চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

কত ফুল ফোটে, কত ফুল ঝরে, কিন্তু...

৮-৫-৪৭ হি. বসন্তের বাগানে কত ফুল ফোটে! শীতের সকালে কত শিউলী ঝরে! ফুল দিয়ে মানুষ ভালোবাসা নিবেদন করে; ফুল দিয়ে মানুষ হৃদয়ের আবেগ প্রকাশ করে! এতটুকুর জন্যই কি ফুলের জীবন! সৃষ্টির উদ্যানে প্রতি- দিন এত ফুল কী শুধু এ জন্যই ফোটে!

ফুল কি নিজের সৌন্দর্য দ্বারা, নিজের সুবাস দ্বারা অদৃশ্যের পরম সৌন্দর্য ও অনন্ত সুবাসের রহস্য প্রকাশ করে না!

যখন শীত আসে, আমাদের মাদরাসার বাগানে শিউলীফুলের যেন ‘জোয়ার’ আসে। সুন্দর ব্যবস্থা আছে মসজিেদর সমানে শিউলী ফুলদিয়ে কোন লেখা ফুটিয়ে তোলার, যেমন ‘আমার মা আমার জান্নাত বইয়ে ‘মা’ ফুটিয়ে তোলা হয়েছে মাদরাসার বাগানের শিউলীফুল দিয়ে।

এভাবে আজ এখানে শিউলীফুলের সজ্জা দিয়ে লেখা হয়েছে بسم الله এটা শিউলীফুল দ্বারা এ মৌসুমের প্রথম সজ্জা! সত্যি মুগ্ধ হলাম। যেন ফুলের সৌন্দর্যে স্রষ্টারই অপার সৌন্দর্যের উদ্ভাস! শিউলীফুলের জীবন যেন আজ সার্থক হল! মনে পড়ল অতীতের একটি সুখের স্মৃতি। তখন ঠিক এখানে কতগুলো শিউলী নিজের জীবন দিয়ে আমার জীবনের জন্য রেখে গিয়েছিল একটি অমূল্য বাণী—

ফুল বলে, ‘তুমি মানুষ হও!’

আদীব হুযূরের শেখানো সেই প্রশ্নটি আবার জাগল মনে— ‘আমি তো ফুলকে ভালবাসি, ফুল কি ভালবাসে আমাকে? জীবনের গভীর থেকে উঠে আসা একটি জীবন্ত প্রশ্ন! কিছু প্রশ্ন জীবনকে নাড়া দেয়! হৃদয়ের গভীরে তরঙ্গদোলা সৃষ্টি করে! মানুষকে নতুন পথের দিশা দেয়, এটি তেমনি এক প্রশ্ন! আমাকেই খুঁজতে হবে এ প্রশ্নের উত্তর এবং আমার নিজেরই ভিতরে! উত্তর হল, যখন আমার জীবন ফুলের মত সুন্দর হবে এবং হবে ফুলের মত সুরভিত, তখন বুঝব, ফুল আমাকে ভালবাসে! যখন আমার দ্বারা ফুলের অমর্যাদা হবে না, বুঝব, আমি ফুলকে ভালবাসি! আর যদি আমার দ্বারা ফুলের অমর্যাদা হয়, বুঝতে হবে, আমি নিজেই ফুলকে ভালবাসি না! নিজেকে তখন মানুষ বলার অধিকারই থাকে না!

আজ থেকে আমার সাধনা হোক, ‘আমি যেন ফুলকে ভালবাসতে পারি, আমি যেন ফুলের ভালবাসা পেতে পারি!

আসিফ, ষষ্ঠবর্ষ, মাদরাসাতুল মাদীনাহ্

০০ সুন্দর চিন্তার সুন্দর প্রকাশ! কামনা করি, তোমার সাধনা সফল হোক! জীবন তোমার সুন্দর হোক শিউলীফুলের মত!

শিউলীফুলের লেখাটি দেখ প্রচ্ছদের তয় পৃষ্ঠায়।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র