চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

পিঁপড়ের প্রতি কৃতজ্ঞতা

আমার চারপাশে এই যে বিপুল পৃথিবী! এই যে বিশাল প্রকৃতি, তার পরতে পরতে আল্লাহ্ আমার জন্য সাজিয়ে রেখেছেন শিক্ষার বহু উপকরণ! চাঁদ-সূর্য থেকে, নীল আকাশে মেঘের ভেলা থেকে, রিমিঝিম বৃষ্টি থেকে, রোদ-বৃষ্টির মধ্যে প্রকাশ পাওয়া রঙধনু থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি! শিক্ষা পেয়েছি নদী ও সাগর থেকে, সাগরের বড় বড় ঢেউ থেকে; বনের গভীরতা ও পর্বতের গম্ভীরতা থেকেও অনেক শিক্ষা পেয়েছি! চোখের সামনে এই যে সীমাহীন সৃষ্টিজগত, এত সুন্দর করে আল্লাহ্ সাজিয়েছেনই তো আমার শিক্ষার জন্য! তবে জীবনে সবচে’ বড় শিক্ষা আমি পেয়েছি সবচে’ ক্ষুদ্র একটি প্রাণীর কাছ থেকে, আমি বলি, পিঁপড়ে, তোমরা বল পিপিলিকা! অবাক হও কেন! পৃথিবীতে বড় বড় কত প্রাণীই তো আছে! সব ছেড়ে এই ক্ষদ্র পিঁপড়া! সত্যি বলছি, পিঁপড়ের কাছ থেকে আমি এত শিক্ষা পেয়েছি, যা বলে শেষ করতে পারব না! তাই বলতে দ্বিধা নেই, পিঁপড়ের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ!

পিঁপড়ে তো দেখেছি প্রচুর সেই শিশুকাল থেকে! লালপিঁপড়ে, আর কালো পিঁপড়ে! কী কারণে কালো পিঁপড়েকে বলা হত মুসলমান পিঁপড়া। হয়ত কামড়ায় না, এজন্য! লাল পিঁপড়েগুলোকে বলা হত কাফির পিঁপড়া! লাল পিঁপড়ার কামড়ও খেয়েছি কম না! তো পিঁপড়ের সঙ্গে এই যে প্রথম পরিচয় এতে না শিক্ষার কিছু ছিল, না আনন্দের! পিঁপড়ের সেঙ্গ পিঁপড়ের প্রতি.../২৫-এর পর প্রথম শিক্ষামূলক পরিচয় হল সেই বিখ্যাত শিশুতোষ কবিতা দ্বারা! কোথায় কীভাবে পেয়েছি কবিতাটি, মনে নেই, তবে পড়ে যে খুব মুগ্ধ হয়েছিলাম, এখনো মনে আছে—

পিপিলিকা, পিপিলিকা/ দলবল ছাড়ি একা/কোথা যাও, যাও ভাই বলি!

শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই/ছয় পায়ে পিলপিল চলি!

কবিকে আন্তরিক ধন্যবাদ! শৈশবে তার কবিতাটি পড়েই বুঝতে পেরেছি, পিঁপড়ের মত ক্ষুদ্র প্রাণী থেকেও আমাদের শেখার মত বহু কিছু আছে।

আমরা অপচয় করি, পিঁপড়েরা অপচয় করে না! বর্তমানেই তারা ভবিষ্যতের চিন্তা করে এবং ভবিষতের জন্য সঞ্চয় করে! তাই পিঁপড়েরা কখনো খাদ্যসঙ্কটে পড়ে না।

পিঁপড়ের জীবনধারা সম্পর্কে তখন থেকে আমার অন্তরে কৌতূহল হয়েছিল। আমি খুঁজে খুঁজে দেখতাম, কোথায় কোন গর্তে নিয়ে তারা খাদ্য সঞ্চয় করছে। পিঁপড়েদের গতিশীলতা, শৃঙ্খলা ও ক্লান্তিহীন পরিশ্রম দেখে আমি অবাক হতাম! আর ভাবতাম, এত জ্ঞানের গুণের অধিকারী হয়েও এত শক্তি ও বুদ্ধির মালিক হয়েও মানুষ কেন ক্ষুদ্র পিঁপড়েদের মত সুশৃঙ্খল, কর্মে অক্লান্ত এবং লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি একতাবদ্ধ হতে পাের না!

পিঁপড়েদের আর যে জিনিসটি

আমাকে মুগ্ধ্য করেছে তা হল নিজের শরীরের চেয়ে বেশী ওজন বহন করার ক্ষমতা। মানুষকে আল্লাহ্ এত শক্তি দিয়েছেন, অথচ সে কাজকে ভয় পায়! একটু কঠিন কাজ হলে তো সাহসই হারিয়ে ফেলে! কিন্তু পিঁপড়েদের জীবন-অভিধানে সম্ভবত ‘পারব না’ শব্দটি নেই। কাজ যত কঠিন হোক, যত ভারী হোক, পিঁপড়েরা সহজেই তা বয়ে নিয়ে যায়। আমার বিশ্বাস, পিঁপড়েরা সাহস করে কাজ শুরু করে, আর আল্লাহ্ পিঁপড়েদের সাহায্য করেন। কাজ কঠিন বলে, ভারী বলে আমরা যদি পিছিয়ে না যাই, যদি সাহস করে আল্লাহ্ ভরসা বলে কাজের দায়িত্ব কাঁধে নিয়ে নিই, অবশ্যই আল্লাহ্ গায়ব থেকে আমাদের সাহায্য করবেন।

আই তো সেদিন দেখলাম, জলকান্দায় পানি দেয়া হয়েছে, পিঁপড়ে যেন খাবার পর্যন্ত যেতে না পারে। পিঁপড়ের জন্য তো এটা ছিল ‘জলকান্দাসমুদ্র’! কিন্তু তারা দমে যায়নি! ‘সাগরপাড়ে’ দাঁড়িয়ে তারা বুঝতে পেরেছিল, যদি আমরা একতাবদ্ধ হই এবং একসঙ্গে সাগরে ঝঁাপিয়ে পড়ি তাহলে এ সাগর পাড়ি দেয়া অসম্ভব কিছু নয়। শেষপর্যন্ত আমার চোখের সামনে পিঁপড়েরা নিজেদের দিয়ে সেতু তৈরী করে সাগর পার হয়েছিল এবং খাদ্য-ভাণ্ডারের কাছে পৌঁছেছিল!

একজন পিঁপড়ের সেতুটি ভেঙ্গে দিতে চেয়েছিল, আমি বললাম, পিঁপড়ের সাহস ও সাধনাকে সম্মান কর! তার কাছ থাকে এই ঐক্যবদ্ধ সংগ্রাম সাধনার শিক্ষা গ্রহণ কর। .....

আমার জীবনে শৃঙ্খলা বলে অল্প কিছু যদি থেকে থাকে! ক্লান্তিহীন কর্মের কিছু গুণ যদি থেকে থাকে, সর্বোপরি বড় বড় বাধার মুখে দমে না যাওয়ার কিছু সাহস যদি থেকে তাহলে নিঃসন্দেহে আমি তা শিখেছি এই ছোট্ট পিঁপড়ের কাছ থেকে! তাই পিঁপড়ের প্রতি আমি কৃতজ্ঞ! এই কৃতজ্ঞতা আমার আজীবনের জন্য!

আমরা আগে নিজেকে অসম্মান করি, মন্দ কাজ করে এবং মন্দ চিন্তা করে। তারপর মানুষ আমাদের অসম্মান করে।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র