পুষ্পের কিশোর
দুঃখিনী মায়ের কান্না
২৭-৩-৪৭ হি. া
দুঃখিনী মায়ের কথা অন্যের কাছে অনেক শুনেছি! বইয়ের পাতায় অনেক পড়েছি, কিন্তু কোন দুঃখিনী মায়ের মুখ থেকে তার দুঃখের কথা কখনো শুনিনি! আজ প্রথম শুনলাম এবং বুকের ভিতরটা কষ্টে ভরে গেল! এ মা তো আসলে এই সমাজের হাযারো দুঃখিনী মায়েরই প্রতিচ্ছবি। তার ছিল তিন ছেলে। এখনো তারা বেঁচে আছে, তবু ‘ছিল’ এ জন্য যে, দুঃখিনী মায়ের জন্য বেঁচে থেকেও তারা বেঁচে নেই। থাকার মধ্যে ছোট ছেলেটা ছিল, সেও বিয়ে করে, মায়ের জীবন থেকে সরে গেল!
আমি তার দুঃখের কথা শুনছি, আর বুকের ভিতরে তোলপাড় হচ্ছে! কী বলে তাকে সান্ত্বনা দেব, বুঝতে পারলাম না। মায়ের চোখের এই কষ্টের অশ্রু সন্তানদের জীবনে কী পরিণতি বয়ে আনতে পারে, ভেবেই আমার ভয় হল। গর্ভধারিণী মাকে এমন কষ্টের মধ্যে ফেলে গিয়ে কোন সন্তান কীভাবে সুখী হতে পারে! তার সন্তনেরা ভবিষ্যতে তার সঙ্গে কী আচরণ করতে পারে!
কষ্টর কথা, দুরবস্থার কথা বলছেন, কিন্তু আশ্চর্য, ছেলেদের সম্পর্কে কোন অভিযোগ নেই! তিনি চান, তারা যেখানেই আছে, যেন সুখে থাকে।
এই দুঃখিনী মায়ের চেহারায় আমি যেন আমারই মায়ের ছবি দেখতে পেলাম! প্রতিটি সন্তানই তো তার মায়ের প্রসববেদনার ফল! জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুর ঝুঁকি নিয়েই তো প্রতিটি মা তার সন্তানকে পৃথিবীর আলোতে আনেন। তাতে কত মায়ের নিজের জীবনপ্রদীপের আলো নিভে যায়! সন্তানের জীবনের বিনিময়ে মা নিজে মৃত্যুকে আলিঙ্গন করতে খুশি- মনে প্রস্তুত হয়ে যান। সন্তান সেই মােক বার্ধক্যের অসহায়ত্বের মধ্যে ফেলে চলে যায় নিজের সুখের সন্ধানে! মা কীভাবে এমন মমতা -ময়ী হন, সন্তান কীভাবে এমন নিষ্ঠুর হয়!...
আমার মনে হল, এই দুঃখিনী মা নিজের কষ্টের কথা বলতে পেরে, কিছুটা যেন স্বস্তি পেলেন! আসলে এ হৃদয়হীন নির্দয় সমা- জে মানুষ নিজেকে নিয়ে এমনই ব্যস্ত যে, কারো কষ্টের কথা শোনারও অবসর নেই! দু’টো সান্ত্বনার কথা বলা, বা একটু চোখের পানি মুছে দেয়া তো দূরের কথা।
এই দুঃখিনী মায়ের চোখের পানিকে সাক্ষি রেখে আমি প্রতিজ্ঞা করলাম, অন্তত নিজের মাকে আমি শান্তিতে রাখার চেষ্টা করব! অন্তত একজনদু’জ- ন মায়ের সামান্য কিছু কষ্ট দূর করার চেষ্টা করব, ইনশাআল্লাহ্!
০০ তোমার লেখা বেশ সুন্দর! আল্লাহ্ যেন তোমাকে তাদের মত করেন, যারা যত ভাল কথা বলে তার চেয়ে বেশী ভাল কাজ করে, আমীন।