবর্তীতেও তাঁর বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালিয়েছে, তার বড় একটি অংশজুড়ে ছিল এই পদক্ষেপের সমালোচনা। তারা বলতে চায়, এটাই নাকি বড় প্রমাণ যে সুলতান আবদুল হামীদ স্বৈরশাসক ছিলেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকতে তিনি কেন নিজের নিয়ন্ত্রণে আলাদা প্রতিষ্ঠান গড়ে তুলবেন? শত্রুদের এ আক্রোশ থেকেই বোঝা যায়, খলীফা আবদুল হামীদের পদক্ষেপটি কতটা কার্যকর ও ফলপ্রসূ ছিল।

(আল্লাহ্‌র ইচ্ছায় আগামী সংখ্যায়)

(পুরো উম্মতে মুসলিমার পক্ষ হতে মহান খলীফা সুলতান আব্দুল হামীদকে সালাম!)

খলীফার গোয়েন্দাব্যবস্থা

চিরাগান হামলা এবং তার পরপরই ফাঁস হওয়া দ্বিতীয় ষড়যন্ত্রের পর খলীফা আবদুল হামীদ সরাসরি নিজের তত্ত্বাবধানে একটি গোয়েন্দাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেন।

খলীফার এ ধরনের গোয়েন্দা তৎপরতার সূচনা অবশ্য আরও আগে। তাঁর শাসনামলের শুরুর দিকে, যখন তিনি মিদহাত পাশা ও তাঁর সহযোগীদের হাতে কোণঠাসা অবস্থায় ছিলেন, তখন তাঁদের এড়িয়ে ব্যক্তিগত চিকিৎসক ডা. মাভরোয়েনির নেতৃত্বে একটি ছোট গোয়েন্দা দল গঠন করতে সক্ষম হয়েছিলেন। অত্যন্ত সীমিত সামর্থ্য ও পরিসর সত্ত্বেও এই ব্যবস্থাটি খলীফাকে অনেক ষড়যন্ত্র রুখে দিতে সাহায্য করেছিল।

এই ব্যবস্থাটিকেই খলীফা এবার আরও ব্যাপক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। খুব অল্প সময়ের মধ্যেই সেটিকে একটি বড় ও দক্ষ গোয়েন্দা সংস্থায় পরিণত করতে সক্ষম হলেন। একেবারেই নবীন একটি সংস্থা হওয়া সত্ত্বেও তারা ইউরোপের বাঘা বাঘা গোয়েন্দা বাহিনীর সঙ্গে সমানভাবে পাল্লা দিয়েছে এবং বহুবার তাদের নাজেহাল করে ছেড়েছে।

সুলতান আবদুল হামীদ আরও লিখেছেন:

খলীফা এরপর আরও লিখেছেন:

এরপর দীর্ঘশ্বাস ফেলে খলীফা লিখেছেন:

(চলবে ইনশাআল্লাহ্)

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র