চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পের কিশোর

ভাষার অলঙ্কার শালীনতা!

মাসঊদ বিন গিয়াছ

টাঙ্গাইল

০০ তোমার লেখা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি! লিখেছ ভাল, তবে লেখার মধ্যে যত্নের কোন ছাপ নেই। অর্থাৎ পুষ্পে ছাপার জন্য পাঠাতে হবে, আর হাতে ‘টাইম’ নাই! এভাবে তো লেখা শেখা যায় না। লিখতে হবে যত্নের সঙ্গে। আর অনুশীলনের প্রথম দিকে লেখার বিষয় হতে হবে ‘হালকা ফুলকা’! এককাজ কর, তুমি ‘এসো কলম মেরামত করি’ বইটি নিয়মিত পড়! সেখানে নবীন লেখক, তরুণ লেখক ও কিশোর লেখক, সবার জন্যই লেখার অনুশীলনের জন্য যথেষ্ট দিকনির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো ভালোভাবে আত্মস্থ কর। তারপর কলম হাতে নাও এবং মশক কর। দেখবে, ধীরে ধীরে তোমার লেখায় প্রাণ আসছে, গভীরতা আসছে এবং আসছে আভিজাত্য!

এমন উপমা ব্যবহার কর না, যার সঙ্গে পাঠকের পরিচয় নেই, যা মনে হবে উদ্ভট!

তোমার লেখায় সম্ভাবনার আভাস আছে। সেটা কাজে লাগাতে চেষ্টা কর।

মাহিরা বিনতে ছিদ্দীক

আয়েশা ছিদ্দীকা মহিলা মাদরাসা

০০ লেখার সঙ্গে তুমি একটি চিরকুট পাঠিয়েছ যে, লেখাটি যদি ছাপা না হয় তাহলে লেখার উৎসাহ হারিয়ে যাবে, আর কখনো লেখা হবে না।

ছি! এমন করে কেউ লেখে! তোমা- র ভিতরে তো লেখার এমন শক্তি থাকতে হবে যে, নিজের শক্তিতেই তুমি লিখবে! পুষ্পের জন্য কিন্তু এমন লেখকের প্রয়োজন নেই, লেখার প্রতি যাদের ভালবাসা নেই, কলমের প্রতি যাদের অনুরাগ নেই। যদি তুমি লিখতে পার, শধু অনুশীলনের জন্য এবং শুধু লেখা শেখার জন্য, আর তোমার নিয়ত যদি হয় কলমের মাধ্যমে দ্বীনের খেদমত করার যোগ্যতা অর্জন করা, তাহলেই তুমি হতে পারবে আগামীদিনের ‘কলমপ্রতিভা’! এ শব্দটা আমার বিশেষ পছন্দের নয়, তুমি ব্যবহার করেছ, তাই লিখলাম।

মুসলিম বিন মুশফিক/ মাদরাসাতুল ইছলাহ মোমেনশাহী্ ০০ তুমি রোযনামচা পাঠিয়েছ। এটা কি তোমার নিয়মিত খাতায় লেখা নিয়মিত রেযনামাচা, না হঠাৎ বসেছ কলম নিয়ে রোযনা- মচা লিখে পাঠাবে বলে!

দেখ, এভাবে লেখার কোন ফায়দা নেই। তোমাকে লেখা শিখতে হবে একেবারে শুরু থেকে। আর তার জন্য সবচে’ উত্তম ক্ষেত্র হল রোযনামচা! সেখানে স্বাধীনভাবে যা খুশি লিখতে পার। তবে পুষ্পের পাতায় প্রকাশিত রোযনামচা গুলো যদি পড়, তাহলে বুঝতে পারবে, রোযনামচা কীভাবে লিখতে হয়।

আমার প্রথম পরামর্শ, তুমি রোযনামচা লেখ! আমার দ্বিতীয় পরামর্শ, তুমি রোযনামচা লেখ! আমার তৃতীয় পরামর্শ, তুমি রোযনামচা লেখ! আমার চতুর্থ পরামর্শ, ছোটদের যত রোযনামচা ছাপা হয়েছে সেগুলো তুমি পড়।

সাজিদ বিন আব্দুস্-সালাম

দারুল মা‘আরিফ, খুলনা

০০ তোমার লেখাটি তো কয়েক- বছর আগের, যখন পুষ্পের প্রকাশনা স্থগিত হয়ে গিয়েছে। এর মধ্যে তো আমাদের সবার বয়স কয়েকবছর বেড়েছে! ধারণা করছি, তোমার বয়সও কিছু না কিছু বেড়েছে! তা তোমার কলমের বয়স কি কিছু বেড়েছে! মানুষের শরীরের বয়স বাড়ে সময়ের অতিক্রমন দ্বারা! মানষের বুদ্ধির বয়স বাড়ে জ্ঞান ও অভিজ্ঞতার নিয়মিত অর্জন দ্বারা এবং চিন্তার চর্চা দ্বারা, আর কলমের বয়স বাড়ে লেখার নিয়মিত অনুশীলন দ্বারা!

আচ্ছা, তুমি নতুন কিছু লেখা পাঠাও, আমি নিজেই বুঝতে পারব, এই পাঁচবছরে তোমার কলমের বয়স বেড়েছে কি না!

ছাদেকা বিনতে মাসঊদ /কুড়িগ্রাম

০০ শহর থেকে নগর থেকে, শিক্ষার সবরকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবস্থায়ও তোমার এমন অদম্য মনোবল! জীবনে কখনো না স্কুলে গিয়েছ, না মাদরাসায়! তোমার যা কিছু পড়া এবং যা কিছু লেখা, তোমার ছোট চাচার কাছে! আমার সালাম তঁাকে এবং তোমাকে। বড় আফসোস, তাদের জন্য, যারা শহরের মাদরাসায় পড়ে, আর নির্দয়ভাবে সময়ের অপচয় করে! তোমার চাচাকে বল, আবার যখন ঢাকায় আসবেন, আমার মেহমান হিসাবে যেন মাদরাসাতুল মাদীনায় আসেন।

তুমি লিখেছ, পুষ্প পড়ে তুমি ধন্য হয়েছ! আমার বিশ্বাস হল, পুষ্প পড়ার জন্য এমন একজন দু’জন ছেলে মেয়েও যদি থাকে, পুষ্প নিজে ধন্য হবে!

তোমার লেখা বলেছ, কলমের বেশ অনুশীলন তুমি কর এবং ভিতরের আকুতি থেকেই কর।

আমার মেয়েরা তো এখন বড়। তাদের কথা থাক! আমার নাতীন, ভাগিনী, ভাতিজী, তাদের থেকে তুমি অনেক...

তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা।

০০ লেখা থেকে বোঝা যায় তুমি মেয়ে, নাম লেখনি কেন! তুমি লিখেছ গ্রামের দৃশ্য তোমাকে কত মুগ্ধ করে। আসলে হৃদয় যাদের...

০ প্রিয় ... বিন...! তুমি একজন বিখ্যাত ব্যক্তির বিশেষ একটি বক্তব্য এবং তার বিশেষ চিন্তা ও বিশ্বাসের সমালোচনা করে দীর্ঘ মযমূন লিখেছ। তুমি ভেবেছ, লেখার উপর তারিখ দিয়ে দিলেই তো হয়ে যাবে রোযনামচা! না, ভাই, পুষ্পের পাতায় এ পর্যন্ত যত রোযনামাচ ছাপা হয়েছে সেগুলো মনোযোগ দিয়ে পড়লেই তুমি বুঝতে পারবে, রোযনামচায় কী কী বিষয় আসে এবং কীভাবে আসে।

তুমি যা লিখেছ, এটা হল আলাদা একটা প্রবন্ধ! যাই হোক, লেখার অনুশীলনের জন্য তোমার বয়সে কারো সমালোচনা করে কিছু লেখা ঠিক নয়।

দ্বিতীয় কথা হল, তুমি যার সমালোচনা করছ, হতে পারেন তিনি ভ্রান্ত আকীদার মানুষ! কিন্তু তোমাকে তো তার বয়সের কথা ভাবতে হবে! তারপর ভাবতে হবে তার সামাজিক মর্যাদার কথা! এরপর তুমি তার যে বক্তব্য খণ্ডন করতে চাও, তা যুক্তির মাধ্যমে শালীন ভাষায় খণ্ডন করতে হবে। ‘আপনার এমন আজগুবি কথা শুনে তো গাধায়ও হাসবে’ এটা কি ভদ্র লোকের ভাষা হল! সত্তর বছরের মান্যগণ্য মানুষকে বিশ বছরের তালিবে ইলম যদি এভাবে সম্বোধন করে তাহলে...! ‘যারা লাঠির ভাষা ছাড়া কোন ভাষা বোঝে না, তাদের সঙ্গে তো লাঠির ভাষায়ই কথা বলতে হবে!’

আল্লাহ্‌র কালাম কি তোমাকে তর্ক বা বিতর্কের জন্য এমন আন্দাযে বয়ানই শিক্ষা দিয়েছে!

মনে রেখ, শালীনতাই যেন হয় আমাদের ভাষার অলঙ্কার!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র