চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পকলি · ছোটদের পাতা

একটি ছোট্টমণির ছোট্ট চিঠি!

একছোট্টমণিরছোট্টচিঠি!

০ কেমন আছ নানাভাই! জানি! জানি! বলতে হবে না; তুমি তো সব সময় ভালোই থাক! নানু তোমার যা যত্ন করে!

০০ কে বলে! যত্ন না, ছাই! আমি দেখি তোমার নানুর জ্বালায় বাঁচি না!

০ তাহলে থাক, নানুর কাছে থাকতে হবে না, চলে এসো আমার কাছে। আমি তোমাকে গল্প শোনাব!

০০ এই যা! এখন গল্প শোনব কি গো, এখন তো আমি ঘুমুতে যাব! এই যে দেখ, নাকে তেল দিয়েছি!

০ দিয়েছ দাও, গল্প তোমাকে শুনতেই হবে! ঘুমিয়ে গেলে কিন্তু নাকে সুঁড়সুিড় দেব!

০০ আচ্ছা ঘুমুব না, এই দেখ চোখ বন্ধ করে দিব্বি চেয়ে আছি!

০ আচ্ছা শোন, আমার গল্পটা হল পরীর দেশের!

০০ পরীর দেশের গল্প! তাহলে তো জমবে ভাল! তা পরীরা আসবে, না তুমি যাবে পরীর দেশে!

০ আমিও যাব না, পরীরাও আসবে না! শুধু গল্প হবে!

০০ এ আবার কেমন গল্প গো! পরীরাও এল না, তুমিও গেলে না!

০ যাহ্, বাধা দিয়ো না তো নানাভাই! এভাবে কি গল্প হয়!

০০ আচ্ছা বল! তার আগে একগ্লাস পানি দাও তো, যা তেষ্টা পেয়েছে!

০ এই নাও পানি! এবার চুপচাপ আমার গল্প শোনো! দূরের দেশে ছিল এক পরী! পরীর ডানা ছিল মোটে একটা!

০০ খঁখঁখঁ... খুঁখুঁখুঁ... খিঁখিঁখিঁ...!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র