চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

যদি হিসাব করি, জীবনের এই প্রান্তসীমায়…

যদি হিসাব করি, জীবনের এই প্রান্তসীমায় পৌঁছতে পৌঁছতে কত লেখা আমি লিখেছি! দিনে রাতে, সকালে সন্ধ্যায়!

কত শব্দ, কত বাক্য, কত বক্তব্য! যেন শব্দের মিছিল! যেন ‘বর্ণের’ বন্যা! একটি একটি করে হরফ যদি হিসাব কির, সংখ্যার আওতায় হয়ত আনা যাবে না। তাতে কতটা কল্যাণ ছিল; কতটা আলো ও ভালো ছিল, সে আলাদা প্রশ্ন! তবে প্রচুর লেখা ছিল! লাখ লাখ শব্দ, হাযার হাযার বাক্য এবং বহু বক্তব্য! এ জন্য মানতেই হবে, বিপুল শক্তির ক্ষয় হয়েছে! জীবনের বহু মূল্য -বান সময় ব্যয় হয়েছে এর পিছনে! সারা জীবন যেন লিখতে পারি সে জন্য বিপুল শক্তির সাধনা করেছি! হয়ত কিছু শক্তি অর্জনও করতে পেরেছি! কিন্তু আমার এত এত লেখা আমাকে কি সান্ত্বনা দিতে পারে! কিংবা মানুষকে! কাছের ও দূরের মানুষকে! এই যে কলমে কালির ঝর্ণা, আমার পিপাসার্ত আত্মার পিপাসা কি দূর করতে পারে! কিংবা মানুষের! বহু মানুষের না হোক, অন্তত একজন, দু’জন মানুষের!

তার চেয়ে যদি না লেখার শক্তি অর্জন করতাম! অসঙ্গত যা কিছু লিখেছি, তা থেকে যদি বিরত থাকতে পারতাম! কত ভাল হত! অন্তত এখন যদি তাওবা করতে পারি, কত ভাল হয়!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র