চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

ঘুম কি সময়ের অপচয়!

২৪-৮-২০২৩ খৃ

সময়ের অপচয় নিয়ে যখন কথা হয়, ঘুমের প্রসঙ্গটাই ওঠে। একটা সোজা হিসাব সামনে আসে, সারা জীবন গড়ে আট ঘণ্টা ঘুম, তিন ভাগের এক ভাগ তো ঘুমের মধ্যেই চলে যায়!... ঘুমের উপর যদি নিয়ন্ত্রণ থাকত, জীবন আরো কর্মমুখর ও কীর্তিতে ভাস্বর হতে পারত! ঘুম কি আসলেই সময়ের অপচায়! দোষটা ঘুমের! না যে ঘোমায়, আর যেভাবে ঘোমায় দোষটা তার!

ঘুম তো আমাদের কর্মক্লান্তি দূর করে! কর্মের নতুন উদ্যম দান করে! রাতকে তো আল্লাহ্ বানিয়েছেন লিবাস, আর ঘুম হল সুবাত—শান্তি ও প্রশান্তির মাধ্যম! তার চেয়ে বড় কথা, মুমিনের স্বপ্নকে বলা হয়েছে নবুয়তের ৪৬ ভাগের একভাগ, যা মুমিন শুধু ঘুমের মাধ্যমেই অর্জন করতে পারে! আর স্বপ্নের মধ্যে যে আল্লাহ্‌র নবীর যিয়ারাত-সৌভাগ্য অর্জিত হয়, এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে!

তাছাড়া আমলের জন্য সজীবতা অর্জনের নিয়তে ঘুমুলে সেই ঘুমও হয়ে যায় ইবাদত! মোট কথা, জেগে থাকা অবস্থায় সমেয়র যে অপচয় আমাদের দ্বারা ঘটে আসলে সে বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত! ঘুম কীভাবে আল্লাহ্‌র নেয়ামত হতে পারে, কীভাবে আমরা ঘুমের কল্যাণ ও বরকত অর্জন করতে পারি, তা জানা উচিত এবং তার উপর আমল করা উচিত। আমি তো সারা জীবন আমার ঘুমের প্রতি কৃতজ্ঞ থাকতে চাই! কারণ ঘুমই আমাকে কর্মের জন্য সতেজ ও সজীব রাখে!

০০ তোমাকে প্রমাণ করতে হবে, তুমি নিছক কথার

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র