চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

ভূমির বৃষ্টি, হৃদয়ের বৃষ্টি!

১০/৪/৪৮ হি. মঙ্গলবার

আকাশ থেকে বৃষ্টি হয়, কখনো ঝিরঝির, কখনো ঝরঝর! কখনো রিমঝিম, কখনো মোষলধারে! যে নরম ভূমি বৃষ্টির পানি গ্রহণ করে তা সবুজ হয় এবং তাতে ফসল ফলে। যে শক্ত ভূমি বৃষ্টির পানি গ্রহণ করে না, তাতে না সবুজ আসে, না ফসল ফলে। মানুষের যে হৃদয় তারও একই অবস্থা! কোন কোমল হৃদয় উপদেশে বারিধারা গ্রহণ করে সবুজ সজীব হয়; আর কোন কঠিন হৃদয়দ যেমন ছিল তেমনই থেকে যায়।

আজ আদীব হুযূরের মজলিসে বসার সৌভাগ্য হল, আর উপরের কথাগুলোই বারবার মনে পড়ল।

অজকের মজলিসটি ছিল কিসমুল আদব (সাহিত্যবিভাগ)-এর উদ্বোধন উপলক্ষে।

আজ হুযূর অনেক মূল্যবান কথা বললেন, আর দরদের সঙ্গে বললেন, তোমরা এ কথাগুলোর কদর কর....

আজ আবার প্রতিজ্ঞা করলাম, জীবনের মূল্যবান সময়গুেলার আর যেন অপচয় না হয়। সময়ের প্রতিটি মুহূর্ত যেন...

শোআইব আব্দুল্লাহ্

(সপ্তমবর্ষ মাদরাসাতুল মাদীনাহ্)

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র