চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

প্রকৃত বন্ধুর খোঁজে!

দু’দিনের পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবনের চলার পথে মানুষকে সীমাহীন দুঃখকষ্টের মুখোমুখি হতে হয়। জীবন তখন এত কঠিন হয়ে পড়ে যে, একা একা জীবনের পথ পাড়ি দেয়া অসম্ভব মনে হয়। নিজের নিঃসঙ্গতার কাছে মানুষ তখন বড় অসহায় হয়ে পড়ে। অথচ জীবনের দীর্ঘ পথ তাকে পাড়ি দিতেই হবে। মানুষ তখন কাউকে না কাউকে আপন করে পেতে চায়, যার কাছে সে আশ্বাস পাবে, সান্ত্বনা পাবে, যাকে অবলম্বন করে জীবনের কঠিন পথে চলতে পারবে। তখন তার মনে হবে, বিপদ যত কঠিন হোক, জীবনের পথে সে একা নয়।

তার সঙ্গে আছে তার পরম বন্ধু!

চলতে চলতে হঠাৎ সে অনুভব

করে, না, জীবন তো এত সহজ নয়। জীবন তো, যতটা সে ভেবেছিল, তার চেয়ে কঠিন! জীবনের হিসাব তো এত সরল নয়! জীবনের হিসাব তো, সে যতটা ভেবেছিল তার চেয়ে জটিল! এখানে কেউ কারো বন্ধু নয়, এটা যেমন নির্মম সত্য তেমনি নির্মম সত্য এই যে, জীবনে কোন বন্ধু নিঃস্বার্থ নয়! কোন বন্ধুত্ব নিঃশর্ত নয়।

আসলে বিপদের ঘনঘটা, আর নিঃসঙ্গতার যন্ত্রণায় মানুষ এমনই দিশেহারা থাকে যে, কে প্রকৃত বন্ধু তা চিনতেই ভুল করে! পিপাসার্ত মানুষ পানির খোঁজে মরীচিকার পিছনেই ছুটে যায়, আর হতাশ হয়ে ফিরে আসে, বা হতাশার আবর্তে তলিয়ে যায়। জীবনের পরম সত্য তো এই যে, ঐ মহান সত্তাই হতে পারেন আমার বন্ধু, যার নিজের কোন প্রয়োজন নেই; অথচ সবার প্রয়োজন পূর্ণ করার নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে! তিনি আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ্! তিনিই শুধু পারেন বিপদে মানুষকে সঙ্গ দিতে, মানুষের বিপদ দূর করতে! তিনিই শুধু পারেন অন্ধকারে মানুষকে পথ দেখাতে! তিনিই আমাদের প্রকৃত বন্ধু যিনি বলেছেন لاتـقـنـطوا من رحـمة الله তোমরা আল্লাহ্‌র রহমত হতে নিরাশ হয়ো না!

তাই আজ আমি চাই, জীবনের পথে সমস্ত বন্ধুত্বের মোহ ত্যাগ করে একমাত্র তঁার বন্ধুত্ব গ্রহণ করতে। আমি বিশ্বাস করি আকাশের এ অভয়বাণী-

ألا إن أوليـآء الله لا خوف عليـهم ولا هم يـحزنـون শোন, আল্লাহ্‌র যারা বন্ধু তাদের কোন ভয় নেই, আর তারা বিপন্ন হবে না।

ইউসুফ বিন আলী আশরাফ. মাদরাসাতুল মাদীনাহ

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র