চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

মুসলিম-অমুসলিম, আমরা সবাই জানি, পৃথিবীতে আমি…

মুসলিম-অমুসলিম, আমরা সবাই জানি, পৃথিবীতে আমি নিজে আসিনি! আমার তো জানাই ছিল না, কখন একসম -য় পৃথিবীতে আমার আগমন- প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে! ইচ্ছা ছাড়া কি কোন কাজ হয়! তাহলে পৃথিবীতে আমার আসা কারো ইচ্ছায় হয়েছে! মা-বাবার ইচ্ছায়! তাহলে কি পৃথিবীর কোন দম্পতি থাকত নিঃসন্তান!

আকাশ থেকে বৃষ্টি ঝরল ঝিরিঝির, রিমঝিম ও মোষলধারে, আমি বৃষ্টিতে ভিজলাম, আর শুনলাম, ‘এ জল, এ বৃষ্টি, আমারই সৃষ্টি! আমি আল্লাহ্!’

মাটি ফুঁড়ে অঙ্কুর বের হল, কিশলয়! দু’টি পাতা চারটি হল, ধীরে ধীরে বড় হল। আমি অবাক হয়ে দেখলাম, আর শুনলাম, ‘এ আমার সৃষ্টি! আমি এর স্রষ্টা! আমি আল্লাহ্!’

মাটি শুকনো ছিল, যেন মৃত ভূমি! বৃষ্টিতে মাটি ভিজল, বিস্তীর্ণ ভূমি সবুজ হল, শাখে শাখে ফুল হল, ডালে ডালে ফল হল! মাঠে মাঠে ফসল হল! মুগ্ধ দৃষ্টিতে আমি দেখলাম, আর শুনলাম! ‘এ সবুজ, এ ফুল, ফল ও ফসল আমার সৃষ্টি! আমি আল্লাহ্!’

দু’চোখ জুড়ে নেমে এল শান্তির ঘুম! একজন আলোর মানুষ এলেন, আর বললেন, আমি তোমাকে বলতে এসেছি! ‘তোমার স্রষ্টা আল্লাহ্! তিনি চিরমহান! সর্বশক্তিমান!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র