চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

শুকনো পাতা, সবুজ পাতা!

১০-৪-৪৮ হি, মঙ্গলবার

ফজরের পর মাদরাসা প্রাঙ্গণে একসাথীর সঙ্গে পায়চারি করছি। মক্তবভবনের পাশদিয়ে যাওয়ার সময় দেখি, সারিবদ্ধ বাঁশঝাড়গুলোর আজ অন্যরকম অবস্থা! এগুলো শোভাবর্ধনের জন্য রোপণ করা হয়েছে। গতকাল তো গাছের পাতাগুলো সবুজ সজীব ছিল! আজ ছাটাই করার পর ভিতরের বিবর্ণতা সামনে চলে এসেছে।...

আমাদের জীবনও কি এমন! সৌন্দর্যের আবরণে ঢাকা! কিন্তু ভিতরে কত রকমের কদর্যতা! লোভ লালসা, হিংসা বিদ্বেষ! আমাদের কর্তব্য, ভিতরে খোঁজ নেওয়া এবং ভিতরের সংশোধনের প্রতি যত্নবান হওয়া। তাহলেই জীবন সুন্দর হবে! স্রষ্টার কাছে, আল্লাহ্‌র কাছে আমরা প্রিয় হব।

যখন থেকে রোযনামচা লিখি, দেখেছি, রোযনামচা লেখার কল্যণে চিন্তায় গভীরতা এসেছে! ছোট ছোট বিষয় থেকে চিন্তা করে বড় বড় শিক্ষা অর্জনের সুযোগ হচ্ছে। নিঃসন্দেহে এটি রোযনামচার একটি বরকত! রোযনামচা মানুষের চিন্তার জগতে বিপ্লব... নিঃসন্দেহে রোযনামচা আল্লাহ্‌র বড় নেয়ামত। ....

আবূছালেহ, পঞ্চমবর্ষ, মাদরাসাতুল মাদীনাহ্

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র