“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
পুষ্পের কিশোর
শের-ই-মইসূর
তিনি সুলতান ফাতহে আলী খান টিপু। ইতিহাসে টিপু সুলতান নামেই পরিচিত। ১৭৫৭ সালে ইংরেজশক্তির হাতে পলাশির মহাবিপর্যয়ের পর ুতিনিই হলেন ঐমহান শাসক যিনি ভারতবর্ষের আযাদীর জন্য জীবনের শেষদিন পর্যন্ত তলোয়ার হাতে লড়াই করেছেন। ঈমান ও বিশ্বাস এবং মৃত্যুভয়হীন জিহাদী চেতনা থেকে উচ্চারিত তঁার সেই সাহসী বক্তব্য আজো আমাদের উদ্দীপনার উৎস, ‘শৃগালের শতবছরের চেয়ে সিংহের একদিেনর জীবনই উত্তম।’
১৭৫০ সালে মইসূরের ন্যায়পরায়ণ শাসক হায়দার আলীর ঘরে টিপুর জন্ম। শৈশেব পিতা হায়দার আলী তাঁকে সাহস, বীরত্ব, জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার উপর গড়ে তুলেছিলেন, যাতে তিনি যোগ্য শাসক, সাহসী যোদ্ধা ও কুশলী সেনাপতিরূপে ভারতের আযাদীর মুহাফিয হতে পারেন। যোগ্য পিতার যোগ্য সন্তানরূপেই তিনি গড়ে উঠেছিলেন। তরুণ বয়সেই পিতার সঙ্গে বিভিন্ন যুদ্ধে তিনি অতুলনীয় সমরকুশলতার পরিচয় দেন। সেনাপতিরূপেও ইংরেজশক্তির বিরুদ্ধে বিপুল বিক্রমে জয়লাভ করেন।
সাম্রাজ্যবাদী ইংরেজশক্তির বিরুদ্ধে মইসুরে একে একে চারটি যুদ্ধ হয়েছিল। প্রথম ও দ্বিতীয় মইসূরযুদ্ধে তিিন পিতার সঙ্গে বিভিন্ন ফ্রণ্টে অসাধারণ বীরত্ব ও সাহসের পরিচয় দেন। ইংরেজশক্তি তখনই শুনতে পেয়েছিল, মইসূরের ময়দানে ভবিষ্যত সিংহের গর্জন।
১৭৮২ সালে পিতা হায়দার আলীর মৃত্যুর পর চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে টিপুসুলতান সালতানাতে মইসূরের দায়িত্বভার কাঁধে তুলে নেন। ১৭৮৯ সালে তিনি তৃতীয় মইসূরযুদ্ধের মুখোমুখি হন। সেখানে একই সঙ্গে তিনি মাদরাজের ইংরেজ, মহারাষ্ট্রের মারাঠা ও হায়দারাবাদের নিযাম এ তিন অপশক্তির বিরুদ্ধে লড়াই করেন, তখনকার হিন্দুস্তানে যা শুধু টিপুসুলতা -নের পক্ষেই সম্ভব ছিল।
১৭৯৯ সালে বর্ষামৌসুমের আগে ইংরেজশক্তি মইসূরের উপর চূড়ান্ত আঘাত হানে। অতুলনীয় বীরতের সঙ্গে লড়াই করা সত্ত্বেও মইসূরের গাদ্দারদের কারণে টিপুসুলতানকে শাহাদাত বরণ করতে হয়। দুশমন ইংরেজও তার অসম সাহস ও সমরকুশলতার প্রশংসা করেছে। তিনি জান দিয়েছেন, কিন্তু শান বাঁচিয়েছেন। শাহাদাতের পরও তলোয়ার ছিল তাঁর হাতের মুঠোয়। ভারতবর্ষের আযাদীর ইতিহাসে টিপু চিরঅমর হয়ে থাকবেন। তাঁকে আমাদের সশ্রদ্ধ সালাম। (লাবীব আব্দুল্লাহ্।)
* টিপু সুলতানের তলোয়ারের ছবি দেখুন, প্রচ্ছদের তৃতীয় পৃষ্ঠায়।