চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

পুষ্পের কিশোর, কিশোরের পুষ্প

কিশোর বন্ধুরা!

আমার সালাম গ্রহণ কর। এবার খুব লজ্জা লজ্জা ভাব নিয়ে তোমাদের দুয়ারে দস্তক দিয়েছি! একই অন্যায় যদি বারবার হয়, কয়বার ক্ষমা করা যায়! আর এবার তো দেরী নয়, রীতিমত ‘দেরীং’ হয়ে গেল। গুঁতো তো খেতেই হবে! তবে কি না মনের ভিতর থেকে কে যেন অভয় দিয়ে বলল, গিয়েই দেখ না, ওরা তো তোমারই ছেলে! তোমারই মেয়ে! তাই না সাহস করে এলাম এবং দরজায় দস্তক দিলাম। তোমাদের শোকর যে, দরজা খুলেছ! বসতে বললেই কি, না বললেই কী! দরজা খোলাটাই হল বড় কথা! আমি তো ইচ্ছা করলেই বসে যেতে পারি! নিজের বাড়ী বলে কথা! নিজের ছেলে মেয়ে বলে কথা!

কিন্তু না ভাই, বসার ফুরসত নেই। হঠাৎ করে সিদ্ধান্ত হল তো, আল্লাহ্‌র রহমতে পুষ্প বের হচ্ছে! ভাবলাম, আগে বেড়ে খবরটা দিয়ে আসি! আর তোমাদের বলে আসি, রাগটাগ কর না ভাই! কলমটা খুঁজে পেতে দেখ, কোথায় মরচে ধরে পড়ে আছে! সাফসুতরা করে লিখতে বসে যাও। তোমরা লেখা না পাঠালে আমি আবার লিখব কীভাবে! আচ্ছা, বিশ্বাস হয়ত করবে না, তবু বলি, ইনশাআল্লাহ্ এবার আগের চেয়ে বেশী সতেজ থাকার চেষ্টা করব।

আর শোনো, দেখতেই পাচ্ছ, মুসলিম উম্মাহ্‌র এখন কী ঘোর দুর্দিন! অন্তর দিয়ে দু‘আ কর, আল্লাহ্ যেন মুসলিম উম্মাহ্‌কে গায়ব থেকে সাহায্য করেন। শত হলেও আল্লাহ্‌কে এক বলে বিশ্বাস তো করি!

আল্লাহ্ মানুষের জীবনকে যত স্তরে ভাগ করেছেন তার মধ্যে শৈশব হল নিষ্পাপ জীবন! সম্ভবত সবচে’ সুখেরও জীবন। তবে তারুণ্যের জীবনই হল সবচে’ কাঙ্ক্ষিত জীবন। জাতির উত্থানের জন্য তারুণ্যের কোন বিকল্প নেই। কোন জাতির তরুণ প্রজন্ম যদি জেগে ওঠে এবং জাতির হাল ধরে তাহলে ঐ জাতির উত্থান আল্লাহ্ ছাড়া কেউ রোধ করতে পারে না। শিশুর জীবন, সন্দেহ নেই, সুখের জীবন, তবে দায়দায়িত্বহীন, খেলাধূলার জীবন! যত নিষ্পাপই হোক শিশুর জীবন। তার জীবনে তো নেই মহান কোন লক্ষ্য, মহৎ কোন উদ্দেশ্য। তো একটি শিশুর জন্য কীভাবে কামনা করতে পারি, চিরকাল সে শিশুই থাক! না, আমি চাই, যত দ্রুত সম্ভব একজন শিশু বেড়ে উঠুক! তারুণ্যের দোরগোড়ায় উপনীত হোক। তারুণ্যের জাগরণে জাতিকেও উজ্জীবিত করুক। আমার তারুণ্য বিদায় নিয়েছে কোন সুদূরে! নিজের তারুণ্যের জন্য আমি এখন মাতম করি না! কারণ আমার সামনে আমি দেখতে পাই একদল তরুণ! তাদের রক্তে উচ্ছ্বাস আছে! তাদের বুকে উদ্দীপনা আছে! তাদের চোখে জীবনজয়ের দীপ্তি আছে! জীবনপ্রদীপের নিভু নিভু আলো যতদিন জ্বলতে থাকে, এই তরুণদের জন্য আমি প্রার্থনা করে যাব, আমাদের অসমাপ্ত কাজ তারা যেন পূর্ণ করতে পারে! আমাদের রেখে যাওয়া দায়িত্ব তারা যেন নিজের কাঁধে তুলে নিতে পারে। হোক ছেঁড়া পাল, ভাঙ্গা মাস্তুল, স্বপ্নের বন্দরে তারা যেন কিশতি ভেড়াতে পারে!

২৯/৫/৪৮ হি. ১১/৪/২৬ খৃ. মঙ্গলবার

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র