“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
পুষ্পকলি · ছোটদের পাতা
ছোট্ট খোকা, ছোট্ট খুকু!
আমার ছোট্ট সালামটি গ্রহণ কর
السلام عليكم ورحـمـة الله
ওম্মা! সবাই দেখি সেজেগুজে বসে আছ পুষ্পের জন্য! তা পুষ্পের খবরটা কে দিল তোমাদের! ভাল করেনি কিন্তু! কোথায় আমি ভাবলাম, আচমকা এসে তোমাদের চমকে দেব! তা না, তোমরা তো আগে থেকেই জেনে বসে আছ! হঠাৎ দেখার আনন্দটা আর পেলে না তো!
তা যাক, জেনেছ নিশ্চয়! এটা হল আমাদের পুষ্পের চতুর্থ প্রকাশনা, দেখে নিয়ো, আল্লাহ্ ভরসা করে বলে দিলাম, এবার চেষ্টা করব, পুষ্প যেন তেমাদের কাছে এখন নিয়মিত আসে এবং সময়মত! বুড়ো হয়েছি তো কী হয়েছে! দাঁত ক’টা পড়েেছ তো কী হয়েছে! এখনো নাতির সঙ্গে পাল্লা দিয়ে মাছের মথাটা একা খাই, তা জান! তাছাড়া আরেকটা কথা কী! এতদিন পড়ে পড়ে ঘুমিয়েছি তো! এখন একেবারে তাজাদম! ইনশাআল্লাহ্ মাঝখানে আর ঘুমোব না! শুধু কাজ আর কাজ! লেখা, আর লেখা! পুষ্প, আর পুষ্প! তোমরা খোকাখুকুরা, পারবে তো এই বুড়োটার সঙ্গে পাল্লা দিয়ে!
তো চল শুরু করি লেখা, এক, দুই, তিনি! বিসমিল্লাহ্! চার, পাঁচ, ছয়, সুবহানাল্লাহ্! সাত, আট, নয়, আলহামদু লিল্লাহ্! একে শূন্য দশ, আশারাতুন কামিলাহ্!
কী কী লিখবে মনে আছে তো! না সব ভুলে বসে আছ! হাঁ, প্রথম হল রোযনামচা! খবর পেয়েছি, পুষ্প ছিল না বলে তোমরা রোযনামচা লেখা বন্ধ করনি। তাই তো বলি, তোমরা কত্তো ভাল ছেলে মেয়ে! আর কী লিখবে, ঐ যে, কাকে নিল গোশত, ছেলে কাঁদে হা... হা..., কাকে হাসে কা কা! তারপর লিখবে ভবিষ্যতে তুমি কী হতে চাও! কীভাবে হতে চাও। তারপর লিখবে বড় হয়ে তুমি কী হতে চাও, এই সব আর কী!
তা আজকের মধ্যেই পাঠিয়ে দাও, হাতে কিন্তু সময় কম! পরে যেন আবার কেঁদো না!