চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পকলি · ছোটদের পাতা

পুষ্পকলি

ছাওবান মুহম্মদ আব্দুল্লাহ্! দ্বিতীয় শ্রেণী, মাদানী মক্তব, হযরতপুর তোমার লেখা পেয়েছি! তুমি রাজার কথা লিখেছ, রাজপুত্রের কথা লিখেছ। রাজা কী ঘোষণা করলেন! রাজপুত্রের জন্য গুণবতী কন্যা চাই! তো রাজ্যের প্রজারা কী করল? রাজপুত্রের জন্য উপযুক্ত গুণবতী কন্যা খুঁজতে শুরু করল। যে ব্যক্তি তেমন গুণবতী কন্যা খুঁজে পাবে, রাজা কী তার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন? তুমি তো লেখনি, আমার মনে হয়, পুরস্কার ঘোষণা করেছিলেন। কোথায় পাওয়া গেল! আচ্ছা, ঐ গরীব কৃষক, আর কৃষাণীর ঘরেই ছিল সেই গুণবতী কন্যা। সেই মেয়েটির সঙ্গে রাজপুত্রের বিয়ে হল। তা তুমি কি খুশী হয়েছ! আমি খুব খুশী হয়েছি।

এককাজ কর, তুমি আমার সঙ্গে দেখা কর, তোমার জন্য পুরস্কার আছে!

মাদানী মক্তবের ফুলকলিরা, আর সুনামগঞ্জের টোনাটুনিরা! তোমাদের প্রতি আমি কত খুশী তা বলার জন্য এখানে তোমাদের সবাইকে ডেকেছি। তো শোন! তোমাদের কলম তো কাঁচা, কিন্তু তোমাদের লেখাগুলো এখনো পাকেনি, তবে পাকতে শুরু করেছে! আশা করি দিনে দিনে আরো পাকবে, তারপর হবে সুস্বাদু ফল! এই ফল তো গাছের ফল না, এই ফল লেখার ফল এবং কলমের ফসল!

তাহলে সবাই কী করবে! এই ফল সবাই চোখ দিয়ে দেখবে, জিহ্বা দিয়ে পড়বে, আর মন দিয়ে শোনবে। তখন কেউ বলবে, মাশাআল্লাহ! কেউ বলবে ছুবহানাল্লাহ্! কেউ বলবে, আলাহামদু লিল্লাহ্! তোমরা বলবে, শোকর আল্লাহ্‌র! সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্‌র!

১০/৪/৪৮ হি. মঙ্গলবার

আমি শুক্রবার বিকাল থেকে আকীদা সিলসিলা পড়া শুরু করেছি। আজ নবী ও রাসূল এই কিতাব পর্যন্ত পড়া শেষ হয়েছে! এটা তো আল্লাহ্‌র বড় রহমত, তাই আমি বলি, আলহামদু লিল্লাহ্! আমার স্বপ্ন হল, আমি ভালমানুষ হব, বড় আলিম হব, মানুষের সেবা করব এবং আল্লাহ্‌র প্রিয় বান্দা হব। (মাসূম বিল্লাহ্, মাদানী মক্তব, হযরতপুর)

০০ তুমি তো খুব সন্দর স্বপ্ন দেখছ। দু‘আ করি, আল্লাহ্ তোমার স্বপ্ন সত্য করুন। জান তো, মেহনত করলে এবং দু‘আ করলে তবেই স্বপ্ন সত্য হয়।

একটি শিউলী ফুল

১০/৪/৪৮ হি. মঙ্গলবার

ফজরের পর বৃষ্টির আভাস ছিল, কিন্তু এত কম বৃষ্টি হল যে,যারা কামরায় ছিলাম, বুঝতেই পারিনি কখন বৃষ্টি হল, কখন বৃষ্টি থামল। আমি দু‘আ করেছিলাম, যেন বৃষ্টি হয়। আল্লাহ্‌র রহমতে অল্প হলেও বৃষ্টি হয়েছে, আলহামদু লিল্লাহ্!

আসলে আল্লাহ্ আমাদের সব দু‘আ কবুল করেন, তবে...

হুযূর বলেছেন, আর দু’দিন পর ইনশাআল্লাহ্ আমাদের গণিতের চতুর্থ অধ্যায় শুরু হবে, তখন আমরা ভাগের অঙ্ক শিখব! আমাদের গণিতের বইটি খুব সুন্দর। আদীব হুযূর লিখেছেন....!

(উছমান বিন মা‘ছূম, তৃতীয় শ্রেণী, মাদানী মক্তব, হযরতপুর)

আব্দুল্লাহ্ আলকাফী বিন মুশাররফ হোসাইন, (প্রথম বর্ষ গ ফরীক, মাদরাসাতুল মাদীনাহ্)

০০ রোযনামচার পাতায় গন্ধরাজ ফুলের ছবি ছিল। তা দেখে তুমি রোযনমাচা লিখেছ! তুমি ভেবেছ, বাগানের একটি ফুল যদি বাগানকে এত সৌন্দর্য দিতে পারে, এত সুবাস দিতে পারে তাহলে আমি... কিছুটা সুন্দর হয়েছে, আরো সুন্দর হতে পারে ইনশাআল্লাহ্!

১০/৪/৪৮ হি. মঙ্গলবার

এশার পর আদীহুযূরের মজলিস হল। এ মজলিসে শরীক হতে পারা তো আল্লাহ্‌র পক্ষ হতে অনেক বড় নেয়ামত! দূরের কত মানুষ আদীব হুযূরের মজলিসে শরীক হতে চায়, হুযূরের মূল্যবান উপদেশ শুনতে চায়, কিন্তু সুযোগ হয় না, ... এত কাছে থেকেও যদি কেউ আদীব হুযূরের মজলিস থেকে....

আমাদের মধ্যে আসলে শোকরের অনুভূতি কমে গিয়েছে! অন্তরে শোকরের অনুভূতি আসা উচিত, তাহলে আল্লাহ্ নেয়ামত আরো বাড়িয়ে দেবেন। এটা তো আল্লাহ্‌র ওয়াদা।

(তানবীর হুসাইন বিন জাওহার, ই‘আদাবর্ষ)

০০ তুমি ভালই লিখেছ। যত্নের সঙ্গে নিয়মিত লিখলে ধীরে ধীরে আরো সুন্দর হতে পারে। কিন্তু আমার ধারণা, রোযনামচা লেখার প্রতি তোমার...!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র