“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
পুষ্পের কিশোর
প্রকৃতিতে ঋতু ও ঋতুবৈচিত্র্য
আশ্চর্যের বিষয়! আমাদের দিন রাত এবং সারাটা জীবন অতিবাহি -ত হয় প্রকৃতি ও তার পরিবেশের মাঝে, অথচ ঋতু ও ঋতুবৈচিত্র্য সম্পর্কে বলতে গেলে আমরা কিছুই জানি না! এ অজ্ঞতা আসলেই অমার্জনীয়। তো প্রকৃতির সামান্য কিছু মার্জনা লাভের জন্য এখানে আমরা প্রকৃতিতে ঋতু ও ঋতুবৈ- চিত্র্য সম্পর্কে কিছু আলোচনা করব। বরাবরের মত এখানেও বলে নিচ্ছি, আমি যতটুকু জানি ততটুকুই শুধু বলব, বাকি তোমা- দের তো অবারিত সুযোগ আছে, যারা আরো বেশী জানেন, তাদের সঙ্গে কথা বলে, অথবা তাদের লেখা পড়ে তোমরা আরো বেশী জানতে পারবে। আমি শুধু বিসমিল্লাহ্ করে দিলাম।
খুবই যুক্তির কথা যে, যখনই সৃষ্টি সম্পর্কে কোন আলোচনা হবে তখন স্রষ্টার আলোচনা অনিবার্য ভাবেই আসবে। মানুষের সামনে নিজেকে প্রকাশ করার জন্যই তো স্রষ্টা সৃষ্টিজগত এভাবে সাজিয়েছেন। কিন্তু আফসোস, কী প্রাচ্য, কী পাশ্চাত্য, মানবজাতির জ্ঞান যেন শুধুই বস্তুনির্ভর। তাদের বিজ্ঞান আলোচনায়, সৃষ্টির রহস্য সন্ধানে সবাই থাকে, থাকেন না শুধু যিনি সবকিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য, থাকে না শুধু তাঁর নাম, তঁার কথা এবং তঁার প্রতি কৃতজ্ঞতা। প্রকৃতির ঋতুবৈচিত্র্য সম্পর্কে কথা বলার ক্ষেত্রে একই ভ্রান্তি দেখা যায়। এ ভ্রান্তির ঘেরাটোপ থেকে অবশ্যই আমাদের বের হেত হবে। এতে কোন সন্দেহ নেই যে, প্রকৃতি ও তার ঋতুবৈচিত্র্য আমাদের স্রষ্টা আল্লাহ্র অসীম কুদরতের প্রমাণ এবং আমাদের জীবনে ঋতু ও ঋতুবৈচিত্র্যের রয়েছে বিরাট অবদান। নিয়মিত ঋতুবদল না হলে জীবন কখনো এত সুন্দর এবং এত আনন্দদায়ক হত না। প্রকৃতিও হত এত সজীব ও প্রাণবন্ত!
সৃষ্টির প্রথম বৈশিষ্ট্য হল গতি। অর্থাৎ সৃষ্টিজগতে যাকিছু আমরা দেখি, সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এবং চাঁদ নামের উপগ্রহ, যাকে বলি সৌরজগত, তারপর আছে তারকাদের জগত, বিভিন্ন গ্লাক্সি, সবকিছু- তেই রয়েছে বিভিন্ন মাত্রার গতি। এসব গতি মহান স্রষ্টা আল্লাহ্ তা‘আলা এমন নিখুঁত- ভাবে, এমন আশ্চর্য গণিত রক্ষা করে স্থাপন করেছেন যে, তাতে চুল পরিমাণ কমবেশী হওয়ার উপায় নেই। সৃষ্টির গণিতে সামান্য হেরফেরও যদি হত, মানুষের মহাকাশ গবেষণা, চন্দ্রাভিযান, মঙ্গল-অভিযান, ইত্যাদি কিছুই সম্ভব হত না।
তবে বর্তমান আলোচনার সুবিধার জন্য এখানে আমরা শুধু পৃথিবীর গতি সম্পর্কে আলোচনা করব। তাতে ঋতু ও ঋতুপরিবর্তনের বিষয়টি বোঝা সহজ হবে। পৃথিবীর দু’টি গতি ও ঘূর্ণন রয়েছে। একটি হল সূর্যকে কেন্দ্র করে, আরেকটি হল পৃথিবীর নিজেকে কেন্দ্র করে। লাটিমের ঘূর্ণন দেখেছ! আমাদের শৈশবে লাটিমের খেলা ছিল খুবই আনন্দের। লাটিমের গায়ে মোটা রকমের সুতা পেঁচিয়ে বেশ কায়দা করে মাটিতে ছেড়ে দেয়া হত, আর লাটিম ঘুরতে থাকত। লাটিমটা নিজেকে কেন্দ্র করে ঘুরত একটা লৌহশলাকার উপর ভর করে। কিন্তু লাটিম একস্থানে স্থির হয়ে ঘুরত না। খানিকটা বড় জায়গা জুড়ে ঘুরে ঘুরে ঘুরতে থাকত। মানে হল, একই সঙ্গে লাটিমের দু’টি ঘূর্ণনগতি রয়েছে। একটি হল লাটিমের নিজেকে কেন্দ্র করে, লৌহশলাকার উপর ভর করে, অন্যটি, বৃত্তের মত স্থান জুড়ে।
ঠিক একই ভাবে পৃথিবীরও
রয়েছে দু’টি ঘূর্ণনগতি।
পৃথিবীকে বলা হয় একটি গোলক, ঠিক গোলক নয়, খানিকটা কমলার মত, দুই পাশে একটু যেন চাপা। এই চাপা দু’টি অংশকেই বলে পৃথিবীর দুই মেরু; উত্তর মেরু ও দক্ষিণ মেরু। এই যে দেখ, এরকম কমলার মত।
পৃথিবী মেরুসহ এবং লাটিম
লাটিমের মত কমলার ঠিক মাঝখানে যদি একটি কাঠি ঢুকিয়ে দেয়া হয়, কেমন হয়! বিজ্ঞানীরা পৃথিবীর ক্ষেত্রে এরূপ একটি কাঠি কল্পনা করে নিয়েছেন। কাঠির দুই মাথা রয়েছে উত্তর ও দক্ষিণ দুই মেরুতে। এই কাল্পনিক কাঠির নাম হল অক্ষ। তো পৃথিবী যেন এই অক্ষের উপর ভর করে, অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। এভাবে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘণ্টা। এই ঘূর্ণনের সময় সূর্যের দিক থেকে পৃথিবীর চেহারা দ্রুত সরে যেতে থাকে, সরে যাওয়া অংশটা অন্ধকার হয়ে যায় এবং রাত হয়। আর সূর্যের দিকে যে অংশটা আসতে থাকে তাতে আলো পড়ে এবং দিন হয়। তো এই ঘূর্ণনের ফলে পৃথিবীর একটি অংশে দিন হতে থাকে, আর অন্য অংশে রাত হতে থাকে। নিজের অক্ষকে কেন্দ্র করে পৃথিবীর এই যে চব্বিশ ঘণ্টার ঘূর্ণন, এটাকে বলে পৃথিবীর আিহ্নক গতি বা অক্ষীয় গতি। এই অক্ষীয় গতির কারণেই পৃথিবীতে দিন রাত হয়, হতে থাকে। তাই প্রতিমুহূর্তে পৃথিবীর এক অংশে ভোর হতে থাকে, আর অন্য অংশে হতে থাকে সন্ধ্যা। অক্ষের উপর ভর করে পৃথিবীটা পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে বলেই ভোরে আমরা পূর্বদিকে সূর্যের উদয় দেখি, আর সন্ধ্যায় পশ্চিমদিকে সূর্যের অস্ত দেখি।
পৃথিবী নামের এই যে গোলকটি, এর ঠিক মাঝবরাবর ডানে বামে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম বরাবর একটি রেখা কল্পনা করে নিয়েছেন বিজ্ঞানীরা, যার নাম বিষুবরেখা। এই কাল্পনিক রেখার উত্তর (উপরের) পাশটা হল উত্তর গোলার্ধ্ব, দক্ষিণ (নীচের) পাশটা হল দক্ষিণ গোলার্ধ্ব। পক্ষান্তরে অক্ষনামের কল্পিত কাঠির উপরের দিকটি হল উত্তর মেরু, আর নীচের দিকটি হল দক্ষিণ মেরু। এই যে চিত্র দেখ
আগেই বলেছি, লটিম নিজেকে কেন্দ্র করে যেমন ঘোরে তেমনি ঘোরে একটি বৃত্তের মত তৈরী করে। তো পৃথিবীরও তার নিজস্ব অক্ষীয় গতির সঙ্গে সঙ্গে রয়েছে আরেকটি ঘূর্ণনগতি। সেটা হল সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন ও প্রদক্ষিণ। এটা হল পৃথিবীর কক্ষপথ, যা গোলাকার নয়, বরং ডিম্বাকার। এই যে চিত্রটি দেখ—
এই ডিম্বাকার কক্ষপথে সূর্যকে একবার ঘুরে
আসতে পৃথিবীর সময় লাগে প্রায় ৩৬৫ দিন, যাকে আমরা বলি একবছর। অন্যান্য গ্রহেরও রয়েছে নিজস্ব কক্ষপথ, সেই কক্ষপথে গ্রহগুলোর ঘুরে আসার সময় আলাদা। তাই পৃথিবীর বছর ৩৬৫ দিন, তবে অন্যান্য গ্রহের বছর আলাদা, যে গ্রহের কক্ষপথ বড়, তার বছরও বড়, আর যে গ্রহের কক্ষপথ পৃথিবীর চেয়ে ছোট, তার বছরও ছোট।
পৃথিবীর এই যে বার্ষিক গতি, ঋতুবদল ও ঋতুবৈচিত্র্যের ক্ষেত্রে এর রয়েছে মূল ভূমিকা। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিষয়। সেটাও আমাদের বুঝতে হবে।
পৃথিবীনামের গোলকটি তার কাল্পনিক অক্ষের উপর সাড়ে তেইশ ডিগ্রী হেলে আছে। উপরের চিত্রটি দেখ। ফলে বছরের কিছুটা সময় উত্তর মেরু সূর্যের দিকে থাকে, দক্ষিণ মেরু থাকে উল্টো দিকে। একই ভাবে বছরের অন্যকিছু সময় দক্ষিণ মেরু থাকে সূর্যের দিকে, আর উত্তর মেরু থাকে উল্টো দিকে। তো বছরের যখন যে মেরু সূর্যের দিকে থাকে তখন ঐ মেরুতে সূর্যের আলো বেশী পড়ে এবং সরাসরি পড়ে। ফলে ঐ মেরুর তাপমাত্র বেড়ে যায় এবং গ্রীষ্মকাল হয়। অন্যমেরুর পরিস্থিতি তখন একেবারে উল্টো। সেখানে তখন থাকে শীতকাল। আমরা বলি গরমকালে দিন বড় হয়। তো দিন বড় হওয়া মানে দীর্ঘ সময় সরাসরি সূর্যের আলো পাওয়া।
এপ্রীল, জুন, জুলাই, এই তিনমাস পৃথিবীর উত্তর গোলার্ধ্ব (বাংলাদেশও রয়েছে তার মধ্যে) সূর্যের দিকে থাকে। অর্থাৎ উত্তর গোলার্ধ্বের এ অঞ্চলগুলোতে দীর্ঘসময় ধরে সরাসরি সূর্যের আলো পড়ে; ফলে এখানে গ্রীষ্মকাল হয় এবং দিন হয় বড়। পক্ষান্তরে ঐ সময় দক্ষিণ গোলার্ধ্বে সূর্যের আলো সরাসরি পড়ে না, পড়ে কিছুটা বাঁকা হয়ে এবং কমসময় ধরে। তাই সেখানে তখন হয় শীতকাল, আর দিন হয় ছোট, রাত হয় বড়।
দেখ, দিন ও রাতের ছোটবড় হওয়ার রহস্যটি আল্লাহ্ কত সুন্দর করে তুলে ধরেছেন! এরশাদ হয়েছে—
তিনি রাতকে দিনের ভিতরে প্রবিষ্ট করেন, আর দিনকে প্রবিষ্ট করেন রাতের ভিতরে।