চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

সাইকেল-মোটর সাইকেল কেন?

৪-৫-৪৭ হি,

আজ থেকে মাদরাসার পক্ষ হতে আমাদের জন্য সাইকেল ও মোটর সাইকেল চালনা শেখার ব্যবস্থা করা হয়েছে। কোন মাদরাসার জীবনে এমন চিন্তা তো সত্যি বড় অদ্ভূত!

এমন চিন্তার উদ্দেশ্য কী! প্রশ্নটা

মনে আসার সঙ্গে সঙ্গে নতুন একটি চিন্তা মনে এল! আগের যুগে অশ্বচালনা শেখার প্রচলন ছিল! তখন কি প্রশ্ন উঠেছিল, আমরা দ্বীনের ইলম শেখার মধ্যে নিমগ্ন! আমরা কেন অশ্বচালনা শেখার চিন্তা করছি! যে প্রয়োজনে অতীতে অশ্বচালনা শেখা হত সেই প্রয়োজনেই তো আজ শিখতে হবে সাইকেল ও মোটর সাইকেল- চালনা! তারপর একটি সচিত্র খবর পড়লাম, একদল মুজাহিদ মোটর সাইকেলে চড়ে দুশমনের শিবিরে হামলা করে আবার নিরাপদে ফিরে এসেছে! আরেকটি খবর চোখের সামনে এল। দুশমন ধাওয়া করেেছ একদ -ল মুজাহিদীনকে, তারা দীর্ঘ নদী- পথে সাঁতার কেটে দুশমনের নাগাল থেকে আত্মরক্ষা করেছেন! তো তারা যদি সাঁতার না জানতেন! সাঁতার না শিখতেন! এভাবে আদীব হুযূরের চিন্তা চেতনার অজানা দিগন্ত আমার সামনে উন্মোচিত হল! ...

মু‘ঈনুদ্দীন (সপ্তমবর্ষ, মাদরাসাতুল মাদীনাহ্)

০০ দুঃখে কষ্টে আমি নির্বাক হয়ে পড়ি কখন জানো! যখন দেখি আমার ছেলেরা এত সুন্দর চিন্তা এবং এত উচ্চ চেতনা ধারণ করে, অথচ যখন শিশুদের গড়ে তোলার দায়িত্ব তাদের কাঁধে অর্পিত হয়, তখন সব ভাল চিন্তা, সব উত্তম চেতনা হারিয়ে যায়। শিশুাদের জন্য তারা সবুজ পাতা না হয়ে হয়ে পড়ে সবুজ পোকা! কেন এমন হয়! এগুলো কি তাহলে শুধু কলমের আঁচড়, হৃদয়ের রেখা নয়! মাদানী মক্তবের সেদিনের যে শিশু আজ মাদানী মক্তবের দায়িত্ব পেল সে-ই শিশুদের জন্য হয়ে গেল ক্ষতির কারণ! জীবন তাহলে অগ্রসর হবে কীভাবে!

প্রিয় মু‘ঈনুদ্দীন। সামনের দিন-

গুলোতে কর্ম দিয়ে কীর্তি দিেয়

মানুষ নও, কাজেরও মানুষ! তুমি নিজের এবং অন্যের জীবন গড়ার শপথ নেয়া তালিবে ইলম! কামনা করি, তুমি সফল হও। এখনই তোমাকে ও তোমার সঙ্গীদের দাওয়াত দিয়ে রাখলাম ওয়াকফের নতুন জীবনের জন্য, নীচের শিউলীফুলটি সহ!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র